📄 বড়দের অস্থিরতা আর শিশুদের ভয়ের চিকিৎসা
নিম্নের আয়াতগুলো গোলাপজল ও জাফরান দিয়ে কোনো পাত্রে লিখবে, শুকিয়ে যাওয়ার পর যমযম অথবা বৃষ্টির পানি দ্বারা ধৌত করে পান করাবে।
فَضَرَبْنَا عَلَى آذَانِهِمْ فِي الْكَهْفِ سِنِينَ عَدَدًا ثُمَّ بَعَثْنَاهُمْ لِنَعْلَمَ أَيُّ الْحِزْبَيْنِ أَحْصَى لِمَا لَبِثُوا أَمَدًا
“অতঃপর আমি গুহার ভেতরে তাদের কানে বহু বছর ধরে (ঘুমের) পর্দা লাগিয়ে রাখলাম। তারপর আমি তাদের উঠিয়ে দিলাম, যাতে করে আমি একথা জেনে নিতে পারি দু'দলের মধ্যে কোন্ দলটি ঠিক করে বলতে পারে, তারা কতোদিন সেখানে অবস্থান করেছিল।” (সূরা ১৮; কাহফ ১১-১২)
ইমাম নববী (র) 'শারহুল মোহাযযাব' গ্রন্থে বলেন, যদি কুরআনের কোনো আয়াত পাত্রে লিখা হয়, অতঃপর উহাকে ধুয়ে রোগীকে পান করানো হয়। হাসান বসরী, মুজাহিদ, আবু কেলারা এবং আওযায়ী (র) বলেন, এতে কোনো অসুবিধা নেই।
📄 চিন্তা-পেরেশানি এবং বিষণ্নতার চিকিৎসা
সূরা ইনশিরাহ [আলাম নাশরাহ] একটি পাত্রে লিখবে। শুকানোর পর যমযম অথবা বৃষ্টির পানি দিয়ে ধুয়ে আল্লাহর বরকতের আশা নিয়ে পান করবে।
أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَ الَّذِي أَنْقَضَ ظَهْرَكَ وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا فَإِذَا فَرَغْتَ فَانْصَبُ وَإِلَى رَبِّكَ فَارْغَبُ
“(হে মুহাম্মদ!) আমি কি আপনার বক্ষ উন্মুক্ত করে দেইনি? আমিই তো আপনার ওপর থেকে আপনার বোঝা নামিয়ে দিয়েছি, যা আপনার পিঠ নুইয়ে দিচ্ছিল, আমিই আপনার স্মরণকে সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিত করেছি। অতঃপর কষ্টের সাথে অবশ্যই আরাম রয়েছে; নিশ্চয়ই কষ্টের সাথে আছে আরাম; অতঃপর যখনি আপনি অবসর পাবেন তখনি আপনি ইবাদাতের পরিশ্রমে লেগে যান এবং সম্পূর্ণ নিজের মালিকের অভিমুখী হন।” (সূরা ৯৪; ইনশিরাহ ১-৮)
📄 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জ্বিনদের কুরআন কারীম শ্রবণের ঘটনা
মহান আল্লাহ তাআলা বলেন,
وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِّنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِم مُّنذِرِينَ قَالُوا يَا قَوْمَنَا إِنَّا سَمِعْنَا كِتَابًا أُنزِلَ مِن بَعْدِ مُوسَى مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ يَهْدِي إِلَى الْحَقِّ وَإِلَى طَرِيقٍ مُّسْتَقِيمٍ
“(একবার), যখন একদল জ্বিনকে আমি আপনার কাছে পাঠিয়েছিলাম, তারা কুরআন শুনছিল। যখন তারা সে স্থানে উপনীত হলো, তখন তারা বলতে লাগল, সবাই চুপ হয়ে যাও। অতঃপর যখন কাজ শেষ হয়ে গেল তখন তারা নিজের সম্প্রদায়ের কাছে সতর্ককারী হিসেবেই ফিরে গেল। তারা বলল, হে আমাদের জাতি, আজ আমরা এমন এক গ্রন্থ শুনেছি যা মূসার পরে নাযিল করা হয়েছে, যা আগের গ্রন্থের সত্যতা স্বীকার করে এবং সঠিক পথের দিকে পরিচালিত করে।” (সূরা ৪৬; আহকাফ ২৯-৩০)
যাবের (রা) থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রাত্রিতে জ্বিনেরা আমার তিলাওয়াত শুনেছিল, আমি তাদের সামনে সূরা আর রাহমান পড়ছিলাম, তারা তোমাদের চেয়ে উত্তম সাড়াদানকারী ছিল। আমি যখনই ‘ফাবি আইয়্যি আ-লা-ই রব্বিকুমা তুকাজ্জিবান’ এ আসতাম, তখনই তারা বলতো, ‘ওয়ালা বিশাইয়্যিম মিন নি'য়ামিকা রব্বানা নুকাজ্জিবু ফালাকাল হামদু’ (হে আমাদের মালিক আপনার নিয়ামতের কোনো কিছুকেই আমরা অস্বীকার করছি না। সুতরাং আপনারই জন্যে সমস্ত প্রশংসা)।
📄 বদ নজর (হিংসা) ও এ থেকে আত্মরক্ষার চিকিৎসা
হিংসা হচ্ছে কু-দৃষ্টির রোগ। জ্বিন এবং ইনসানের কু-দৃষ্টি থেকে শয়তানি শক্তির দ্বারা এর উৎপত্তি হয়। আর সুস্থতা, রোগমুক্তি ও ধনসম্পদের মতো নিয়ামতকে ধ্বংস করে দেয়। এ থেকে রক্ষা পেতে, নিজেকে বাঁচিয়ে রাখতে এবং এর চিকিৎসায় আমাদের কর্তব্য হলো, বেশি বেশি কুরআন তিলাওয়াত করা আর একনিষ্ঠতার সাথে সে মোতাবেক আমল করা।
আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় জ্বিন এবং মানুষের কু-দৃষ্টি থেকে আল্লাহর নিকট আশ্রয় চাইতেন, এমনকি তার উপর মোয়াউয়েজাত নাযিল হয়। قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ [সূরা ফালাক] ও قُلْ أَعُوذُ بِরَبِّ النَّاسِ [সূরা নাস] সূরাদ্বয় নাযিল হয় তখন তিনি এ দুটোকে আঁকড়ে ধরলেন আর বাকিগুলো ছেড়ে দিলেন। (জামে তিরমিযী: ২০৫৮)