📘 কুরআন হাদিসের আলোকে মাযার ও পীর আওলিয়া 📄 ইচ্ছাকৃতভাবে যারা পরিস্কার-পরিচ্ছন্ন থাকে না তারা আল্লাহ্’র ওয়ালী হতে পারে না

📄 ইচ্ছাকৃতভাবে যারা পরিস্কার-পরিচ্ছন্ন থাকে না তারা আল্লাহ্’র ওয়ালী হতে পারে না


আবু মালিক আশ'আরী থেকে বর্ণিত, তিনি বলেন,
الطُّهُورُ শাতরুল ঈমান...
“রসূলুল্লহ্ বলেছেন, পরিস্কার-পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ..."-মুসলিম, অধ্যায়: ২, কিতাবুত্ তহারত, অনুচ্ছেদঃ ১, অযুর ফাযিলাত হাদিস # ১/২২৩।

📘 কুরআন হাদিসের আলোকে মাযার ও পীর আওলিয়া 📄 ইচ্ছাকৃতভাবে যারা ময়লা, ছেঁড়া বা তালি দেয়া কাপড় পরিধান করে থাকে এবং চুলে-দাড়িতে জটপাকায় তারা আল্লাহ্’র ওয়ালী হতে পারে না

📄 ইচ্ছাকৃতভাবে যারা ময়লা, ছেঁড়া বা তালি দেয়া কাপড় পরিধান করে থাকে এবং চুলে-দাড়িতে জটপাকায় তারা আল্লাহ্’র ওয়ালী হতে পারে না


আব্দুল্লহ্ ইবনু মাসউদ থেকে বর্ণিত,
ইন্নাল্লাহা জামীলুন ইয়ুহিব্বুল জামালা ...
“নাবী বলেছেন... আল্লাহ্ সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন...।” -মুসলিম, অধ্যায় : ১, কিতাবুল ঈমান, অনুচ্ছেদ : ৩৯, অহঙ্কার হারাম হওয়া এবং তার পরিচয়, হাদিস # ১৪৭/৯১।

অতএব, যারা ইচ্ছাকৃতভাবে মাযারে, বিভিন্ন গাছতলায় বা রাস্তায় ময়লা, ছেঁড়া বা তালি দেয়া কাপড় পরিধান করে থাকে এবং চুলে-দাঁড়িতে জটপাকায় তাদের অবস্থা অবশ্যই সুন্দর নয়। উল্লিখিত হাদিস অনুযায়ী যারা সুন্দরকে পছন্দ করে না, তারা পছন্দকে গুরুত্ব না দেয়ার কারণে কখনই আল্লাহ্'র ওয়ালী হতে পারে না।

📘 কুরআন হাদিসের আলোকে মাযার ও পীর আওলিয়া 📄 যারা দাড়ি রাখে না, তারা আল্লাহ্’র ওয়ালী হতে পারে না

📄 যারা দাড়ি রাখে না, তারা আল্লাহ্’র ওয়ালী হতে পারে না


ইবনু ওমার থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লহ্ বলেছেন, ইনহাকুশ শাওয়ারিবা ওয়া আফুল লাহী। “...তোমরা গোঁফ অধিক ছোট করবে এবং দাঁড়ি ছেড়ে দিবে (বড় রাখবে)।” -বুখারী, অধ্যায়: ৭৭, পোশাক, অনুচ্ছেদ: ৬৫, দাঁড়ি ছেড়ে দেয়া প্রসঙ্গে, হাদিস # ৫৮৯৩।

📘 কুরআন হাদিসের আলোকে মাযার ও পীর আওলিয়া 📄 যারা ইচ্ছাকৃতভাবে নেংটা থাকে তারা আল্লাহদ্রোহী এবং তারা কিছুতেই আল্লাহ্’র ওয়ালী হতে পারে না

📄 যারা ইচ্ছাকৃতভাবে নেংটা থাকে তারা আল্লাহদ্রোহী এবং তারা কিছুতেই আল্লাহ্’র ওয়ালী হতে পারে না


মহান আল্লাহ্ বলেন, ইয়া বানী আদামা ক্বাদ আনযালনা আলাইকুম লিবাসাই ইউওয়ারী সাওয়াতিকুম ওয়া রীশা ... “হে আদাম সন্তান; আমি তোমাদের জন্য অবশ্যই পোশাক পাঠিয়েছি যেনো তোমাদের লজ্জাস্থান গোপন করো...” -সূরাহ্ আ'রফ (৭), ২৬

উল্লিখিত আয়াতটি নির্দেশ করে, আদাম সন্তান ইচ্ছাকৃতভাবে জনসম্মুখে নেংটা থাকতে পারবে না। যারা নেংটা থাকবে তারা আল্লাহ্'র নিয়মের বিরোধী। অতএব, যেসব কথিত পীর বা ওয়ালী-আওলিয়ারা নেংটা থাকে তারা নেংটা পীর হতে পারে, কিন্তু কখনো-ই আল্লাহ্'র ওয়ালী হতে পারে না।

ফন্ট সাইজ
15px
17px