📘 কুরআন-হাদীসের আলােকে গুনাহ মাফের উপায় > 📄 হাদীসে বর্ণিত গুনাহ মাফের সাথে সম্পৃক্ত কিছু দু'আ

📄 হাদীসে বর্ণিত গুনাহ মাফের সাথে সম্পৃক্ত কিছু দু'আ


১. সকল সলাতে তাকবীরে তাহরীমার পর ক্ষমা প্রার্থনার দু'আ (সানা):
اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ اللَّهُمَّ نَقِنِي مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ اللَّهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ.
উচ্চারণ: আল্লা-হুম্মা বা-'ইদ বাইনী ওয়া বাইনা খাতা-ইয়া-ইয়া কামা- বা'আত্তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, আল্লা-হুম্মা নাক্বক্বিনী মিনাল খাতা-ইয়া- কামা- ইউনাক্বক্বাস্ সাওবুল আব্‌ইয়ায়ু মিনাদ্ দানাস, আল্লা- হুম্মাগসিল খাতা-ইয়া-ইয়া বিল্লা-য়ি ওয়াসাঞ্জি ওয়াল বারাদি।
অর্থ: হে আল্লাহ! আপনি পূর্ব ও পশ্চিম গগণের মধ্যে যেরূপ দূরত্ব সৃষ্টি করেছেন, আমার ও আমার পাপরাশির মধ্যে তদ্রূপ দূরত্ব সৃষ্টি করে দিন। হে আল্লাহ! শুভ্র বস্তুকে যেরূপ নির্মল করা হয় আমাকেও গুনাহ থেকে সেরূপ পাক সাফ করুন। হে আল্লাহ! আমার অপরাধ সমূহ পানি, বরফ ও হিমশীলা দ্বারা বিধৌত করে দিন। ৪৭১
২. রাতের সলাত বা তাহাজ্জুদের সলাতে তাকবীরে তাহরীমার পরে পঠনীয় দু'আ:
وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ اللَّهُمَّ أَنْتَ الْمَلِكُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ. أَنْتَ رَبِّي وَأَنَا عَبْدُكَ ظَلَمْتُ نَفْسِي وَاعْتَرَفْتُ بِذَنْبِي فَاغْفِرْ لِي ذُنُوبِي جَمِيعًا إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ
ওয়াহ্দিনী লিআহ্সানিল আখলা-ক্বি লা ইয়াহ্দী লিআহসানিহা ইল্লা আন্তা ওয়াসরিফ 'আন্নী সাইয়্যিআহা- লা ইয়াসরিফু 'আন্নী সাইয়্যিআহা ইল্লা আন্তা লাব্বাইকা ওয়াসা'দাইকা ওয়াল খাইরু কুল্লুহূ ফী ইয়াদাইকা ওয়াশ্ শাররু লাইসা ইলাইকা আনা বিকা ওয়া ইলাইকা তাবা-রাকতা ওয়া তা'আ-লাইতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
উচ্চারণ: ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাত্বারাস্ সামা-ওয়া-তি ওয়াল আরযা হানীফাওঁ ওয়ামা- আনা- মিনাল মুশরিকীন। ইন্না সলা-তী ওয়া নুসুকী ওয়া মাহ্ইয়া-ইয়া ওয়ামামা-তী লিল্লা-হি রব্বিল 'আ-লামীন। লা শারীকা লাহু ওয়া বিযা-লিকা উমিতু ওয়াআনা- মিনাল মুসলিমীন। আল্লা-হুম্মা আনতাল মালিকু লা- ইলা-হা ইল্লা আনতা, আনতা রব্বী ওয়াআনা- 'আবদুকা যলামতু নাফসী ওয়া'তারাফতু বিযাম্বী ফাগফিরলী যুনূবী জামী'আন ইন্নাহু লা- ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ওয়াহদিনী লিআহসানিল আখলা-কি লা- ইয়াহদী লি আহসানিহা- ইল্লা আনতা, ওয়াস্রিফ 'আন্নী সাইয়্যিআহা- লা- ইয়াসিফু 'আন্নী সাইয়্যিআহা- ইল্লা আনতা লাব্বাইকা ওয়া সা'দাইকা ওয়াল খাইরু কুল্লুহু ফী ইয়াদাইকা ওয়াশ্ শারু লাইসা ইলাইকা আনা- বিকা ওয়া ইলাইকা তাবা-রাকতা ওয়া তা'আ-লাইতা আসতাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
অর্থ: আমি সেই মহান সত্তার দিকে আমার মুখ ফিরাচ্ছি, যিনি আসমান সমূহ ও জমিনকে সৃষ্টি করেছেন এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। নিশ্চয় আমার সলাত, আমার কুরবানী আমার জীবন ও আমার মরণ আল্লাহ রাব্বুল আলামীনের জন্য। তাঁর কোন শরীক নেই, আর এজন্য আমি আদিষ্ট হয়েছি এবং আমি মুসলিমদের অন্তর্গত। আল্লাহ আপনিই বাদশাহ, আপনি ব্যতীত কোন মা'বুদ নেই। আপনি আমার রব আর আমি আপনার দাস। আমি আমার নিজের উপর অত্যাচার করেছি এবং আমি আমার অপরাধ স্বীকার করছি। সুতরাং আপনি আমার সমস্ত অপরাধ ক্ষমা করুন। নিশ্চয় আপনি ব্যতীত অন্য কেউ অপরাধসমূহ ক্ষমা করতে পারে না। আপনি আমাকে উত্তম চরিত্রের দিকে চালিত করুন, আপনি ব্যতীত আর কেউ উত্তম চরিত্রের দিকে চালিত করতে পারে না। আমার হ'তে মন্দ আচরণকে আপনি দূরে রাখুন, আপনি ব্যতীত অন্য কেউ তা দূরে রাখাতে পাওে না। হে আল্লাহ! উপস্থিত আছি আপনার নিকটে এবং প্রস্তুত আছি আপনার আদেশ পালনে। কল্যাণ সমস্ত আপনার হাতে এবং কোন অকল্যাণ আপনার প্রতি বর্তায় না। আমি আপনার সাহায্যেই প্রতিষ্ঠিত আছি এবং আপনারই প্রতি প্রত্যাবর্তন করব। আপনি কল্যাণময়, আপনি সুউচ্চ। আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার দিকে ফিরছি। ৪৭২
৩.
اَللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ قَيْمُ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ وَلَكَ الْحَمْدُ لَكَ مُلْكُ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ وَلَكَ الْحَمْدُ نُورُ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَلَكَ الْحَمْدُ أَنْتَ الْحَقُّ وَوَعْدُكَ الْحَقُّ وَلِقَاؤُكَ حَقٌّ وَقَوْلُكَ حَقٌّ وَالْجَنَّةُ حَقٌّ وَالنَّارُ حَقٌّ وَالنَّبِيُّونَ حَقٌّ وَمُحَمَّدٌ ﷺ حَقٌّ وَالسَّاعَةُ حَقٌّ اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ وَإِلَيْكَ حَاكَمْتُ فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَوْ لَا إِلَهَ غَيْرُكَ.
উচ্চারণ: আল্লা-হুম্মা লাকাল হামদু আনতা ক্বাইয়িমুস্ সামা-ওয়া-তি ওয়াল আরযি ওয়ামান ফীহিন্না, ওয়া লাকাল হাম্দু লাকাল মুসকুস্ সামা-ওয়া-তি ওয়াল আরযি ওয়ামান ফী হিন্না, ওয়া লাকাল হাম্দু নূরুস্ সামা-ওয়া-তি ওয়াল আরযি ওয়ালাকাল হামদু আনতাল হাক্ক ওয়া'দুকাল হাক্কু, ওয়ালিকা-উকা হাক্কুন, ওয়া ক্বাওলুকা হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান্না-রু হাক্কুন ওয়ান নাবিইয়ূনা হাক্কুন ওয়া মুহাম্মাদুন সল্লাল্লা-হু 'আলায়হি ওয়াসাল্লাম হাক্কুন ওয়াস্ সা-'আতু হাক্কুন। আল্লা-হুম্মা লাকা আসলামতু ওয়াবিকা আ-মানতু ওয়া 'আলায়কা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়াবিকা খা-সামতু ওয়া ইলায়কা হা-কামতু, ফাগফিরলী মা- কুদ্দামতু ওয়ামা- আস্থারতু ওয়ামা- আস্রারতু ওয়ামা-আ'লানতু আনতাল মুক্বাদ্দিমু ওয়া আনতাল মুআখখিরু লা- ইলা-হা ইল্লা-আনতা ওয়ালা- ইলা-হা গাইরুকা।
অর্থ: হে আল্লাহ! আপনারই জন্য সমস্ত প্রশংসা, আপনি আসমানসমূহ ও জমিন এবং এদের মাঝে যা কিছু আছে তার রক্ষাকারী। আপনারই জন্য সমস্ত প্রশংসা, আপনিই আসমানসমূহ ও জমিন এবং এদের মাঝে যা কিছু আছে তাদের জ্যোতি। আপনারই জন্য সমস্ত প্রশংসা, আপনিই আসমানসমূহ ও জমিন এবং এদের মাঝে যা আছে তাদের বাদশাহ। আপনারই জন্য সমস্ত প্রশংসা, আপনিই সত্য, আপনার ওয়া'দা সত্য, আপনার সাক্ষাৎ সত্য, আপনার বাণী সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, নাবীগণ সত্য, মুহাম্মাদ সত্য এবং ক্বিয়ামাত সত্য। 'হে আল্লাহ! আমি আপনারই নিকট তাত্মসমর্পণ করলাম, আপনারই ওপর ভরসা করলাম, আপনার দিকেই প্রত্যাবর্তন করলাম, আপনার সন্তুষ্টির জন্যই শত্রুতায় লিপ্ত হ'লাম, আপনাকেই বিচারক মেনে নিলাম। তাই আপনি আমার পূর্বাপর ও প্রকাশ্য-গোপন সব অপরাধ ক্ষমা করুন। আপনিই অগ্র-পশ্চাতের মালিক। আপনি ব্যতীত কোন উপাস্য নেই এবং আপনি ব্যতীত কোন মা'বুদ নেই। ৪৭৩
৪. সলাতে রুকূর ও সলাতে সাজদার দু'আ:
سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي.
