📘 কিয়ামতের বর্ণনা > 📄 হাশরের মাঠে লোকদের বিভিন্ন দলে ভাগ হওয়া

📄 হাশরের মাঠে লোকদের বিভিন্ন দলে ভাগ হওয়া


মাসআলা-১৫৬ঃ হাশরের মাঠে সমস্ত লোকদেরকে তাদের আক্বীদা ও আমল মোতাবেক বিভিন্ন দলে বিভক্ত করা হবেঃ

وَامْتَازُوا الْيَوْمَ أَيُّهَا الْمُجْرِمُونَ) (سورة يس : ٥٩)
অর্থঃ" হে অপরাধীরা আজ তোমরা আলাদা হয়ে যাও” (সূরা ইয়াসীন-৫৯)

وَيَوْمَ نَحْشُرُ مِن كُلِّ أُمَّةٍ فَوْجًا مِّمَّن يُكَذِّبُ بِآيَاتِنَا فَهُمْ يُوزَعُونَ) (سورة النمل : ۸۳)
অর্থঃ "যেদিন আমি একত্রিত করব একেকটি দলকে, সেসব সম্প্রদায় থেকে যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলত, অতপর তাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করা হবে।" (সূরা নামল-৮৩)

عن أبي سعيد الخدرى رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان يوم القيامة اذن موذن لتتبع كل امة ما كانت تعبد فلا يبقى احد كان يعبد غير الله من الاصنام والانصاب الا يتساقطون فى النار حتى اذا لم يبقى الا من كان يعبد الله من بر او فاجر وغير اهل الكتاب فيدعى اليهود فيقال لهم ما كنتم تعبدون ؟ قالوا كنا نعبد عزير بن الله فيقال كذبتم ما اتخذ الله من صاحبة ولا ولد فماذا تعبغون ؟ قالوا عطشنا يا ربنا فاسقنا فيشار اليهم الا تردون ؟ فيحشر الى النار كانها سراب يحتم بعضها بعضا فيتساقطون فى النار ثم تدعى النصرى فيقال لهم ما كنتم تعبدون ؟ قالوا كنا نعبدوا المسيح ابن الله فيقال لهم كذبتم ما اتخذ الله من صاحبة ولا ولد فماذا تبغون؟ فيقولون عطشنا يا ربنا فاسقنا فيشار اليهم الا تردون ؟ فيحشرون الى جهنم كانها سراب يحطم بعضها بعضا فيتساقطون فى النار حتى اذا لم يبق الا من كان يعبد الله من بر و فاجر اتاهم الله في ادنى صورة من التي راوه فيها قال فما تنتظرون ؟ تتبع كل امة ما كانت تعبد قالوا يارينا - فارقنا الناس في الدنيا افقر ما كنا اليهم ولم نصاحبهم فيقول انا ربكم فيقولون نعوذ بالله منك ولا نشرك بالله شيئا مرتين او ثلاثا حتى ان بعضهم ليكاد ان ينقلب فيقول هل بينكم وبينه أية فتعرفونه بها ؟ فيقولون نعم فيكشف عن ساق فلا يبقى من كان يسجد اتقاء ورياء الا جعل الله ظهره طبقة واحدة كلما اراد ان يسجد خر على قفاه ثم يرفعون رؤهم وقد تحول في صورته التي رواه فيها اول مرة فقال انا ربكم فيقولون: انت ربنا (رواه مسلم)
অর্থঃ "আবুসাঈদ খুদরী (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কিয়ামতের দিন এক জন ঘোষক ঘোষণা করবে, প্রত্যেক উম্মত যারা যার ইবাদত বা পূজা করত তারা তার অনুসরণ কর। ফলে মুশরেকরা কেউ অবশিষ্ট থাকবে না, যারা আল্লাহ্ ব্যতীত মূর্তি ও মূর্তিপূজার বেদীতে উপাসনা করত তাদের সবাইকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, অবশেষে যারা এক মাত্র আল্লাহ্ ইবাদত করত তারা পাপী বা নেক কার যাই হোকনা কেন থেকে যাবে, আর তাদের সাথে থাকবে আহলে কিতাবদের কিছু লোক, এরপর ইহুদীদের ডাকা হবে, তাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা