📄 চুল সাদা হওয়া
বার্ধক্যজনিত কারণে কারও চুল বা দাড়ি যদি পেকে যায় (সাদা হয়) তাহলে প্রতিটি সাদা চুলের বিনিময়ে গুনাহ মাফ হয়। আবূ হুরায়রাহ্ হতে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন:
ফিরে আসে।"৪৪৭
টিকাঃ
৪৪৭. সহীহ ইবনু হিব্বান: ১৬২২, হাদীসটির সনদ সহীহ।
বার্ধক্যজনিত কারণে কারও চুল বা দাড়ি যদি পেকে যায় (সাদা হয়) তাহলে প্রতিটি সাদা চুলের বিনিময়ে গুনাহ মাফ হয়। আবূ হুরায়রাহ্ হতে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন:
لَا تَنْتِفُوا الشَّيْبَ فَإِنَّهُ نُورٌ يَوْمَ الْقِيَامَةِ وَمَنْ شَابَّ شَيْبَةَ فِي الْإِسْلَامِ كُتِبَ لَهُ بِهَا حَسَنَةٌ وَحُطَّ عَنْهُ بِهَا خَطِيئَةٌ وَرُفِعَ لَهُ بِهَا دَرَجَةٌ
"তোমরা সাদা চুল উপড়ে ফেলো না কেননা সেগুলো ক্বিয়ামাতের দিন আলো হবে। আর যে মুসলিম ব্যক্তির চুল (বার্ধক্যজনিত কারণে) সাদা হয় তার প্রতিটি সাদা চুলের বিপরীতে ১টি করে সাওয়াব তার 'আমলনামায় লেখা হয় এবং ১টি করে গুনাহ মাফ করা হয় এবং ১টি করে মর্যাদা বৃদ্ধি করা হয়।"৪৪৯
উপরে বর্ণিত গুনাহ মাফের উপায়গুলো একজন গুনাহগারের গুনাহ থেকে মুক্তির জন্য যথেষ্ট। তবে এর বাইরেও গুনাহ মাফের উপায় থাকতে পারে। রহমানুর রহীম আল্লাহ দয়া করে আমাদের গুনাহগুলো মাফ করার উপায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাই আমরা শয়তানের কুমন্ত্রণায় কখনো গুনাহ করে ফেললেও হতাশ না হয়ে আল্লাহর পক্ষ থেকে মাফ পাওয়ার আশায় আশাবাদী হতে পারছি।
টিকাঃ
৪৪৯. সহীহ ইবনু হিব্বان: ২৯৮৫, সনদ হাসান।