📘 কুরআন-হাদীসের আলােকে গুনাহ মাফের উপায় > 📄 জুমু'আর সালাত আদায় করা

📄 জুমু'আর সালাত আদায় করা


জুমু'আবার জুমু'আর সলাত আদায় করলে পাপ মাফ হয়ে যায়। আবূ হুরায়রাহ্ হতে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন:
مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ أَتَى الْجُمُعَةَ فَاسْتَمَعَ وَأَنْصَتَ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ وَزِيَادَةُ ثَلَاثَةِ أَيَّامٍ وَمَنْ مَسَّ الْحَصَى فَقَدْ لَغَا
“যে ব্যক্তি উত্তমরূপে উযূ করে, এরপর জুমু'আয় আসে, মনোনিবেশ সহকারে নীরব থাকে, তার তখন থেকে (পরবর্তী) জুমু'আহ্ পর্যন্ত এবং অতিরিক্ত আরো তিন দিনের গুনাহ মাফ করে দেয়া হয়। যে ব্যক্তি (অহেতুক) কংকর স্পর্শ করল ৩৬৫ সে অনর্থক কাজ করল ৩৬৬। ৩৬৭
অন্য একটি হাদীসে আরও কিছু বাড়তি কাজের কথা যোগ করে বলা হয়েছে। সালমান ফারসী থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন:
مَنْ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ وَتَطَهَّرَ بِمَا اسْتَطَاعَ مِنْ طُهْرٍ ثُمَّ ادَّهَنَ أَوْ مَسَّ مِنْ طِيبٍ ثُمَّ رَاحَ فَلَمْ يُفَرِّقُ بَيْنَ اثْنَيْنِ فَصَلَّى مَا كُتِبَ لَهُ ثُمَّ إِذَا خَرَجَ الْإِمَامُ أَنْصَتَ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ الْأُخْرَى
"যে ব্যক্তি জুমু'আর দিন গোসল করে এবং যথাসম্ভব উত্তমরূপে পবিত্রতা অর্জন করে, এরপর তেল মেখে নেয় অথবা সুগন্ধি ব্যবহার করে, তারপর (মসজিদে) যায়, আর দু'জনের মধ্যে ফাঁক করে না এবং তার ভাগ্যে নির্ধারিত পরিমাণ সলাত আদায় করে। আর ইমাম যখন (খুত্ববার জন্য) বের হন তখন চুপ থাকে। তার এ জুমু'আহ্ এবং পরবর্তী জুমু'আর মধ্যবর্তী যাবতীয় গুনাহ মাফ করে দেয়া হয়।"৩৬৮

টিকাঃ
৩৬۵. এখানে কংকর স্পর্শ করা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো খুতবা শোনায় মনোযোগ নষ্ট করে এমন সকল কাজ।
৩৬۶. এখানে অনর্থক কাজ করা বলতে সে জুমু'আর সলাতের বিশেষ সাওয়াব থেকে বঞ্চিত হলো এবং সাধারণ যোহরের সলাত আদায়ের সাওয়াব পেলো।
৩৬۷. সহীহ মুসলিম: ২০২৫।
৩৬৮. সুনান ইবনু মাজাহ: ১০৯৭, হাদীসটি হাসান সহীহ।

📘 কুরআন-হাদীসের আলােকে গুনাহ মাফের উপায় > 📄 কিয়ামুল লাইল (তাহাজ্জুদ সালাত) আদায় করা

📄 কিয়ামুল লাইল (তাহাজ্জুদ সালাত) আদায় করা


ক্বিয়ামুল লাইল বা রাতে দাঁড়িয়ে সলাত আদায় করা অর্থাৎ তাহাজ্জুদের সলাত আদায় করা খুবই ফযীলতের 'আমল। এটি রাসূলুল্লাহ -এর নিয়মিত অভ্যাস ছিল। পরবর্তীকালে সাহাবী, তাবি'ঈ, তাবে তাবি'ঈ ও সালাফে সালিহীনের নিয়মিত 'আমল ছিল। আর এটির অনেকগুলো উপকারিতার মধ্যে এটিও একটি যে, এই সলাত তার আদায়কারীর গুনাহ মাফের উপায় হয়। আবূ উমামাহ্ হতে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন:
عَلَيْكُمْ بِقِيَامِ اللَّيْلِ فَإِنَّهُ دَأْبُ الصَّالِحِيْنَ قَبْلَكُمْ وَهُوَ قُرْبَةٌ إِلَى رَبِّكُمْ وَمُكَفِّرَةٌ لِلسَّيِّئَاتِ وَمُنْهَاةٌ لِلْإِثْمِ»
"তোমরা ক্বিয়ামুল লাইল (রাতের সলাত/তাহাজ্জুদ) আদায় করো। নিশ্চয় এটি তোমাদের পূর্বেকার নেকাকার ব্যক্তিদের অভ্যাস। আর এটি তোমাদের রবের নৈকট্য অর্জনের মাধ্যম, গুনাহসমূহ মাফের উপায় ও গুনাহে লিপ্ত হওয়ার প্রতিবন্ধক।"৩৬৯

টিকাঃ
৩৬۹. জামি' আত্ তিরমিযী: ৩৫৪৯, হাদীসটি হাসান, ইরওয়াউল গালীল: ৪৫২।

📘 কুরআন-হাদীসের আলােকে গুনাহ মাফের উপায় > 📄 যে কোন সময় দুই রাক্'আত সালাত আদায় করা

