📘 কিয়ামতের বর্ণনা > 📄 পরকালের প্রতি ঈমান আনা ওয়াজিব

📄 পরকালের প্রতি ঈমান আনা ওয়াজিব


মাসআলা-১ঃ পরকালে বিশ্বাস রাখা ওয়াজিবঃ

عن عمر بن الخطاب رضى الله عنه قال : بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرفه منا احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاستد ركبتيه الى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد صلى الله عليه وسلم اخبرني عن الايمان قال تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره (رواه مسلم)

অর্থঃ “ওমর ইবনে খাত্তাব (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেনঃ একদা আমরা রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের) নিকট উপস্থিত ছিলাম, এমন সময় এক ব্যক্তি আমাদের সামনে আবির্ভূত হল, তার পরনের কাপড়-চোপড় ছিল ধবধবে সাদা এবং মাথার চুল ছিল মিশ কালো। সফর করে আসার কোন চিহ্নও তার মধ্যে দেখা যায়নি, আমাদের কেউ তাকে চিনেও না। অবশেষে সে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের) সামনে বসল, তার হাঁটুদ্বয় নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের) হাঁটুদ্বয়ের সাথে মিলিয়ে দিল এবং দুই হাতের তালু তাঁর বা নিজের উরুর ওপর রাখল, আর বললঃ হে মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাকে ঈমান সম্পর্কে বলুন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ ঈমান হচ্ছে এই তুমি আল্লাহ্, সমস্ত ফেরেস্তা, তাঁর কিতাবসমূহ, তাঁর প্রেরিত নবীগণ ও শেষ দিনের প্রতি ঈমান রাখবে, তাকদীরের ভাল ও মন্দের প্রতি ঈমান রাখবে”। (মুসলিম)
নোটঃ উল্লেখিত হাদীসটি একটি লম্বা হাদীসের অংশ বিশেষ, প্রশ্নকর্তা জিবরীল (আঃ), সে প্রশ্ন-উত্তরের মাধ্যমে সাহাবাগণকে দ্বীন শিখাতে এসেছিল।

📘 কিয়ামতের বর্ণনা > 📄 কিয়ামত অস্বীকার কারীদের আবাকতা

📄 কিয়ামত অস্বীকার কারীদের আবাকতা


মাসআলা-৫ঃ পুনরুত্থান হওয়া কত অবাক বিষয়ঃ

( فَقَالَ الْكَافِرُونَ هَذَا شَيْءٌ عَجِيبٌ، أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ذَلِكَ رَجْعَ بَعِيدٌ ) (سورة ق : ٢-٣)
অর্থঃ "কাফেররা বলে এটা তো এক আশ্চার্য ব্যাপার, আমরা মৃত্যুবরণ করলে বা মৃত্তিকায় পরিণত হলে (আমরা কি পুনরুজ্জীবিত হব) সে প্রত্যাবর্তন তো সুদূর পরাহত।" (সূরা কাফঃ ২- ৩)

মাসআলা-৬ঃ আর কিয়ামত যদি এসেই যায় তাহলে ওখানেও আমাদের আরাম হবেঃ

( وَدَخَلَ جَنَّتَهُ وَهُوَ ظَالِمٌ لِّنَفْسِهِ قَالَ مَا أَظُنُّ أَن تَبِيدَ هَذِهِ أَبَدًا، وَمَا أَظُنُّ السَّاعَةَ قَائِمَةً وَلَئِن ردِدتُ إِلَى رَبِّي لَأَجِدَنَّ خَيْرًا مِّنْهَا مُنقَلَبًا ) (سورة الكهف : ٣٥-٣٦)
অর্থঃ "এভাবে নিজেদের প্রতি যলুম করে সে তার উদ্যানে প্রবেশ করল, সে বললঃ আমি মনে করিনা যে, এটা কখনো ধ্বংস হয়ে যাবে, আমি মনে করিনা যে কিয়ামত হবে, আর আমি যদি আমার প্রতি পালকের নিকট প্রত্যাবৃত্ত হইই তবে আমি তো নিশ্চয়ই এটা অপেক্ষা উৎকৃষ্ট স্থান পাব।" (সূরা আল ক্বাহাফঃ ৩৫-৩৬)

