📘 কুরআন-হাদীসের আলােকে গুনাহ মাফের উপায় > 📄 উপসংহার

📄 উপসংহার


গুনাহে নিমজ্জিত মুসলিম উম্মাহকে গুনাহের মহাসমুদ্র থেকে উদ্ধারের জন্য মহান আল্লাহ যেমন নিজের নাম রেখেছেন গাফুর, গাফ্ফার, রহমান, রহীম, তাওয়াব তেমনি তিনি এমন কিছু পদ্ধতি ও 'আমল তাঁর রাসূল-এর মাধ্যেমে শিক্ষা দিয়েছেন যা করলে কোন গুনাহগার বান্দা আর গুনাহে নিমজ্জিত বা গুনাহযুক্ত থাকবে না। আমরা কুরআন ও গ্রহণযোগ্য হাদীসের আলোকে বেশ কিছু 'আমল বর্ণনা করেছি যেগুলো কোন পাপী বান্দা যদি তার জীবনে বাস্তবায়ন করে তাহলে তার 'আমলনামায় আর কোন গুনাহ থাকতে পারে না।
আল্লাহ তা'আলা স্বল্প সংখ্যক দু'চারটি গুনাহ মাফের উপায় না রেখে পরম দয়া করে অনেকগুলো উপায় রেখেছেন যেন তার কোন বান্দা গুনাহ করে হতাশ না হয় এবং না বলতে পারে যে, শয়তান আমাদের বিভ্রান্ত করে গুনাহ করাচ্ছে কিন্তু গুনাহ থেকে পরিত্রাণের কোন উপায় নেই। তাই আল্লাহ তা'আলা বান্দাকে গুনাহমুক্ত করার জন্য এতগুলো গুনাহ মাফের উপায়ের ব্যবস্থা করেছেন।
আমি আমার নিজেকে সহ সকল মুসলিম ভাই-বোনদের জন্য নসীহত করছি যে, আসুন কুরআন ও হাদীসের আলোকে বর্ণিত গুনাহ মাফের উপায়গুলো অবলম্বন করে নিজেকে গুনাহমুক্ত করি এবং গুনাহ থেকে মুক্তির জন্য অনুসৃত শির্কী ও বিদ'আতী পদ্ধতি ও 'আমল বর্জন করি। আল্লাহর সম্পর্কে ভালো ধারণা রাখি যে, তিনি আমাদের সকল গুনাহ মাফ করে জান্নাত দান করবেন।
গুনাহসহ মৃত্যুবরণ করলে আর কিছু করার থাকবে না। তাই মৃত্যুর পূর্বেই ইস্তিগফার, তাওবাহ্ ও বিশুদ্ধ 'আমলগুলো করার মাধ্যমে গুনাহমুক্ত হয়ে আল্লাহর সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করাই বুদ্ধিমানের কাজ। যদিও আল্লাহ চাইলে কোনো কারণ ছাড়াই যাকে ইচ্ছা তাকে মাফ করে দিতে পারেন এবং দিবেনও। কিন্তু কেউ তো জানে না যে, সে আল্লাহর দয়া পাবে কি পাবে না। তাই গুনাহ মাফের সর্বোচ্চ চেষ্টা করে আল্লাহর দয়ার অপেক্ষায় থাকা উচিত।
আল্লাহ রাব্বুল 'আলামীন আমাদের গুনাহগুলো মাফ করে তার সাথে নিষ্পাপ অবস্থায় সাক্ষাৎ করার তাওফীক দান করুন এবং আমাদেরকে সহজে জান্নাতে প্রবেশের সুযোগ দান করুন। আ-মীন।
وآخر دعوانا أن الحمد لله رب العالمين ، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين .

