📘 কুরআন ব্যাখ্যার মুলনীতি 📄 তা’বীল-এর আলোচনা

📄 তা’বীল-এর আলোচনা


এই অধ্যায়ে কোনো কন্টেন্ট এখনো যোগ করা হয়নি।

📘 কুরআন ব্যাখ্যার মুলনীতি 📄 ইজতেহাদ

📄 ইজতেহাদ


এ অধ্যায়ে যে সব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার ছিল, তার ভেতরে অন্যতম হচ্ছে, কুরআনের আয়াত থেকে মাসআলা বের করা বা ইস্তেম্বাত। এটা বড়ই বিশ্লেষণ-সাপেক্ষ বিষয়। কারণ কোন আয়াত থেকে বিশেষ কোন হুকুম আহকাম জানতে হলে আয়াতের মর্ম, ইংগিত ও চাহিদা দেখতে ও বুঝতে হয়। তাই বুদ্ধির মারপ্যাঁচ খেলার এটা এক প্রশস্ত ময়দান। আর মতানৈক্যের পুরো সুযোগ এখানে দেখা দেয়। তার ফল দাঁড়ায় এই, সঠিক সিদ্ধান্ত পৌঁছা কিংবা কোন নিশ্চিত নির্দেশ জানা কঠিন হয়ে দাঁড়ায়। হুকুম-আহকাম ইস্তেম্বাত করার জন্যে যত পন্থা অনুসরণ করা হয়েছে, আমি সেগুলোকে দশ ভাগে ভাগ করেছি। সেগুলো বিশেষ এক পদ্ধতিতে সাজিয়ে একটা পুস্তিকা লিপিবদ্ধ করেছি। ইস্তেম্বাত করার বিধিবিধানগুলো যাচাই করার জন্য আমার সেই পুস্তিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানদন্ড।

📘 কুরআন ব্যাখ্যার মুলনীতি 📄 তাঅবীহ বা বিশ্লেষণ

📄 তাঅবীহ বা বিশ্লেষণ


কুরআন ব্যাখ্যার গুরুত্বপূর্ণ ব্যাপারের আরেকটি হচ্ছে তাওজীহ্। এটা স্বতন্ত্র একটি বিষয়। এর অনেক শাখা-প্রশাখা ও ধরন রয়েছে। বইয়ের ব্যাখ্যাকাররা যখন কোন বই লেখা আরম্ভ করে, তখন সে সব ধরন থেকে কোন না কোনটি অনুসরণ করে তারা যে রীতিতে তাওজীহ্ (ব্যাখ্যা) করে, সেটা তাদের মন ও মগজের মানদন্ড হয়ে দেখা দেয় এবং ব্যাখ্যাকার হিসেবে তাদের স্তরও নির্দিষ্ট হয়ে যায়। এতে জানা যায় যে, প্রত্যেকে একই ধরনের ব্যাখ্যা করে না। একই ধরনের সিদ্ধান্তেও পৌঁছে না। তাই মর্ম নির্ধারণ ও বিধি নিষেধ বের করায় মতানৈক্য দেখা দেয়। সাহাবাদের যুগে তাওজীহ্ বিশেষ কোন বিদ্যা হিসেবে রূপ নেয়নি। তাই তার রীতিনীতিও নির্ধারিত ছিল না। এ সত্ত্বে ও সে মান্যবরেরা কুরআনের আয়াতের বিশ্লেষণ ব্যাপক হারেই দান করেছেন।
তাওজীহ্ মূলত জটিলতার সমাধানকে বলা হয়। যেমন, কোন লেখকের লেখায় যখন কোন জটিল স্থান আসে, তখন ব্যাখ্যাকার থেমে গিয়ে সেটাকে এমনভাবে খুলে মেলে বলে, যেন সবাই সহজে ব্যাপারটা বুঝতে পারে। এটাকেই আরবী পরিভাষায় তাওজীহ্ বলা হয়।
কিন্তু যেহেতু সব পাঠকই সমস্তরের নয়, সবার বোধশক্তি সমান নয়, তাই একই বিশ্লেষণ সবার জন্যে যথেষ্ট নয়। বস্তুত নবীশদের জন্যে বিশ্লেষণের ধারা ভিন্ন হতে বাধ্য। পক্ষান্তরে বিশেষজ্ঞদের জন্যে ধারাও অন্যরূপ হবে। তারা এ ব্যাপারে ইংগিত পেলেই যথেষ্ট ভাবে। পক্ষান্তরে এক নবীশের পক্ষে এ সব সূক্ষ্ম জটিলতার কল্পনাও করা অসম্ভব। এটা তো সোজা কথা যে, একজন নবীশের পক্ষে যা জটিল, বিশেষজ্ঞের কাছে তা কিছুই নয়। আর বিশেষজ্ঞের কাছে যা জটিল, নবীশরা সে সম্পর্কে ভাবতেও পারে না।

