📄 সহাবস্থানই শক্তি
কাঁপুনি বা ভীতির রুগীর উপর পড়তে হবে—
بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ لِإِيْلَافِ قُرَيْشٍ إِيْلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَ الصَّيْفِ
উক্ত আয়াতে কারীমা পড়ে রোগীকে সাতবার ফুঁ দিবেন। এ ছাড়া জাফরান কালি দ্বারা পাত্রে লিখে পানি দ্বারা ধুয়ে পান করাবেন।
সাপ-বিচ্ছু দংশনের চিকিৎসা: আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি বিচ্ছু দংশন করলো। তিনি লবণ এবং পানি আনতে বললেন, আর দংশিত স্থানকে লবণাক্ত পানিতে ডুবাতে লাগলেন আর সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে দম দিতে থাকলেন। এমনকি তা ব্যথামুক্ত হয়ে গেল। (আল মোসান্নাফ ১২/১৫২)
সাহাবী আবূ সাঈদ খুদরী (রা) জনৈক গোত্র সর্দারকে সাপ বা বিচ্ছুর বিষ থেকে মুক্ত করতে সূরা ফাতেহা পড়ে ফুঁ দিয়েছিলেন এবং তাতে সে সুস্থ হয়ে যায়। রাসূল (সা) এটি শুনে মুচকি হেসেছিলেন এবং ঝাড়-ফুঁকের বিনিময় গ্রহণে অনুমতি দিয়েছিলেন।
📄 সত্যিকারের অংশগ্রহণ
আপনার ডান হাত ব্যথার স্থানে রাখুন এবং তিনবার পড়ুন—
وَمَا كَانَ لِنَفْسٍ أَنْ تَمُوْتَ إِلَّا بِإِذْنِ اللَّهِ كِتَبًا مُؤَجَّلًا... (সূরা ৩; আলে ইমরান ১৪৫)
সূরা কদর [সম্পূর্ণ] সাতবার পড়ুন—
إِنَّا أَنْزَلْتُهُ فِي لَيْلَةِ الْقَدْرِ... (সূরা ৯৭; কদর ১-৫)
অথবা, আল্লাহ তাআলার এই বাণীটি পড়ুন—
أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمُوتِ وَالْأَرْضั كَانَتَا رَتْقًا فَفَتَقْنَهُمَا وَ جَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ أَفَلَا يُؤْمِنُونَ
“যারা কুফরী করে তারা কি দেখে না, আসমানসমূহ ও পৃথিবী (এক সময়) ওতপ্রোতভাবে মিশে ছিলো। অতঃপর আমিই এদের উভয়কে আলাদা করে দিয়েছি এবং আমি প্রাণবান সব কিছুকেই পানি থেকে সৃষ্টি করেছি, (এসব জানার পরও) কি তারা ঈমান আনবে না?” (সূরা ২১; আম্বিয়া ৩০)
📄 সকল নবির সুন্নাহ
প্রোস্টেট গ্রন্থীর ব্যথায় ব্যথার স্থানে হাত রেখে আল্লাহ তাআলার নিম্নোক্ত বাণীটুকু তিনবার পড়বেন—
أَلَمْ تَعْلَمُ أَنَّ اللهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ، أَلَمْ تَعْلَمْ أَنَّ اللهَ لَهُ مُلْكُ السَّمَوتِ وَالْأَرْضِ وَمَا لَكُمْ مِّنْ دُونِ اللهِ مِنْ وَلِي وَلَا نَصِيرٍ
(সূরা ২; বাকারা ১০৬-১০৭)
প্রসব সহজ করার আমল: ইমাম আহমাদ বিন হাম্বল জনৈক মহিলার প্রসবের কষ্টের সময় ইবনে আব্বাস থেকে বর্ণিত একটি দোয়া লিখে দিয়েছিলেন। সেটি হলো—
لَا إِلَهَ إِلَّا اللهُ الْحَلِيمُ الْكَرِيمُ سُبحَانَ اللَّهِ رَبِّ الْعَرْشِ الْعَظِيمِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَلَمِينَ
সাথে সূরা নাযিআত ৪৬ এবং সূরা আহকাফ ৩৫ নং আয়াত লিখে তা পান করালে প্রসব সহজ হয়।
📄 ব্যক্তিগত দায়িত্ব
গোলাপজল ও জাফরান দ্বারা পরিষ্কার পাত্রে সূরা ইনশিক্বাক-এর ১-৪ নং আয়াত লিখে গর্ভবতীকে পান করাতে হবে এবং তার তলপেটের উপর পড়া পানির ছিটা দিতে হবে। এতে প্রসব সহজ হয়।
জ্বরের চিকিৎসায় আহমাদ বিন হাম্বল (র) এর শিখানো চিরকুট যাতে লেখা ছিল—
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ بِسْمِ الله وبالله مُحَمَّدُ رسول الله ﷺ : قُلْنَا يَنَارُ كُونِي بَرْدًا وَ سَلَمَا عَلَى إِبْرَاهِيمَ...
“আমি বললাম, হে আগুন তুমি ইব্রাহীমের উপর শীতল এবং শান্তিময় হয়ে যাও। ওরা তাঁর বিরুদ্ধে একটা ফন্দি আঁটতে চাইল। আর আমি তাদের ক্ষতিগ্রস্ত করে দিলাম।” (সূরা ২১; আম্বিয়া ৬৯-৭০)
এবং জিবরাঈল, মিকাঈল ও ইস্রাফীলের রবের দোহাই দিয়ে অসুস্থ ব্যক্তির আরোগ্য কামনা করা হয়েছে।
টিকাঃ
১. আত তিব্বুন্নব্বী: ইবনুল কাইয়্যেম আল যাউজিয়্যাহ, পৃ.- ২৭৭-২৭৮।
২. তিবেব নববী, হাফেয আবি আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আহমদ আয যাহাবী, পৃ- ২৮৫।