মাসআলা-৭ঃ আমরা পানা-হার কারী মানুষ আল্লাহ্ আমাদেরকে শাস্তি দিবেন নাঃ

( وَمَا أَرْسَلْنَا فِي قَرْيَةٍ مِّن نَّذِيرٍ إِلَّا قَالَ مُتْرَفُوهَا إِنَّا بِمَا أُرْسِلْتُم بِهِ كَافِرُونَ، وَقَالُوا نَحْنُ أَكْثَرُ أَمْوَالًا وَأَوْلَادًا وَمَا نَحْنُ بِمُعَذِّبِينَ ) (سورة سبأ : ٣٤-٣٥)
অর্থঃ "যখনই আমি কোন জনপদে সতর্ককারী প্রেরণ করেছি তখনই ওর বিত্তশালী অধিবাসীরা বলেছেঃ তোমরা যাসহ প্রেরিত হয়েছ, আমরা তা প্রত্যাখ্যান করি। তারা আরো বলতঃ আমরা ধনে-জনে সমৃদ্ধশালী, সুতরাং আমাদেরকে কিছুতেই শান্তি দেয়া হবে না।" (সূরা সাবা-৩৪-৩৫)

📘 কিয়ামতের বর্ণনা > 📄 কিয়ামত অস্বীকার কারীদের ভ্রান্তি

📄 কিয়ামত অস্বীকার কারীদের ভ্রান্তি


মাসআলা-৮ঃ কিয়ামতকে অস্বীকারকারীরা দুনিয়ার জীবনকে খুব বেশি হলে ১০দিন বা এক দিন বা এক ঘন্টা মনে করবেঃ

يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ وَنَحْشُرُ الْمُجْرِمِينَ يَوْمَئِذٍ زُرْقًا، يَتَخَافَتُونَ بَيْنَهُمْ إِن لَبِثْتُمْ إِلَّا عَشْرًا، نَحْنُ أَعْلَمُ بِمَا يَقُولُونَ إِذْ يَقُولُ أَمْثَلُهُمْ طَرِيقَةً إِن لَبِثْتُمْ إِلَّا يَوْمًا﴾ (سورة طه : ١٠٢-١٠٤)
অর্থঃ "যে দিন শিঙ্গায় ফুৎকার দেয়া হবে, সেদিন আমি অপরাধীকে দৃষ্টিহীন অবস্থায় সমবেত করব। তারা নিজেদের মধ্যে চুপি চুপি বলা বলি করবে তোমরা মাত্র দশ দিন (পৃথিবীতে) অবস্থান করছিলে”। তারা কি বলবে তা আমি ভাল করে জানি, তাদের মধ্যে যে অপেক্ষাকৃত সৎ পথে ছিল, সে বলবেঃ তোমারা মাত্র এক দিন অবস্থান করছিলে।” (সূরা ত্বাহাঃ ১০২-১০৪)

وَيَوْمَ تَقُومُ السَّاعَةُ يُقْسِمُ الْمُجْرِمُونَ مَا لَبِثُوا غَيْرَ سَاعَةٍ كَذَلِكَ كَانُوا يُؤْفَكُونَ﴾ (سورة الروم : ٥٥)
অর্থঃ "যেদিন কিয়ামত হবে সেদিন অপরাধীরা শপথ করে বলবেঃ যে তারা মূর্হতকালের বেশি অবস্থান করেনি, এভাবেই তারা সত্য ভ্রষ্ট হত।” (সূরা রুমঃ ৫৫)

