📘 কুরআন বোঝার পথ ও পাথেয় > 📄 কুরআন মানা না মানার ফলাফল

📄 কুরআন মানা না মানার ফলাফল


وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَى آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ وَلَكِنْ كَذَّبُوا فَأَخَذْتُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ

অর্থ: জনপদের লোকেরা যদি ঈমান আনতো ও তাকওয়ার নীতি অবলম্বন করতো, তাহলে আমরা তাদের প্রতি আসমান ও যমিনের বরকতের দুয়ার খুলে দিতাম। কিন্তু তারা তো অমান্যই করলো। এ কারণে আমরা তাদেরকে তাদের নিজেদেরই করা খারাপ কাজের দরুন পাকড়াও করলাম। (সূরা ৭: আয়াত ৯৬)

أَفَمَنْ يَعْلَمُ أَنَّمَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ الْحقُّ كَمَنْ هُوَ أَعْمَى طَ إِنَّمَا يَتَذَكَّرُ أولُوا الْأَلْبَابِ

অর্থ: এটা কি করে সম্ভব যে, যে ব্যক্তি তোমার প্রভুর এই কিতাবকে যা তিনি তোমার প্রতি নাযিল করেছেন সত্য বলে জানে, আর যে ব্যক্তি এই মহা সত্যের ব্যাপারে অন্ধ এরা দু'জনই সমান হয়ে যাবে? উপদেশ তো বুদ্ধিমান লোকেরাই গ্রহণ করে থাকে। (সূরা ১৩ আর রা'দ: আয়াত ১৯)

وَيَوْمَ تَقُومُ السَّاعَةُ يَوْمَئِذٍ يَتَفَرَّقُونَ فَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّلِحَتِ فَهُمْ فِي رَوْضَةٍ يُحْبَرُونَ وَأَمَّا الَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِايْتِنَا وَلِقَاءِ الْآخِرَةِ فأُولئِكَ فِي الْعَذَابِ مُحْضَرُونَ

অর্থ: যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, সেদিন মানুষ বিভক্ত হয়ে পড়বে। যারা (পৃথিবীর জীবনে) ঈমান এনে আমলে সালেহ করেছিল তারা থাকবে উচ্চ মর্যাদার জান্নাতের বিলাসী জীবন যাপনের মধ্যে। আর যারা কুফুরি করেছিল এবং প্রত্যাখ্যান করেছিল আমার আয়াত এবং আখিরাতের সাক্ষাতকে, তাদেরকে রাখা হবে আযাবের মধ্যে। (সূরা ৩০ রুম: আয়াত ১৪-১৬)

এ প্রসঙ্গে আরো দ্রষ্টব্য: সূরা ২ আল বাকারা: আয়াত ২-১৬, সূরা ৪৩ যুখরুফ : আয়াত ৬৭-৭৮।

📘 কুরআন বোঝার পথ ও পাথেয় > 📄 আলোচনার সারকথা : একটি নকশার সাহায্যে

📄 আলোচনার সারকথা : একটি নকশার সাহায্যে


আল্লাহর বাণী আল কুরআন

কুরআন মানা না মানার পরিণতি : চিরন্তন সাফল্য কিংবা চিরন্তন ধ্বংস

আল কুরআনের মূল বিষয়বস্তু: মানুষ

আল কুরআনের মূল লক্ষ্য: মূল বিষয়ের মুক্তি ও সাফল্যের পথ প্রদর্শন

আল কুরআনের মূল উদ্দেশ্য: মূল বিষয়বস্তুকে মুক্তি ও সাফল্য অর্জনের আহবান

আল কুরআনের আলোচ্য বিষয়: মূল বিষয়বস্তুকে সাফল্য অর্জনের উপযুক্ত করে গড়ে তোলার ফর্মুলা ও প্রক্রিয়া নিয়ে আলোচনা

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00