📄 শিংগায় কতবার ফুঁ দেয়া হবে
মাসআলা-৭৬ঃ শিঙ্গায় দু'বার ফুঁ দেয়া হবে প্রথম ফুঁয়ের পর সমস্ত সৃষ্টি জীব মারা যাবে এবং দ্বিতীয় ফুঁয়ের পর সমস্ত সৃষ্টি জীব জীবিত হবেঃ
﴿وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُم قِيَامٌ يَنظُرُونَ ﴾ (سورة الزمر : ٦٨)
অর্থঃ "শিঙ্গায় ফুঁক দেয়া হবে ফলে আকাশ ও যমিনে যারা আছে সবাই বেঁহুশ হয়ে যাবে, তবে আল্লাহ্ যাকে ইচ্ছা করেন, অতপর শিঙ্গায় আবার ফুঁক দেয়া হেব তৎক্ষণাৎ তারা দন্ডয়মান হয়ে দেখতে থাকবে।” (সূরা যুমারঃ ৬৮)
عن عبد الله ابن عمرو رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثم ينفخ في الصور فلا يسمعه احد الا اصغى ليتا ورفع ليتا قال اول من يسمعه رجل يلوط حوض ابله قال فيصعق و يصعق الناس ثم يرسل الله او قال ينزل الله مطرا كانه الظل أو الظل نعمان الشاك فتنبت منه اجساد الناس ثم ينفخ فيه اخرى فاذاهم قيام ينظرون (رواه مسلم)
অর্থঃ "আবদুল্লাহ্ বিন আমর (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ অতঃপর শিঙ্গায় ফুঁ দেয়া হবে, আরা যারাই তা শুনতে পাবে তারা স্বীয় গর্দান এক দিকে ঝুকিয়ে দিবে এবং অন্য দিকে উঠাবে (মারা যাবে), সর্বপ্রথম যে ব্যক্তি এ আওয়াজ শুনতে পাবে, সে তার উটের হাউজ মেরামত করতে থাকবে, এমতাবস্থায় সে বেহুঁশ হয়ে যাবে এবং সাথে সাথে অন্য লোকেরাও বেহুঁশ হয়ে যাবে, এর পর আল্লাহ্ কুয়াশার ন্যায় বৃষ্টি পাঠাবেন বা (বর্ণনাকারীর সন্দেহ) বৃষ্টি বর্ষণ করবেন, ফলে মানুষের শরীর সতেজ হবে, অতপর দ্বিতীয় বার শিঙ্গায় ফুঁক দেয়া হবে, তখন লোকের সাথে সাথে উঠে দেখতে থাকবে।” (মুসলিম)³²
মাসআলা-৭৭ঃ প্রথম এবং দ্বিতীয় বার শিঙ্গায় ফুঁক দেয়ার মাঝে কত সময় থাকবে তার সঠিক জ্ঞান এক মাত্র আল্লাহই ভাল রাখেনঃ
عن أبي هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما بين النفختين اربعون قالوا يا أبا هريرة ! اربعون يوما ؟ قال ابيت قالوا اربعون شهرا ؟ قال ابيت قالوا اربعون سنة ؟ قال ابيت ثم ينزل الله من السماء ماء فينبتون كما ينبت البقل قال وليس من الانسان شئ الا يبلى الا عظما واحدا وهو عجب الذنب ومنه يركب الخلق يوم القيامة (رواه مسلم)
"আবু হুরাইরা (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ দু'টি ফুঁৎকারের মাঝে চল্লিশ, (সাহাবাগণ) জিজ্ঞেস করল হে আবুহুরাইরা চল্লিশ দিন? তিনি বললেনঃ আমি জানিনা, তারা আবার জিজ্ঞেস করল চল্লিশ মাস? তিনি বললেনঃ আমি জানিনা, তারা আবার জিজ্ঞেস করল চল্লিশ বছর? তিনি বললেনঃ আমি জানিনা, অতঃপর আল্লাহ্ আকাশ থেকে পানি বর্ষর্ণ করবেন, এরপর মানুষের শরীর এমন ভাবে সতেজ হবে যেমন মাটি থেকে সবুজ সতেজ চারা উৎপন্ন হয়। আবুহুরাইরা আরো বলেনঃ মানুষের শরীরের একটি হাড্ডি ব্যতীত সমস্ত শরীর মাটি হয়ে যাবে, আর তাহল মেরুদন্ডের হাড্ডি, কিয়ামতের দিন ঐ হাড্ডি থেকেই লোকদেরকে পুনরুত্থান করা হবে।” (মুসলিম)³³
টিকাঃ
32-কিতাবুল ফিতান ওয়া আশরাতিস্সায়া, বাব যিকরি দ্দাজ্জাল।
৩৩-কিতাবুল ফিতান ওয়া আশরাতিসায়া, বাব মা বাইনা নাফখাতাইন।
📄 শিংগায় দ্বিতীয় ফুৎকারের পর কি হবে?
