📘 কোরআন হাদিসের মানদণ্ডে সুফিবাদ 📄 ২২) শায়েখ বা পীরের আনুগত্য

📄 ২২) শায়েখ বা পীরের আনুগত্য


সুফীবাদের কথা হচ্ছে, চোখ বন্ধ করে এবং বিনা শর্তে সুফী তরীকার পীর বা শায়েখের আনুগত্য করতে হবে এবং মুরীদদেরকে তাদের সামনে পাপ করে থাকলে তা স্বীকার করতে হবে। ভক্তরা পীরের হাতে সেরকম আটকা থাকবে যেমন গোসল দাতার হাতে মৃতব্যক্তি।

📘 কোরআন হাদিসের মানদণ্ডে সুফিবাদ 📄 ২৩) পীরের আত্মার সাথে মুরীদদের আত্মার সম্পর্ক তৈরী করা

📄 ২৩) পীরের আত্মার সাথে মুরীদদের আত্মার সম্পর্ক তৈরী করা


সুফীদের কথা হচ্ছে শত শত বই-পুস্তক পাঠ করে কোন মুমিন সঠিক পথে চলতে পারবে না। পীর বা শায়েখের অন্তরের সাথে মুরীদের অন্তর যুক্ত না হওয়া পর্যন্ত দ্বীনি ইলম ও আমলে পরিপক্ক হওয়া যাবে না।

📘 কোরআন হাদিসের মানদণ্ডে সুফিবাদ 📄 ২৪) ইলমে লাদুন্নী নামে কল্পিত এক বিশ্বাস

📄 ২৪) ইলমে লাদুন্নী নামে কল্পিত এক বিশ্বাস


সুফীরা বেশী বেশী ইলমে লাদুন্নীর কথা বলে থাকে। ইলমে লাদুন্নী বলতে তারা বুঝাতে চায় যে, এটি এমন একটি ইলম যা আল্লাহর পক্ষ হতে বিশেষভাবে সুফীরা পেয়ে থাকে। সাধনা ও চেষ্টার মাধ্যমে এটি অর্জন করা যায় না। তাদের কল্পিত কথা হচ্ছে অলী-আওলীয়ারা আল্লাহর পক্ষ হতে ইলমে লাদুন্নী অর্জন করে থাকে। তাদের বানোয়াট কথার মধ্যে এটিও একটি বানোয়াট ও কল্পিত কথা এবং আল্লাহর নামে চরম মিথ্যাচার ছাড়া আর কিছু নয়। এই উম্মতের প্রথম কাতারের সৎ লোক তথা সাহাবীদের মাঝে এ ধরণের কথা শুনা যায় নি। তারা ঈমান, আমল ও তাকওয়ায় এত বেশী অগ্রগামী ছিলেন যে, আল্লাহ্ তাআলা তাদের প্রশংসায় কুরআনে একাধিক আয়াত নাযিল করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের অনেককেই জান্নাতী বলে ঘোষণা দিয়েছেন।

ফন্ট সাইজ
15px
17px