📘 কুরআন-হাদীসের আলােকে গুনাহ মাফের উপায় > 📄 নির্দিষ্ট কয়েকটি বাক্য পাঠ করা

📄 নির্দিষ্ট কয়েকটি বাক্য পাঠ করা


'আলী হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ আমাকে বলেছেন,
«أَلَا أُعَلِّمُكَ كَلِمَاتٍ إِذَا قُلْتَهُنَّ غُفِرَ لَكَ»
আমি তোমাকে কিছু শব্দ-বাক্য শিখিয়ে দিচ্ছি, তুমি সেগুলো পাঠ করলে তার বিনিময়ে তোমাকে মাফ করে দেয়া হবে। আর সেই শব্দ-বাক্যগুলো হলো:
لَا إِلَهَ إِلَّا اللهُ الْحَلِيمُ الْكَرِيمُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ سُبْحَانَ اللَّهِ رَبِّ السَّمَوَاتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِيمِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
উচ্চারণ: লা- ইলা-হা ইল্লাল্লা-হুল হালীমুল কারীম লা- ইলা-হা ইল্লাল্লা-হুল 'আলিয়্যুল 'আযীম, সুবহা-নাল্লা-হি রব্বিস্ সামা-ওয়া-তিস্ সাব'ঈ ওয়া রব্বিল 'আরশিল 'আযীম, আল হামদুলিল্লা-হি রব্বিল 'আ-লামীন।
অর্থ: আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি সহনশীল ও সম্মানিত। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি সুউচ্চ ও মহান। আল্লাহ পবিত্র, তিনি সাত আসমান ও মহান আরশের রব। সকল প্রশংসা আল্লাহর যিনি জগতসমূহের রব। ৪১৫

টিকাঃ
৪১৫. মুসনাদে আহমাদ: ৭১২, হাদীসটি হাসান।

📘 কুরআন-হাদীসের আলােকে গুনাহ মাফের উপায় > 📄 সকাল-সন্ধ্যায় নির্দিষ্ট দু'আ ১০ বার করে পড়া

📄 সকাল-সন্ধ্যায় নির্দিষ্ট দু'আ ১০ বার করে পড়া


সকাল-সন্ধ্যায় পড়া সুন্নাহ্ এমন একাধিক দু'আ হাদীসে বর্ণিত হয়েছে। তার মধ্যে সব দু'আ-যিক্রের ব্যপারে গুনাহ মাফের ফযীলত বর্ণিত হয়নি। নিম্নে উল্লিখিত হাদীসটিতে গুনাহ মাফের বিশেষ অফার ঘোষিত হয়েছে। আবূ হুরায়রাহ্ হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন:
مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ مَنْ قَالَهَا عَشْرَ مَرَّاتٍ حِينَ يُصْبِحُ كُتِبَ لَهُ بِهَا مِائَةُ حَسَنَةٍ وَمُحِيَ عَنْهُ بِهَا مِائَةُ سَيِّئَةٍ وَكَانَتْ لَهُ عَدْلَ رَقَبَةٍ وَحُفِظَ بِهَا يَوْمَئِذٍ حَتَّى يُمْسِيَ وَمَنْ قَالَ مِثْلَ ذلِكَ حِينَ يُمْسِي كَانَ لَهُ مِثْلُ ذَلِكَ»
"কেউ যদি সকালে দশবার (নিম্নের) দু'আটি পাঠ করে তাহলে এর বিনিময়ে তার 'আমলনামায় ১০০টি সাওয়াব লিখে দেয়া হয়, তার 'আমলনামা থেকে ১০০টি গুনাহ মুছে ফেলা হয়, ১টি দাস মুক্তির সাওয়াব সে পায় এবং সেদিন সন্ধ্যা পর্যন্ত তাকে (শয়তান ও বিপদাপদ থেকে) হিফাযাত করা হয়। আর সন্ধ্যায় কেউ যদি একই কাজ আবার করে তাহলে তার জন্য একই সাওয়াব রয়েছে।"৪১৬
দু'আটি হলো,
لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
উচ্চারণ: লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হাম্দ ওয়াহুয়া 'আলা- কুল্লি শাইয়িন ক্বদীর।
অর্থ: আল্লাহ ছাড়া কেউ সত্য উপাস্য নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই, তাঁরই জন্য সারা রাজত্ব, এবং তাঁরই নিমিত্তে সকল প্রশংসা। আর তিনি সর্ববস্তুর ওপর সর্বক্ষমতাবান।
'উমারাহ্ ইবন শাবীব আস্ সাবাঈ থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ বলেছেন:
مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ عَشْرَ مَرَّاتٍ عَلَى إِثْرِ الْمَغْرِبِ بَعَثَ اللَّهُ مَسْلَحَةً يَحْفَظُونَهُ مِنَ الشَّيْطَانِ حَتَّى يُصْبِحَ وَكَتَبَ اللهُ لَهُ بِهَا عَشْرَ حَسَنَاتٍ مُوجِبَاتٍ وَمَحَا عَنْهُ عَشْرَ سَيِّئَاتٍ مُوبِقَاتٍ وَكَانَتْ لَهُ بِعَدْلِ عَشْرِ رِقَابٍ مُؤْمِنَاتٍ
"কেউ যদি মাগরিবের পর দশবার (নিম্নের) এই দু'আটি পাঠ করে তবে আল্লাহ তা'আলা তার জন্য সশস্ত্র প্রহরী ফেরেশতা দল পাঠাবেন যারা তাকে ভোর পর্যন্ত শয়তান থেকে রক্ষা করবে। এতে তার জন্য তিনি লিখবেন দশটি অবশ্য প্রাপ্য সাওয়াব, মাফ করে দিবেন তার জন্য ধ্বংসকর দশটি গুনাহ এবং তাতে তার দশজন মু'মিন দাস আযাদ করার সমতুল্য সাওয়াব হবে।"৪১৭
"আল্লাহ ছাড়া কেউ সত্য উপাস্য নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই, তাঁরই জন্য সারা রাজত্ব, এবং তাঁরই নিমিত্তে সকল প্রশংসা। তিনি জীবন দান করেন ও মৃত্যু প্রদান করেন। আর তিনি সর্ববস্তুর উপর উপর সর্বক্ষমতাবান।"

