📄 মাযার
মাযার
📄 পীর বা ওয়ালী আউলিয়া
পীর বা ওয়ালী আউলিয়া
📄 সংশয়মূলক প্রশ্নোত্তর
সংশয়মূলক প্রশ্নোত্তর
📄 মাযার ও পীরদের বিষয়ে ক্ষমতাবান মুসলিমদের করণীয়
সর্বোত্তম উম্মাহর বৈশিষ্ট্য হচ্ছে তাঁরা সৎকাজের আদেশ দেয় এবং অসৎ কাজে নিষেধ করে :
মহান আল্লাহ্ বলেন, كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلনَّাসِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَن الْمُنكَرِ وَتُؤْمِنُونَ بِاللهِ.... “তোমরাই সর্বোত্তম উম্মাহ। মানবজাতির জন্য তোমাদের আবির্ভূত করা হয়েছে, তোমরা সৎকাজের আদেশ দাও এবং অসৎ কাজ হতে নিষেধ কর ও আল্লাহর প্রতি ঈমান রক্ষা করে চল..." -সূরাহ্ আলি ইমরান (৩), ১১০
তাই আল্লাহর যাদের ক্ষমতা দিয়েছেন, তাদের উচিত ক্ষমতাকে কাজে লাগিয়ে মাযার ও পীরদের সাথে জড়িত যাবতীয় কুফরী ও শিরককে সমূলে উচ্ছেদ করা।
ক্ষমতা থাকলে অন্যায় কাজে বাধা প্রদান করা মু'মিনের দায়িত্বঃ
রসূলুল্লাহ্ বলেছেন, ... মান রাআ মিনকুম মুনকারান ফাল ইয়ুগাইয়্যিরহু বিয়াদিহি ফা ইন লাম ইয়াস্তাত্বি ফাবিলিসানিহি ফা ইন লাম ইয়াস্তাত্বি ফাবিক্বালবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। “তোমাদের কেউ অন্যায় কাজ হতে দেখলে তা যেন হাত দিয়ে পরিবর্তনের চেষ্টা করে আর যদি সেই সামর্থ না থাকে তাহলে সে যেন মুখের দ্বারা পরিবর্তনের চেষ্টা করে আর যদি এই সাধ্যও না থাকে তবে সে যেন মনে-মনে তা পরিবর্তনের উপায় খোঁজ করে, তবে এটা ঈমানের দুর্বলতার পরিচয়।” -মুসলিম, অধ্যায়: ১, কিতাবুল ঈমান, অনুচ্ছেদ : ২০, মন্দ কাজ থেকে নিষেধ করা ঈমানের অঙ্গ। হাদিস # ৭৮/৪৯।