📘 কুরআন দিয়ে নিজের চিকিৎসা করুন 📄 জ্বরের চিকিৎসায়

📄 জ্বরের চিকিৎসায়


মারওয়াযী (র) বলেন, আহমদের নিকট খবর পৌঁছেছে যে, আমি জরাক্রান্ত। তখন তিনি আমার জন্যে একটি চিরকুট লিখলেন, যাতে নিম্নোক্ত কথাগুলো ছিল:
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ بِسْمِ الله وبالله مُحَمَّدُ رسول الله ﷺ : قُلْنَا يَنَارُ كُونِي بَرْدًا وَ سَلَمَا عَلَى إِبْرَاهِيمَ وَأَرَادُوا بِهِ كَيْدًا فَجَعَلْتُهُمُ الْأَخْسَرِينَ
“রহমান রহীম আল্লাহ তাআলার নামে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল, আল্লাহর নামে এবং আল্লাহর সাহায্যে। আমি বললাম, হে আগুন তুমি ইব্রাহীমের উপর শীতল এবং শান্তিময় হয়ে যাও। ওরা তাঁর বিরুদ্ধে একটা ফন্দি আঁটতে চাইল। আর আমি তাদের ক্ষতিগ্রস্ত করে দিলাম।” (সূরা ২১; আম্বিয়া ৬৯-৭০)

اللَّهُمَّ رَبَّ جِبْرِيلَ، وَمِيكَائِيْلَ، وَإِسَرَافِيْلَ اِشْফি সাহিবা হাযাল কিতাবি... হে জিবরাঈল, মিকাঈল ও ইস্রাফীলের মালিক আল্লাহ, আপনার শক্তি, ক্ষমতা ও দাপটের বদৌলতে এই চিরকুটওয়ালাকে সুস্থ করে দিন, হে সত্যের মাবুদ আপনি কবুল করুন।

টিকাঃ
২. তিবেব নববী, হাফেয আবি আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আহমদ আয যাহাবী, পৃ- ২৮৫।

📘 কুরআন দিয়ে নিজের চিকিৎসা করুন 📄 বড়দের অস্থিরতা আর শিশুদের ভয়ের চিকিৎসা

📄 বড়দের অস্থিরতা আর শিশুদের ভয়ের চিকিৎসা


নিম্নের আয়াতগুলো গোলাপজল ও জাফরান দিয়ে কোনো পাত্রে লিখবে, শুকিয়ে যাওয়ার পর যমযম অথবা বৃষ্টির পানি দ্বারা ধৌত করে পান করাবে।

فَضَرَبْنَا عَلَى آذَانِهِمْ فِي الْكَهْفِ سِنِينَ عَدَدًا ثُمَّ بَعَثْنَاهُمْ لِنَعْلَمَ أَيُّ الْحِزْبَيْنِ أَحْصَى لِمَا لَبِثُوا أَمَدًا
“অতঃপর আমি গুহার ভেতরে তাদের কানে বহু বছর ধরে (ঘুমের) পর্দা লাগিয়ে রাখলাম। তারপর আমি তাদের উঠিয়ে দিলাম, যাতে করে আমি একথা জেনে নিতে পারি দু'দলের মধ্যে কোন্ দলটি ঠিক করে বলতে পারে, তারা কতোদিন সেখানে অবস্থান করেছিল।” (সূরা ১৮; কাহফ ১১-১২)

ইমাম নববী (র) 'শারহুল মোহাযযাব' গ্রন্থে বলেন, যদি কুরআনের কোনো আয়াত পাত্রে লিখা হয়, অতঃপর উহাকে ধুয়ে রোগীকে পান করানো হয়। হাসান বসরী, মুজাহিদ, আবু কেলারা এবং আওযায়ী (র) বলেন, এতে কোনো অসুবিধা নেই।

📘 কুরআন দিয়ে নিজের চিকিৎসা করুন 📄 চিন্তা-পেরেশানি এবং বিষণ্নতার চিকিৎসা

📄 চিন্তা-পেরেশানি এবং বিষণ্নতার চিকিৎসা


সূরা ইনশিরাহ [আলাম নাশরাহ] একটি পাত্রে লিখবে। শুকানোর পর যমযম অথবা বৃষ্টির পানি দিয়ে ধুয়ে আল্লাহর বরকতের আশা নিয়ে পান করবে।

أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَ الَّذِي أَنْقَضَ ظَهْرَكَ وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا فَإِذَا فَرَغْتَ فَانْصَبُ وَإِلَى رَبِّكَ فَارْغَبُ
“(হে মুহাম্মদ!) আমি কি আপনার বক্ষ উন্মুক্ত করে দেইনি? আমিই তো আপনার ওপর থেকে আপনার বোঝা নামিয়ে দিয়েছি, যা আপনার পিঠ নুইয়ে দিচ্ছিল, আমিই আপনার স্মরণকে সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিত করেছি। অতঃপর কষ্টের সাথে অবশ্যই আরাম রয়েছে; নিশ্চয়ই কষ্টের সাথে আছে আরাম; অতঃপর যখনি আপনি অবসর পাবেন তখনি আপনি ইবাদাতের পরিশ্রমে লেগে যান এবং সম্পূর্ণ নিজের মালিকের অভিমুখী হন।” (সূরা ৯৪; ইনশিরাহ ১-৮)

📘 কুরআন দিয়ে নিজের চিকিৎসা করুন 📄 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জ্বিনদের কুরআন কারীম শ্রবণের ঘটনা

📄 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জ্বিনদের কুরআন কারীম শ্রবণের ঘটনা


মহান আল্লাহ তাআলা বলেন,
وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِّنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِم مُّنذِرِينَ قَالُوا يَا قَوْمَنَا إِنَّا سَمِعْنَا كِتَابًا أُنزِلَ مِن بَعْدِ مُوسَى مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ يَهْدِي إِلَى الْحَقِّ وَإِلَى طَرِيقٍ مُّسْتَقِيمٍ
“(একবার), যখন একদল জ্বিনকে আমি আপনার কাছে পাঠিয়েছিলাম, তারা কুরআন শুনছিল। যখন তারা সে স্থানে উপনীত হলো, তখন তারা বলতে লাগল, সবাই চুপ হয়ে যাও। অতঃপর যখন কাজ শেষ হয়ে গেল তখন তারা নিজের সম্প্রদায়ের কাছে সতর্ককারী হিসেবেই ফিরে গেল। তারা বলল, হে আমাদের জাতি, আজ আমরা এমন এক গ্রন্থ শুনেছি যা মূসার পরে নাযিল করা হয়েছে, যা আগের গ্রন্থের সত্যতা স্বীকার করে এবং সঠিক পথের দিকে পরিচালিত করে।” (সূরা ৪৬; আহকাফ ২৯-৩০)

যাবের (রা) থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রাত্রিতে জ্বিনেরা আমার তিলাওয়াত শুনেছিল, আমি তাদের সামনে সূরা আর রাহমান পড়ছিলাম, তারা তোমাদের চেয়ে উত্তম সাড়াদানকারী ছিল। আমি যখনই ‘ফাবি আইয়্যি আ-লা-ই রব্বিকুমা তুকাজ্জিবান’ এ আসতাম, তখনই তারা বলতো, ‘ওয়ালা বিশাইয়্যিম মিন নি'য়ামিকা রব্বানা নুকাজ্জিবু ফালাকাল হামদু’ (হে আমাদের মালিক আপনার নিয়ামতের কোনো কিছুকেই আমরা অস্বীকার করছি না। সুতরাং আপনারই জন্যে সমস্ত প্রশংসা)।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية