📘 কুরআন দিয়ে নিজের চিকিৎসা করুন > 📄 কটাক্ষ করা: একটি আধুনিক কালচার

📄 কটাক্ষ করা: একটি আধুনিক কালচার


ইমাম জাফর সাদেক (রা) বলেন, আমি আশ্চর্যান্বিত হই ঐ ব্যক্তির ব্যাপারে—
১. যে ভীতস্বন্ত্রস্ত হলো, অথচ ‘হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকীল’ (সূরা ৩; ১৭৩) পাঠ করল না।
২. যে পেরেশানিতে নিমজ্জিত হলো, অথচ ‘লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায যলিমীন’ (সূরা ২১; ৮৭) পাঠ করল না।
৩. যে ধোঁকাবাজদের চক্রান্তের শিকার হলো, অথচ ‘ওয়া উফাওউইদু আমরী ইলাল্লাহ...’ (সূরা ৪০; ৪৪) পাঠ করল না।

গ্রন্থকার আবুল ফিদা বলেন, আমি বিস্ময় বোধ করি ঐ ব্যক্তির ব্যাপারে, যে রোগাক্রান্ত হয়েছে অথচ ‘আন্নী মাসসানিয়াদ্দুররু ওয়া আন্তা আরহামুর রাহিমীন’ (সূরা ২১; ৮৩) পাঠ করল না। কেননা এর মাধ্যমেই আল্লাহ আইয়ুব (আ)-কে রোগমুক্ত করেছিলেন।

📘 কুরআন দিয়ে নিজের চিকিৎসা করুন > 📄 কথা সত্য, মতলব খারাপ

📄 কথা সত্য, মতলব খারাপ


জাফরান এবং গোলাপ জল দিয়ে কোনো পাত্রে ৩ বার সূরা ইখলাস লিখবে। লেখা শুকানোর পর যমযমের পানি দিয়ে তা ধুয়ে নেবে। এ সময় দৈনিক ৩ বার রোগী নিজেও সূরা ফাতেহা পড়বে এবং তিন দিন পর্যন্ত এ পানি পান করবে। যমযমের পানির মধ্যে সাতবার সূরা ফাতেহা পড়ে ১ সপ্তাহ পান করাও পরীক্ষিত চিকিৎসা।

ইবনুল কাইয়্যেম (র) বলেন, মক্কায় অসুস্থ হয়ে পড়ার পর তিনি যমযমের পানির ওপর কয়েকবার সূরা ফাতেহা পড়ে পান করতেন এবং এর বদৌলতে পরিপূর্ণ সুস্থতা লাভ করেন।

📘 কুরআন দিয়ে নিজের চিকিৎসা করুন > 📄 দ্বীনের চালে স্বার্থ হাসিল

📄 দ্বীনের চালে স্বার্থ হাসিল


নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ইসমে আযম এই আয়াতগুলোর মধ্যে রয়েছে:
১. وَالهُكُمُ الهُ وَاحِدٌ لَّا إِلَهَ إِلَّا هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ (সূরা ২; বাকারা ১৬৩)
২. الم اللهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ (সূরা ৩; আলে ইমরান ১-২)

এই আমলটি করতে হবে রাতের শেষ তৃতীয়াংশে তাহাজ্জুদের পর। আল্লাহর ইসমে আযমের দোহাই দিয়ে সর্বোচ্চ কাকুতি-মিনতি সহকারে নিজের বা অন্যের সুস্থতা কামনা করতে হবে।

টিকাঃ
১. সুনানে আবু দাউদ: ১৪৯৬, জামে তিরমিযী: ৩৪৭৮, সুনানে ইবনে মাযাহ: ৩৫৫৫।

📘 কুরআন দিয়ে নিজের চিকিৎসা করুন > 📄 চলতি চিন্তাধারা

📄 চলতি চিন্তাধারা


ডান হাতে রোগীর মাথা ধরে নিম্নোক্ত আয়াতগুলো পড়তে হবে:
১. সূরা বাকারা ১৭৮ (ذَلِكَ تَখফীফুম মির রব্বিকুম ওয়া রহমাহ)
২. সূরা নিসা ২৮ (ইউরীদুল্লাহু আই ইউখফফিফা আনকুম...)
৩. সূরা আনফাল ৬৬ (আল আনা খফফফাল্লাহু আনকুম...)
৪. সূরা মারইয়াম ১-৩
৫. সূরা বাকারা ১৮৬ (ওয়া ইযা সাআলাকা ইবাদি...)
৬. সূরা আন'আম ১৩ (ওয়ালাহু মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহার...)

মাথার অর্ধাংশ ব্যথার জন্যে তিনবার সূরা ইখলাস এবং সূরা হাশরের ২১ নং আয়াত পড়ে এক গ্লাস যমযম বা বৃষ্টির পানিতে ফুঁ দিয়ে অর্ধেক পান করতে হবে এবং বাকি অর্ধেক দিয়ে মাথা ধুয়ে ফেলতে হবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00