দুনিয়াতে কার ইবাদত করতে, তারা বলবে আমরা আল্লাহ্র পুত্র ওযাইরের ইবাদত করতাম, তখন তাদেরকে বলা হবে তোমরা জগন্যতম মিথ্যা কথা বলছ, কেননা আল্লাহর কোন স্ত্রী বা সন্তান কিছুই নেই। এরপর তাদেরকে জিজ্ঞেস করা হবে এখন তোমরা কি চাও? তারা বলবে আমরা পিপাসিত, হে প্রভূ আপনি আমাদেরকে পানি পান করান, এর পর তাদের প্রতি ইঙ্গিত করে বলা হবে যাও পানি পান কর, তখন তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম দেখে তাদের নিকট মরিচিকার ন্যায় মনে হবে, আগুনের লেলিহান শিখা পানির মত ঢেউ খেলবে এবং দেখে মনে হবে যেন একটি আরেকটিকে গ্রাস করছে। এর পর তারা পানির আশায় জাহান্নামে পড়ে যাবে। এর পর নাসারাদের ডাকা হবে, তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা কার ইবাদত করতে? তারা বলবে আমরা আল্লাহ্ পুত্র মসীহ (ঈসার) ইবাদত করতাম, তাদেরকে বলা হবে তোমরা মিথ্যা কথা বলছ। কেননা আল্লাহ্ তো কোন স্ত্রী বা সন্তান নেই, তাদেরকেও জিজ্ঞেস করা হবে তোমরা এখন কি চাও। তারা বলবে আমরা পিপাসিত, হে প্রভু আপনি আমাদেরকে পানি পান করতে দিন, এর পর তাদের প্রতি ইঙ্গিত করে বলা হবে যাও পানি পান কর গিয়ে, তখন তাদেরকেও জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, জাহান্নামে দেখে তাদের নিকট মরীচিকার ন্যায় মনে হবে, আগুনের লেলিহান শিখা দেখে মনে হবে, পানির মত তা ঢেউ খেলছে আর একটি অপরটিকে যেন গ্রাস করছে। তখন তারা জাহান্নামে পড়ে যাবে। পরিশেষে অবশিষ্ট থাকবে এক মাত্র আল্লাহ্ ইবাদত কারীরা তাদের মাঝে পাপীরাও থাকবে, নেককাররাও থাকবে, রাব্বুল আলামীন তাদের সামনে পরিচিত চেহারা নিয়ে উপস্থিত হয়ে বলবেনঃ তোমরা কার অপেক্ষায় আছ? তোমরা প্রত্যেকে যার ইবাদত করতে সে তার সাথে মিলে যাও। তখন তারা বলবে হে আমাদের প্রভূ! দুনিয়াতে আমরা তাদের থেকে আলাদা ছিলাম, আমরা দরিদ্র ও নিঃস্ব ছিলাম, কিন্তু তবুও এদের অনুসরণ করিনি। তিনি বলবেন আমি তোমাদের রব। তখন তারা বলবে 'নাউযুবিল্লাহি মিনকা'। আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না, একথাটি দু'বার বা তিন বার বলা হবে, তাদের কেউ কেউ ফিরে যেতে চাইবে, তখন তাদেরকে ডেকে নিয়ে আল্লাহ্ আবার জিজ্ঞেস করবেন যে, তোমাদের নিকট কোন পরিচয় আছে কি যা দেখে তোমরা তাঁকে চিনতে পারবে? তারা বলবে হাঁ। তখন তাঁর পায়ের নীচের অংশ (গোছা খোলা হবে) তখন যারা স্বেচ্ছায় পূর্ণ আন্তরিকতার সাথে দুনিয়াতে তাঁকে সেজদা করত, তাদেরকে সেজদা করার অনুমতি দেয়া হবে, আর সাথে সাথেই সবাই সেজদায় পড়ে যাবে। কেউ অবশিষ্ট থাকবে না। কিন্তু যারা লোকদেখানেরা জন্য সেজদা করত তারাও সেজদা করতে চাইবে কিন্তু তাদের মেরুদন্ডের হাড় শক্ত হয়ে একটি কাঠের ন্যায় হয়ে যাবে। ফলে তারা সেজদা করতে চাইলে পেছনের দিকে চিৎ হয়ে পড়ে যাবে। অতপর সেজদায় অবনতরা মাথা তুলে প্রথমে আল্লাহকে যে আকৃতিতে দেখেছিল ঠিক সেই আকৃতিতে দেখতে পাবে, তিনি বলবেনঃ আমিই তোমাদের রব। তারাও বলবেঃ হাঁ আপনিই আমাদের রব।” (মুসলিম)⁹⁵

