📄 আল্লাহর কিতাব আংশিকভাবে মানার কঠিন পরিণতি
افَتُؤْمِنُونَ بِبَعْضِ الْكِتٰبِ وَتَكْفুরُونَ بِبَعْضٍ ۚ فَمَا جَزَاء مَنْ يَفْعَلُ ذَلِكَ مِنْكُمْ إِلَّا خِزَى فِي الحَيَوةِ الدُّنْيَا ، وَيَوْمَ الْقِيمَةِ يُرَدُّونَ إِلَى أَشَدَّ العَذَابِ ، وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ
অর্থ: তবে কি তোমরা আল্লাহর কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ করবে অমান্য? তোমাদের যারাই এমনটি করবে, তাদের একমাত্র প্রতিদান হলো, তারা পার্থিব জীবনে থাকবে হীনতা আর লাঞ্ছনার মধ্যে এবং কিয়ামতের দিন তাদের নিক্ষেপ করা হবে কঠিনতম শাস্তির দিকে। তোমরা যা করো সে ব্যাপারে আল্লাহ গাফিল নন। (সূরা ২ বাকারা: আয়াত ৮৫ শেষাংশ)
📄 আল্লাহ কিতাব প্রচার ও প্রতিষ্ঠা করো
هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِيْنِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كرة المشركونه
অর্থ: তিনি সেই সত্তা যিনি তাঁর রসূলকে পাঠিয়েছেন আল হুদা এবং দীনে হক নিয়ে, যাতে করে সে তার প্রচার, প্রকাশ, প্রতিষ্ঠা ও বিজয়ী করে (অন্য) সকল দীনের উপর, যদিও এ কাজ মুশরিকদের জন্যে বড়ই কষ্টকর। (সূরা ৯ আত তাওবা: আয়াত ৩৩; সূরা ৪৮ আল ফাতহ: আয়াত ২৮; সূরা ৬১ আসসফ: আয়াত ৯)
كِتُبْ أَنْزَلْتُهُ إِلَيْكَ لِتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمَتِ إِلَى النُّোরِ
অর্থ: এ কিতাব আমি নাযিল করেছি তোমার প্রতি, যাতে করে তুমি মানুষকে অন্ধকার রাশি থেকে বের করে আলোতে নিয়ে আসতে পারো। (সূরা ১৪ ইবরাহিম : আয়াত ১)
كِتَبٌ أُنْزِلَ إِلَيْكَ فَلَا يَكُنْ فِي صَدْرِكَ حَرَجٌ مِنْهُ لِتُنْذِرَ بِهِ
অর্থ: এ কিতাব তোমার প্রতি নাযিল করা হয়েছে। সুতরাং এর দ্বারা মানুষকে সতর্ক করার কাজে তোমার অন্তরে যেনো কোনো প্রকার কুণ্ঠা সৃষ্টি না হয়। (সূরা ৭ আরাফ: আয়াত ২)
يأَيُّهَا الرَّسُولُ بِلَغَ مَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ طَ وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رسالته ط وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ طَ
অর্থ: হে রসূল! তোমার প্রভুর কাছ থেকে যে কিতাব নাযিল হয়েছে তা মানুষের কাছে পৌঁছে দাও। যদি তা না করো, তবে তুমি রিসালাতের দায়িত্ব পালন করলে না। (এ কাজে) আল্লাহই তোমাকে মানুষের দুষ্কৃতি থেকে রক্ষা করবেন। (সূরা ৫ আল মায়িদা: আয়াত ৬৭)
আল্লাহর কিতাবের প্রতিষ্ঠাই প্রাচুর্য ও উন্নতির উপায়। আল্লাহ পাক বলেন:
وَلَوْ أَنَّهُمْ أَقَامُوا التَّوْرَيةَ وَالإِنْجِيلَ وَمَا أُنْزِلَ إِلَيْهِم مِّن রَّبِّهِمْ لَأَكَلُوا مِنْ فوقهِم وَمِن تَحْتِ أَرْجُلِهِمْ
অর্থ: তারা যদি কায়েম করতো তাওরাত, ইনজিল আর যা কিছু তাদের প্রতি নাযিল হয়েছে তাদের প্রভুর কাছ থেকে, তাহলে তারা অবশ্যই তাদের খাদ্যের যোগান লাভ করতো তাদের উপর থেকে এবং পায়ের নিচে থেকে। (সূরা ৫ মায়িদা : আয়াত ৬৬)