📘 কুরআন হাদিসের আলোকে মাযার ও পীর আওলিয়া 📄 আল্লাহ্’র ‘রহমাত থেকে নিরাশ হয়ে’ পীর বা ওয়ালী-আউলিয়ার কাছে যাওয়া অথবা মাযারে যাওয়া হারাম

📄 আল্লাহ্’র ‘রহমাত থেকে নিরাশ হয়ে’ পীর বা ওয়ালী-আউলিয়ার কাছে যাওয়া অথবা মাযারে যাওয়া হারাম


মহান আল্লাহ বলেন, ... وَلَا تَيْتَسُوا مِنْ রওহিল্লাহি ইন্নাহু লা ইয়াইতাসু মির রওহিল্লাহি ইল্লাল ক্বওমুল কাফিরুন। “...তোমরা আল্লাহর রহমাত থেকে নিরাশ হয়ো না। কেননা কাফির সম্প্রদায় ছাড়া আল্লাহর রহমাত থেকে কেউ নিরাশ হয় না” -সূরাহ্ ইউসুফ (১২), ৮৭

এ আয়াত থেকে বুঝা গেলো আল্লাহর রহমাত থেকে নিরাশ হওয়া কাফিরদের কাজ।

মহান আল্লাহ আরও বলেন, قُلْ يَعِبَادِيَ الَّذِينَ أَসরাফূ আলা আনফুসিহিম লা তাক্বনাথূ মির রহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফীরুয যুনুবা জামীআন ইন্নাহু হুয়াল গাফুরুর রহীম। “(হে নাবী) বলুন, (আল্লাহ্ বলেন) হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর যুলুম করেছ, তোমরা আল্লাহর রহমাত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ্ সকল গোনাহ্ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।” -সূরাহ্ যুমার (৩৯), ৫৩

এ আয়াত ঘোষণা করছে যে, আমরা যত বড় পাপাচারীই হই না কেন, আল্লাহর নিকট আমরা দু'আ করলে অবশ্যই আল্লাহ ক্ষমা করে দিবেন। কারণ তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। তাই পীর ধরা বা মাযারে যাওয়ার দরকার নাই। মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট।

📘 কুরআন হাদিসের আলোকে মাযার ও পীর আওলিয়া 📄 বেগানা নারী বা পুরুষের শরীর স্পর্শ করা যিনা

📄 বেগানা নারী বা পুরুষের শরীর স্পর্শ করা যিনা


আবু হুরইরাহ্ থেকে বর্ণিত, নাবী বলেছেন, ... ওাল ইয়াদু যিনাহা আল বাতশু...
“...হাতের যিনা হচ্ছে (বেগানা নারী বা পুরুষকে) শক্তভাবে ধরা...” -মুসলিম, অধ্যায়ঃ ৪৬, তাক্বদীর, অনুচ্ছেদ : ৫, আদম সন্তানের ওপর ব্যাভিচার ও অন্যান্য বিষয়, হাদিস # ২১/২৬৫৭।

সুতরাং যেসব পীররা দু'আ করার উদ্দেশ্যে বা বাই'আতের উদ্দেশ্যে বেগানা নারীদের শরীর স্পর্শ করে অথবা সেবা নেয়ার উদ্দেশ্যে নারীদের দ্বারা নিজের শরীর স্পর্শ করায় তারা সকলেই মূলতঃ যিনাকারী (ব্যাভিচারী)।

📘 কুরআন হাদিসের আলোকে মাযার ও পীর আওলিয়া 📄 বেগানা পুরুষ ও নারী নির্জনে অবস্থান করতে পারবে না

📄 বেগানা পুরুষ ও নারী নির্জনে অবস্থান করতে পারবে না


ইবনু আব্বাস সূত্রে নবী থেকে বর্ণিত, ... ইয়াকুলু লা ইয়াক্বলুওয়ান্না রাজুলুম বিমরাতিন .... “তিনি বলেন, কোন পুরুষ যেন অপর কোন মহিলার সাথে একান্তে অবস্থান না করে..." -বুখারী, অধ্যায়ঃ ৫৬, জিহাদ, অনুচ্ছেদ: ১৩৯, উটের গলায় ঘন্টা বা তদ্রুপ কিছু বাঁধার ব্যাপারে যা কিছু বলা হয়েছে, হাদিস # ৩০০৬।

এই হাদিস অনুযায়ী যেসকল পীররা তাদের মহিলা মুরিদদের সাথে একান্তে বসে কথা বলে তারা হারাম কাজ করছে।

📘 কুরআন হাদিসের আলোকে মাযার ও পীর আওলিয়া 📄 কোন নারী মাহরাম (যাদের সাথে পর্দা করতে হয় না) ছাড়া কোন বেগানা পুরুষের সাথে সাক্ষাত করতে পারবে না

📄 কোন নারী মাহরাম (যাদের সাথে পর্দা করতে হয় না) ছাড়া কোন বেগানা পুরুষের সাথে সাক্ষাত করতে পারবে না


ইব্‌ন আব্বাস থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লহ্ বলেছেন, লা ইয়াক্বলুওয়ান্না রাজুলুম বিমরাতিন ইল্লা মাআ যী মাহরামিন ... “মাহরমের উপস্থিতি ব্যতীত কোন পুরুষ কোন নারীর সাথে সাক্ষাত করবে না।” -বুখারী, অধ্যায়ঃ ৬৭, কিতাবুন নিকাহ্, অনুচ্ছেদ: ১১২, মাহরাম ব্যতিত অন্যকোনো পুরুষের সঙ্গে একান্তে দেখা করবে না..., হাদিস # ৫২৩৩।

ফন্ট সাইজ
15px
17px