📄 বেগানা নারী বা পুরুষের শরীর স্পর্শ করা যিনা
আবু হুরইরাহ্ থেকে বর্ণিত, নাবী বলেছেন, ... ওাল ইয়াদু যিনাহা আল বাতশু...
“...হাতের যিনা হচ্ছে (বেগানা নারী বা পুরুষকে) শক্তভাবে ধরা...” -মুসলিম, অধ্যায়ঃ ৪৬, তাক্বদীর, অনুচ্ছেদ : ৫, আদম সন্তানের ওপর ব্যাভিচার ও অন্যান্য বিষয়, হাদিস # ২১/২৬৫৭।
সুতরাং যেসব পীররা দু'আ করার উদ্দেশ্যে বা বাই'আতের উদ্দেশ্যে বেগানা নারীদের শরীর স্পর্শ করে অথবা সেবা নেয়ার উদ্দেশ্যে নারীদের দ্বারা নিজের শরীর স্পর্শ করায় তারা সকলেই মূলতঃ যিনাকারী (ব্যাভিচারী)।
📄 বেগানা পুরুষ ও নারী নির্জনে অবস্থান করতে পারবে না
ইবনু আব্বাস সূত্রে নবী থেকে বর্ণিত, ... ইয়াকুলু লা ইয়াক্বলুওয়ান্না রাজুলুম বিমরাতিন .... “তিনি বলেন, কোন পুরুষ যেন অপর কোন মহিলার সাথে একান্তে অবস্থান না করে..." -বুখারী, অধ্যায়ঃ ৫৬, জিহাদ, অনুচ্ছেদ: ১৩৯, উটের গলায় ঘন্টা বা তদ্রুপ কিছু বাঁধার ব্যাপারে যা কিছু বলা হয়েছে, হাদিস # ৩০০৬।
এই হাদিস অনুযায়ী যেসকল পীররা তাদের মহিলা মুরিদদের সাথে একান্তে বসে কথা বলে তারা হারাম কাজ করছে।
📄 কোন নারী মাহরাম (যাদের সাথে পর্দা করতে হয় না) ছাড়া কোন বেগানা পুরুষের সাথে সাক্ষাত করতে পারবে না
ইব্ন আব্বাস থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লহ্ বলেছেন, লা ইয়াক্বলুওয়ান্না রাজুলুম বিমরাতিন ইল্লা মাআ যী মাহরামিন ... “মাহরমের উপস্থিতি ব্যতীত কোন পুরুষ কোন নারীর সাথে সাক্ষাত করবে না।” -বুখারী, অধ্যায়ঃ ৬৭, কিতাবুন নিকাহ্, অনুচ্ছেদ: ১১২, মাহরাম ব্যতিত অন্যকোনো পুরুষের সঙ্গে একান্তে দেখা করবে না..., হাদিস # ৫২৩৩।
📄 কোন পুরুষ বা নারী যখন বেগানা অন্য কোন নারী বা পুরুষের সাথে থাকে তখন তাদের সাথে শয়তান থাকে
ইবন ওমার থেকে বর্ণিত, নাবী বলেছেন, ... আলা লা ইয়াক্বলুওয়ান্না রাজুলুম বিমরাতিন ইল্লা কানা সালিসাহুমুশ শয়তানু... “...কোন পুরুষ যখন কোন মহিলার সঙ্গে নিভৃতে একত্রিত হয় তখন শয়তান অবশ্যই তৃতীয় জন হিসাবে উপস্থিত থাকে।” -তিরমিযী, স্বহীহ্, অধ্যায়: ৩১, ফিত্নাহ্, অনুচ্ছেদঃ ৭, সংঘবদ্ধ থাকার প্রয়োজনীয়তা, হাদিস # ২১৬৫।