মাসআলা-৮৩ঃ শিঙ্গায় দ্বিতীয় বার ফুঁৎকারের পর সমস্ত শরীর গুলো জিবীত মানুষের আকারে উঠে দাঁড়াবেঃ
فَإِنَّمَا هِيَ زَجْرَةٌ وَاحِدَةٌ ، فَإِذَا هُم بِالسَّاهِرَةِ) (سورة النازعات: ١٣ - ١٤)
অর্থঃ "অতএব এটাতো একটি বিকট শব্দ মাত্র, তখনই তারা ময়দানে আবির্ভূত হবে।” (সূরা নাযিয়াতঃ ১৩-১৪)
وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُم مِّنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنسِلُونَ) (سورة يس : ٥١)
অর্থঃ" শিঙ্গায় ফুঁক দেয়া হবে তখনই তারা কবর থেকে তাদের পালনকর্তার দিকে ছুটে চলবে" (সূরা ইয়াসীন-৫১)
মাসআলা-৮৪৪ শিঙ্গায় দ্বিতীয় বার ফুঁক দেয়ার পর লোকেরা দলে দলে আল্লাহর আদালতে উপস্থিত হতে শুরু করবেঃ
يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا) (سورة النبأ: ١٨)
অর্থঃ "যেদিন শিঙ্গায় ফুঁক দেয়া হবে, তখন তোমরা দলে দলে সমাগত হবে।" (সূরা নাবাঃ ১৮)
মাসআলা-৮৫ঃ শিঙ্গায় ফুঁক দেয়ার পর সর্ব প্রথম নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কবর থেকে উঠবেন এর পর অন্যান্য লোকেরা উঠবেঃ
عن ابي هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ونفخ في الصور فصعق من في السموات ومن فى الارض الا من شاء الله ثم نفخ فيه اخرى فاذا هم قيام ينظرون فاكون اول من رفع رأسه فاذا موسى آخذ بقائمه من قوائم العرش فلا ادرى ارفع رأسه قبلی ام كان ممن استثنى الله (رواه الترمذي)
অর্থঃ "আবু হুরাইরা (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ প্রথম বার শিঙ্গায় ফুঁৎকারের পর আকাশ ও যমিনের সমস্ত সৃষ্টি জীব মারা যাবে, শুধু তারা ব্যতীত যাদেরকে আল্লাহ্ রাখতে চাইবে, দ্বিতীয় বার শিঙ্গায় ফুঁৎকারের পর লোকেরা উঠে দেখতে থাকবে।" (সূরা যুমারঃ ৬৮)
সর্বপ্রথম কবর থেকে আমি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মাথা উঠাব, ঐ সময় মূসা (আঃ) আরশের খুঁটি সমূহের একটি খুঁটি ধরে দাঁড়িয়ে থাকবেন। আমি জানিনা যে তিনি আমার আগে কবর থেকে উঠবেন, না তিনি ঐ সমস্ত লোকদের অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ্ চিন্তা মুক্ত রাখবেন"। (তিরমিযী)³⁶
টিকাঃ
36 -আবওয়াব তাফসীররুল কোরআ'ন, সূরা যুমার (৩/২৫৮৭)