উচ্চারণ: সুবহা-নাকা আল্লা-হুম্মা রব্বানা- ওয়া বিহামদিকা আল্লা- হুম্মাগফিরলী।
অর্থ: হে আল্লাহ! হে আমাদের রব! আপনার প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা করছি। আপনি আমাকে ক্ষমা করুন।
'আয়িশাহ্ বলেন, নাবী এ দু'আটি বেশী বেশী পড়তেন। ৪৭৪
৫.
اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي كُلَّهُ دِقَّهُ وَجِلَّهُ وَأَوَّلَهُ وَآخِرَهُ وَعَلَانِيَتَهُ وَسِرَّهُ.
উচ্চারণ: আল্লা-হুম্মাগফিরলী যামবী কুল্লাহ্ ওয়া দিকক্বাহ্ ওয়া জুল্লাহ্ ওয়া আওয়ালাহু ওয়া আ-খিরাহ্ ওয়া 'আলা-নিইয়‍্যাতাহু ওয়া সিৱাহ্।
অর্থ: হে আল্লাহ! আমার সকল সূক্ষ্ম, বড়, প্রথম, শেষ, প্রকাশ্য ও গোপন গুনাহ মাফ কর। ৪৭৫
৬. দুই সাজদার মধ্যে পঠিত দু'আ:
اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَعَافِنِي وَاهْدِنِي وَارْزُقْنِي.
উচ্চারণ: আল্লা-হুম্মাগফিরলী ওয়ারহামনী ওয়া'আ-ফিনী ওয়াহদিনী ওয়ার্ যুক্বনী।
অর্থ: হে আল্লাহ! আমাকে মাফ কর, আমার ওপর রহম কর, আমাকে হিদায়াত দান কর, আমাকে রোগ মুক্ত কর এবং আমাকে রিক্ব দান কর। ৪৭৬
৭. সলাতের সালাম ফিরানোর পূর্বে পঠিত দু'আ:
اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا وَلَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِّنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ.
উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্নী যলামতু নাফসী যুলমান কাসীরাও ওয়ালা-ইয়াগফিরুয যুনুবা ইল্লা- আন্তা, ফাগফিরলী মাগফিরাতাম মিন 'ইনদিকা ওয়ারহাম্মী ইন্নাকা আন্তাল গাফুরুর রহীম।
অর্থ: হে আল্লাহ! আমি আমার নফসের উপরে অসংখ্য যুলুম করেছি। ঐসব গুনাহ মাফ করার কেউ নেই আপনি ব্যতীত। অতএব আপনি আমাকে আপনার পক্ষ হ'তে বিশেষভাবে ক্ষমা করুন এবং আমার ওপর অনুগ্রহ করুন। নিশ্চয় আপনি ক্ষমাশীল ও দয়াবান। ৪৭৭
৮.
اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَرْتُ وَমَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَسْرَفْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ.
উচ্চারণ: আল্লা-হুম্মাগফিরলী মা- কুদ্দামতু ওয়ামা- আখখারতু, ওয়ামা- আস্রারতু ওয়ামা- আ'লানতু, ওয়ামা- আস্রাফতু, ওয়ামা- আনতা আ'লামু বিহী মিন্নী; আনতাল মুকুদ্দিমু ওয়া আনতাল মুআখখিরু, লা- ইলা-হা ইল্লা- আনতা।
অর্থ: হে আল্লাহ! আপনি আমার পূর্বাপর গোপন ও প্রকাশ্য সকল গুনাহ মাফ করুন (এবং মাফ করুন ঐসব গুনাহ) যাতে আমি বাড়াবাড়ি করেছি এবং ঐসব গুনাহ যে বিষয়ে আপনি আমার চাইতে বেশী জানেন। আপনি অগ্র-পশ্চাতের মালিক। আপনি ব্যতীত কোন উপাস্য নেই। ৪৭৮
৯. সলাতের সালাম ফিরানোর পর পঠিত দু'আ:
أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ.
উচ্চারণ: আস্তাগফিরুল্লা-হাল্লাযী লা- ইলা-হা ইল্লা- হুওয়াল হাইয়ুল কাইয়ূমু ওয়া আতুবু ইলাইহি।
অর্থ: আমি ক্ষমা প্রার্থনা করছি সেই আল্লাহর নিকটে যিনি ব্যতীত কোন উপাস্য নেই। যিনি চিরঞ্জীব ও বিশ্ব চরাচরের ধারক এবং তাঁর দিকেই আমি ফিরে যাচ্ছি বা তাওবাহ্ করছি। ৪৭৯
১০. বিত্র-এর কুনূত:
اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ إِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ وَإِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ وَلَا يَعِزُّ مَنْ عَادَيْتَ تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ.