📘 কুরআন-হাদীসের আলােকে গুনাহ মাফের উপায় > 📄 গ্রন্থপঞ্জি

📄 গ্রন্থপঞ্জি


১. আল কুরআনুল কারীম।
২. কুরআনুল কারীম (বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসীর), আবূ বাক্‌র মুহাম্মাদ যাকারিয়া, বাদশাহ ফাহদ কোরআন মুদ্রণ কমপ্লেক্স, ১৪৩৬ হি.
৩. আদ্‌ দুর আল মানসুর, জালালুদ্দীন সুয়ূতী।
৪. আল জামি আস্ সহীহ (সহীহ আল বুখারী), মুহাম্মাদ বিন ইসমাঈল আল বুখারী, দারু তৃকিন্ নাজাত, ১৪২২ হি., প্রথম প্রকাশ।
৫. আল সহীহ (সহীহ মুসলিম), মুসলিম বিন আল হাজ্জাজ আল কুশাইরী, দারুল জাইল ও দারুল আফাক আল জাদীদাহ, বৈরূত, তা.বি.।
৬. আস্ সুনান আস্ সুগরা, আহমাদ বিন শু'আয়ব আন্ নাসায়ী, তাহকীক: আবুল ফাতাহ আবূ গুদ্দাহ, মাকতাবুল মাতব্‌'আতিল ইসলামিয়্যাহ, হালব, ১৪০৬ হি./১৯৮৬ খ্রি. দ্বিতীয় প্রকাশ।
৭. আস্ সুনান আল কুবরা, আহমাদ বিন শু'আইব আন্ নাসায়ী, দারুল কুতুবিল ইলমিয়‍্যাহ, বৈরূত, ১৪১১ হি./১৯৯১ খ্রি.।
৮. সুনান আন্ নাসায়ী, আহমাদ বিন শু'আইব আন্ নাসায়ী, দারুল মা'রিফাহ, বৈরূত, ১৪২০ হি., পঞ্চম সংস্করণ।
৯. আল জামি' (জামি' আত-তিরমিযী), মুহাম্মাদ বিন ঈসা আত-তিরমিযী, দারু ইহইয়াইত তুরাছিল আরাবী, বৈরূত, তা.বি.।
১০. আস্ সুনান (সুনান আবু দাউদ), সুলাইমান বিন আল আস্'আস আস্ সিজিস্তানী, দারুল কিতাব আল 'আরাবী, বৈরূত, তা.বি.।
১১. আস্ সুনান (সুনান ইবনু মাজাহ), মুহাম্মাদ ইবনু ইয়াযীদ ইবনু মাজাহ আল কাযভীনী, দারুল ফিকর, বৈরূত, তা.বি.।
১২. আল মুসনাদ (মুসনাদ আহমাদ), আহমাদ ইবনু হাম্বাল, মুয়াস্সাসাতুর রিসালাহ, বৈরূত, দ্বিতীয় প্রকাশ, ১৪২২ হি./১৯৯৯ খ্রি.।
১৩. শু'আবুল ঈমান, আবূ বাক্‌র আল বাইহাকী, দারুল কুতুবিল ইলমিয়‍্যাহ, বৈরূত, ১৪১০ হি.।
১৪. আল মু'জামুল কাবীর, আবুল ক্বাসিম আত্ তাবারানী, মাকতাবাতুল উলূম ওয়াল হিকام, আল মাওসিল, ১৪০৪ হি./১৯৮৩ খ্রি., দ্বিতীয় প্রকাশ।
১৫. আল মু'জামুল আওসাত, আবুল কাসিম আত্ তাবারানী, দারুল হারামাইন, কায়রো, ১৪১৫ হি.।
১৬. আল মুসনাদ, আবূ ইয়া'লা আল মূসিলী, তাহকীক : হুসাইন সালীম আসাদ, দারুল 'মামুন লিত্ তুরাস, দামেশক, ১৪০৪ হি./১৯৮৪ খ্রি., প্রথম প্রকাশ।
