📘 কুরআন-হাদীসের আলােকে গুনাহ মাফের উপায় 📄 প্রত্যেক সালাতের পর নির্দিষ্ট যিকর নির্দিষ্টবার পাঠ করা

📄 প্রত্যেক সালাতের পর নির্দিষ্ট যিকর নির্দিষ্টবার পাঠ করা


সমুদ্রের ফেনা পরিমাণও যদি কেউ পাপ করে এবং নির্দিষ্ট কতিপয় নেক ‘আমল করে, তাহলে তা মাফ হয়ে যাবে। আর তা হল মুসলিমের জন্য মহান আল্লাহর বিশেষ করুণা। তার মধ্যে একটি ‘আমল হল, ফরয সালাতের পর যথা নিয়ম ও সংখ্যার যিক্‌র পাঠ করা। নাবী বলেছেন :
مَنْ سَبَّحَ اللهَ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ وَحَمِدَ اللهَ ثَلَاثًا وَثَلَاثِينَ وَكَبَّرَ اللهَ ثَلَاثًا وَثَلَاثِينَ فَتِلْكَ تِسْعَةٌ وَتِسْعُونَ وَقَالَ تَمَامَ الْمِائَةِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ غُفِرَتْ خَطَايَاهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ»
“যে ব্যক্তি প্রত্যেক সলাতের পরে ‘সুবহা-নাল্লা-হ’ ৩৩ বার, ‘আলহাম্দুলিল্লা-হ’ ৩৩ বার, ‘আল্লা-হু আকবার’ ৩৩ বার সর্বমোট ৯৯ বার এবং ১০০ পূরণ করার জন্য এই দু’আ-
لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
উচ্চারণ: লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা- শারীকা লাহু, লাহুল মুল্ক ওয়া লাহুল হামদু ওয়াহুওয়া ‘আলা- কুল্লি শাইয়িন ক্বদীর।
অর্থ: আল্লাহ ছাড়া সত্যিকারের কোনও ইলাহ নেই, তাঁর কোনও অংশীদার নেই, তাঁর জন্যই রাজত্ব এবং তাঁর জন্যই সকল প্রশংসা, এবং তিনি সকল কিছুর উপরে ক্ষমতাবান।
পাঠ করবে, তার পাপরাশি ক্ষমা করে দেয়া হবে যদিও তা সমুদ্রের ফেনার সমান হয়।"৩৩৮

টিকাঃ
৩৩৮. সহীহ মুসলিম: ১৩৮০, মুসনাদ আহমাদ: ৮৮৩৪।

📘 কুরআন-হাদীসের আলােকে গুনাহ মাফের উপায় 📄 নির্দিষ্ট যিকর ১০০ বার পাঠ করা

📄 নির্দিষ্ট যিকর ১০০ বার পাঠ করা


এমন একটি যিক্রের কথা হাদীসে উল্লেখ হয়েছে যেটি প্রতিদিন ১০০ বার পড়লে তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও তা মাফ করে দেয়া হবে। নাবী মুহাম্মাদ বলেছেন,
مَنْ قَالَ سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ فِي يَوْمِ مِائَةَ مَرَّةٍ حُطَّتْ خَطَايَاهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ»
“যে ব্যক্তি দৈনিক একশত বার سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ 'সুবহা-নাল্লা-হি ওয়া বিহামদিহী' (আল্লাহর পবিত্রতা ও তাঁর প্রশংসা প্রকাশ করছি) পড়বে তার গুনাহসমূহ মোচন করা হবে, যদিও তা সমুদ্রের ফেনা সমান হয়।” ৩৩৯

টিকাঃ
৩৩৯. সহীহুল বুখারী: ৬৪০৫; সহীহ মুসলিম: ৭০১৮।

📘 কুরআন-হাদীসের আলােকে গুনাহ মাফের উপায় 📄 সকাল-সন্ধ্যায় নির্দিষ্ট যিকর ১০০ বার করে পাঠ করা