উচ্চারণ: আল্লা-হুম্মাদিনী ফীমান হাদায়তা, ওয়া 'আ-ফিনী ফীমান 'আ- ফায়তা, ওয়া তাওয়াল্লানী ফীমান তাওয়াল্লায়তা, ওয়া বা-রিক্সী ফীমা- আ'ত্বায়তা, ওয়াক্বিনী শারা মা- ক্বাযায়তা; ফাইন্নাকা তাক্বযী ওয়ালা- ইয়ুকুয়া 'আলায়কা, ইন্নাহু লা- ইয়াযিলু মাঁও ওয়া-লায়তা, ওয়ালা- ইয়া'ইয্যু মান্ 'আ- দায়তা, তাবা-রক্তা রব্বানা- ওয়া তা'আ-লায়তা।
অর্থ: হে আল্লাহ! আপনি যাদেরকে সুপথ দেখিয়েছেন, আমাকে তাদের মধ্যে গণ্য করে সুপথ দেখান। যাদেরকে আপনি মাফ করেছেন, আমাকে তাদের মধ্যে গণ্য করে মাফ করে দিন। আপনি যাদের অভিভাবক হয়েছেন, তাদের মধ্যে গণ্য করে আমার অভিভাবক হয়ে যান। আপনি আমাকে যা দান করেছেন, তাতে বরকত দিন। আপনি যে ফায়সালা করে রেখেছেন, তার অনিষ্ট হ’তে আমাকে বাঁচান। কেননা আপনি সিদ্ধান্ত দিয়ে থাকেন, আপনার বিরুদ্ধে কেউ সিদ্ধান্ত দিতে পারে না। আপনি যার সাথে বন্ধুত্ব রাখেন, সে কোনদিন অপমানিত হয় না। আর আপনি যার সাথে দুশমনী করেন, সে কোনদিন সম্মানিত হ’তে পারে না। হে আমাদের রব! আপনি বরকতময় ও সর্বোচ্চ। ৪৮০
১১. জানাযার সলাতের মৃত ব্যক্তির জন্য দু’আ:
اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيرِنَا وَكَبِيرِنَا وَ ذَكَرِنَا وَأُنْثَانَا اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلَامِ وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ. اللَّهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَهُ وَتُضِلَّنَا بَعْدَهُ.
উচ্চারণ: আল্লা-হুম্মাগফ্ফির লিহাইয়িনা- ওয়া মাইয়িতিনা- ওয়া শা- হিদিনা- ওয়া গা-য়িবিনা- ওয়া সগীরিনা- ওয়া কাবীরিনা- ওয়া যাকারিনা- ওয়া উন্‌ন্সা-না-। আল্লা-হুম্মা মান আইয়াইতাহু মিন্না- ফাআহহিয়হী ‘আলাল ইসলা-ম, ওয়া মান ত্বওয়াফায়তাহু মিন্না- ফাতাওফফাহ্ ‘আলাল ঈমা-ন। আল্লা-হুম্মা লা তাহরিমনা- আজরাহু ওয়াতু যিল্লিনা- বা’দাহ্।
অর্থ: হে আল্লাহ! আমাদের জীবিত ও মৃত এবং (এই জানাযায়) উপস্থিত- অনুপস্থিত, আমাদের ছোট ও বড়, পুরুষ ও নারী সকলকে আপনি ক্ষমা করুন। যাকে আপনি বাঁচিয়ে রাখবেন, তাকে ইসলামের উপরে বাঁচিয়ে রাখুন এবং যাকে মারতে চান, তাকে ঈমানের হালাতে মৃত্যু দান করুন। হে আল্লাহ! এই মাইয়েতের (জন্য দু’আ করার) উত্তম প্রতিদান হ’তে আপনি আমাদেরকে বঞ্চিত করবেন না এবং তার পরে আমাদেরকে পরীক্ষায় ফেলবেন না। ৪৮১
১২.
اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلُهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ عَذَابِ النَّارِ.
