📄 কথা সত্য, মতলব খারাপ
জাফরান এবং গোলাপ জল দিয়ে কোনো পাত্রে ৩ বার সূরা ইখলাস লিখবে। লেখা শুকানোর পর যমযমের পানি দিয়ে তা ধুয়ে নেবে। এ সময় দৈনিক ৩ বার রোগী নিজেও সূরা ফাতেহা পড়বে এবং তিন দিন পর্যন্ত এ পানি পান করবে। যমযমের পানির মধ্যে সাতবার সূরা ফাতেহা পড়ে ১ সপ্তাহ পান করাও পরীক্ষিত চিকিৎসা।
ইবনুল কাইয়্যেম (র) বলেন, মক্কায় অসুস্থ হয়ে পড়ার পর তিনি যমযমের পানির ওপর কয়েকবার সূরা ফাতেহা পড়ে পান করতেন এবং এর বদৌলতে পরিপূর্ণ সুস্থতা লাভ করেন।
📄 দ্বীনের চালে স্বার্থ হাসিল
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ইসমে আযম এই আয়াতগুলোর মধ্যে রয়েছে:
১. وَالهُكُمُ الهُ وَاحِدٌ لَّا إِلَهَ إِلَّا هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ (সূরা ২; বাকারা ১৬৩)
২. الم اللهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ (সূরা ৩; আলে ইমরান ১-২)
এই আমলটি করতে হবে রাতের শেষ তৃতীয়াংশে তাহাজ্জুদের পর। আল্লাহর ইসমে আযমের দোহাই দিয়ে সর্বোচ্চ কাকুতি-মিনতি সহকারে নিজের বা অন্যের সুস্থতা কামনা করতে হবে।
টিকাঃ
১. সুনানে আবু দাউদ: ১৪৯৬, জামে তিরমিযী: ৩৪৭৮, সুনানে ইবনে মাযাহ: ৩৫৫৫।
📄 চলতি চিন্তাধারা
ডান হাতে রোগীর মাথা ধরে নিম্নোক্ত আয়াতগুলো পড়তে হবে:
১. সূরা বাকারা ১৭৮ (ذَلِكَ تَখফীফুম মির রব্বিকুম ওয়া রহমাহ)
২. সূরা নিসা ২৮ (ইউরীদুল্লাহু আই ইউখফফিফা আনকুম...)
৩. সূরা আনফাল ৬৬ (আল আনা খফফফাল্লাহু আনকুম...)
৪. সূরা মারইয়াম ১-৩
৫. সূরা বাকারা ১৮৬ (ওয়া ইযা সাআলাকা ইবাদি...)
৬. সূরা আন'আম ১৩ (ওয়ালাহু মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহার...)
মাথার অর্ধাংশ ব্যথার জন্যে তিনবার সূরা ইখলাস এবং সূরা হাশরের ২১ নং আয়াত পড়ে এক গ্লাস যমযম বা বৃষ্টির পানিতে ফুঁ দিয়ে অর্ধেক পান করতে হবে এবং বাকি অর্ধেক দিয়ে মাথা ধুয়ে ফেলতে হবে।
📄 যাহা বলিব, ন্যায় বলিব
যাবতীয় চক্ষুরোগ চিকিৎসা ও দৃষ্টিশক্তি প্রখর করতে দু'হাতের বৃদ্ধাঙ্গুলির পিঠে—
فَكَشَفْنَا عَنْكَ غِطَاءَكَ فَبَصَرُكَ الْيَوْمَ حَدِيدٌ
“এখন আমরা তোমার (চোখের সামনে) থেকে তোমার সে পর্দা সরিয়ে দিয়েছি, অতএব, (আজ তোমার দৃষ্টিশক্তি হবে অত্যন্ত প্রখর (সব কিছুই এখন তুমি দেখতে পাবে)।” (সূরা ৫০; ক্বাফ ২২) আয়াতে কারীমাটুকু সাতবার এবং সাথে প্রত্যেক বার রাসূলের উপর দুরূদ শরীফ পড়বে। অতঃপর আঙ্গুলদ্বয়ের উপর হালকা থুথু ছিটিয়ে তা দিয়ে চোখ দুটোকে মুছে দেবে। আল্লাহর হুকুমে কিতাবুল্লাহ-এর বরকতে চোখ উঠা-সহ বিভিন্ন চক্ষুপীড়া থেকে নিরাপদ থাকবে আর দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে।
দাঁতের ব্যথার জন্যে ব্যথাযুক্ত গালের উপর (আঙ্গুল দিয়ে) লিখবে—
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ﴿ قُلْ هُوَ الَّذِى اَنْشَاكُمْ وَ جَعَلَ লকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কলীলাম মা তাশকুরুন ﴾
“(হে রাসূল!) আপনি বলুন, তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের কান, চোখ দিয়েছেন। আরো দিয়েছেন, একটি অন্তর কিন্তু তোমরা খুব কমই (এসব দানের) কৃতজ্ঞতা আদায় কর।” (সূরা ৬৭; মূলক ২৩) এমনিভাবে আরো লিখবে, وَلَهُ مَا سَكَنَ فِي الَّيْلِ وَالنَّهَارِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ “আর যা কিছু রাত ও দিনে স্থিতি লাভ করে তা তাঁরই। এবং তিনি সর্বশ্রোতা ও মহাজ্ঞানী।” (সূরা ৬; আনআম ১৩)