মাসআলা-১৫৭ঃ চাঁদ সূর্য দেব-দেবী ইত্যাদি বাতেল মা'বুদের ইবাদত কারীরা হাশরের মাঠে স্ব স্ব মা'বুদদের সাথে থাকবেঃ

عن ابى هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة فيقول من كان يعبد شيئا فليتبع فمنهم من يتبع الشمس ومنهم من يتبع القمر ومنهم من يتبع الطواغيت وتبقى هذه الامة فيها منافقوها فيأتياهم الله عز وجل فيقول انا ربكم فيقولون هذا مكاننا حتى يأتيانا ربنا فاذا جاء ربنا عرفناه فيأتياهم الله فيقول انا ربكم فيقولون انت ربنا فيدعوهم (رواه البخاري)
অর্থঃ "আবুহুরাইরা (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কিয়ামতের দিন লোকদেরকে একত্রিক করে বলা হবে, যে যার ইবাদত করত সে তার অনুসরণ করুক। তখন লোকদের মধ্যে কিছু সূর্যের অনুসরণ করবে, কিছু চন্দ্রের, কিছু অনুসরণ করবে বাতিল মা'বুদদের। শুধু এ উম্মত (মোহাম্মদী) বাকী থাকবে, তাদের মধ্যে মুনাফেকরাও থাকবে, আল্লাহ্ তাদের সামনে নুতন আকৃতিতে আসবেন এবং বলবেনঃ আমি তোমাদের প্রভু। লোকেরা বলবে যতক্ষণ আমাদের প্রভূ না আসবে ততক্ষণ আমরা এখানেই থেকে যাব, আমাদের রব যখন আসবে তখন আমরা তাঁকে চিনতে পারব। তখন আল্লাহ্ তাদের সামনে পূর্বের আকৃতিতে আসবেন এবং বলবেন আমি তোমাদের প্রভু! তারা বলবেঃ হাঁ। আপনিই আমাদের প্রভূ। তখন আল্লাহ্ তাদেরকে ডেকে নিবেন।” (বোখারী)⁹⁶

মাসআলা- ১৫৮ঃ বে-নামাযীরা হাশরের মাঠে কারুন ফেরআউন হামান উবাই ইবনে খালফ এর সাথে থাকবেঃ

عن عبد الله بن عمرو بن العاص رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم انه ذكر الصلاة يوما فقال من حافظ عليها كانت له نورا وبرهان ونجاة يوم القيامة ومن لم يحافظ عليها لم يكن له نورا ولا برهانا ولا نجاة وكان يوم القيامة مع قارون وهامان و فرعون وابی ابن خلف (رواه ابن حبان)
অর্থঃ "আবদুল্লাহ্ বিন আমর (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) থেকে বর্ণনা করেছেন, তিনি এক দিন নামাযের কথা বলতে গিয়ে বললেনঃ যে ব্যক্তি তা সংরক্ষণ করবে তা তার জন্য কিয়ামতের দিন আলো, প্রমাণ ও মুক্তির উপায় হবে। আর যে তা সংরক্ষণ করবে না, কিয়ামতের দিন তার কোন আলো, প্রমাণ ও মুক্তির উপায় থাকবে না। সে কিয়ামতের দিন কারুন, হামান, ফেরআউন ও উবাই ইবনে খালফের সাথে থাকবে।” (ইবনু হিব্বান)⁹⁷

মাসআলা-১৫৯ঃ হাশরের মাঠে প্রত্যেক ব্যক্তি স্ব স্ব নবীর সাথে থাকবে সবচেয়ে বেশি লোক হবে মোহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথেঃ

عن ابن عباس رضى الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم يمر معه الامة والنبي يمر معه النفر والنبى يمر معه العشرة والنبى يمر معه الخمسة والنبى يمر وحده فنظرت فاذا سواد كثير قلت يا جبريل هؤلاء امتى قال لا ؟ ولكن انظر الى الافق فنظرت فاذا سواد كثير قال هؤلاء امتك (رواه البخاري)
অর্থঃ "ইবনে আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমার সামনে সমস্ত নবীগণের উম্মতদেরকে পেশ করা হল, কোন কোন নবীর সাথে অনেক লোক যাচ্ছে, আবার কোন কোন নবীর সাথে অল্প কিছু লোক যাচ্ছে, আবার কোন কোন নবীর সাথে শুধু দশ জন লোক ছিল, আবার কারো সাথে মাত্র পাঁচ জন লোক ছিল, আবার কোন কোন নবী একাই ছিল। এর পর আমি বিরাট একটি দল দেখতে পেলাম, আমি জিবরীল (আঃ) কে জিজ্ঞেস করলাম হে জিবরীল এরাকি আমার উম্মত? জিবরীল বললঃ না একটু ঐ দিকে আকাশের কিনারার দিকে দেখুন, আমি তাকিয়ে বিরাট এক জনসমুদ্র দেখতে পেলাম। জিবরীল বললঃ এরা আপনার উম্মত।" (বোখারী)⁹⁸

টিকাঃ
95 - কিতাবুল ঈমান বাব ইসবাত রুইয়াতুল মুমিনীন ফিল আখেরা রাব্বাহুম。
⁹⁶ - কিতাবুল আযান বাব ফযলিসুজ্জুদ。
⁹⁷ - কিতাবুল আযান বাব ফযলিসুজুদ。
98 - কিতাবুর রিকাক, বাব ইয়াদখুলুনাল জান্না সাবউনা আলফ বিগাইরি হিসাব。

📘 কিয়ামতের বর্ণনা > 📄 হাশরের মাঠে ঈমানদারের অবস্থা

📄 হাশরের মাঠে ঈমানদারের অবস্থা


মাসআলা-১৬০ঃ সমস্ত নবীগণ হাশরের মাঠে নূরের মীম্বরে আসীন থাকবেন আর মোহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর মিম্বর সবচেয়ে উঁচু হবে এবং অধিক আলোক উজ্জল হবেঃ

عن انس بن مالك رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان لكل نبي يوم القيامة منبرا من نور وانى لعلى اطولها و انورها رواه ابن حبان
অর্থঃ "আনাস বিন মালেক (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কিয়ামতের দিন প্রত্যেক নবীর জন্য নূরের মিম্বর থাকবে, আর আমি তাদের মধ্যে সর্বোচ্চ এবং সর্বাধিক আলোকিত মিম্বরে থাকব।” (ইবনু হিব্বান)⁹⁹

মাসআলা-১৬১৪ হাশরের মাঠে সমস্ত নবীদের পতাকা থাকবে আর সবচেয়ে বড় ও উঁচু পতাকা হবে মোহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর জন্য অন্যান্য নবীগণও তাঁর পতাকা তলে থাকবেঃ

