📘 কুরআন-হাদীসের আলােকে গুনাহ মাফের উপায় > 📄 বিছানায় ঘুমাবার সময় নির্দিষ্ট দু'আ পাঠ করা

📄 বিছানায় ঘুমাবার সময় নির্দিষ্ট দু'আ পাঠ করা


বিছানায় ঘুমাবার সময় পাঠ করতে হয় এমন একটি যিক্রের ব্যাপারে নাবী বলেছেন:
من قال حين يأوي إلى فراشه : لا إلهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللهُ وَاللهُ أَكْبَرُ غفر الله ذنوبه أو خطاياه ـ شك مسعر ـ وإن كان مثل زبد البحر
"যে ব্যক্তি বিছানায় শুয়ে বলবে, لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ.
উচ্চারণ: লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা- শারীকা লাহু, লাহুল মুল্ক ওয়ালাহুল হামদু ওয়াহুওয়া 'আলা- কুল্লি শাইয়িন ক্বদীর। লা হাওলা ওয়ালা- ক্যুওয়াতা ইল্লা বিল্লা-হ। সুবহা-নাল্লা-হি ওয়ালহাম্দুলিল্লা-হি ওয়ালা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াল্লা-হু আকবার।
অর্থ: আল্লাহু ছাড়া সত্যিকারের কোনও ইলাহ নেই, তাঁর কোনও অংশীদার নেই, তাঁর জন্যই রাজত্ব এবং তাঁর জন্যই সকল প্রশংসা, এবং তিনি সকল কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহ ছাড়া কোনও উপায় ও সামর্থ নেই। আল্লাহ পবিত্র এবং তাঁর জন্যই সকল প্রশংসা, আল্লাহ ছাড়া কোনও সত্যিকারের ইলাহ নেই এবং আল্লাহ সবার চেয়ে মহান/বড়।
সে ব্যক্তির পাপরাশি মাফ হয়ে যাবে; যদিও তা সমুদ্রের ফেনা সমান হয়। "৩৪১
উল্লেখ্য যে ঘুমাবার পূর্বে পঠনীয় আরও একাধিক দু'আ রয়েছে। তবে সেগুলো পড়লে অন্য ফযীলত পাওয়া যাবে কিন্তু গুনাহ মাফের ফযীলত পাওয়া যাবে মর্মে হাদীসে কিছু বলা হয়নি যেমনটা বলা হয়েছে উপরে উল্লিখিত দু'আর ক্ষেত্রে।

টিকাঃ
৩৪১. সহীহ ইবনু হিব্বان: ৫৫২৮; ইবনু আবী শাইবা: ২৬৫২৭; আস-সিলসিলা আস-সহীহাহ্ : ৩৪১৪।

📘 কুরআন-হাদীসের আলােকে গুনাহ মাফের উপায় > 📄 নির্দিষ্ট দু'আ পাঠ করা

📄 নির্দিষ্ট দু'আ পাঠ করা


এমন একটি যিক্র রয়েছে যেটি দিনরাত যেকোন সময় পাঠ করলে সমুদ্রের ফেনা সমান (বা তার থেকে বেশি) পাপরাশিও মাফ হয়ে যাবে。
'আবদুল্লাহ ইবনু 'আম্র হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন:
مَا عَلَى الْأَرْضِ رَجُلٌ يَقُولُ لَا إِلَهَ إِلَّا اللهُ وَاللهُ أَكْبَرُ وَسُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ إِلَّا كُفِّرَتْ عَنْهُ ذُنُوبُهُ وَلَوْ كَانَتْ أَكْثَرَ مِنْ زَبَدِ الْبَحْرِ»
"পৃথিবীর বুকে যে ব্যক্তি বলবে, لَا إِلَهَ إِلَّا اللهُ وَاللهُ أَكْبَرُ وَسُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ.
উচ্চারণ: লা- ইলা-হা ইল্লাল্লা-হু, ওয়াল্লা-হু আকবার, ওয়া সুবহা-নাল্লা-হ, ওয়ালহাম্দুলিল্লা-হ, ওয়ালা- হাওলা ওয়ালা- ক্যুওয়াতা ইল্লা বিল্লা-হ।
অর্থ: আল্লাহ ছাড়া সত্যিকারের কোনও ইলাহ নেই। আল্লাহ সবার চেয়ে মহান, আল্লাহ পবিত্র, সকল প্রশংসা তাঁরই জন্য। আল্লাহ ছাড়া কোনও উপায় ও সামর্থ নেই।
সে ব্যক্তির পাপরাশি মাফ হয়ে যাবে; যদিও তা সমুদ্রের ফেনা সমান (বা তার থেকে বেশি) হয়।"৩৪২
তিরমিযীর বর্ণনায় "ওয়ালহাম্দুলিল্লা-হ” যিক্রটি নেই। ৩৪৩