📄 সকাল-সন্ধ্যায় নির্দিষ্ট যিকর ১০০ বার করে পাঠ করা


কেউ যদি নির্দিষ্ট যিক্র সকালে ১০০ বার এবং সন্ধ্যায় ১০০ বার পাঠ করে তাহলে তার সকল গুনাহ মাফ করে দেয়া হবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা থেকেও বেশি হয়। এই মর্মে আবূ হুরায়রাহ্ থেকে হাদীস বর্ণিত হয়েছে, তিনি নাবী-কে বলতে শুনেছেন, তিনি বলেন:
«مَنْ قَالَ إِذَا أَصْبَحَ مِائَةَ مَرَّةٍ وَ إِذَا أَمْسَى مِائَةَ مَرَّةٍ سُبْحَانَ اللَّهِ وَ بِحَمْدِهِ غُفِرَتْ ذُنُوبُهُ وَإِنْ كَانَتْ أَكْثَرَ مِنْ زَبَدِ الْبَحْرِ»
"যে ব্যক্তি 'সুবহা-নাল্লা-হি ওয়া বিহামদিহী' যিক্রটি সকাল বেলায় ১০০ বার এবং সন্ধ্যায় ১০০ বার পাঠ করবে তার সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে, যদি তা সমুদ্রের ফেনার চেয়েও বেশি হয়।" ৩৪০

টিকাঃ
৩৪০. আল হাকিম, আল মুসতাদরাক আলাস সহীহায়ন, বৈরূত: দারুল কুতুবিল ইলমিয়্যাহ, ১৪১১ হি./১৯৯০ ঈ., তাহকীক: মুসতাফা 'আবদুল কাদির আতা, হাদীস নং-১৯০৬, ইমাম আল আলবানী এই হাদীসটিকে সহীহ বলেছেন। সহীহুত তারগীব ও তারহীব, হাদীস নং-৬৫৩।

📘 কুরআন-হাদীসের আলােকে গুনাহ মাফের উপায় 📄 বিছানায় ঘুমাবার সময় নির্দিষ্ট দু'আ পাঠ করা

📄 বিছানায় ঘুমাবার সময় নির্দিষ্ট দু'আ পাঠ করা


বিছানায় ঘুমাবার সময় পাঠ করতে হয় এমন একটি যিক্রের ব্যাপারে নাবী বলেছেন:
من قال حين يأوي إلى فراشه : لا إلهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللهُ وَاللهُ أَكْبَرُ غفر الله ذنوبه أو خطاياه ـ شك مسعر ـ وإن كان مثل زبد البحر
"যে ব্যক্তি বিছানায় শুয়ে বলবে, لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ.
উচ্চারণ: লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা- শারীকা লাহু, লাহুল মুল্ক ওয়ালাহুল হামদু ওয়াহুওয়া 'আলা- কুল্লি শাইয়িন ক্বদীর। লা হাওলা ওয়ালা- ক্যুওয়াতা ইল্লা বিল্লা-হ। সুবহা-নাল্লা-হি ওয়ালহাম্দুলিল্লা-হি ওয়ালা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াল্লা-হু আকবার।
অর্থ: আল্লাহু ছাড়া সত্যিকারের কোনও ইলাহ নেই, তাঁর কোনও অংশীদার নেই, তাঁর জন্যই রাজত্ব এবং তাঁর জন্যই সকল প্রশংসা, এবং তিনি সকল কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহ ছাড়া কোনও উপায় ও সামর্থ নেই। আল্লাহ পবিত্র এবং তাঁর জন্যই সকল প্রশংসা, আল্লাহ ছাড়া কোনও সত্যিকারের ইলাহ নেই এবং আল্লাহ সবার চেয়ে মহান/বড়।
সে ব্যক্তির পাপরাশি মাফ হয়ে যাবে; যদিও তা সমুদ্রের ফেনা সমান হয়। "৩৪১
উল্লেখ্য যে ঘুমাবার পূর্বে পঠনীয় আরও একাধিক দু'আ রয়েছে। তবে সেগুলো পড়লে অন্য ফযীলত পাওয়া যাবে কিন্তু গুনাহ মাফের ফযীলত পাওয়া যাবে মর্মে হাদীসে কিছু বলা হয়নি যেমনটা বলা হয়েছে উপরে উল্লিখিত দু'আর ক্ষেত্রে।

টিকাঃ
৩৪১. সহীহ ইবনু হিব্বان: ৫৫২৮; ইবনু আবী শাইবা: ২৬৫২৭; আস-সিলসিলা আস-সহীহাহ্ : ৩৪১৪।

ফন্ট সাইজ
15px
17px