عن ابي سعيد الخدرى رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انا سيد ولد ادام يوم القيامة ولا فخر وبيدى لواء الحمد ولا فخر وما من نبى يومئذ آدم فمن سواه الا تحت لوائي وانا اول من تنشق عنه الارض ولا فخر (رواه الترمذي)
অর্থঃ "আবু সাঈদ খুদরী (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ কিয়ামতের দিন আমি হব সর্বশ্রেষ্ট আদম সন্তান, তবে এতে গৌরবের কিছু নেই, আমার হাতে প্রশংসিত পতাকা থাকবে, এতেও গৌরবের কিছু নেই, ঐ দিন আদম (আঃ) থেকে নিয়ে আমার পূর্ব পর্যন্ত এমন কোন নবী হবে না, যে আমার পতাকা তলে থাকবে না, আর সর্ব প্রথম আমার কবরই উন্মুক্ত করা হবে, এটাও গৌরবের কিছু নয়।” (তিরমিযী)¹⁰⁰

মাসআলা-১৬২ঃ ঈমানদারগণ হাশরের মাঠে সর্বপ্রকার দুশ্চিন্তা, লাঞ্ছনা ও অপমান মুক্ত থাকবেঃ

﴿ لَا يَحْزُنُهُمُ الْفَزَعُ الْأَكْبَرُ وَتَتَلَقَّاهُمُ الْمَلَائِكَةُ هَذَا يَوْمُكُمُ الَّذِي كُنتُمْ تُوعَدُونَ ﴾ (সূরা আল-আম্বিয়াঃ ১০৩)
অর্থঃ "মহা ত্রাস তাদেরকে চিন্তান্বিত করবে না এবং ফেরেস্তারা তাদেরকে অভ্যর্থনা জানাবে, আজ তোমাদের দিন যেদিনের ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছিল।" (সূরা আম্বীয়াঃ ১০৩)

﴿ مَن جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ خَيْرٌ مِّنْهَا وَهُم مِّن فَزَعٍ يَوْمَئِذٍ آمِنُونَ ﴾ (সূরা আন-নমল: ৮৯)
অর্থঃ "যে কেউ সৎকর্ম নিয়ে আসবে সেদিন উৎকৃষ্টতর প্রতিদান পাবে এবং সেদিন তারা গুরুতর অস্থিরতা থেকে নিরাপদ থাকবে।" (সূরা নামলঃ ৮৯)

মাসআলা-১৬৩ঃ ঈমানদারগণকে অধিক আনন্দিত করার জন্য হাশরের মাঠে তাদেরকে জান্নাত দেখানো হবেঃ

﴿ وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ ﴾ (সূরা আশ-শু'আরা: ৯০)
অর্থঃ "জান্নাত মোত্তাকীদের নিকটবর্তী করা হবে।" (সূরা শুআরাঃ ৯০)

মাসআলা-১৬৪ঃ হাশরের মাঠে ঈমানদারগণের চেহারা তরতাজা ও আলোকউজ্জ্বল এবং হাসি খুশি থাকবেঃ

﴿ وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَةٌ ، ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ ﴾ (সূরা আবাস: ৩৮-৩৯)
অর্থঃ "অনেক মুখমন্ডল সেদিন হবে উজ্জল, সহাস্য ও প্রফুল্ল হবে।" (সূরা আবাসাঃ ৩৮-৩৯)

মাসআলা-১৬৫ঃ হাশরের মাঠের পঞ্চাশ হাজার বছরের দীর্ঘ সময় ঈমানদারদের নিকট এক ঘন্টার ন্যায় মনে হবেঃ