📘 কুরআন ব্যাখ্যার মুলনীতি 📄 উত্তম বিশ্লেষণের ধরন

📄 উত্তম বিশ্লেষণের ধরন


বিশেষজ্ঞরা নবীশদের মন মগজের পরিমাণ সামনে রেখে সে হিসেবেই বক্তব্য পেশ করেন। বস্তুত যে সব আয়াতে বিভিন্ন মতাবলম্বীর ভেতরে বিতর্কের ব্যাপার রয়েছে, তা বিশ্লেষণের উত্তম পন্থা হল এই, সেই মতগুলো আগে ব্যাখ্যা করা হবে। তারপর তার ওপরে আরোপিত অভিযোগগুলো পুরোপুরি যাচাই করবে। আর যে সব আয়াত বিধি বিধান সংশ্লিষ্ট, সেগুলোর বিশ্লেষণের ধারা হবে এই, বিধি বিধানের যত রূপ হতে পারে, সব উল্লেখ করবে। তার ভেতরে যে সব শর্ত ও বাধা-বন্ধক রয়েছে তা নিয়ে আলোচনা করবে। দেখবে, সেগুলো থাকা বা না থাকায় কি পরিণাম দেখা দেয়। মূল মাআলার ওপরে আলোকপাত করতে পারে, এভাবে সব বিষয়ই একে একে আলোচনা করবে।
যে সব আয়াত আল্লাহ্ অবদান সম্পর্কিত, সেগুলোর বিশ্লেষণের ধারা হবে এই, সে অবদানগুলোর চিত্র অংকিত করবে, আর তার সব আনুষঙ্গিক দিকগুলো বলে দেবে। যে সব আয়াত ঘটনা বা দুর্ঘটনা সম্পর্কিত, সেগুলোর বিশ্লেষণের ধারা হল এই, এ ধরনের সব ঘটনাগুলো ধারাবাহিকভাবে বলে দেবে। আর তার ভেতরে যত রহস্য ও ইংগিত রয়েছে সব উদ্‌ঘাটিত করে দেবে।
যে সব আয়াত মৃত্যু আর তার পরবর্তীকালের অবস্থা সম্পর্কিত, তা এভাবে বিশ্লেষণ করবে, যে সব অবস্থা দেখা দেবার কথা বলা হয়েছে, সেগুলোর চিত্র সুস্পষ্ট করে তুলে ধরবে এবং সব অবস্থাগুলোর পুরোপুরি বিশ্লেষণ দান করবে।
এ পর্যন্ত বিশ্লেষণের একটি ধরন সম্পর্কেই বলা হল। এর আরও অনেক ধরন আছে। যেমন, কোন আয়াতের মর্মে জটিলতার জন্যে অসামঞ্জস্য মনে হল সেখানে বিশ্লেষণের ধরন হবে এই, অনুরূপ উদাহরণ তুলে ধরে পাঠকের ধারণার কাছাকাছি করে দেবে। দুটি পরস্পর বিরোধী প্রমাণের জন্যে যদি তার বুঝতে অসুবিধে হয়, তার বিশ্লেষণ করতে গিয়ে দুটি প্রমাণের ভেতরকার বিরোধ মিটিয়ে দেবে। দুটি মর্ম যদি পরস্পর বিরোধী হয়ে দেখা দেয়, কিংবা সাধারণ অর্থের সাথে যদি যুক্তি-জ্ঞানের বিরোধ দেখা দেয়, তখনও এ দুয়ের ভেতরকার বিরোধ দূর করার মত বিশ্লেষণের দরকার। তেমনি দুটো আলাদা ব্যাপার যদি মিলে জগাখিচুড়ি হয়ে দাঁড়ায়, তখন ভুল সৃষ্টির কারণ দূর করে দেবার জন্যে বিশ্লেষণ প্রয়োজন। যদি একই আয়াত ভিন্ন ভিন্ন দুটো বিধানের প্রমাণ হয়ে দাঁড়ায়, তখন সে দুটো বিধানের ভেতরে সামঞ্জস্য বিধানের প্রয়াস পাবে। কোন কোন স্থানে বিশ্লেষণের ধারা এও হতে পারে, আয়াতে যে সব প্রতিশ্রুতির কথা রয়েছে, তার সত্যতা ও যথার্থতা সুষ্পষ্ট করে তুলে ধরা। বিশ্লেষণের এও একটি ধরন যে, কোন ব্যাপারে রসূলুল্লাহ (সঃ)-এর জীবন থেকে উদাহরণ সংগ্রহ করে ব্যাপারটি সুপ্রমাণিত করে দেবে।
মোট কথা, সাহাবাদের তাফসীরে বিশ্লেষণের অনেক নজীর রযেছে। বস্তুত এ বিষয়টি সব জটিলতার সর্ববিধ কারণ সবিস্তারে না করে যথাযথভাবে বুঝানো সম্ভব নয়। বিশ্লেষণ-সাপেক্ষ সব ব্যাপারগুলোর বিচার-বিশ্লেষণ দ্বারা সমাধান বের করে দিতে পারলেই এ বিষয়টির পুরোপুরি আলোচনা সফল হতে পারে।

ফন্ট সাইজ
15px
17px