📄 যে কোন সময় দুই রাক্'আত সালাত আদায় করা


মক্কার বায়তুল্লাহ ত্বওয়াফ করার পর মাকামে ইবরাহীম-এর পাশে বা অন্য কোথাও যে কোন দুই রাক'আত সলাত পূর্বের গুনাহ মাফ করে দেয়। সা'ঈদ ইবনু আবূ বুরদাহ্ হতে বর্ণিত তিনি বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি যে,
«أَنَّهُ شَهِدَ ابْنَ عُمَرَ وَرَجُلٌ يَمَانِي يَطُوفُ بِالْبَيْتِ ، حَمَلَ أُمَّةً وَرَاءَ ظَهْرِهِ ، يَقُولُ : إِنِّي لَهَا بَعِيرُهَا الْمُذَلَّلُ إِنْ أُذْعِرَتْ رِكَابُهَا لَمْ أُذْعَرٍ ثُمَّ قَالَ : يَا ابْنَ عُمَرَ أَتُرَانِي جَزَيْتُهَا ؟ قَالَ : لَا ، وَلَا بِزَفْرَةٍ وَاحِدَةٍ ، ثُمَّ طَافَ ابْنُ عُمَرَ ، فَأَتَى الْمَقَامَ فَصَلَّى رَكْعَتَيْنِ ، ثُمَّ قَالَ : يَا ابْنَ أَبِي مُوسَى ، إِنَّ كُلَّ رَكْعَتَيْنِ تُكَفِّرَانِ مَا أَمَامَهُمَا
ইবনু 'উমার একদিন জনৈক ইয়ামেনী যুবককে তার মাকে পিঠে নিয়ে ত্বওয়াফররত অবস্থায় দেখতে পেলেন। সে তখন নিম্নরূপ কবিতা আবৃত্তি করছিল: 'আমি তাঁর অনুগত উষ্ট্রের মতো। যদি তাঁর রেকাব (পা-দানী) দ্বারা আমি আঘাতপ্রাপ্ত হই, তবুও নিরুদ্বেগে তা সহ্য করে যাই।' অতঃপর সে বলল: আমি কি আমার প্রতিদান দিতে পেরেছি বলে আপনি মনে করেন? তিনি বললেন : না, তাঁর একটি দীর্ঘশ্বাসের প্রতিদানও তো হয়নি! অতঃপর ইবন উমর ত্বওয়াফ করলেন এবং মাকামে ইবরাহীমে পৌঁছে দুই রাক্'আত সলাত আদায় করলেন এবং বললেন: হে আবূ মূসার পুত্র! প্রত্যেক দুই রাক্'আত সলাত পূর্ববর্তী পাপের জন্য কাফ্ফারা স্বরূপ। ৩৭০

টিকাঃ
৩৭۰. আছারটি সহীহ; আল আযরাকী, আখবারে মাক্কাহ, খ. ১, পৃ. ৩১২; আলবানী তাখরীজ আল আদাব আল মুফরাদ গ্রন্থে বর্ণনাটিকে সহীহ বলেছেন, হাদীস নং ১১।

📘 কুরআন-হাদীসের আলােকে গুনাহ মাফের উপায় > 📄 গুনাহ্ করার পর সুন্দর করে উযূ করে দুই রাক্'আত সালাত আদায় করে ইস্তিগফার করা

📄 গুনাহ্ করার পর সুন্দর করে উযূ করে দুই রাক্'আত সালাত আদায় করে ইস্তিগফার করা


'আলী বলেন, আমার নিকট আবূ বকর হাদীস বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ -কে বলতে শুনেছি, তিনি বলেছেন,
مَا مِنْ رَجُلٍ يُذْنِبُ ذَنْبًا ثُمَّ يَقُومُ فَيَتَطَهَّرُ ثُمَّ يُصَلَّى ثُمَّ يَسْتَغْفِرُ اللَّهَ إِلَّا غَفَرَ لَهُ ثُمَّ قَرَأَ هَذِهِ الْآيَةَ وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ إِلَى آخِرِ الْآيَةِ
“কোন ব্যক্তি যদি গুনাহ করে, অতঃপর সেখান থেকে উঠে ভালোভাবে উযূ করে দুই রাক্'আত সলাত আদায় করে এবং ঐ নির্দিষ্ট গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চায় তাহলে আল্লাহ তাকে মাফ করে দেন।” তারপর রাসূলুল্লাহ এ আয়াতটি তিলাওয়াত করলেন:
وَالَّذِيْنَ إِذَا فَعَلُوْا فَاحِشَةً أَوْ ظَلَمُوْا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ ....
“আর যারা কখনো কোন অশ্লীল কাজ করে ফেলে অথবা নিজদের প্রতি জুলুম করে বসে এবং (পরক্ষণেই) আল্লাহকে স্মরণ করে...।”৩৭১

টিকাঃ
৩৭১. সূরা আ-লি 'ইমরা-ন ০৩: ১৩৫; সুনান আবূ দাউদ : ১৫২৩, জামি' আত্ তিরমিযী: ৩০০৬, সুনান ইবনু মাজাহ : ১৩৯৫, সহীহ আল জামি' : ৫৭৩৮, হাদীসটি সহীহ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00