عن عبد الله بن عمر رضى الله عنهما قالوا فاين المؤمنون يومئذ ؟ قال توضع لهم كراسي من نور ويظلل عليهم الغمام يكون ذلك اليوم اقصر على المؤمنون من ساعة من نهار (رواه الطبراني وابن حبان)
অর্থঃ "সাহাবাগণ জিজ্ঞেস করল ইয়া রাসূলাল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কিয়ামতের দিন মোমেন ব্যক্তিরা কোথায় থাকবে? তিনি বললেনঃ তাদের জন্য নূরের চেয়ার রাখা হবে, বাদল তাদেরকে ছায় দিয়ে থাকবে, ঈমানদারদের জন্য হাশরের মাঠের লম্বা দিন এক ঘন্টার মত মনে হবে।” (তাবারানী ও ইবনু হিব্বান)
মাসআলা-১৬৬ঃ হাশরের দিনটি ঈমানদারদের জন্য সূর্য ঢলার পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সময়ের সমান হবেঃ
নোটঃ এ সংক্রান্ত হাদীসটি ১২০নং মাসআলা দ্রঃ।

মাসআলা-১৬৭ঃ হাশরের মাঠের লম্বা দিনটি ঈমানদারদের জন্য জোহর থেকে আসরের মধ্যবর্তী সময়ের সমান হবেঃ

عن ابي هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوم القيامة على المؤمنين كقدر ما بين الظهر والعصر (رواه الحاكم)
অর্থঃ "আবুহুরাইরা (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মোমেনদের জন্য কিয়ামতের দিন, জোহর ও আসরের মধ্যবর্তী সময়ের মত মনে হবে।” (হাকেম)¹⁰¹
নোটঃ ঈমানদারদের প্রতি হাশরের দিনের দৈর্ঘ তাদের নিজ নিজ আমল অনুযায়ী পার্থক্য হবে"।

মাসআলা-১৬৮ঃ হাশরের মাঠের কষ্ট ঈমানদারদের জন্য শর্দি লাগার ন্যায় হবেঃ
নোটঃ এ সংক্রান্ত হাদীসটি ১৬৯নং মাসআলা দ্রঃ।

মাসআলা-১৬৯ঃ এক সুভাগ্যবান নারীর হাশরের মাঠে পর্দায় আবরিত থাকার কামনা এবং তার জন্য রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর দুয়াঃ

عن الحسن بن على رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة فقالت امرأة يا رسول الله صلى الله عليه وسلم فكيف يرى بعضنا بعضا ؟ فقال ان الابصار شاخصة فرفع بصره الى السماء فقالت يا رسول الله صلى الله عليه وسلم ادع الله ان يستر عورتي قال الهم استر عورتها (رواه الطبراني)
অর্থঃ "হাসান বিন আলী (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ কিয়ামতের দিন লোকদেরকে খালী পা, ও উলংগ শরীরে উঠানো হবে। এক মহিলা বললঃ ইয়া রাসূলাল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তখন আমাদের এক জন অপর জনের প্রতি কিভাবে তাকাবে? তিনি বললেনঃ সেদিন চোখ ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবে। (কারো দিকে তাকানোর মত ফুরসত থাকবে না) ঐ মহিলা তার দৃষ্টি আকাশের দিকে ফিরিয়ে বললঃ ইয়া রাসূলাল্লা! আল্লাহ্র নিকট আমার জন্য দোয়া করুন, তিনি যেন সেদিন আমাকে পর্দায় রাখেন। তিনি বললেনঃ হে আল্লাহ্ তুমি তাকে পর্দায় রাখ।" (তাবারানী)¹⁰²

টিকাঃ
99 - মহিউদ্দীন আদিব লিখিত আত তারগিব ওয়াত্ তারহিব, কিতাবুল বা'স ফাসলু ফি শাফায়া (৪/৫৩২৮)
100 -আবওয়াব তাফসীরুল কোরআ'ন আল কারীম, বাব ওয়া মিন সূরা বানী ইসরাঈল (৩/২৫১৬)।
101 -আলবানী লিখিত সিলসিলা আহাদীস সহীহা, খঃ৫, হাদীস নং-২৪৫৫。
102 - মহিউদ্দীন আদিব লিখিত আত তারগিব ওয়াত্ তারহিব, খঃ৪ হাদীস নং- (৫২৪৫)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00