📄 কাপড় পরার সময় নির্দিষ্ট দু'আ পাঠ করা
যে কোন পোশাক পরিধান করার পরে কেউ যদি নিম্নে উল্লিখিত দু'আটি পড়ে তাহলে তার বিগত জীবনের যাবতীয় গুনাহ মাফ করে দেয়া হয়। নাবী বলেছেন:
وَمَنْ لَبِسَ تَوْبًا فَقَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي هُذَا الثَّوْبَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»
"আর যে ব্যক্তি কাপড় পরার শেষে এই দু'আ পড়বে:
الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي هُذَا التَّوْبَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِّنِّي وَلَا قُوَّةٍ
উচ্চারণ : আল্হাম্মদুলিল্লা-হিল্লাযী কাসা-নী হা-যাস সাওবা ওয়া রযাক্বানীহি মিন গইরি হাওলিম্ মিন্নী ওয়ালা- ক্যুওয়াহ্।
অর্থ: সেই আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি আমাকে এই কাপড় পরালেন এবং জীবিকা দান করলেন, আমার কোন উপায় ও শক্তি-সামর্থ্য ছাড়াই।
সে ব্যক্তির পূর্বের সমস্ত পাপ মাফ করে দেয়া হবে।"৩২২
টিকাঃ
৩২২. সুনান আবূ দাউদ: ৪০২৫; শু'আবুল ঈমান : ৬২৮৫; হাদীসটির সনদ হাসান।