উচ্চারণ: আল্লা-হুম্মাগফ্ফির লাহ্ ওয়ারহাম্হু ওয়া 'আ-ফিহী ওয়া'ফু 'আনহু ওয়া আকরিম নুযুলাহ্ ওয়া ওয়াস্সি' মুদ্‌ালাহ্; ওয়াপ্সিলহু বিলমা-য়ি ওয়াস্সালজি ওয়াল বারাদ; ওয়া নাক্বক্বিহী মিনাল খাত্বা-ইয়া- কামা-ইউনাক্বক্বাস্ সাওবুল আইয়াযু মিনাদ্ দানাস; ওয়া আবদিলহু দা-রান খায়রাম মিন্ দা-রিহী ওয়া আহলান খায়রাম মিন আহলিহী ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহী; ওয়া আদখিহুল জান্নাতা ওয়া আ'ইযহু মিন 'আযা-বিল কুবরি ওয়া মিন 'আযা-বিন্ না-র।
অর্থ: হে আল্লাহ! আপনি এই মাইয়িতকে ক্ষমা করুন। তাকে অনুগ্রহ করুন। তাকে নিরাপদে রাখুন এবং তার গুনাহ মাফ করুন। আপনি তাকে সম্মানজনক আতিথেয়তা প্রদান করুন। তার বাসস্থান প্রশস্ত করুন। আপনি তাকে পানি, বরফ ও শিশির দ্বারা ধৌত করুন এবং তাকে পাপ হ'তে এভাবে মুক্ত করুন, যেভাবে সাদা কাপড় ময়লা হ'তে সাফ করা হয়। আপনি তাকে দুনিয়ার গৃহের বদলে উত্তম গৃহ দান করুন। তার দুনিয়ার পরিবারের চাইতে উত্তম পরিবার এবং দুনিয়ার জোড়ার চাইতে উত্তম জোড়া দান করুন। তাকে আপনি জান্নাতে দাখিল করুন এবং তাকে কবরের 'আযাব হ'তে ও জাহান্নামের 'আযাব হ'তে রক্ষা করুন। ৪৮২
১৩. মৃত ব্যক্তিকে দাফন করার পর দু'আ:
اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَثَبِّتْهُ.
উচ্চারণ: আল্লা-হুম্মাগফির লাহ্ ওয়া সাব্বিহু।
অর্থ : হে আল্লাহ! তুমি এই মৃতকে ক্ষমা কর। আর এ সময় তাকে (ঈমানের উপর) দৃঢ় রাখ। ৪৮৩
১৪. মেযবানের জন্য মেহমানের দু'আ:
اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِيمَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ.
উচ্চারণ: আল্লা-হুম্মা বা-রিক্লাহুম ফীমা- রাযাক্বতাহুম ওয়ার্ হাম্হুম।
অর্থ: হে আল্লাহ! তুমি তাদেরকে যে রিক্ দিয়েছ তাতে তুমি বরকত দান কর, তাদেরকে ক্ষমা করে দাও এবং তাদের ওপর রহমত বর্ষণ কর। ৪৮৪
১৫. ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দু'আ বা সাইয়্যিদুল ইস্তিগফার:
اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَى، وَأَبُوءُ لَكَ بِذَنْنِي فَاغْفِرْ لِي، فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ.
উচ্চারণ: আল্লা-হুম্মা আনতা রব্বী, লা- ইলা-হা ইল্লা আনতা, খালাক্কানী ওয়া আনা 'আবদুকা ওয়া আনা 'আলা- 'আদিকা ওয়া ওয়া'দিকা মাসতাত'তু আ'উযুবিকা মিন শারি মা সনা'তু, আবৃউ লাকা বিনি'মাতিকা 'আলাইয়া ওয়া আবৃউ বিযাম্বী, ফাগফিরলী, ফাইন্নাহু লা- ইয়াগফিরুয যুনূবা ইল্লা- আনতা।
অর্থ: হে আল্লাহ! আপনি আমার রব, আপনি ছাড়া কোন রব নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন। আমি আপনার বান্দা। আমি সাধ্যমত আপনার কাছে দেয়া ওয়া'দা ও প্রতিশ্রুতি পালনে সচেষ্ট আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হ'তে আপনার নিকট আশ্রয় চাই। আমাকে যে নি'আমত দান করেছেন তা স্বীকার করছি এবং আমি আমার পাপসমূহ স্বীকার করছি। অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। কেননা আপনি ছাড়া কেউ ক্ষমাকারী নেই। ৪৮৫
১৬. মৃত্যু হয়ে যাওয়ার সম্ভাবনাময় ব্যক্তির দু'আ:
اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَأَلْحِقْنِي بِالرَّفِيقِ الْأَعْلَى.
উচ্চারণ: আল্লা-হুম্মাগফিরলী ওয়ার হাম্নী ওয়া আল হিক্বনী বিরাফীক্বিল আ'লা-।
অর্থ: হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন এবং আমাকে মহান বন্ধুর সাথে মিলিয়ে দিন। ৪৮৬
১৭. কেউ প্রশংসা করলে বলতে হয়:
اللَّهُمَّ لَا تُؤَاخِذْنِي بِمَا يَقُولُونَ وَاغْفِرْ لِي مَا لَا يَعْلَمُونَ وَاجْعَلْنِي خَيْرًا مِّمَّا يَظُنُّونَ.
