📄 যারা আল্লাহর কিতাব বুঝার চেষ্টা করেনা তারা গাধা নয় কি?
যারা আল্লাহ্ কিতাব না বুঝে পাঠ করে, কিতাব কেমন করে তাদের মধ্যে ক্রিয়া করবে? কিভাবে তারা কুরআনের অনুসরণ করবে? আর আল্লাহ্ কিতাব পাঠ করার এবং বহন করার পরও কিতাব যাদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি করেনা, তাদের দৃষ্টান্ত তো হতে পারে কেবল ভারবাহী গাধা। কারণ, গাধা কিতাবের বিরাট বোঝা এক শহর থেকে আরেক শহরে বহন করে নিলেও সে জানেনা তার পিঠে কি জিনিস চাপানো আছে? আল্লাহ তায়ালা তাঁর কিতাব তাওরাতের বাহক ইহুদিদের সম্পর্কে বলেন:
مَثَلُ الَّذِينَ حُمِّلُوا التَّوْرَةَ ثُمَّ لَمْ يَحْمِلُوهَا كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ أَسْفَارًا ، بِئْسَ مَثَلُ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِايْتِ اللهِ وَاللهُ لَا يَهْدِي الْقَوْমَ الظَّلِمِينَ
অর্থ: যাদেরকে তাওরাতের বাহক বানানো হয়েছিল, কিন্তু তারা তা বহন করেনি, তাদের উপমা হচ্ছে গাধা -যারা বইয়ের বোঝা বহন করে। এর চাইতেও নিকৃষ্ট উপমা হচ্ছে সেই সব লোকদের যারা আল্লাহ্র আয়াতকে মিথ্যা বলে। আল্লাহ এরকম যালিমদের সঠিক পথ দেখান না। (সূরা ৬২ জুমুআ আয়াত ৫)