📄 কুরআনের পেট ও পিঠ
এক হাদীসে কুরআন সম্পর্কে বলা হয়েছে।
لكل اية منها ظهر وبطن ولكلِّ حَرفٍ حد ولكل حدٍ مُطَلَع
কুরআনের প্রতি আয়াতের একটি বাইরের, আরেকটি হচ্ছে ভেতরের দিক। বস্তুত কুরআনের বাহ্যিক দিক সম্পর্কিত পাঁচটি বিদ্যা ওপরে আলোচতি হয়েছে। জাহের বা বাহ্যিক দিক বলতে বাক্য সাধারণভাবে যা প্রমাণ করে এবং সবাই তার যে মর্ম বুঝতে পায়, সেটাই। আর, বাতেনে আয়াত নিম্ন রূপ।
• তাযকীর বি আলাইল্লাহর বাতেন হচ্ছে গবেষণা। মানে আল্লহ্র অবস্থান এবং তাঁর সত্তা নিয়ে ধ্যান ও গবেষণা করা।
• তাযকীর বি-আইয়ামিল্লাহ্ বাতেন হচ্ছে আয়াতে বর্ণিত ঘটনাবলীর রহস্য অর্থাৎ যার ওপরে প্রশংসা বা নিন্দা করেছে সে কারণগুলো ভেবে দেখা ও তাতে যে সব তত্ত্ব ও উদ্দেশ্য রয়েছে, তার বাতেন থেকে উপদেশ হাসেল করা।
• তাযকির বিলজান্না অনু নার-এর বাতেন হচ্ছেমানুষের মনে আশা-আশংকার ভাব সৃষ্টি হওয়া। এমন ভাব হওয়া যেন বেহেশত-দোযখ সে স্বচক্ষে দেখছে।
• আহকাম সম্পর্কিত আয়াতের আভ্যন্তরীণ দিক হল, আয়াতের আকার-ইংগিত থেকে আয়াতের অন্তর্নিহিত বিধিবিধান জেনে নেয়া।
• মুখাসিমা সম্পর্কিত আয়াতের ভেতরের ব্যাপার হল এই, মূল বিচ্যুতি ও অন্যায়গুলো উপলব্ধি করে তার ভিত্তিতে যত অন্যায় সৃষ্টি হতে পারে; সবগুলো আয়ত্বাধীনে আনা।
ওপরের হাদীসটির দ্বিতীয় অংশে আছে, "প্রতিটি সীমানার একজন সতর্ককারী রয়েছে" مطلع الظهر এখানে আয়াতের বাহ্যিক অর্থে 'মুত্তলে' বলতে আরবী ভাষা বুঝার কথা বলা হয়েছে। আর কুরআনের অর্থ বুঝার আনুষঙ্গিক প্রয়োজনীয় ব্যাপারগুলো বুঝানো হয়েছে।
مطلع البطن অর্থাৎ আয়াতের আভ্যন্তরীণ অর্থে, মুত্তালে বলতে বুঝায় বুদ্ধির তীব্রতা, বিবেকের সুস্থতা, অন্তরের ঐজ্জ্বল্য আর আত্মার প্রশান্তি।