উচ্চারণ: আল্লা-হুম্মা লা- তুআ-খিনী বিমা- ইয়াকূলূনা, ওয়াল্ফিরলী মা- লা- ইয়া'লামূনা ওয়াজ' আলনী খাইরাম মিম্মা- ইয়াযুনূন।
অর্থ: হে আল্লাহ! তারা যা বলছে তার জন্য আমাকে পাকড়াও করবেন না, আমাকে ক্ষমা করুন, যা তারা জানে না। আর আমাকে তাদের ধারণার চেয়েও ভালো করে দিন। ৪৮৭
১৮. শির্ক থেকে বাঁচার দু'আ:
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ وَأَسْتَغْفِرُكَ لِمَا لَا أَعْلَمُ.
উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্নী আ'উযুবিকা আন্ উশরিকা বিকা ওয়া আনা- আ'লামু, ওয়া আসতাগফিরুকা লিমা- লা- আ'লাম।
অর্থ: হে আল্লাহ! আমার জানা অবস্থায় তোমার সাথে শির্ক করা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আর অজানা অবস্থায় শির্ক হয়ে গেলে ক্ষমা প্রার্থনা করছি। ৪৮৮
১৯. লায়লাতুল কদরের দু'আ:
اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي.
উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্নাকা 'আফুউউন তুহিব্বুল 'আওয়া ফা'ফু 'আন্নী।
অর্থ: হে আল্লাহ! আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। ৪৮৯
২০. পশুর পিঠে আরোহণের দু'আ:
سُبْحَانَكَ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ.
উচ্চারণ: সুবহা-নাকা আল্লা-হুম্মা ইন্নী যলামতু নাফসী ফাগফিরলী ফাইন্নাহু লা- ইয়াগফিরুষ যুনুবা ইল্লা- আনতা।
অর্থ: আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি, হে আল্লাহ! আমি আমার আত্মার ওপর অত্যাচার করেছি। অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। কেননা আপনি ছাড়া অপরাধ ক্ষমা করার আর কেউ নেই। ৪৯০
২১. বৈঠক বসে যে দু'আ পড়তে হয় :
رَبِّ اغْفِرْ لِي وَتُبْ عَلَيَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ.
উচ্চারণ: রব্বিগ ফিরলী ওয়াতুব 'আলাইয়া ইন্নাকা আনতাত্ তাওয়া-বুর্ রহীম।
অর্থ: হে আমার রব! আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবাহ্ কবুল করুন। কেননা আপনি তাওবাহ্ কবুলকারী ক্ষমাশীল। ৪৯১
২২. বৈঠক শেষের দু'আ :
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لَّا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ.
উচ্চারণ: সুবহা-নাকা আল্লা-হুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা- ইলা- হা ইল্লা- আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।
অর্থ: হে আল্লাহ! আপনি পবিত্র এবং আপনার প্রশংসা। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি ব্যতীত কোন উপাস্য নেই। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তাওবাহ্ করছি। ৪৯২
২৩.
لَا إِلَهَ إِلَّا اللهُ وَاللهُ أَكْبَرُ وَسُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ.
উচ্চারণ: লা- ইলা-হা ইল্লাল্লা-হু, ওয়াল্লা-হু আকবার, ওয়া সুবহা-নাল্লা-হ, ওয়ালহামদুলিল্লা-হ, ওয়ালা- হাওলা ওয়ালা ক্যুওয়াতা ইল্লা বিল্লা-হ।
অর্থ: আল্লাহ ছাড়া সত্যিকারের কোনও ইলাহ নেই। আল্লাহ সবার চেয়ে মহান, আল্লাহ পবিত্র, সকল প্রশংসা তাঁরই জন্য। আল্লাহ ছাড়া কোনও উপায় ও সামর্থ নেই। ৪৯৩
২৪. আহারের পর নির্দিষ্ট দু'আ পাঠ করা :
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هُذَا الطَّعَامَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِّنِّي وَلَا قُوَّةٍ.
উচ্চারণ: আল্হাম্মদুলিল্লা-হিল্লাযী আত্ব'আমানী হা-যাত্ব ত্ব'আ-মা ওয়া রযাক্বানীহি মিন গইরি হাওলিম্ মিন্নী ওয়ালা- ক্যুওয়াহ্।
অর্থ: সেই আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি আমাকে এই খাদ্য খাওয়ালেন এবং জীবিকা দান করলেন, আমার কোন উপায় ও সামর্থ ছাড়াই। ৪৯৪
২৫. কাপড় পরার সময় নির্দিষ্ট দু'আ পাঠ করা:
الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي هَذَا التَّوْبَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ.
উচ্চারণ: আল্হাম্মদুলিল্লা-হিল্লাযী কাসানী হা-যাস্ সাওবা ওয়া রযাক্বানীহি মিন গইরি হাওলিম্ মিন্নী ওয়ালা- ক্যুওয়াহ্।
অর্থ: সেই আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি আমাকে এই কাপড় পরালেন এবং জীবিকা দান করলেন, আমার কোন উপায় ও সামর্থ্য ছাড়াই। ৪৯৫
২৬. ঘুমাবার সময় বিছানায় শুয়ে দু'আ পাঠ করা:
لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ.
