📄 কুরআনের সাথে কথা বলুন, প্রশ্ন করুন কুরআনকে, প্রয়োগ করুন
কুরআন বুঝতে হলে কুরআনকে বন্ধু বানান। তার সাথে গড়ে তুলুন intimacy. তাকে জানুন, তাকে বুঝুন। তাকে বুঝার জন্যে প্রয়োগ করুন ৮ টি W. কারণ কুরআন বুঝতে হলে আপনার মধ্যে থাকতে হবে একটি অনুসন্ধিৎসু মন, একটি জিজ্ঞাসু মস্তিষ্ক এবং একটি জ্ঞান পিপাসু হৃদয়।
কুরআনের উপলব্ধি অর্জনের জন্যে আপনার তুখোড়, দুরন্ত, অতৃপ্ত, অক্লান্ত, অদম্য, আনাড়ী, অশান্ত এবং প্রশান্ত ইল্হামি পরিবারকে নিয়ে একত্রে বসতে হবে। কুরআনকে এবং কুরআনের একেকটি বাণী ও বক্তব্যকে উপস্থাপন করতে হবে তাদের সামনে।
আপনার ইল্হামি পরিবারের সদস্যরা হলো- আপনার ইন্দ্রিয় শক্তিসমূহ, মস্তিষ্ক, বুদ্ধি, বিবেক, মেধা এবং হৃদয়।
এদের সকলের সম্মিলিত একাগ্রতা নিবদ্ধ করুন কুরআনের উপর। এদের প্রত্যেকের স্বাধীন প্রকৃতি অনুযায়ী প্রত্যেককে প্রবেশ করিয়ে দিন কুরআনের ভেতরে। এদের প্রকৃতির মধ্যে রয়েছে ৮টি 'W' অর্থাৎ- What? Who? Whom? Whose? Why? Where? When? How?
How -র W টি শেষে ব্যবহৃত হয়ে অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাধীন ভাবে ওদের প্রশ্ন করতে দিন কুরআনকে? তাদের বলুন তোমরা প্রশ্ন করো:
1. What is your name?
2. What is the purpose of the Quran?
3. Who has sent down the Quran?
4. To whom was it sent down?
5. Why has Allah sent down the Quran?
6. Why has He sent it down in Arabic?
7. Why should I follow the Quran?
8. Where and when should it be applied?
9. When was the Quran revealed?
10. How shall I understand the Quran?
11. Why did people were deny the messengers of Allah?
12. What is the right path to lead my life?
13. How shall I follow the Quran?
14. What is your opinion regarding Allah?
15. Whom should I not marry?
📄 জিজ্ঞাসার জবাব খুঁজুন কুরআনের মধ্যেই
যতো প্রশ্ন জাগবে আপনার মনে, যতো জিজ্ঞাসা জড়ো হবে হৃদয়ে- সবই জিজ্ঞাসা করুন আপনার অন্তরঙ্গ বন্ধু (intimate friend) কুরআনকে। কুরআনের কাছে রয়েছে আপনার সব প্রশ্নের জবাব। তার হৃদয়ে প্রবেশ করুন। সে বলে দেবে আপনার সব জিজ্ঞাসার জবাব।
• যেমন আপনি কুরআনের কাছে তার পরিচয় জিজ্ঞাসা করুন : What is your name? Who are you? What is your identity?
