📘 কুরআন হাদিসের আলোকে মাযার ও পীর আওলিয়া 📄 মুসলিমদের লক্ষ্য ও কর্মসুচি যেমন হওয়া উচিৎ

📄 মুসলিমদের লক্ষ্য ও কর্মসুচি যেমন হওয়া উচিৎ


লক্ষ্য আল্লাহ্'র সন্তুষ্টি অর্জন ও তাঁর ক্ষমা পাওয়ার মাধ্যমে জান্নাত অর্জন করা এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়া।

১। আল্লাহ্'র সন্তুষ্টি অর্জন: এ সম্পর্কে মহান আল্লাহ্ বলেন, يَهْدِي بِهِ اللَّهُ মেনি ত্তাবাআ রিদওয়ানাহু সুবুলাস সালামি ওয়া ইউখরিজুহুম মিনায যুলুমাতি ইলান নূরি বিইযনিহি ওয়াইয়াহদীহিম ইলা সিরাতিম মুস্তাক্বীম।
“যা দ্বারা (কুরআন দ্বারা) আল্লাহ্ শান্তির পথ প্রদর্শন করেন যে তাঁর (আল্লাহ্'র) সন্তুষ্টি অর্জন করতে চায়। আর তাঁর (আল্লাহ্'র) ইচ্ছায় তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন এবং তাদেরকে সঠিক পথে পরিচালিত করেন।” -সূরাহ্ মায়িদাহ্ (৫), ১৬
এ আয়াত থেকে বুঝা গেল, যে ব্যক্তি আল্লাহ্'র সন্তুষ্টি অর্জন করতে চায় তাঁকে আল্লাহ্ শান্তির ও আলোর পথে পরিচালিত করেন। তাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিৎ আল্লাহ্'র সন্তুষ্টি অর্জন করা।

২। তাঁর ক্ষমা পাওয়ার মাধ্যমে জান্নাত অর্জন করা: এ সম্পর্কে মহান আল্লাহ্ বলেন, সবি ক্বূ ইলা মাগফিরাতিম মির রব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা আরদিস সামায়ি ওয়াল আরদ্বি .... “তোমরা এগিয়ে যাও তোমাদের রবের ক্ষমা ও জান্নাতের দিকে যার প্রশস্থতা আকাশ ও পৃথিবীর মত...” -সূরাহ্ হাদীদ (৫৭), ২১
এ আয়াত থেকে বুঝা যায়, আল্লাহ্'র ক্ষমা পাওয়া এবং জান্নাত অর্জন করাকে আমাদের অন্যতম একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে।

৩। জাহান্নাম থেকে মুক্তি পাওয়া: এ সম্পর্কে মহান আল্লাহ্ বলেন, يَأَيُّهَا الَّذِينَ آمَنُوا ক্বূ আনফুসাকুম ওয়া আহলীকুম নারান .... “হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও...” -সূরাহ্ তাহরীম (৬৬), ৬
এ আয়াত থেকে বুঝা যায়, আমাদের জাহান্নাম থেকে বাঁচা লক্ষ্য নির্ধারণ করতে হবে।

কর্মসূচি ক. শিরক্, কুফর ও বিদ'আহ্ থেকে নিজেরা বেঁচে থাকা এবং অন্যদেরকে বাঁচানোর চেষ্টা করা
১। শিরক: এ সম্পর্কে মহান আল্লাহ্ বলেন, إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ আই ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ... “নিশ্চয়ই আল্লাহ্ তাঁর সাথে শিরক্ করাকে ক্ষমা করেন না। এটা ছাড়া তার (শিরক্) নিম্ন পর্যায়ের গুনাহ্ যাকে ইচ্ছা ক্ষমা করেন..."-সূরাহ্ নিসা (৪), ৪৮ ও ১১৬
যেহেতু আমাদের লক্ষ্য আল্লাহ্'র শাস্তি থেকে ক্ষমা পাওয়া, তাই এই ক্ষমা পেতে হলে আল্লাহ্'র সাথে শিরক্ করা থেকে বিরত থাকতে হবে। তা না হলে আল্লাহ্'র কাছে আমরা ক্ষমা পাব না। এ সম্পর্কে মহান আল্লাহ্ আরও বলেন, ... إِنَّهُ مَنْ يُشْرِكَ بِاللَّهِ ফাক্বাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মায়াওয়াহুন নার ... “...নিশ্চয়ই যে কেহ আল্লাহ্'র সাথে শিরক্ করবে তার জন্য আল্লাহ্ জান্নাত হারাম করে দিবেন এবং তার স্থান জাহান্নাম..." -সূরাহ্ মায়িদাহ্ (৫), ৭২