টিকাঃ
৩৪২. মুসনাদ আহমাদ: ৬৪৭৯; হাদীসটি হাসান。
৩৪৩. জামি' আত্ তিরমিযী: ৩৪৬০।

📘 কুরআন-হাদীসের আলােকে গুনাহ মাফের উপায় > 📄 ফজরের সালাতের পর ১০০ বার করে সুবহা-নাল্লা-হ ও লা- ইলা-হা ইল্লাল্লা-হ পড়া

📄 ফজরের সালাতের পর ১০০ বার করে সুবহা-নাল্লা-হ ও লা- ইলা-হা ইল্লাল্লা-হ পড়া


ফজরের সলাত এমনিতেই অনেক গুরুত্বপূর্ণ সলাত। এ সময়েরও বিশেষ মর্যাদা রয়েছে। এই সময়ের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে নিম্নের হাদীসটি。
আবু হুরায়রাহ্ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ বলেছেন: “مَنْ سَبَّحَ فِي دُبُرِ الصَّلَاةِ الْغَدَاةِ مِائَةَ تَسْبِيْحَةً وَهَلَّلَ مِائَةً تَهْلِيْلَةً غُفِرَتْ لَّهُ ذُنُوبُهُ وَلَوْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ”
“যে ব্যক্তি সকালের (ফজরের) সালাতের পর একশত বার সুবহানাল্লাহ্ এবং একশত বার লা- ইলাহা ইল্লাল্লাহ্ বলবে, তার গুনাহসমূহ মাফ করে দেয়া হবে। যদিও তা সমুদ্রের ফেনার সমপরিমাণ হয়।”
হাদীসে বর্ণিত এত বড় পুরস্কার পেতে হলে তাসবীহ, তাহলিলের শব্দ-বাক্যগুলো অর্থ না বুঝে বেখেয়ালে শুধু মুখে আওড়ালেই হবে না। বরং এগুলোর অর্থ বুঝে, পূর্ণ মনোযোগ সহকারে, যার নাম উচ্চারণ করা হচ্ছে তার প্রতি অর্থাৎ আল্লাহর প্রতি যথাযথ ভক্তি-শ্রদ্ধা-সম্মান অন্তরে ধারণ করে উচ্চারণ করলে হাদীসে বর্ণিত পুরস্কার পাওয়ার দৃঢ় আশা করা যায়。
ইমাম আল গাযালী (রহিমাহুল্লাহ) বলেন: "ولا تظنن ان هذه الحسنات بازاء تحريك اللسان بهذه الكلمات من غير حصول معانيها في القلب فسبحان الله كلمة تدل على التقديس ولا اله الا الله كلمة تدل على التوحيد والحمد لله كلمة تدل على النعمة من الواحد الحق فالحسنات بازاء هذه المعارف التي هي من ابواب الايمان واليقين"
“হাদীসে উল্লিখিত শব্দ-বাক্যসমূহের মর্মার্থ অন্তরে অনুধাবন করা ছাড়াই শুধু মুখে উচ্চারণের মাধ্যমেই (হাদীসে বর্ণিত) সাওয়াব অর্জিত হবে, তা ভাববার অবকাশ নেই। যেমন সুবহানাল্লাহ্ শব্দটি আল্লাহর পবিত্রতা প্রকাশ করে এবং লা- ইলাহা ইল্লাল্লাহ্ বাক্যটি আল্লাহর একত্ব প্রমাণ করে আর আলহামদুলিল্লাহ্ শব্দটি একক সত্ত্বা সর্বপ্রকার পক্ষ থেকে প্রাপ্ত নিয়ামতের স্বীকৃতি। ঈমান ও ইয়াকীনের সাথে সম্পৃক্ত এসব মর্মার্থ বুঝে পড়লেই সাওয়াব অর্জিত হবে।”

টিকাঃ
সুনান আন-নাসায়ী : ১০৫৪, হাদীসটি সহীহ。
মিন মুকাশিফাতিল কুলুব, পৃ. ২৫。
ইহ্ইয়াউ উলুমুদ্দিন, খ. ৪, পৃ. ৬২।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00