📄 মাথার খুসকি নিরাময়ে
রোগীর উপর নিম্নোক্ত আয়াতে কারীমা পড়তে হবে।
فَأَصَابَهَا إِعْصَارٌ فِيْهِ نَارٌ فَاحْتَرَقَتْ
“হঠাৎ করে ঐ বাগানকে পেয়ে বসে এক আগুনের ঘূর্ণিবায়ু, যাতে বাগান জ্বলে ভস্মিভূত হয়েছে।” (সূরা ২; বাকারা ২৬৬)
আল্লাহর কুদরত এবং শক্তিতে নিরাময় হয়ে যাবে।
📄 বিষাক্ত ফোঁড়ার চিকিৎসায়
রোগীর উপর নিন্মোক্ত আয়াতে কারীমা পড়তে হবে।
وَيَسْأَلُونَكَ عَنِ الْجِبَالِ فَقُلْ يَنْسِفُهَا رَبِّي نَسْفًا فَيَذَرُهَا قَاعًا صَفْصَفًا لَّا تَرَى فِيهَا عِوَجًا وَلَا أَمْتًا
“(হে নবী!) তারা আপনার কাছে (কিয়ামতের সময়) পাহাড়গুলোর অবস্থা (কী হবে) জানতে চাইবে। আপনি তাদের বলুন, (সে সময়) আমার মালিক এগুলোকে (টুকরো টুকরো করে) উড়িয়ে দেবেন। অতঃপর তাকে তিনি মসৃণ ও সমতল ভূমিতে পরিণত করে ছাড়বেন। তখন আপনি এতে কোনো রকম অসমতল ও উঁচু-নিচু দেখবেন না।” (সূরা ২০; ত্বা-হা ১০৫-১০৭)
📄 যাবতীয় বক্ষ ব্যাধির চিকিৎসায়
রুগীর উপর সূরা ইনশিরাহ পড়তে হবে। আলাম নাশরাহ লাকা সদরাক... (সূরা ৯৪; ইনশিরাহ ১-৮)
এবং মহান আল্লাহর বাণী,
رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً মীল লিসানী ইয়াফকাহু কওলী
“(তিনি বললেন) হে আমার মালিক! আপনি আমার জন্যে আমার বক্ষ প্রশস্ত করে দিন, আমার কাজ আমার জন্যে সহজ করে দিন, আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দিন, যাতে করে ওরা আমার কথা (ভালো করে) বুঝতে পারে।” (সূরা ২০; ত্বা-হা ২৫-২৮)
আয়াতগুলো পড়ে পড়ে ডান হাতে রোগীর বুকের উপর ম্যাসেজ করবে। যমযমের পানির ওপর সূরা ফাতেহা পড়ে ঐ পানি দ্বারা বক্ষ ধুয়ে ফেলবে এবং কিছু পানি পান করবে। এতে বক্ষ শক্তিশালী হয় এবং যাবতীয় ব্যথা দূরীভূত হয়। তবে হে আল্লাহর বান্দা, সিগারেট পান করা, পানকারীদের সাথে উঠাবসা করা আর বেশি কথা বলা থেকে সর্বদা সতর্ক হও।
সব সময় আল্লাহর কিতাব মুখস্থ করতে সচেষ্ট থাক, স্বীয় হৃদয়কে কুরআনের আয়াতসমূহ দ্বারা ভরপুর করো, সত্য কথা বলা, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধের মাধ্যমে আল্লাহর কালেমাকে বুলন্দ করতে চেষ্টা চালিয়ে যাও। আর বেশি বেশি তাহাজ্জুদ নামায পড়, অচিরেই তুমি সুস্থতা ও রোগমুক্তি দেখতে পাবে।
বক্ষ ব্যাধির জন্যে:
ইবনে মারদাওয়াইহ আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, আমি আমার বক্ষে অসুস্থতা অনুভব করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, “কুরআন পড়”। এর সাথে তিন বার সূরা ইনশিরাহ এবং আল্লাহ তাআলার বাণী— وَشِفَاءٌ لِمَا فِي الصُّدُورِ (সূরা ১০; ইউনুছ ৫৭) পড়তে হবে।
📄 লিভার, পাকস্থলী, হৃদকম্পন বৃদ্ধি, বক্ষ ও হৃদ রোগের চিকিৎসায়
গোলাপজল ও জাফরানের কালি দ্বারা সাদা পাত্রে তিনবার আয়াতুল কুরসী লিখবে। যমযমের পানি হলে উত্তম নতুবা যেকোনো পানি দ্বারা তা ধৌত করে খালী পেটে এক সপ্তাহ যাবৎ পান করবে। যমযমের পানির মধ্যে সাতবার সূরা ফাতেহা পড়বে (আমীন ব্যতিত, কেননা তা কেবল নামাযে বলা হয়)। অতঃপর খালি পেটে ঐ পানি পান করবে।
হৃদ রোগে করণীয়:
আবূ জাফর মোহাম্মদ বিন আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি স্বীয় অন্তরে কাঠিন্য অনুভব করে, সে যেন একটি পাত্রে জাফরানের কালি দ্বারা সূরা ইয়াসিন লিখে তা পান করে।
হৃদয়কে শক্তিশালী করতে এবং এতে প্রফুল্লতা দান করতে পরীক্ষিত তদবীরের অন্যতম হচ্ছে: রাত্রে ঘুমানোর পূর্বে স্বীয় ডান হাত বুকের উপর রেখে সূরা গাফের পড়বে। আর সকালে সাতটি খেজুর নিয়ে (মদিনা মোনাওয়ারার খেজুর হলে বেশি উত্তম) তার উপর সাতবার সূরা ফাতিহা পড়বে, আল্লাহর নাম নিয়ে তাঁর বরকতে সেগুলো খেয়ে ফেলবে। আর তিনটি কাজ সম্পূর্ণরূপে পরিহার করবে— অপচয়, রাতজাগা ও আল্লাহর যিকর থেকে গাফেল হওয়া। মহান আল্লাহ বলেন, بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ ﴿ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ ﴾ “জেনে রেখ, আল্লাহর যিকরেই অন্তর প্রশান্ত হয়।” (সূরা ১৩; রাদ ২৮) সুতরাং, হে আল্লাহর বান্দা! তোমার জিহ্বাকে সর্বদা আল্লাহর যিকর- এর দ্বারা সজিব ও তাজা রাখ।
টিকাঃ
১. ইমাম কুরতুবী আর হাকেম তার মোসতাদরাকে বর্ণনা করেছেন।