📘 কুরআন দিয়ে নিজের চিকিৎসা করুন 📄 রোমাটিজমের চিকিৎসা

📄 রোমাটিজমের চিকিৎসা


আপনার ডান হাত ব্যথার স্থানে রাখুন এবং তিনবার পড়ুন,
وَمَا كَانَ لِنَفْسٍ أَنْ تَمُوْتَ إِلَّا بِإِذْنِ اللَّهِ كِتَبًا مُؤَجَّلًا وَمَنْ يُرِدْ ثَوَابَ الدُّنْيَا نُؤْتِهِ مِنْهَا وَ مَنْ يُرِدْ ثَوَابَ الْأَخِرَةِ نُؤْتِهِ مِنْهَا وَ سَنَجْزِى الشَّكِرِينَ
“কোনো প্রাণীই আল্লাহর অনুমতি (সিদ্ধান্ত) ছাড়া মরবে না, যে ব্যক্তি পার্থিব পুরস্কারের প্রত্যাশা করে আমি তাকে তার কিছু অংশ দান করবো, আর যে ব্যক্তি আখিরাতের পুরস্কারের ইচ্ছা পোষণ করবে, আমি তাকে সে প্রতিফল দান করবো এবং অচিরেই আমি কৃতজ্ঞদের প্রতিফল দান করবো।” (সূরা ৩; আলে ইমরান ১৪৫)

সূরা কদর [সম্পূর্ণ] সাতবার পড়ুন,
إِنَّا أَنْزَلْتُهُ فِي لَيْلَةِ الْقَدْرِ وَمَا أَدْرَكَ مَا لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ শَه্রিন... (সূরা ৯৭; কদর ১-৫)

অথবা, আল্লাহ তাআলার এ বাণীটি পড়ুন,
أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمُوتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَهُمَا وَ جَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ أَفَلَا يُؤْمِنُونَ
“যারা কুফরী করে তারা কি দেখে না, আসমানসমূহ ও পৃথিবী (এক সময়) ওতপ্রোতভাবে মিশে ছিলো। অতঃপর আমিই এদের উভয়কে আলাদা করে দিয়েছি এবং আমি প্রাণবান সব কিছুকেই পানি থেকে সৃষ্টি করেছি, (এসব জানার পরও) কি তারা ঈমান আনবে না?” (সূরা ২১; আম্বিয়া ৩০)

📘 কুরআন দিয়ে নিজের চিকিৎসা করুন 📄 প্রোস্টেট গ্রন্থীর ব্যথায়

📄 প্রোস্টেট গ্রন্থীর ব্যথায়


ব্যথার স্থানে হাত রেখে আল্লাহ তাআলার নিম্নোক্ত বাণীটুকু তিনবার পড়বেন,
أَلَمْ تَعْلَمْ أَنَّ اللهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ، أَلَمْ تَعْلَمْ أَنَّ اللهَ لَهُ مُلْكُ السَّمَوتِ وَالْأَرْضِ وَمَا لَكُمْ مِّنْ دُونِ اللهِ مِنْ وَلِي وَلَا نَصِيرٍ
“তুমি কি জানো না, আল্লাহ তাআলা সব কিছুর ওপর ক্ষমতাবান। তুমি কি জানো না, আসমানসমূহ ও যমীনের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্যেই নির্দিষ্ট। আল্লাহ ছাড়া তোমাদের কোনো বন্ধু নেই, নেই কোনো সাহায্যকারীও।” (সূরা ২; বাকারা ১০৬-১০৭)

📘 কুরআন দিয়ে নিজের চিকিৎসা করুন 📄 প্রসব সহজ করার আমল

📄 প্রসব সহজ করার আমল


খাল্লাল বলেন, আবদুল্লাহ বিন আহমদ আমাকে হাদীস বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি আমার পিতাকে দেখেছি, তিনি (জনৈক মহিলার সন্তান প্রসবে যখন খুব কষ্ট হচ্ছিল তখন) সাদা পাত্রে অথবা যেকোনো পরিষ্কার প্লেটে ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদীসটি তার (গর্ভবতীর) জন্যে লিখে দিলেন:

لَا إِلَهَ إِلَّا اللهُ الْحَلِيمُ الْكَرِيمُ سُبحَانَ اللَّهِ رَبِّ الْعَرْشِ الْعَظِيمِ
“আল্লাহ ছাড়া কোনো সত্য মা'বুদ নেই, তিনি মহাধৈর্যশীল ও সম্মানিত, মহান আরশের অধিপতি আল্লাহর জন্যে সকল পবিত্রতা।”

( الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَلَمِينَ )
"সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার নামে, তিনি সৃষ্টিকুলের মালিক।"

( كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوا إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَهَا )
“(যেদিন এরা কিয়ামত দেখতে পাবে সেদিন এদের মনে হবে তারা এক বিকাল অথবা এক সকাল পরিমাণ সময় দুনিয়ায় অতিবাহিত করে এসেছে।” (সূরা ৭৯; নাযিআত ৪৬)

كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَ مَا يُوْعَدُونَ لَمْ يَلْبَثُوا إِلَّا سَاعَةً مِّنْ نَّهَارٍ ۚ بَلٰغٌ ۚ فَهَلْ يُهْلَكُ إِلَّا الْقَوْمُ الْفٰسِقُوْنَ
“যেদিন সত্যিই তারা সেই আযাব সামনে দেখতে পাবে, তখন তাদের অবস্থা হবে এমন, যেন দুনিয়ায় তারা দিনের সামান্য এক মুহূর্ত সময় অতিবাহিত করে এসেছে; (মূলত এটি) একটি ঘোষণামাত্র।” (সূরা ৪৬; আহকাফ ৩৫)

নেককার পূর্বসূরিদের একদল কুরআনের বিশেষ বিশেষ আয়াতসমূহ লিখে তা পান করার অনুমতি দিয়েছেন এবং একে ঐ নিরাময়ের অন্তর্ভুক্ত করছেন, যা আল্লাহ কুরআনে রেখেছেন।

📘 কুরআন দিয়ে নিজের চিকিৎসা করুন 📄 প্রসব সহজ হওয়ার আরেকটি তদবীর

📄 প্রসব সহজ হওয়ার আরেকটি তদবীর


গোলাপজল ও জাফরান দ্বারা পরিষ্কার পাত্রে—
إِذَا السَّمَاءُ انْشَقَّتْ وَ أَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ وَ إِذَا الْأَرْضُ مُدَّتْ وَالْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ
“যখন আসমান ফেটে যাবে, সে তো তার মালিকের আদেশটুকুই পালন করবে। যখন এ ভূমণ্ডলকে সম্প্রসারিত করা হবে, সে তার ভেতরে যা আছে তা ফেলে দিয়ে খালি হয়ে যাবে।” (সূরা ৮৪; ইনশিক্বাক ১-৪)

আয়াতগুলো লিখে গর্ভবতীকে পান করাতে হবে এবং তার তলপেটের উপর পড়া পানির ছিটা দিতে হবে। (লেখা শুকানোর পর যমযম অথবা সুমিষ্ট পানির দ্বারা লেখা ধৌত করে মহান আল্লাহর নামের বরকতে পান করাবে ও ছিটা দেবে।)

টিকাঃ
১. আত তিব্বুন্নব্বী: ইবনুল কাইয়্যেম আল যাউজিয়্যাহ, পৃ.- ২৭৭-২৭৮।

ফন্ট সাইজ
15px
17px