📄 দরবেশ, সুফী-সাধক ও দুনিয়া বিমুখ হবার দাবি
مَالِ هَذَا الرَّسُولُ يَأْكُلُ الطَّعَامَ وَيَمْشِي فِي الْأَسْوَاقِ
অর্থ: এ আবার কেমন রসূল- যে পানাহার করে এবং হাটে বাজারে চলাফেরা করে? (সূরা ২৫ আল ফুরকান: আয়াত ০৭)
مَا هَذَا إِلَّا بَشَرٌ مِثْلُكُمْ لا يَأْكُلُ مِمَّا تَأْكُلُونَ مِنْهُ وَيَشْرَبُ مِمَّا تَشْرَبُونَ .
অর্থ: এতো তোমাদের মতোই একজন সাধারণ মানুষ। তোমরা যা খাও সে-ও তাই খায়। তোমরা যা পান করো, সেও তাই পান করে? (সূরা ২৩: ৩৩)
• তাদের বক্তব্যের জবাবে কুরআন বলে, রসূলরা মানুষ ছিলেন :
وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِنْ قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجًا وَذُرِّيَّةً
অর্থ: তোমার পূর্বে আমি যেসব রসূলদের পাঠিয়েছি তাদেরকেও স্ত্রী আর সন্তান-সন্তুতি দিয়েছি। (সূরা ১৩ রাদ: আয়াত ৩৮)
রসূল নিজেরও কোনো লাভ ক্ষতি করার ক্ষমতা রাখেন না :
قُلْ لا أَمْلِكُ لِنَفْسِي ضَرًّا وَلَا نَفْعًا إِلَّا مَا شَاءَ اللَّهُ
অর্থ: তুমি বলো: আমি আমার নিজের ভালো-মন্দ এবং লাভ-ক্ষতি করারও কোনো অধিকার রাখিনা, তবে আল্লাহ যা চান তা-ই হয়। (সূরা ১০ : ৪৯)
وَإِن يَمْسَسْكَ اللهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يَمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرُه
অর্থ: আল্লাহ যদি তোমাকে কোনো কষ্ট দেন বা তোমার কোনো ক্ষতি করেন, তবে তিনি ছাড়া তা দূর করার আর কেউ নেই। আর তিনি যদি তোমার কোনো মঙ্গল করেন, তবে তিনি অবশ্যই সর্ব শক্তিমান। (সূরা ৬ আন'আম: আয়াত ১৭)
• রসূল গায়েবও জানেন না এবং আল্লাহর ধন ভাণ্ডারের চাবিও তার কাছে নাই
قُلْ لا أَقُولُ لَكُمْ عِنْدِي خَزَائِنُ اللهِ وَلَا أَعْلَمُ الْغَيْبَ وَلَا أَقُولُ لَكُمْ إِنِّي مَلَكُ ، إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَى إِلَى
অর্থ: তুমি তাদের বলো: আমি তোমাদের বলছিনা যে, আমার কাছে আল্লাহর ধন ভাণ্ডার (-এর চাবি) আছে, একথাও বলছিনা যে আমি ফেরেশতা (মানবীয় দোষগুণের ঊর্ধ্বে)। বরং (আমি তো তোমাদের বলছি) আমি কেবল তারই অনুসরণ করি যা আমার প্রতি অহী করা হয়। (সূরা ৬ আন'আম : আয়াত ৫০)
وَلَوْ كُنْتُ أَعْلَمُ الغَيْبَ لَاسْتَكْثَرْتُ مِنَ الْخَيْرِ وَمَا مَسَّنِيَ السُّوءُ إِنْ أَنَا إِلَّا نذير و بَشِيرٌ لِقَوْمٍ يُؤْمِنُونَ
অর্থ: আমি যদি গায়েব জানতামই, তবে তো নিজের জন্যে বহু সুযোগ সুবিধা করে নিতাম এবং আমাকে ক্ষতি আর অকল্যাণ স্পর্শই করতো না। মূলত আমি বিশ্বাসীদের জন্যে একজন সতর্ককারী এবং সুসংবাদদাতা ছাড়া আর কিছুই নই। (সূরা ৭ আ'রাফ: আয়াত ১৮৮)