📘 কিয়ামতের বর্ণনা > 📄 কিয়ামত হওয়া নিয়ে ঠাট্টা করা

📄 কিয়ামত হওয়া নিয়ে ঠাট্টা করা


মাসআলা-৯ঃ মৃত্যুর পর পুনরুত্থান হওয়া যুক্তি সঙ্গত বিষয় নয়ঃ

أَيَعِدُكُمْ أَنَّكُمْ إِذَا مِتُّمْ وَكُنتُمْ تُرَابًا وَعِظَامًا أَنَّكُم مُّخْرَجُونَ، هَيْهَاتَ هَيْهَاتَ لِمَا تُوعَدُونَ إِنْ هِيَ إِلَّا حَيَاتُنَا الدُّنْيَا نَمُوتُ وَنَحْيَا وَمَا نَحْنُ بِمَبْعُوثِينَ، إِنْ هُوَ إِلَّا رَجُلٌ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا وَمَا نَحْنُ لَهُ بِمُؤْمِنِينَ (سورة المؤمنون : ٣٥-٣٨)
অর্থঃ "সেকি তোমাদেরকে এ প্রতিশ্রুতি দেয় যে, তোমাদের মৃত্যু হলে এবং তোমরা মৃত্তিকা ও অস্থিতে পরিণত হলেও তোমাদেরকে পুনরুত্থিত করা হবে? অসম্ভব তোমাদেরকে যে বিষয়ে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা অসম্ভব। এক মাত্র পার্থিব জীবনই আমাদের জীবন, আমরা মরি ও বাঁচি এখানেই এবং আমরা পুনরুত্থিত হব না? সে তো এমন এক ব্যক্তি যে আল্লাহ্ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করছে এবং আমরা তাকে বিশ্বাস করবার নই।" (সূরা মু'মিনুন-৩৫-৩৮)

মাসআলা-১০ঃ মৃত্যুর পর আমরা যদি বাস্তবেই পুনরুত্থিত হই তাহলে তা হবে যাদুর খেলাঃ

وَلَئِن قُلْتَ إِنَّكُم مَّبْعُوثُونَ مِن بَعْدِ الْمَوْتِ لَيَقُولَنَّ الَّذِينَ كَفَرُوا إِنْ هَذَا إِلَّا سِحْرٌ مُّبِينٌ (سورة هود : ۷)
অর্থঃ "আর যদি তুমি বল নিশ্চয়ই তোমাদেরকে মৃত্যুর পর জীবিত করা হবে, তখন যারা কাফের তারা বলে এটাতো নিছক স্পষ্ট যাদু।” (সূরা হুদঃ ৭)

وَقَالُوا إِنْ هَذَا إِلَّا سِحْرٌ مُّبِينٌ ، أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَئِنَّا لَمَبْعُوثُونَ، أَوَ آبَاؤُنَا الْأَوَّلُونَ) (سورة الصافات: ١٥-١٧)
অর্থঃ "তারা কোন নিদর্শন দেখলে উপহাস করে এবং বলে এটাতো সুস্পষ্ট যাদু ব্যতীত আর কিছুই নয়, আমরা যখন মরে যাব এবং মৃত্তিকা ও অস্থিতে পরিণত হব, তখনও কি আমাদেরকে পুনরুত্থিত করা হবে? এবং আমাদের পূর্ব পুরুষদেরকেও?" (সূরা সাফফাতঃ ১৫- ১৭)

মাসআলা-১১ঃ পুনরুত্থান হওয়া তো হবে আমাদের জন্য সর্বনাশ প্রত্যাবর্তনঃ

يَقُولُونَ أَئِنَّا لَمَرْدُودُونَ فِي الْحَافِرَةِ ، أَئِذَا كُنَّا عِظَامًا نَّخِرَةً، قَالُوا تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ (سورة النازعات : ۱۰-۱۲)
অর্থঃ "তারা বলে আমরা কি পূর্ব অবস্থায় প্রত্যাববর্তিত হবই, গলিত অস্থিতে পরিণত হওয়ার পরও, তারা বলেঃ তা যদি হয় তবে তো এটা সর্বনাশ প্রত্যাবর্তন।" (সূরা নাযিআ'তঃ ১০-১২)

মাসআলা-১২ঃ যদি পুনরুত্থان সত্যই হয় তাহলে হাজার বছর পূর্বে মৃত্যুবরণকারী আমাদের পূর্ব পুরুষরা কেন পুনরুত্থিত হচ্ছে নাঃ

