📘 কুরআন দিয়ে নিজের চিকিৎসা করুন > 📄 সাপ-বিচ্ছু দংশনের চিকিৎসা

📄 সাপ-বিচ্ছু দংশনের চিকিৎসা


ইবনে আবি শাইবা তাঁর মুসনাদে আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এর হাদীস থেকে বর্ণনা করেন, ইবনে মাসউদ বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায পড়ছিলেন, তিনি যখন সিজদায় গেলেন তখন একটি বিচ্ছু তাঁর পবিত্র পায়ের আঙ্গুলে দংশন করলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায শেষে বললেন, “বিচ্ছুর উপর আল্লাহর লা'নত, নবী বা অন্য কাউকে সে দংশন করতে ছাড়ে না।” এরপর তিনি লবণ এবং পানি আনতে বললেন, আর দংশিত স্থানকে লবণাক্ত পানিতে বার বার ডুবাতে লাগলেন আর সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে দম দিতে থাকলেন। এমনকি তা ব্যথামুক্ত হয়ে গেল। (আল মোসান্নাফ ১২/১৫২)

আবূ সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় সাহাবী সফরে ছিলেন, তারা আরবের কোনো এক গোত্রের পাশ দিয়ে যেতে তাদের আতিথেয়তা চাইলেন, তারা সাহাবীদের আবেদন গ্রহণ করলো না। কিছুক্ষণ পর গোত্রের লোকেরা এসে বলল, তোমাদের মধ্যে কি কোনো ঝাড়-ফুঁককারী আছে? গোত্রের সর্দার অসুস্থ বা তাকে বিষধর কিছু দংশন করেছে। সাহাবীদের একজন বললেন, হ্যাঁ। তিনি তাকে সূরা ফাতেহা পড়ে ফুঁ দিলেন, লোকটি সুস্থ হয়ে গেল। তাকে বিনিময়ে এক পাল বকরি দেওয়া হলো। তিনি রাসূলের নিকট ঘটনার বর্ণনা দিয়ে বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আল্লাহর নামের শপথ, আমি শুধু সূরা ফাতেহা পড়ে ফুঁ দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, “কে তোমাকে শেখাল যে, এ সূরা ঝাড়-ফুঁকে অব্যর্থ।” অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “বকরি থেকে তোমরা গ্রহণ কর, আর তোমাদের সাথে আমার জন্যও একটি অংশ রাখিও।” (মুসলিম: ২২১০)

দারকুতনীর এক রেওয়ায়েতে এসেছে, আবু সাঈদ খুদরী (রা) বলেন, আমি সাতবার ‘আলহামদুলিল্লাহি রব্বিল আলামীন’ পড়েছি।

📘 কুরআন দিয়ে নিজের চিকিৎসা করুন > 📄 রোমাটিজমের চিকিৎসা

📄 রোমাটিজমের চিকিৎসা


আপনার ডান হাত ব্যথার স্থানে রাখুন এবং তিনবার পড়ুন,
وَمَا كَانَ لِنَفْسٍ أَنْ تَمُوْتَ إِلَّا بِإِذْنِ اللَّهِ كِتَبًا مُؤَجَّلًا وَمَنْ يُرِدْ ثَوَابَ الدُّنْيَا نُؤْتِهِ مِنْهَا وَ مَنْ يُرِدْ ثَوَابَ الْأَخِرَةِ نُؤْتِهِ مِنْهَا وَ سَنَجْزِى الشَّكِرِينَ
“কোনো প্রাণীই আল্লাহর অনুমতি (সিদ্ধান্ত) ছাড়া মরবে না, যে ব্যক্তি পার্থিব পুরস্কারের প্রত্যাশা করে আমি তাকে তার কিছু অংশ দান করবো, আর যে ব্যক্তি আখিরাতের পুরস্কারের ইচ্ছা পোষণ করবে, আমি তাকে সে প্রতিফল দান করবো এবং অচিরেই আমি কৃতজ্ঞদের প্রতিফল দান করবো।” (সূরা ৩; আলে ইমরান ১৪৫)

সূরা কদর [সম্পূর্ণ] সাতবার পড়ুন,
إِنَّا أَنْزَلْتُهُ فِي لَيْلَةِ الْقَدْرِ وَمَا أَدْرَكَ مَا لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ শَه্রিন... (সূরা ৯৭; কদর ১-৫)

