📄 শিংগায় দ্বিতীয় ফুৎকারের পর কি হবে?
মাসআলা-৮৩ঃ শিঙ্গায় দ্বিতীয় বার ফুঁৎকারের পর সমস্ত শরীর গুলো জিবীত মানুষের আকারে উঠে দাঁড়াবেঃ
فَإِنَّمَا هِيَ زَجْرَةٌ وَاحِدَةٌ ، فَإِذَا هُم بِالسَّاهِرَةِ) (سورة النازعات: ١٣ - ١٤)
অর্থঃ "অতএব এটাতো একটি বিকট শব্দ মাত্র, তখনই তারা ময়দানে আবির্ভূত হবে।” (সূরা নাযিয়াতঃ ১৩-১৪)
وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُم مِّنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنسِلُونَ) (سورة يس : ٥١)
অর্থঃ" শিঙ্গায় ফুঁক দেয়া হবে তখনই তারা কবর থেকে তাদের পালনকর্তার দিকে ছুটে চলবে" (সূরা ইয়াসীন-৫১)
মাসআলা-৮৪৪ শিঙ্গায় দ্বিতীয় বার ফুঁক দেয়ার পর লোকেরা দলে দলে আল্লাহর আদালতে উপস্থিত হতে শুরু করবেঃ
يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا) (سورة النبأ: ١٨)
অর্থঃ "যেদিন শিঙ্গায় ফুঁক দেয়া হবে, তখন তোমরা দলে দলে সমাগত হবে।" (সূরা নাবাঃ ১৮)
মাসআলা-৮৫ঃ শিঙ্গায় ফুঁক দেয়ার পর সর্ব প্রথম নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কবর থেকে উঠবেন এর পর অন্যান্য লোকেরা উঠবেঃ
عن ابي هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ونفخ في الصور فصعق من في السموات ومن فى الارض الا من شاء الله ثم نفخ فيه اخرى فاذا هم قيام ينظرون فاكون اول من رفع رأسه فاذا موسى آخذ بقائمه من قوائم العرش فلا ادرى ارفع رأسه قبلی ام كان ممن استثنى الله (رواه الترمذي)
অর্থঃ "আবু হুরাইরা (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ প্রথম বার শিঙ্গায় ফুঁৎকারের পর আকাশ ও যমিনের সমস্ত সৃষ্টি জীব মারা যাবে, শুধু তারা ব্যতীত যাদেরকে আল্লাহ্ রাখতে চাইবে, দ্বিতীয় বার শিঙ্গায় ফুঁৎকারের পর লোকেরা উঠে দেখতে থাকবে।" (সূরা যুমারঃ ৬৮)
সর্বপ্রথম কবর থেকে আমি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মাথা উঠাব, ঐ সময় মূসা (আঃ) আরশের খুঁটি সমূহের একটি খুঁটি ধরে দাঁড়িয়ে থাকবেন। আমি জানিনা যে তিনি আমার আগে কবর থেকে উঠবেন, না তিনি ঐ সমস্ত লোকদের অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ্ চিন্তা মুক্ত রাখবেন"। (তিরমিযী)³⁶
টিকাঃ
36 -আবওয়াব তাফসীররুল কোরআ'ন, সূরা যুমার (৩/২৫৮৭)