উচ্চারণ: লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া 'আলা- কুল্লি শাইয়িন ক্বদীর। লা হাওলা ওয়ালা- ক্যুওয়াতা ইল্লা বিল্লা-হ। সুবহা-নাল্লা-হি ওয়াল হাম্দুলিল্লা-হি ওয়ালা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াল্লা-হু আকবার।
অর্থ: আল্লাহু ছাড়া সত্যিকারের কোনও ইলাহ নেই, তাঁর কোনও অংশীদার নেই, তাঁর জন্যই রাজত্ব এবং তাঁর জন্যই সকল প্রশংসা, এবং তিনি সকল কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহ ছাড়া কোনও উপায় ও সামর্থ্য নেই। আল্লাহ পবিত্র এবং তাঁর জন্যই সকল প্রশংসা, আল্লাহ ছাড়া কোনও সত্যিকারের ইলাহ নেই এবং আল্লাহ সবার চেয়ে মহান বা বড়। ৪৯৬
২৭. ইস্তিগফার ও তাওবাহ্ সম্বলিত নির্দিষ্ট দু'আ পাঠ
أَسْتَغْفِرُ اللهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ.
উচ্চারণ: আসতাগফিরুল্লা-হাল্লাযী লা- ইলা-হা ইল্লা- হুওয়াল হাইয়ুল কাইয়ূমু ওয়া আতুবু ইলাইহি।
অর্থ: আমি সেই আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া কোন সত্য মা'বৃদ ('ইবাদাতের যোগ্য) নেই। যিনি চিরঞ্জীব, অবিনশ্বর এবং আমি তাঁর কাছে তাওবাহ্ করছি। ৪৯৭
২৮. আযান শুনে নির্দিষ্ট দু'আ পড়া:
أَشْهَدُ أَنْ لَّا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ رَضِيتُ بِاللهِ رَبًّا وَبِمُحَمَّدٍ رَسُولًا وَبِالإِسْلَامِ دِينًا.
উচ্চারণ: আশহাদু আল্লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহ্, ওয়া আন্না মুহাম্মাদান 'আবদুহু ওয়া রাসূলুহু, রযীতু বিল্লা-হি রব্বাও ওয়াবি মুহাম্মাদিন রাসূলান ওয়াবিল ইসলা-মী দীনা-।
অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন সত্য মা'বুদ নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই এবং মুহাম্মদ তাঁর বান্দা ও প্রেরিত রাসূল। আল্লাহকে রব বলে মেনে নিতে, নাবী -কে নাবীরূপে স্বীকার করতে এবং ইসলামকে দীন হিসেবে গ্রহণ করতে আমি সম্মত ও তুষ্ট হয়েছি। ৪৯৮
২৯. নির্দিষ্ট যিক্র ও তাসবীহ্ পাঠ করা:
سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ.
উচ্চারণ: সুবহা-নাল্লা-হি ওয়ালহাম্দু লিল্লা-হি ওয়ালা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াল্লা-হু আকবার।
অর্থ: নিশ্চয় সুবহা-নাল্লা-হ, আলহামদুলিল্লা-হ, লা- ইলা-হা ইল্লাল্লা-হ ওয়াল্লা-হু আকবার। ৪৯৯
৩০. মজলিস শেষে নির্দিষ্ট দু'আ পাঠ করা:
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لَّا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ.
উচ্চারণ: সুবহা-নাকা আল্লা-হুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা- ইলা- হা ইল্লা- আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।
অর্থ: হে আল্লাহ! আপনি পবিত্র এবং সমস্ত প্রশংসা আপনার জন্য। আমি সাক্ষ্য দেই যে, আপনি ব্যতীত আর কোন মা'বুদ নেই, আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি এবং আপনার দিকেই প্রত্যাবর্তন করি।
তাহলে উক্ত মজলিসে তার যে অপরাধ হয়েছিল তা ক্ষমা করে দেয়া হবে। ৫০০
৩১. তাশাহ্হুদ পড়ে সলাত শেষ করার সময় নির্দিষ্ট দু'আ পড়া:
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ يَا اللهُ بِأَنَّكَ الْوَاحِدُ الْأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ أَنْ تَغْفِرَ لِي ذُنُوبِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ.
উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্নী আলুকা ইয়া- আল্লা-হু বিআন্নাকাল ওয়া- হিদুল আহাদুস্ সমাদ, আল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ্ কুফুওয়ান আহাদ, আন তাগফিরা লী যুনূবী ইন্নাকা আন্তাল গাফুরুর রহীম।
অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে চাই, হে আল্লাহ! আপনি তো সেই সত্ত্বা যিনি এক ও একক এবং অমুখাপেক্ষী, যিনি কাউকেও জন্ম দেননি এবং তাঁকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমতুল্য বা সমকক্ষ কেউ নেই। আপনি আমার গুনাহগুলোকে মাফ করে দিন। নিশ্চয় আপনি ক্ষমাশীল ও দয়ালু। ৫০১

টিকাঃ
৪৭১. সহীহুল বুখারী: ৭৪৪; সহীহ মুসলিম: ১৩৮২।
৪৭২. সহীহ মুসলিম: ১৮৪৮।
৪৭৩. সহীহুল বুখারী: ১১২০; সহীহ মুসলিম: ১৭৪৪।
৪৭৪. সহীহুল বুখারী: ৮১৭; সহীহ মুসলিম: ১১১৩।
৪৭৫. সহীহ মুসলিম: ১১১২।
৪৭৬. সুনান আবু দাউদ: ৮৫০, হাদীসটি হাসান।
৪৭৭. সহীহুল বুখারী: ৮৩৪; সহীহ মুসলিম: ৭০৪৪।
৪৭৮. সহীহুল বুখারী: ৬৩৯৮; সহীহ মুসলিম: ১৮৪৮।
৪৭৯. সুনান আবূ দাউদ: ১৫১৯; জামি' আত্ তিরমিযী: ৩৫৭৭।
৪৮০. সুনান আবু দাউদ: ১৪২৭, হাদীসটি সহীহ।
৪৮১. সুনান আবূ দাউদ: ৩২০৩; সুনান ইবনু মাজাহ ১৪৯৮; মুসনাদ আহমাদ: ৮৮০৯, হাদীসটি সহীহ।
৪৮২. সহীহ মুসলিম: ২২৭৬।
৪৮৩. সুনান আবু দাউদ: ৩২২৩, হাদীসটি সহীহ।
৪৮৪. সুনান আবু দাউদ: ৩৭১১।
৪৮৫. সহীহুল বুখারী: ৬৩০৬।
৪৮৬. সহীহুল বুখারী: ৫৬৭৪; সহীহ মুসলিম: ৬৪৪৬; মুসনাদ আহমাদ: ২৫৯৮৯।
৪৮৭. আল আদাব আল মুফরাদ: ৭৬১; শু'আবুল ঈমান: ৪৮৭৬।
৪৮৮. আল আদাব আল মুফরাদ: ৭১৬।
৪৮৯. সুনান ইবনু মাজাহ: ৩৮৫০; মুসনাদ আহমাদ: ২৫৩৮৪, হাদীসটি সহীহ।
৪৯০. সুনান আবূ দাউদ: ২৬০৪; মুসনাদ আহমাদ: ১০৫৬, হাদীসটি সহীহ।
৪৯১. সুনান আবু দাউদ: ১৫১৮; সুনান ইবনু মাজাহ: ৩৮১৪, হাদীসটি সহীহ।
৪৯২. সুনান আবু দাউদ: ৪৮৬১; জামি' আত্ তিরমিযী: ৩৪৩৩, হাদীসটি সহীহ।
৪৯৩. মুসনাদ আহমাদ: ৬৪৭৯; হাদীসটি হাসান। দিনের যে কোন সময় এই দু'আটি যে ব্যক্তি পড়বে সে ব্যক্তির পাপরাশি মাফ হয়ে যাবে; যদিও তা সমুদ্রের ফেনা সমান (বা তার থেকে বেশি) হয়।"
৪৯৪. সুনান আবূ দাউদ: ৪০২৫, শু'আবুল ঈমান ৬২৮৫; গুনাহ মাফের কথা পূর্বে প্রাসঙ্গিক আলোচনায় উল্লিখিত হয়েছে।
৪৯৫. সুনান আবূ দাউদ: ৪০২৫; শু'আবুল ঈমান ৬২৮৫; গুনাহ মাফের কথা পূর্বে প্রাসঙ্গিক আলোচনায় উল্লিখিত হয়েছে।
৪৯৬. সহীহ ইবনু হিব্বান: ৫৫২৮; ইবনু আবী শায়বাহ্ ২৬৫২৭; আস্ সিলসিলাতুস্ সহীহাহ্ : ৩৪১৪; গুনাহ মাফের কথা পূর্বে প্রাসঙ্গিক আলোচনায় উল্লিখিত হয়েছে।
৪৯৭. সুনান আবূ দাউদ: ১৫১৯; জামি' আত্ তিরমিযী: ৩৫৭৭, হাদীসটি সহীহ।
৪৯৮. সহীহ মুসলিম: ৮৭৭; গুনাহ মাফের কথা পূর্বে প্রাসঙ্গিক আলোচনায় উল্লিখিত হয়েছে।
৪৯৯. মুসনাদ আহমাদ: ১২৫৩৪, সিলসিলাহ্ আস্ সহীহাহ্ ৩১৬৮।
৫০০. জামি' আত্ তিরমিযী: ৩৪৩৩, হাদীসটি হাসান সহীহ।
৫০১. সুনান আন্ নাসায়ী: ১৩০০, হাদীসটির সনদ সহীহ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00