১৭. সহীহ ইবনু হিব্বান বি তারতীবি ইবন বুলবান, আবু হাতিম মুহাম্মাদ ইবন হিব্বান আত-তামীমী, তাহকীক : শু'আয়ব আল আরনাউত, মুয়াস্সাসাতুর রিসালাহ, বৈরূত, দ্বিতীয় প্রকাশ, ১৪১৪ হি./১৯৯৩ খ্রি.।
১৮. সিলসিলাতুল আহাদীস আস্ সহীহাহ, মুহাম্মাদ নাসিরুদ্দীন আল আলবানী, মাকতাবুল মা'আরিফ, রিয়াদ, তা.বি.।
১৯. আল মুসতাদরাক আলাস সহীহায়ন, আবূ 'আবদুল্লাহ আল হাকিম আন্ নাইসাবূরী, তাহকীক: মুস্তফা 'আবদুল কাদির আতা, দারুল কুতুবিল ইলমিয়‍্যাহ, বৈরূত, ১৪১১ হি./১৯৯০ খ্রি.।
২০. আস্ সুনান (সুনান আদ দারিমী), আবূ মুহাম্মাদ আদ্ দারিমী, তাহকীক: ফাওয়ায আহমাদ যামরালী ও খালিদ আস্ সাবউল ইলমী, দারুল কিতাবিল আরাবী, বৈরূত, ১৪০৭ হি.।
২১. আল আদাবুল মুফরাদ, মুহাম্মাদ বিন ইসমাঈল আল বুখারী, দারুল বাশায়ির আল ইসলামিয়‍্যাহ, বৈরূত, ১৯৮৯খ্রি./১৪০৯হি.।
২২. আল মুসান্নাফ, ইবনু আবী শাইবা।
২৩. জামিউল উলূম ওয়াল হিকাম, ইবনু রাজাব আল হাম্বালী।
২৪. মিশকাতুল মাসাবীহ, ওয়ালিউদ্দিন খাতীব আত্ তাবরিযী।
২৫. আস্ সিলসিলাহ আস্ সাহীহাহ, মুহাম্মাদ নাসিরুদ্দীন আল আলবানী, মাকতাবাতুল মা'আরিফ, রিয়াদ, তা.বি.।
২৬. সহীহুল জামি' আস্ সাগীর, মুহাম্মাদ নাসিরুদ্দীন আল আলবানী, আল মাকতাবুল ইসলামী, ১৪০৮ হি.।
২৭. সহীহুত তারগীব ওয়াত তারহীব, মুহাম্মাদ নাসিরুদ্দীন আল আলবানী, মাকতাবাতুল মা'আরিফ, রিয়াদ, পঞ্চম প্রকাশ, তা.বি.।
২৮. ইরওয়াউল গালীল, মুহাম্মাদ নাসিরুদ্দীন আল আলবানী।
২৯. সহীহ ইবনু মাজাহ, মুহাম্মাদ নাসিরুদ্দীন আল আলবানী।
৩০. ফাতহুল বারী, ইবনু হাজার আল আসকলানী।
৩১. শারহু সহীহ মুসলিম, (আল মিনহাজ শারহি সহীহ মুসলিম ইবনিল হাজ্জাজ) আবূ যাকারিয়া ইয়াহইয়া ইবন শারফ নাবাবী, দারু ইহইয়াইত তুরাছিল আরাবী, বৈরূত, দ্বিতীয় মুদ্রণ, ১৩৯২ হি.।
৩২. মিরকাতুল মাফাতীহ শারহি মিশকাতিল মাসাবীহ, মুল্লা আলী কারী, দারু ইহইয়াইত তুরাছিল আরাবী, বৈরূত, তা.বি.।
৩৩. আল মাজমূ', ইমাম নাবাবী, দারুল ফিকর, বৈরূত, তা. বি.।
৩৪. ফায়যুল কাদীর, 'আবদুর রাউফ আল মুনাভী।
৩৫. শারহু বুলুগিল মারام, মুহাম্মাদ বিন সালিহ আল উসাইমীন।
৩৬. শারহু রিয়াদিস সালিহীন, মুহাম্মাদ বিন সালিহ আল উসাইমীন।
