📘 কুরআন-হাদীসের আলােকে গুনাহ মাফের উপায় > 📄 শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে কিছু দান করা

📄 শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে কিছু দান করা

শারীরিকভাবে আঘাত পেলে নিজের অতিরিক্ত সম্পদ থেকে কিছু দান করলে আল্লাহ এর বিনিময়ে তার দানের সমপরিমাণ গুনাহ মাফ করে দেন।
শা'বী (রহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, ‘উবাদাহ্ ইবনুস্ সামিত বলেন, আমি রাসূলুল্লাহ-কে বলতে শুনেছি,
مَا مِنْ رَجُلٍ يُجْرَحُ فِي جَسَدِهِ جِرَاحَةً فَيَتَصَدَّقُ بِهَا إِلَّا كَفَّرَ اللَّهُ عَنْهُ مِثْلَ مَا تَصَدَّقَ بِهِ»
"কোন ব্যক্তি যখন শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয় এবং এর জন্য কিছু দান করে তাহলে তার দান পরিমাণ গুনাহ তার থেকে মুছে দেয়া হয়।"৪৪৮

টিকাঃ
৪৪৮. মুসনাদ আহমাদ: ২২৭০১, সনদ গ্রহণযোগ্য।

শারীরিকভাবে আঘাত পেলে নিজের অতিরিক্ত সম্পদ থেকে কিছু দান করলে আল্লাহ এর বিনিময়ে তার দানের সমপরিমাণ গুনাহ মাফ করে দেন। শা'বী (রহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, ‘উবাদাহ্ ইবনুস্ সামিত বলেন, আমি রাসূলুল্লাহ-কে বলতে শুনেছি,
مَا مِنْ رَجُلٍ يُجْرَحُ فِي جَسَدِهِ جِرَاحَةً فَيَتَصَدَّقُ بِهَا إِلَّا كَفَّرَ اللَّهُ عَنْهُ مِثْلَ مَا تَصَدَّقَ بِهِ»
"কোন ব্যক্তি যখন শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয় এবং এর জন্য কিছু দান করে তাহলে তার দান পরিমাণ গুনাহ তার থেকে মুছে দেয়া হয়।"৪৪৮

টিকাঃ
৪৪৮. মুসনাদ আহমাদ: ২২৭০১, সনদ গ্রহণযোগ্য।

📘 কুরআন-হাদীসের আলােকে গুনাহ মাফের উপায় > 📄 চুল সাদা হওয়া

📄 চুল সাদা হওয়া

বার্ধক্যজনিত কারণে কারও চুল বা দাড়ি যদি পেকে যায় (সাদা হয়) তাহলে প্রতিটি সাদা চুলের বিনিময়ে গুনাহ মাফ হয়। আবূ হুরায়রাহ্ হতে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন:
ফিরে আসে।"৪৪৭

টিকাঃ
৪৪৭. সহীহ ইবনু হিব্বান: ১৬২২, হাদীসটির সনদ সহীহ।

বার্ধক্যজনিত কারণে কারও চুল বা দাড়ি যদি পেকে যায় (সাদা হয়) তাহলে প্রতিটি সাদা চুলের বিনিময়ে গুনাহ মাফ হয়। আবূ হুরায়রাহ্ হতে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন:
لَا تَنْتِفُوا الشَّيْبَ فَإِنَّهُ نُورٌ يَوْمَ الْقِيَامَةِ وَمَنْ شَابَّ شَيْبَةَ فِي الْإِسْلَامِ كُتِبَ لَهُ بِهَا حَسَنَةٌ وَحُطَّ عَنْهُ بِهَا خَطِيئَةٌ وَرُفِعَ لَهُ بِهَا دَرَجَةٌ
"তোমরা সাদা চুল উপড়ে ফেলো না কেননা সেগুলো ক্বিয়ামাতের দিন আলো হবে। আর যে মুসলিম ব্যক্তির চুল (বার্ধক্যজনিত কারণে) সাদা হয় তার প্রতিটি সাদা চুলের বিপরীতে ১টি করে সাওয়াব তার 'আমলনামায় লেখা হয় এবং ১টি করে গুনাহ মাফ করা হয় এবং ১টি করে মর্যাদা বৃদ্ধি করা হয়।"৪৪৯
উপরে বর্ণিত গুনাহ মাফের উপায়গুলো একজন গুনাহগারের গুনাহ থেকে মুক্তির জন্য যথেষ্ট। তবে এর বাইরেও গুনাহ মাফের উপায় থাকতে পারে। রহমানুর রহীম আল্লাহ দয়া করে আমাদের গুনাহগুলো মাফ করার উপায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাই আমরা শয়তানের কুমন্ত্রণায় কখনো গুনাহ করে ফেললেও হতাশ না হয়ে আল্লাহর পক্ষ থেকে মাফ পাওয়ার আশায় আশাবাদী হতে পারছি।

টিকাঃ
৪৪৯. সহীহ ইবনু হিব্বان: ২৯৮৫, সনদ হাসান।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00