📄 মাযার বা কবরে যারা বাতি, মোমবাতি জ্বালায় বা আলোকসজ্জা করে তারা অভিশপ্ত
ইবনু আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, لَعَنَ رَسُولُ اللهِ আল্লাহ যয়িরাতিল ক্বুবুরি ওয়াল মুত্তাখিযাতি আলাইহাল মাসাজিদা ওয়াস সুরুজ।
“রসুলুল্লহ্ কবর যিয়ারতকারিণী মহিলাদের, কবরের উপর মাজিদ নির্মাণকারীদের এবং (ক্ববরে) যারা বাতি জ্বালায় তাদের উপর অভিসম্পাৎ করেছেন।” -স্বহীহ্ ইবনে হিব্বান, স্বহীহ্, (সানাদে সিকুহ্ রাবী আবু স্বলিহ্ মিযান রয়েছেন) হাদিস # ৩২৫৮, ৩২৫৯।
ইবনু আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, لَعَنَ رَسُولُ اللهِ زَائِرِاتِ الْقُبُورِ وَالْمُتَّخِذَاتِ عَلَيْهَا الْمَسَاجِدَ، وَالسُّرُجِ
“রসূলুল্লাহ্ কবর যিয়ারতকারিণী মহিলাদের, কবরের উপর মসজিদ নির্মাণকারীদের এবং (কবরে) যারা বাতি জ্বালায় তাদের উপর অভিসম্পাৎ করেছেন।” -স্বহীহ্ ইবনে হিব্বান, স্বহীহ্, (সানাদে সিকুহ্ রাবী আবু স্বলিহ্ মিযান রয়েছেন) হাদিস # ৩২৫৮, ৩২৫৯।
📄 মাযারের কবরে আগরবাতি বা মোমবাতি জ্বালানো, গোলাপ জল ছিটানো, কবরকে সাজানো মূর্তিপূজারই নামান্তর
মাজারে যেভাবে আগরবাতি বা মোমবাতি জ্বালায়, গোলাপ জল ছিটায় এবং ক্ববরকে সাজায় ঠিক সেভাবেই হিন্দু মূর্তিপূজারিরা তাদের মূর্তিকে কেন্দ্র করে পূজা করে থাকে। যা থেকে বুঝা যায়, কবরে আগরবাতি বা মোমবাতি জ্বালানো, গোলাপ জল ছিটানো পূজা করারই মত বিষয়। এখন কেউ হয়তো বলতো পারেন যে, কবর পূজনীয় হয় না। তাদের জবাবে আমি বলবো আপনারা ভুল বলছেন। কবর পূজনীয় হয় তার প্রমাণ পেশ করা হলো। আবু হুরইরহ নাবী থেকে বর্ণনা করেন,
أَللَّهُمَّ لَا تَجْعَلُ قَبْرِي وَثَنَا ... “হে আল্লাহ্ আমার কবরকে তুমি পূজনীয় বানিয়ো না..."-মুসনাদে আহমাদ, স্বহীহ, হাদিস # ৭৩৫২।
এ হাদিস থেকে বুঝা যায় কবর পূজনীয় হতে পারে। অর্থাৎ যারা কবর সাজায়, আগরবাতি জ্বালায়, গোলাপজল ছিটায় তারা মূলতঃ কবর পূজারী।

📄 মাযারের কবরকে যারা পূজা করে তারা মূর্তিপূজারি বলে বিবেচিত
ইবনু ওমার হতে বর্ণিত, তিনি বলেন,
مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمُ
“রসূলুল্লহ্ বলেন, যে ব্যক্তি অন্যজাতির (ধর্মীয় কাজের) অনুসরণ করবে তারা ঐ জাতির অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে।” -আবু দাউদ, স্বহীহ্, অধ্যায়ঃ ২৭, কিতাবুল-লিবাস্, অনুচ্ছেদ: ৫, খ্যাতি লাভের পোশাক পরিধান করা, হাদিস # ৪০৩১।
ইবনু ওমার হতে বর্ণিত, তিনি বলেন,
মান তাশাব্বাহা বি ক্বওমিন ফাহুয়া মিনহুম
“রসূলুল্লহ্ বলেন, যে ব্যক্তি অন্যজাতির (ধর্মীয় কাজের) অনুসরণ করবে তারা ঐ জাতির অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে।” -আবু দাউদ, স্বহীহ্, অধ্যায়ঃ ২৭, কিতাবুল-লিবাস্, অনুচ্ছেদ: ৫, খ্যাতি লাভের পোশাক পরিধান করা, হাদিস # ৪০৩১।
📄 মাযারকে কেন্দ্র করে পশু কুরবানী করা হারাম
আনাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লহ্ (সাঃ) বলেছেন,
لَا عَقْرَ فِي الْإِسْلَامِ, قَالَ عَبْدُ الرَّزَّاقِ কানু ইয়া'ক্বিরুনা ইনদাল ক্বাবরি ইয়ানি বাকারাতান আও বিশাইয়িন
“ইসলামে কোন আকর নেই।” বর্ণনাকারী আবদুর রাজ্জাক রহ. বলেন, জাহিলিয়াতের (অজ্ঞতার) যুগে লোকেরা কবরের পাশে গিয়ে গরু বা ছাগল যবাই (আকর) করতো। -সুনান আবু দাউদ, স্বহীহ্, অধ্যায় : ১৫, কিতাবুল জানায়েজ, অনুচ্ছেদ : ৭৪, কবরের পাশে যবাই করা নিষিদ্ধ, হাদিস # ৩২২২।
এই হাদিস থেকে বুঝা যায়, মাযারকে কেন্দ্র করে পশু কুরবানী করা হারাম।
আনাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লহ্ (সাঃ) বলেছেন, ল্যা আক্বরা ফিল ইসলামি, ক্বলা আবদুর রযযাকু কানূ ইয়া'ক্বিরূনা ইনদাল ক্বাবরি ইয়ানি বাকারাতান আও বিশাইয়িন “ইসলামে কোন আকর নেই।” বর্ণনাকারী আবদুর রাজ্জাক রহ. বলেন, জাহিলিয়াতের (অজ্ঞতার) যুগে লোকেরা কবরের পাশে গিয়ে গরু বা ছাগল যবাই (আকর) করতো। -সুনান আবু দাউদ, স্বহীহ্, অধ্যায় : ১৫, কিতাবুল জানায়েজ, অনুচ্ছেদ : ৭৪, কবরের পাশে যবাই করা নিষিদ্ধ, হাদিস # ৩২২২।
এই হাদিস থেকে বুঝা যায়, মাযারকে কেন্দ্র করে পশু কুরবানী করা হারাম।