অথবা, আল্লাহ তাআলার এ বাণীটি পড়ুন,
أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمُوتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَهُمَا وَ جَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ أَفَلَا يُؤْمِنُونَ
“যারা কুফরী করে তারা কি দেখে না, আসমানসমূহ ও পৃথিবী (এক সময়) ওতপ্রোতভাবে মিশে ছিলো। অতঃপর আমিই এদের উভয়কে আলাদা করে দিয়েছি এবং আমি প্রাণবান সব কিছুকেই পানি থেকে সৃষ্টি করেছি, (এসব জানার পরও) কি তারা ঈমান আনবে না?” (সূরা ২১; আম্বিয়া ৩০)

📘 কুরআন দিয়ে নিজের চিকিৎসা করুন > 📄 প্রোস্টেট গ্রন্থীর ব্যথায়

📄 প্রোস্টেট গ্রন্থীর ব্যথায়


ব্যথার স্থানে হাত রেখে আল্লাহ তাআলার নিম্নোক্ত বাণীটুকু তিনবার পড়বেন,
أَلَمْ تَعْلَمْ أَنَّ اللهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ، أَلَمْ تَعْلَمْ أَنَّ اللهَ لَهُ مُلْكُ السَّمَوتِ وَالْأَرْضِ وَمَا لَكُمْ مِّنْ دُونِ اللهِ مِنْ وَلِي وَلَا نَصِيرٍ
“তুমি কি জানো না, আল্লাহ তাআলা সব কিছুর ওপর ক্ষমতাবান। তুমি কি জানো না, আসমানসমূহ ও যমীনের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্যেই নির্দিষ্ট। আল্লাহ ছাড়া তোমাদের কোনো বন্ধু নেই, নেই কোনো সাহায্যকারীও।” (সূরা ২; বাকারা ১০৬-১০৭)

📘 কুরআন দিয়ে নিজের চিকিৎসা করুন > 📄 প্রসব সহজ করার আমল

📄 প্রসব সহজ করার আমল


খাল্লাল বলেন, আবদুল্লাহ বিন আহমদ আমাকে হাদীস বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি আমার পিতাকে দেখেছি, তিনি (জনৈক মহিলার সন্তান প্রসবে যখন খুব কষ্ট হচ্ছিল তখন) সাদা পাত্রে অথবা যেকোনো পরিষ্কার প্লেটে ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদীসটি তার (গর্ভবতীর) জন্যে লিখে দিলেন:

لَا إِلَهَ إِلَّا اللهُ الْحَلِيمُ الْكَرِيمُ سُبحَانَ اللَّهِ رَبِّ الْعَرْشِ الْعَظِيمِ
“আল্লাহ ছাড়া কোনো সত্য মা'বুদ নেই, তিনি মহাধৈর্যশীল ও সম্মানিত, মহান আরশের অধিপতি আল্লাহর জন্যে সকল পবিত্রতা।”

( الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَلَمِينَ )
"সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার নামে, তিনি সৃষ্টিকুলের মালিক।"

( كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوا إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَهَا )
“(যেদিন এরা কিয়ামত দেখতে পাবে সেদিন এদের মনে হবে তারা এক বিকাল অথবা এক সকাল পরিমাণ সময় দুনিয়ায় অতিবাহিত করে এসেছে।” (সূরা ৭৯; নাযিআত ৪৬)

كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَ مَا يُوْعَدُونَ لَمْ يَلْبَثُوا إِلَّا سَاعَةً مِّنْ نَّهَارٍ ۚ بَلٰغٌ ۚ فَهَلْ يُهْلَكُ إِلَّا الْقَوْمُ الْفٰسِقُوْنَ
“যেদিন সত্যিই তারা সেই আযাব সামনে দেখতে পাবে, তখন তাদের অবস্থা হবে এমন, যেন দুনিয়ায় তারা দিনের সামান্য এক মুহূর্ত সময় অতিবাহিত করে এসেছে; (মূলত এটি) একটি ঘোষণামাত্র।” (সূরা ৪৬; আহকাফ ৩৫)

নেককার পূর্বসূরিদের একদল কুরআনের বিশেষ বিশেষ আয়াতসমূহ লিখে তা পান করার অনুমতি দিয়েছেন এবং একে ঐ নিরাময়ের অন্তর্ভুক্ত করছেন, যা আল্লাহ কুরআনে রেখেছেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00