টিকাঃ
৪১৬. মুসনাদে আহমাদ: ৮৭১৯, বুখারী-মুসলিমের শর্তানুযায়ী হাদীসটি সহীহ।
৪১৭. জামি' আত্ তিরমিযী: ৩৫৩৪, হাদীসটি হাসান।

📘 কুরআন-হাদীসের আলােকে গুনাহ মাফের উপায় > 📄 তাশাহহুদ পড়ে সালাত শেষ করার সময় নির্দিষ্ট দু'আ পড়া

📄 তাশাহহুদ পড়ে সালাত শেষ করার সময় নির্দিষ্ট দু'আ পড়া


মিহজান ইবনু আদরা থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (একদিন) মাসজিদে প্রবেশ করে দেখলেন যে, এক ব্যক্তি তাশাহ্হুদ পড়ে সলাত শেষ করার সময় বললো,
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ يَا اللهُ بِأَنَّكَ الْوَاحِدُ الأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ أَنْ تَغْفِرَ لِي ذُنُوبِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ
উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা ইয়া আল্লা-হ বি আন্নাকাল ওয়াহিদুল আহাদুস্ সামাদ, আল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ্ কুফুওয়ান আহাদ, আন তাগফিরালী যুনূবী ইন্নাকা আন্তাল গাফুরুর রহীম।
অর্থ: হে আল্লাহ! আমি তোমার কাছে চাই হে আল্লাহ! তুমি তো সেই সত্ত্বা যিনি এক ও একক এবং অমুখাপেক্ষী, যিনি কাউকেও জন্ম দেননি এবং তাঁকেও কেউ জন্ম দেয়নি, আর তাঁর সমতুল্য/সমকক্ষ কেউ নেই। তুমি আমার গুনাহগুলোকে মাফ করে দাও। নিশ্চয় তুমি ক্ষমাশীল ও দয়ালু।
তখন রাসূলুল্লাহ বললেন, قَدْ غَفِرَ لَهُ "তাকে ক্ষমা করে দেয়া হয়েছে"। এ বাক্যটি তিনি তিনবার বললেন। ৪১৮

টিকাঃ
৪১৮. সুনান আন-নাসায়ী: ১৩০০, হাদীসটির সনদ সহীহ।

📘 কুরআন-হাদীসের আলােকে গুনাহ মাফের উপায় > 📄 মৃত ব্যক্তিকে গোসল করানো

📄 মৃত ব্যক্তিকে গোসল করানো


মৃত ব্যক্তিকে গোসল দেওয়া এবং তার গোপনীয় বিষয়গুলো ঢেকে রাখা গুনাহ মাফের অন্যতম উপায়।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন :
مَنْ غَسَّلَ مَيِّتًا فَكَتَمَ عَلَيْهِ غَفَرَ اللَّهُ لَهُ أَرْبَعِيْنَ مَرَّةً
“যে ব্যক্তি কোন মৃত ব্যক্তিকে গোসল দেয় এবং তার সকল গোপনীয় বিষয়গুলো ঢেকে রাখে, আল্লাহ তাকে চল্লিশবার ক্ষমা করেন।”৮১৯
অত্র হাদীসে ‘চল্লিশবার’ বলতে দুটি অর্থ বুঝাতে পারে। প্রথমত চল্লিশটি গুনাহ মাফ করেন। দ্বিতীয়ত বারবার গুনাহ করার পর একের পর এক মাফ করতে করতে চল্লিশবার পর্যন্ত মাফ করেন। অর্থাৎ, একবার গুনাহ করার পর মাফ চাইলে, তাকে মাফ করা হলো। আবার গুনাহ করার পর মাফ চাইলে, তাকে চল্লিশবার পর্যন্ত মাফ করা হবে।
ইমাম ত্ববারানী (রহিমাহুল্লাহ) তার বর্ণনায় مَرَّةً أَرْبَعِيْنَ (চল্লিশবার) এর স্থলে كَثِيْرَةً أَرْبَعِيْنَ (চল্লিশটি ক্বাবীরা গুনাহ) উল্লেখ করেছেন।৮২০

টিকাঃ
৮১৯. আল মুস্তাদরাক : ১৩০৭, তা'আবুল ঈমান : ৯২৬৫; হাদীসটির সনদ সহীহ।
৮২০. আল মু'জামুল কাবীর : ৯২৯; এই বর্ণনাটিকে আলবানী যঈফ বলেছেন কিন্তু ইবনু হাজার ‘আসকালানী সনদটিকে শক্তিশালী বলেছেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00