৩৭. তাতরীয রিয়াদুস সালিহীন, ফয়সাল বিন 'আবদুল আযীয আলে মুবারক, তাহকীক: ড. 'আবদুল 'আযীয বিন 'আবদুল্লাহ বিন ইবরাহীম আলে হামদ, রিয়াদ: দারুল আসিমাহ্, ১৪২৩ হি.।
৩৮. ইহয়াউ উলূমিদ্দীন, ইমাম আল গাযালী, বৈরুত: দারুল মা'রিফাহ, তা.বি.।
৩৯. আখবারে মাক্কাহ, আল আযরাকী।
৪০. আল কাফ্ফারাত : আসবাব ওয়া সিফাত, ড. সা'ঈদ 'আবদুল আযীম, দারুল ঈমান, ইসকান্দারিয়া, ২০০৭ খ্রি.।
৪১. মিন মুকাফিরাতিয যুনূব, মুহাম্মাদ সা'দ খালফুল্লাহ আশ-শুহাইমী, দায়িরাতুশ শুঊনিল ইসলামিয়্যাহ ওয়াল 'আমাল আল খাইরী, দুবাই, ২য় সংস্করণ, ১৪৩৩ হি./২০১২খ্রি.।
৪২. মুকাফফিরাতুয যুনূব ফী যাওয়িল কুরআনিল কারীম ওয়াস সুন্নাতিস সহীহাহ আল মুতাহ্হারাহ, সালিম আল হিলালী, দারু ইবনিল কায়্যিম লিন্ নাশরি ওয়াত তাওযী', দাম্মাম, সাউদী আরব, ২য় সংস্করণ, ১৪১২ হি./১৯৯১ খ্রি.।
৪৩. মুকাফফিরাতুয যুনূব ওয়াল খাতায়া ওয়া আসবাবুল মাগফিরাতি মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, ড. সাঈদ বিন আলী আল কাহতানী, আল উকাহ ডট নেট।
৪৪. আল হামাসাহ আল মাগরিবিয়‍্যাহ্, আল জাররাভী, (আল মাকতাবাতুশ শামিলাহ)।
৪৫. ই'য়ানাতুত তালিবীন 'আলা হাল্লি আলফাযি ফাতহিল মু'ঈন, আবূ বাক্স আল দুমইয়াতী, দারু ইহইয়ায়িল কুতুবিল আরাবিয়্যাহ, তা.বি.।
৪৬. পাপ, তার শাস্তি ও মুক্তির উপায়, 'আবদুল হামীদ ফাইযী মাদানী।
৪৭. ছহীহ কিতাবুদ দু'আ, মুহাম্মাদ নূরুল ইসলাম, হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ, রাজশাহী, ৩য় সংস্করণ, ২০১৬।
৪৮. বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান, ডক্টর মুহম্মদ এনামুল হক, শিবপ্রসন্ন লাহিড়ী ও স্বরোচিষ সরকার, ঢাকা: বাংলা একাডেমি, জুন ২০১১।
৪৯. গুনাহ তাওবা ক্ষমা, আবদুস শহীদ নাসিম, বর্ণালী বুক সেন্টার-বিবিসি, ২০০৫।
৫০. https://islamqa.info/ar/

📘 কুরআন-হাদীসের আলােকে গুনাহ মাফের উপায় > 📄 পরিবেশক

📄 পরিবেশক


এই অধ্যায়ে কোনো কন্টেন্ট এখনো যোগ করা হয়নি।

📘 কুরআন-হাদীসের আলােকে গুনাহ মাফের উপায় > 📄 প্রাপ্তিস্থান

📄 প্রাপ্তিস্থান


এই অধ্যায়ে কোনো কন্টেন্ট এখনো যোগ করা হয়নি।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00