এবার প্রশ্নটি মাথায় জীবন্ত রেখে কুরআন পড়তে শুরু করুন! সামনে অগ্রসর হতে থাকুন! দেখবেন, কুরআন বারবার আপনার এই জিজ্ঞাসার জবাব দিয়ে যাচ্ছে। আপনার হৃদয় মন যদি থাকে জীবন্ত তরতাজা আর আপনার মস্তিষ্ক যদি থাকে সতর্ক, তবে কুরআন পাঠকালে আপনার জিজ্ঞাসার জবাব শুনতে পাবেন আপনার নিজ কানেই। কুরআন আপনাকে বলে দিতে থাকবে :
- এটি আল কিতাব, এতে কোনো প্রকার সন্দেহ নেই। (০২:০২) : ذَلِكَ الْكِتَبُ لَا رَيْبَ فِيهِ
- নিশ্চয় এটি আল কুরআন। (১৭:০৯) : إِنَّ هَذَا الْقُرْآنَ
- অতি অবশ্যই এটি মর্যাদাবান আল কুরআন। (৫৬:৭৭) : إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمْ
- নিশ্চয়ই এটি একটি উপদেশ ভাণ্ডার, সতর্ককারী গ্রন্থ। (৭৩: ১৯) : إِنَّ هَذِهِ تَذْكِرَةٌ
- এটি উপদেশ এবং সুস্পষ্ট কুরআন ছাড়া আর কিছুই নয়। (৩৬ : ৬৯) : إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ وَقُرْآنٌ مُّبِينٌ
- এ হচ্ছে গায়েব এর সংবাদ। (১২: ১০২) : ذَلِكَ مِنْ أَنْبَاءِ الْغَيْبِ
- এগুলো হলো আল্লাহর আয়াত। (০২: ২৫২) : تِلْكَ ايت الله
- এগুলো কুরআনের আয়াত এবং সুস্পষ্ট কিতাব। (২৯ : ০৩) : تِلْكَ ايْتُ الْقُرْآنِ وَكِتَابِ مُّبِينٍ
- এ হচ্ছে আল্লাহর নির্দেশ, তিনি তোমাদের প্রতি নাযিল করেছেন। (৬৫:০৫) : ذَلِكَ أَمْرُ اللَّهِ أَنْزَلَهُ إِلَيْكُمُ
- এটি আমার (দেয়া) সঠিক পথ, সুতরাং এর অনুসরণ করো। (০৬:১৫৩) : وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ
• একইভাবে আপনি কুরআনকে জিজ্ঞেস করুন: Who has sent you down? Who has revealed you? এবার এ প্রশ্নটি হৃদয়ে জীবন্ত রেখে কুরআন পড়ুন। দেখবেন, কুরআন আপনাকে জবাব দিয়ে যাচ্ছে:
- আল্লাহ নাযিল করেছেন এই সর্বোত্তম বাণী। (৩৯:২৩) : اللَّهُ نَزَّلَ أَحْسَنَ الْحَدِيثِ
- নিশ্চয়ই তোমাকে কুরআন দেয়া হয়েছে মহা প্রজ্ঞাবান মহাজ্ঞানীর পক্ষ থেকে। (২৭:০৬) : وَإِنَّكَ لَتُلَقَّى الْقُرْآنُ مِن لَّدُن حَكِيمٍ عَلِيمٍ
- আমরাই নাযিল করেছি আয যিকর (আল কুরআন)। (১৫:০৯) : إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ
- এর কারণ, আল্লাহই সত্যসহ আল কিতাব নাযিল করেছেন। (০২:৫৯৫) : ذَلِكَ بِأَنَّ اللَّهَ نَزَّلَ الْكِتَابَ بِالْحَقِّ
- নিশ্চয়ই তোমার প্রতি এই কুরআন আমরা নাযিল করেছি। (৭৬:২৩) : إِنَّا نَحْنُ نَزَّلْنَا عَلَيْكَ الْقُرْآنَ
• আপনি কুরআনকে জিজ্ঞেস করুন: For whom was the Quran sent down? কুরআন আপনাকে জবাব দিয়ে যাবে:
- কুরআন নাযিল করা হয়েছে মানুষের জন্যে জীবন যাপনের পদ্ধতি হিসেবে। (০২:১৮৫) : ..... الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ
- আমরা তোমার প্রতি আল কিতাব নাযিল করেছি মানুষের জন্যে। (৩৯:৪১) : إِنَّا أَنْزَلْنَا عَلَيْكَ الْكِتَابَ لِلنَّاسِ
- এই কুরআন সুস্পষ্ট বর্ণনা মানব জাতির জন্যে। (০৩:১৩৮) : هُذَا بَيَانَ لِلنَّاسِ
