📘 কুরআন বোঝার পথ ও পাথেয় > 📄 কুরআনের প্রতি বিশ্বাসীদের দায়িত্ব ও কর্তব্য

📄 কুরআনের প্রতি বিশ্বাসীদের দায়িত্ব ও কর্তব্য


যারা আল কুরআনের প্রতি বিশ্বাসী, বিশ্বাসের কারণে তাদের দায়িত্ব ও কর্তব্য হলো:
১. আল্লাহ্র বাণী হিসেবে কুরআনের প্রতি বিশ্বাস স্থাপন করা- ঈমান আনা।
২. কুরআন পড়তে শিখা ও নিয়মিত পাঠ করা।
৩. কুরআন বুঝা এবং কুরআনে কী আছে তা জানা, তার মর্ম উপলব্ধি করা।
৪. কুরআনের হুকুম বিধান মেনে চলা ও অনুসরণ করা।
৫. যারা জানেনা, তাদেরকে কুরআন শিক্ষা দান করা।
৬. কুরআন প্রচার করা এবং কুরআনের দিকে মানুষকে ডাকা।
৭. কুরআনের ভিত্তিতে সমাজ গড়ার কাজ করা।

মহান আল্লাহ্ এ প্রসঙ্গে বলেন:
فَامِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَالنُّورِ الَّذِي أَنْزَلْنَا অর্থ: অতএব তোমরা ঈমান আনো (বিশ্বাস স্থাপন করো) আল্লাহ্র প্রতি এবং তাঁর রসূলের প্রতি আর আমার নাযিল করা নূরের (আল কুরআনের) প্রতি।' (সূরা ৬৪ আত্ তাগাবুন: আয়াত ৮)

وَهُذَا كِতَبْ أَنْزَلْنَهُ مُبْرَكَ فَاتَّبِعُوهُ وَاتَّقُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ অর্থ: আর এই বরকতময় কিতাব আমরা নাযিল করেছি, সুতরাং তোমরা এটির অনুসরণ করো এবং তার ব্যাপারে সতর্ক হও। আশা করা যায় তোমরা অনুকম্পা লাভ করবে। (সূরা ৬ আনআম: আয়াত ১৫৫)

اتَّبِعُوا مَا أُنْزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُمْ وَلَا تَتَّبِعُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ অর্থ: তোমাদের প্রভুর পক্ষ থেকে যা (যে কিতাব) অবতীর্ণ করা হয়েছে তার অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য অলিদের অনুসরণ করোনা। (সূরা ৭ আ'রাফ: আয়াত ৩)

هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِيْنِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ অর্থ: তিনিই মহান আল্লাহ যিনি তাঁর রসূলকে হিদায়াত (কুরআন) ও সত্য দীন দিয়ে পাঠিয়েছেন, যাতে করে সেটিকে সকল মতবাদের উপর বিজয়ী করে। (সূরা ৬১ আস্সফ : আয়াত ৯)

📘 কুরআন বোঝার পথ ও পাথেয় > 📄 কুরআন গোপন করার অভিশাপ থেকে আত্মরক্ষা করুন

📄 কুরআন গোপন করার অভিশাপ থেকে আত্মরক্ষা করুন


কুরআন গোপন করা মহাপাপ (কবিরা গুনাহ)। যারা কুরআন গোপন করে তারা অভিশপ্ত। আল্লাহ্ তায়ালা বলেন:

إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنزَلْنَا مِنَ الْبَيِّنَتِ وَالْهُدَى مِنْ بَعْدِ مَا بَيَّنَهُ لِلنَّاسِ فِي الْكِتَبِ لا أُولَئِكَ يَلْعَنُهُمُ اللهُ وَيَلْعَنُهُمُ اللَّعِنُونَ إِلَّا الَّذِينَ تَابُوا وَ أَصْلَحُوا وَبَيَّنُوا فَأُولَئِكَ أَتُوبُ عَلَيْهِمْ ، وَأَنَا التَّوَّابُ الرَّحِيمُ

অর্থ: নিশ্চয়ই যারা আমার নাযিল করা প্রমাণ ও হিদায়াত (অর্থাৎ কিতাব) গোপন করে, আমি তা কিতাব আকারে মানব সমাজের জন্যে প্রকাশ করার পর, তাদের প্রতি অভিশাপ বর্ষণ করেন স্বয়ং আল্লাহ্ এবং তাদের অভিশাপ দেয় অভিশাপদানকারীরা। তবে অভিশাপ থেকে মুক্ত হয় তারা, যারা তওবা করে (অনুতপ্ত হয়), নিজেদেরকে সংশোধন করে নেয় এবং মানুষের মাঝে সত্য প্রকাশ করে। আমি এদের তওবা কবুল করবো, কারণ আমি তওবা কবুলকারী দয়াময়। (সূরা ২ বাকারা: আয়াত ১৫৯-১৬০)