إِنْ هِيَ إِلَّا مَوْتَتُنَا الْأُولَى وَمَا نَحْنُ بِمُنشَرِينَ، فَأْتُوا بِآبَائِنَا إِن كُنتُمْ صَادِقِينَ) (سورة الدخان: ٣٥-٣٦)
অর্থঃ "কাফেরার বলেই থাকে, আমাদের প্রথম মৃত্যু ব্যতীত আর কিছুই নেই এবং আমরা আর পুনরুত্থিত হব না। অতএব তোমরা যদি সত্যবাদী হও তবে আমাদের পূর্ব পুরুষদেরকে উপস্থিত কর।" (সূরা দুখানঃ ৩৫-৩৬)

মাসআলা-১৩ঃ মৃত্যুর পর পুনরুত্থান পাগলের প্রলাপঃ

وَقَالَ الَّذِينَ كَفَرُوا هَلْ نَدُلُّكُمْ عَلَى رَجُلٍ يُنَبِّئُكُمْ إِذَا مُزْقْتُمْ كُلَّ مُمَزَّقٍ إِنَّكُمْ لَفِي خَلْقٍ جَدِيدٍ، أَفْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا أَم بِهِ جِنَّةٌ بَلِ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ فِي الْعَذَابِ وَالضَّلَالِ الْبَعِيدِ (سورة سبأ : ٧-٨)
অর্থঃ "কাফেররা বলে আমরা কি তোমাদেরকে এমন ব্যক্তির সন্ধান দিব, যে তোমাদেরকে বলে তোমাদের দেহ সম্পূর্ণ ছিন্ন ভিন্ন হয়ে পড়লেও তোমরা নূতন সৃষ্টি রূপে উত্থিত হবে। সে কি আল্লাহ্ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে বা সে কি উন্মাদ? বস্তুত যারা আখেরাতে বিশ্বাস করে না তারা আযাবে ও ঘোর বিভ্রান্তিতে রয়েছে।” (সূরা সাবাঃ ৭-৮)

মাসআলা-১৪ঃ মৃত্যুর পর পুনরুত্থান হওয়া কেবল কাল্পনিক জান্নাতে প্রবেশ কারীদের কথাঃ

وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَالسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا قُلْتُم مَّا نَدْرِي مَا السَّاعَةُ إِن نَّظُنُّ إِلَّا ظَنَّا وَمَا نَحْنُ بِمُسْتَيْقِنِينَ ، وَبَدَا لَهُمْ سَيِّئَاتُ مَا عَمِلُوا وَحَاقَ بِهِم مَّا كَانُوا بِهِ يَسْتَهْزِؤُونَ، وَقِيلَ الْيَوْمَ نَنسَاكُمْ كَمَا نَسِيتُمْ لِقَاءِ يَوْمِكُمْ هَذَا وَمَأْوَاكُمْ النَّارُ وَمَا لَكُم مِّن نَّاصِرِينَ (سورة الجاثية : ٣٢-٣٤)
অর্থঃ "যখন বলা হয় আল্লাহর প্রতিশ্রুতিতো সত্য এবং কিয়ামতে কোন সন্দেহ নেই, তখন তোমরা বলে থাক, আমরা জানিনা কিয়ামত কি? আমরা মনে করি এটা একটি ধারণা মাত্র এবং আমরা এ বিষয়ে নিশ্চিত নই। তাদের মন্দ কর্মগুলো তাদের নিকট প্রকাশ হয়ে যাবে, আর তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত তা তাদেরকে পরিবেষ্টন করবে। বলা হবে আজ আমি তোমাদেরকে বিস্মৃত হব, যেমন তোমরা এ দিবসের সাক্ষাত কারকে বিস্মৃত হয়ে ছিলে, তোমাদের আশ্রয় স্থল হবে জাহান্নাম এবং তোমাদের কোন সাহায্যকারী থাকবে না।” (সূরা জাসিয়াঃ ৩২-৩৪)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00