২। কুফর: এ সম্পর্কে মহান আল্লাহ্ বলেন, إِنَّ الَّذِينَ كَفَرُوا ওাশাদ্দূ আন সাবীলিল্লাহি সুম্মা মাতূ ওয়াহুম কুফ্ফারুন ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। “নিশ্চয়ই যারা (আল্লাহ্ সাথে) কুফুরি করে এবং আল্লাহ্'র পথে চলতে বাঁধা দেয় আর এভাবেই কাফির অবস্থায় মারা যায় তাদেরকে আল্লাহ্ কক্ষনো ক্ষমা করবেন না।” -সূরাহ্ মুহাম্মাদ (৪৭), ৩৪
যেহেতু আমাদের লক্ষ্য আল্লাহ্'র কাছ থেকে ক্ষমা পাওয়া তাই এই লক্ষ্য অর্জন করতে হলে আমাদেরকে অবশ্যই আল্লাহ্'র সাথে কুফুরি করা থেকে বিরত থাকতে হবে। এ সম্পর্কে মহান আল্লাহ্ আরও বলেন, ذَالِكَ জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ... “এটাই তাদের প্রতিফল জাহান্নাম কারণ তারা কুফুরী করেছে...” -সূরাহ্ কাহ্ফ্ফ (১৮), ১০৬

৩। বিদ'আহঃ এ সম্পর্কে জাবির ইবনু আব্দুল্লাহ্ হতে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ্ খুৎবাহ্'য় বলতেন, ... কুল্লাহ বিদ'আতিন দ্বলালাতুন ওয়া কুল্লাহ দ্বলালাতিন ফিন নার ... “...সকল (দ্বীনের নামে) বিদ'আহ্-ই গুমরাহী এবং সকল গুমরাহীর পরিণাম জাহান্নাম..." -নাসাঈ, স্বহীহ্, অধ্যায়: ১৯, উভয় ঈদের স্বলাত, অনুচ্ছেদ: ২২, খুৎবাহ্ কেমন হবে, হাদিস # ১৫৭৮।

৪। অন্যদেরকে বাঁচানোর চেষ্টা করা: এ সম্পর্কে মহান আল্লাহ্ বলেন, يَأَيُّهَا الَّذِينَ آمَنُوا ক্বূ আনফুসাকুম ওয়া আহলীকুম নারান .... “হে ঈমানদারগণ; তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও...” -সূরাহ্ তাহ্রীম (৬৬), ৬

খ. কুরআন-হাদীস এবং স্বহাবীগণের দৃষ্টিভঙ্গির আলোকে ইসলামী জ্ঞান অর্জন করা
এ সম্পর্কে আব্দুল্লাহ্ ইবনু আমর হতে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ্ বলেছেন, ... ওাইন্না বানী ইসরাঈলা তাফাররাক্বাত আলা সিনতাইন ওয়াসাবয়ীনা মিল্লাতান ওয়াতাফতাবরিকু উম্মাতি আলা সালাসিন ওয়াসাবয়ীনা মিল্লাতান কুল্লুহুম ফিন নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ক্বলূ মান হিয়া ইয়া রাসূলাল্লাহ? ক্বলা মা আনা আলাইহি ওয়া আসহাবী। “আমার উম্মাহ ৭৩ দলে বিভক্ত হবে। শুধু একটি দল ছাড়া তাদের সবাই (৭২ দল) জাহান্নামে যাবে। তাঁরা (স্বহাবীগণ) বললেন হে আল্লাহ্র রসূল সে দলটি কোনটি? তিনি বললেন আমি ও আমার স্বহাবীগণ যার উপর প্রতিষ্ঠিত (সে দলটি জান্নাতে যাবে)।” -তিরমিযী, হাসান, অধ্যায়: ৩৮, কিতাবুল ঈমান, অনুচ্ছেদ: ১৮, এই উম্মাতের অনৈক্য, হাদিস # ২৬৪১।

গ. কুরআন ও গ্রহণযোগ্য হাদিসের ভিত্তিতে মুসলিমদের ঐক্যবদ্ধ করা
এ সম্পর্কে মহান আল্লাহ্ বলেন, وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ জামিআও ওয়ালা তাফাররাক্বু ... “তোমরা আল্লাহ'র হাবলকে (কুরআন ও হাদিসকে) ঐক্যবদ্ধ হয়ে আঁকড়ে ধর...” -সূরাহ্ আলি-ইমরান (৩), ১০৩

ফন্ট সাইজ
15px
17px