এখন প্রশ্ন হলো কুরআন গোপন করে কারা? মূলত কুরআন গোপন করে নিম্নোক্ত কয়েক শ্রেণীর লোক:
১. যারা কুরআন পাঠ করেনা, পাঠ করতে শিখেনা- তারা নিজেরাই নিজেদের কাছে কুরআন গোপন করে রাখে।
২. যারা বুঝার চেষ্টা করেনা, কুরআনে কী আছে তা জানার চেষ্টা করেনা- তারা নিজেদের কাছে কুরআনের মর্ম ও বক্তব্য গোপন করে রাখে।
৩. যারা অনুসরণ করেনা- তারা কুরআন গোপন করে। কারণ অনুসরণ না করলে কুরআনের বাস্তব রূপ গোপন থাকে।
৪. যারা কুরআন জানে, বুঝে, অথচ মানুষকে শিক্ষা দেয়না- তারা কুরআন গোপন করে, কুরআনের জ্ঞান লুকিয়ে রাখে।
৫. যারা কুরআন ও কুরআনের বার্তা প্রচার করেনা, মানুষের কাছে পৌঁছায়না- তারা মানুষের নিকট থেকে কুরআন গোপন করে রাখে, নিজেদের কাছে লুকিয়ে রাখে।
৬. যারা কুরআনের ভিত্তিতে সমাজ গড়ার কাজ করেনা-তারা প্রকারান্তরে কুরআন গোপন করার কাজ করে।
৭. যারা কুরআন শিখা, বুঝা, মানা, শিক্ষাদান করা, প্রচার করা এবং বাস্তবায়ন করার কাজে বাধা দেয়- তারা কুরআন গোপন করে রাখার কাজ করে。

কুরআন গোপনের এই দুর্ভাগ্যজনক অভিশাপ থেকে মুক্তি লাভের উপায় কি? উপায় স্বয়ং আল্লাহ্ পাক বলে দিয়েছেন উপরোক্ত ১৬০ নম্বর আয়াতে। তা হলো:
১. তওবা করা। অর্থাৎ অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া। এবং সত্যের দিকে প্রত্যাবর্তন করা।
২. নিজের ত্রুটি সমূহ সংশোধন করে নেয়া।
৩. এতোদিন যে সত্য গোপন করা হয়েছিল তা মানুষের কাছে প্রকাশ করা।

মহাসত্য আল কুরআনকে গোপনীয়তা মুক্ত করে প্রকাশ করার উপায় হলো:
১. আল কুরআন পড়তে শিখা এবং নিয়মিত পড়া।
২. কুরআন বুঝার ও জানার আপ্রাণ প্রচেষ্টা চালানো।
৩. কুরআনকে অনুসরণ করা এবং মেনে চলা।
৪. মানুষকে কুরআন শিক্ষা দান করা।
৫. মানুষকে কুরআনের দিকে ডাকা।
৬. মানুষের কাছে কুরআন পৌঁছানো।
৭. সমাজে কুরআনের প্রচলন ও বাস্তবায়নের প্রচেষ্টা চালানো।
৮. যারা কুরআনের বিরোধিতা করে তাদেরকে উপেক্ষা করা।

📘 কুরআন বোঝার পথ ও পাথেয় > 📄 যারা আল্লাহর কিতাব বুঝার চেষ্টা করেনা তারা গাধা নয় কি?

📄 যারা আল্লাহর কিতাব বুঝার চেষ্টা করেনা তারা গাধা নয় কি?


যারা আল্লাহ্ কিতাব না বুঝে পাঠ করে, কিতাব কেমন করে তাদের মধ্যে ক্রিয়া করবে? কিভাবে তারা কুরআনের অনুসরণ করবে? আর আল্লাহ্ কিতাব পাঠ করার এবং বহন করার পরও কিতাব যাদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি করেনা, তাদের দৃষ্টান্ত তো হতে পারে কেবল ভারবাহী গাধা। কারণ, গাধা কিতাবের বিরাট বোঝা এক শহর থেকে আরেক শহরে বহন করে নিলেও সে জানেনা তার পিঠে কি জিনিস চাপানো আছে? আল্লাহ তায়ালা তাঁর কিতাব তাওরাতের বাহক ইহুদিদের সম্পর্কে বলেন:

مَثَلُ الَّذِينَ حُمِّلُوا التَّوْرَةَ ثُمَّ لَمْ يَحْمِلُوهَا كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ أَسْفَارًا ، بِئْسَ مَثَلُ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِايْتِ اللهِ وَاللهُ لَا يَهْدِي الْقَوْমَ الظَّلِمِينَ

অর্থ: যাদেরকে তাওরাতের বাহক বানানো হয়েছিল, কিন্তু তারা তা বহন করেনি, তাদের উপমা হচ্ছে গাধা -যারা বইয়ের বোঝা বহন করে। এর চাইতেও নিকৃষ্ট উপমা হচ্ছে সেই সব লোকদের যারা আল্লাহ্র আয়াতকে মিথ্যা বলে। আল্লাহ এরকম যালিমদের সঠিক পথ দেখান না। (সূরা ৬২ জুমুআ আয়াত ৫)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00