• আপনি কুরআনকে প্রশ্ন করুন: Oh the Quran, what is your purpose? Why has Allah sent you down? কুরআন আপনাকে জবাব দিয়ে যাবে:
تَبْرَكَ الَّذِي نَزَّلَ الْفُرْقَانَ عَلَى عَبْدِهِ لِيَكُونَ لِلْعَلَمِينَ نَذِيرًا
অর্থ: বরকত ও কল্যাণের মালিক তিনি, যিনি তাঁর দাসের প্রতি আল ফুরকান নাযিল করেছেন, যাতে করে সে বিশ্ববাসীর জন্যে হতে পারে সতর্ককারী। (সূরা ২৫ আল ফুরকান: আয়াত ১)
كِتُبْ أَنْزَلْتُهُ إِلَيْكَ لِতُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمَتِ إِلَى النُّورِ
অর্থ: এটি একটি কিতাব, আমরা এটি নাযিল করেছি তোমার প্রতি, যাতে করে তুমি (এটির সাহায্যে) মানুষকে অন্ধকার রাশি থেকে আলোতে বের করে আনতে পারো। (সূরা ১৪ ইবরাহিম: আয়াত ০১)
وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِতَبَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَরَحْمَةٌ وَবুশ্ৰَى لِلْمُسْلِمِينَ
অর্থ: আমি তোমার প্রতি আল কিতাব নাযিল করেছি প্রত্যেক বিষয়ের নির্দেশনা হিসেবে এবং মুসলিমদের জন্যে জীবন পদ্ধতি, অনুকম্পা আর সুসংবাদ হিসেবে। (সূরা ১৬ আন নহল: আয়াত ৮৯)
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ
অর্থ: আমরা নাযিল করছি আল কুরআন, যা মুমিনদের জন্যে নিরাময় এবং অনুকম্পা। (সূরা ১৭ বনী ইসরাঈল: আয়াত ৮২)
وَهُذَا কِتَبْ أَنْزَلْنَهُ مُবْرَكَ فَاتَّبِعُوهُ
অর্থ: আর এ কিতাব আমরা নাযিল করেছি, মহা কল্যাণময় এটি, সুতরাং তোমরা এর অনুসরণ করো। (সূরা ৬ আল আন'আম : আয়াত ১৫৫)
• আপনি কুরআনকে জিজ্ঞেস করুন: What is your opinion regarding Allah?
- তিনি আল্লাহ্ এক ও একক। (১১২:০১) : هُوَ اللَّهُ أَحَدٌ
- নিশ্চয়ই আল্লাহ একমাত্র ইলাহ। (০৪: ১৭১) : إِنَّما اللَّهُ إِلَهٌ واحِدٌ
- আল্লাহ! তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, সর্ব সৃষ্টির ধারক। (০২: ২৫৫) : اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ
- আল্লাহ! তিনি ছাড়া কোনো ইলাহ নেই, মহান আরশের তিনি মালিক। (২৭ : ২৬) : اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
- আসমান-জমিনে যদি আল্লাহ ছাড়া আরো ইলাহ থাকতো, তবে এসব ধ্বংস হয়ে যেতো। (২১: ২২) : لَوْ كَانَ فِيهِمَا الهَةٌ إِلَّا اللَّهُ لَفَسَدَ تا
- আল্লাহ মুখাপেক্ষাহীন। (১১২:০২) : اللَّهُ الصَّمَدُ
- প্রতিটি বস্তুর সৃষ্টিকর্তা আল্লাহ। (১৩: ১৬) : اللَّهُ خَالِقُ كُلِّ شَيْءٍ
- তিনিই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মহাবিশ্ব এবং এই পৃথিবী এবং যিনি আকাশ থেকে নাযিল করেন পানি। (১৪: ৩২) : اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَوتِ وَالْأَرْضِ وَأَنْزَلَ مِنَ السَّমَاءِ مَاءً
- আল্লাহই তোমাদের মাওলা এবং তিনি মহাজ্ঞানী, মহাপ্রজ্ঞাবান। (৬৬ : ০২) : وَاللَّهُ مَوْلَكُمْ ، وَهُوَ الْعَلِيمُ الْحَكِيمُ
- আল্লাহ সর্বশক্তিমান, বিজ্ঞানময়। (০৮.৬৭) : وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ
• কুরআনকে প্রশ্ন করুন: What is Ruh (life)? জবাব পেয়ে যাবেন:
وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ ، قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي
অর্থ: তারা তোমাকে প্রশ্ন করছে রূহ সম্পর্কে, তুমি বলো 'রূহ' আমার প্রভুর একটি নির্দেশ। (সূরা ১৭ বনী ইসরাঈল: আয়াত ৮৫)
• জিজ্ঞাসা করুন: What will be the appointed time of the Day of Resurrection? জবাব শুনবেন:
يَسْأَلُونَكَ عَنِ السَّاعَةِ أَيَّانَ مُرْسَهَا، قُلْ إِنَّمَا عِلْمُهَا عِنْدَ رَبِّي لَا يُجَلِّيهَا لِوَقْتِهَا إِلَّا هُوَ
অর্থ: তারা তোমাকে প্রশ্ন করছে: নির্ধারিত সময়টি (পুনরুত্থান দিবস) কখন আসবে? তুমি বলো: সে জ্ঞান আমার প্রভুর কাছেই সীমাবদ্ধ। তিনি ছাড়া কেউই তা উন্মুক্ত করতে পারবে না। (সূরা ৭ আ'রাফ: আয়াত ১৮৭)
• কুরআনকে প্রশ্ন করুন: What food is lawful for us? কুরআন আপনাকে বলে দেবে:
يَسْأَلُونَكَ مَاذَا أُحِلَّ لَهُمْ قُلْ أُحِلَّ لَكُمُ الطَّيِّبَتُ
অর্থ: তারা তোমাকে জিজ্ঞাসা করছে, তাদের জন্যে কি কি (খাবার) হালাল করা হয়েছে? তুমি বলো: তোমাদের জন্যে হালাল করা হয়েছে সব ভালো খাবারই। (সূরা ৫ মায়েদা : আয়াত ৪)
• তাকে জিজ্ঞাসা করুন: What items of food are forbidden for us? সে জবাব দেবে?
وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَئِتَ
অর্থ: (নবী তাদের জন্যে) ভালো ও পবিত্র (খাদ্য) বস্তু হালাল করে এবং নোংরা অপবিত্র (খাদ্য) বস্তু হারাম করে । (সূরা ০৭: আয়াত ১৫৭)
حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ
অর্থ: তোমাদের জন্যে হারাম করা হয়েছে মৃত প্রাণী, রক্ত, শুয়োরের গোশত এবং সেই পশু যা আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে জবাই করা হয়েছে। (সূরা ৫:০৩)
يأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنْصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَنِ فَاجْتَنِبُوهُ
অর্থ: হে ঈমানদার লোকেরা! মদ, জুয়া, আস্তানা, ভাগ্য নির্ণয়ের লটারি নোংরা শয়তানি কর্ম। তোমরা এগুলো বর্জন করো। (সূরা ০৫ মায়িদা: আয়াত ৯০)
• প্রশ্ন করুন: What is your opinion concerning trading and usury? জবাব পেয়ে যাবেন:
وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَوا
অর্থ: আল্লাহ ব্যবসা বৈধ করেছেন এবং সুদ নিষিদ্ধ করেছেন। (সূরা ০২: ২৭৫)
• জিজ্ঞাসা করুন: What is your direction regarding divorce? আপনি জবাব পেয়ে যাবেন:
الطَّلَاقُ مَرَّتَنِ مِن فَإِمْسَاكَ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيعُ بِإِحْسَانٍ
অর্থ: তালাক দুইবার। তারপর হয় ন্যায় সংগতভাবে রেখে দাও, না হয় দয়াশীলতার সাথে বিদায় দাও। (সূরা ২ আল বাকারা: আয়াত ২২৯)
• জিজ্ঞাসা করুন: What is the process of divorce? সে বলে দেবে?
إِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَطَلِقُوهُنَّ لِعِدَّتِهِنَّ
অর্থ: তোমরা যখন স্ত্রীদের তালাক দিতে চাইবে, তখন ইদ্দতের জন্যে তালাক দেবে। (সূরা ৬৫ আত তালাক আয়াত ০১)
• জিজ্ঞাসা করুন: What is your opinion- is it lawful to marry a mushrik man or women? জবাব পেয়ে যাবেন:
وَلَا تَنْكِحُوا الْمُشْرِكْتِ حَتَّى يُؤْمِن .... وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِينَ حَتَّى يُؤْمِنُوا .....
অর্থ: তোমরা মুশরিক নারীদের বিয়ে করো না যতোক্ষণ না তারা ঈমান আনে এবং তোমরা মুশরিক পুরুষদের বিয়ে করো না যতোক্ষণ না তারা ঈমান আনে ... । (সূরা ২ আল বাকারা: আয়াত ২২১)
• প্রশ্ন করুন: Whom Should I love more? জবাব শুনুন:
وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًا لِلَّهِ
অর্থ: যারা ঈমান এনেছে, তাদের সর্বাধিক ভালোবাসা হয়ে থাকে আল্লাহর জন্যে। (সূরা ২ আল বাকারা: আয়াত ১৬৫)
• জিজ্ঞাসা করুন: Who is a Wali-Allah? Who are Awlia? তারপর জবাব শুনুন কুরআন থেকে:
الَّا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَاهُمْ يَحْزَنُونَ ، الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ
অর্থ: জেনে রাখো, আল্লাহর অলীদের ভয় নেই, দুশ্চিন্তাও নেই- যারা ঈমান এনেছে এবং তাকওয়ার পথ অবলম্বন করেছে। (সূরা ১০ ইউনূস ৬২-৬৩)
إِنَّمَا وَلِيُّكُمُ اللَّهُ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا الَّذِينَ يُقِيمُونَ الصَّلُوةَ وَيُؤْتُونَ الزَّكُوةَ وَهُمْ رَاكِعُونَ
অর্থ: নিশ্চয়ই তোমাদের অলি হলেন আল্লাহ এবং তাঁর রসূল, এছাড়া ঈমানদার লোকেরা-যারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং বিনীত থাকে। (সূরা ০৫ মায়িদা: আয়াত ৫৫)
• জিজ্ঞাসা করুন: What is your opinion regarding menstruation? জবাব পাবেন:
وَيَسْتَلُونَكَ عَنِ الْمَحِيضِ مَا قُلْ هُوَ أَذًى لَا فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ
অর্থ: তারা তোমাকে প্রশ্ন করছে নারীদের মাসিক সম্পর্কে। তুমি বলো: ওটা একটা অশুচি। তাই মাসিক চলাকালে স্ত্রী সহবাস থেকে বিরত থাকো। (সূরা ২ বাকারা: আয়াত ২২২)
এভাবে কুরআনকে জিজ্ঞেস করতে থাকুন আর কুরআন পড়তে থাকুন। যতো প্রশ্ন জাগবে আপনার হৃদয়ে- তাকে প্রশ্ন করুন, আর পড়তে থাকুন। কুরআনের একটি অনুবাদ এবং একটি 'বিষয় নির্দেশিকা' (যেমন: তাফহীমুল কুরআনের বিষয় নির্দেশিকা) সব সময় কাছে রাখুন। প্রতিদিন পড়ুন। সময় পেলেই পড়ুন। বিষয় ভিত্তিক নোট করুন। অন্যদের বলুন, অন্যদের সাথে আলোচনা করুন। প্র্যাকটিস করুন। দেখবেন জীবন চলার সব পথ সহজ করে দেবে কুরআন। আপনার জীবনের সবচাইতে বড় সাথি হয়ে যাবে কুরআন।