📘 কুরআন হাদিসের আলোকে মাযার ও পীর আওলিয়া 📄 পীর বা ওয়ালী-আউলিয়াদের কাছে দু’আ করা প্রসঙ্গে

📄 পীর বা ওয়ালী-আউলিয়াদের কাছে দু’আ করা প্রসঙ্গে


কোনো পীর বা ক্ববরওয়ালার কাছে দু'আ করা হারাম: মহান আল্লাহ্ বলেন, ... ফালা তাদঊ মাআল্লাহি আহাদা “...তোমরা আল্লাহ্'র সঙ্গে অন্য আর কাউকে ডেকো না।” -সূরাহ্ জ্বীন (৭২), ১৮

এ আয়াতে আল্লাহ্ নির্দেশ করেছেন, তিনি ছাড়া অন্য কারো কাছে দু'আ করা যাবে না। তাই পীর বা কবরওয়ালার কাছে দু'আ করা হারাম।

মহান আল্লাহ্ আরো বলেন, আলাইসাল্লাহু বিক্বাফিন আবদাহু... “আল্লাহ্ কি তার বান্দার জন্য যথেষ্ট নন...” -সূরাহ্ যুমার (৩৯), ৩৬

এ আয়াত থেকে বুঝা যায়, আল্লাহ্ তাঁর বান্দার জন্য যথেষ্ট। তাহলে আল্লাহ্'কে বাদ দিয়ে মাযারওয়ালার কাছে দু'আ করতে হবে কেনো? এ থেকে কি প্রমাণ হয় না আল্লাহ্'কে বাদ দিয়ে কোনো আওলিয়ার কাছে দু'আ করা ঠিক নয়।

ফন্ট সাইজ
15px
17px