📘 সাইকোলজি ইসলামি দৃষ্টিকোণ > 📄 জিনের আছর

📄 জিনের আছর


ইবনু তাইমিয়া (রহ.) লিখেছেন, মানুষের দেহে জিন প্রবেশ করার বিষয়টি আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল ইমামদের ঐকমত্যের মাধ্যমে সুনিশ্চিত। আল্লাহ কুরআনে বলেছেন,
• 'যারা সুদ খায়, তারা কিয়ামতে দন্ডায়মান হবে, যেভাবে দন্ডায়মান হয় ঐ ব্যক্তি, যাকে শয়তান আছর করে মোহাবিষ্ট করে দেয়।...' (সূরাহ বাকারাহ, ২:২৭৫)
বিশুদ্ধ হাদিসে এসেছে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, 'শয়তান আদম-সন্তানের শিরা-উপশিরায় রক্ত প্রবাহের মতো ধাবিত হয়।' (আবু দাউদ, সনদ উত্তম) [১২]
অন্যান্য হাদিসের মাধ্যমেও জানানো হয়েছে যে, জিন মানুষের দেহাভ্যন্তরে প্রবেশ করতে পারে। ইয়ালা ইবনু মুররা বলেছেন, 'আমি রাসূলুল্লাহ (সা.) কে এমন তিনটি জিনিস করতে দেখেছি যা আমার পূর্বে বা পরে কেউ দেখেনি। আমি এক সফরে তাঁর সাথে ছিলাম। পথিমধ্যে আমরা রাস্তার পাশে এক মহিলাকে অতিক্রম করলাম যে তার শিশু বালককে সাথে নিয়ে বসেছিল। মহিলাটি ডাকল, 'ইয়া রাসূলাল্লাহ! বালকটি ফিতনায় পড়েছে। তার থেকে আমরাও ফিতনায় আক্রান্ত হয়েছি। দিনে অনেকবার সে অজ্ঞান হয়ে যায়।' তিনি বললেন, 'তাকে আমার কাছে নিয়ে এসো।' কাজেই তাকে নবিজির দিকে উঠিয়ে ধরল। তখন তিনি বালকটিকে তার নিজের ও বাহনের বসার স্থানের মধ্যে রাখলেন। বালকটির মুখ উন্মুক্ত করলেন এবং সেখানে তিনবার ফুঁক দিয়ে বললেন, 'আল্লাহর নামে; আমি আল্লাহর বান্দা! হে আল্লাহর দুশমন, বের হয়ে যা!' এরপর তিনি মহিলার কাছে বালকটিকে ফেরত দিলেন এবং বললেন, 'ফিরতি পথে আবার আমাদের সাথে দেখা করবে এবং জানাবে তার অবস্থা কি হলো।' এরপর আমরা চলে গেলাম। ফিরতি পথে আমরা পূর্বের স্থানে সেই নারীকে পেলাম। তার সাথে তিনটি ভেড়া ছিল। তখন তিনি তাকে বললেন, 'তোমার পুত্রের অবস্থা কি?' মহিলাটি বলল, 'যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন তাঁর কসম করে বলছি, সেই ঘটনার পর থেকে আমরা তার আচরণে অস্বাভাবিক কিছুই দেখিনি।' (আহমাদ, আল হাকিম; বর্ণনা বিশুদ্ধ)。
জিন আছরের ঘটনায় প্রায়ই দেখা যায় খিঁচুনি বা মূর্ছা যাবার লক্ষণ থাকে। (যেমন পূর্বের হাদিসের ঘটনা) কিন্তু অনেক মানসিক অস্বাভাবিকতার ক্ষেত্রে জিনের আছর একটি প্রাসঙ্গিক ব্যাখ্যাও হতে পারে। পাগল শব্দটির আরবি 'মাজনুন' যার অর্থ অমুক ব্যক্তি জিনে আছরগ্রস্ত। ইবনু তাইমিয়া (রহ.) উল্লেখ করেছেন,
'জিনের অস্তিত্ব একটি প্রতিষ্ঠিত সত্য। একইভাবে আল্লাহর কিতাব, রাসূলের সুন্নাহ এবং পূর্ববর্তী আলিমদের ঐক্যমত অনুসারে মানব দেহে জিন প্রবেশের ঘটনাও প্রতিষ্ঠিত সত্য। এ ব্যাপারে শীর্ষস্থানীয় আহলে সুন্নাহর আলিমদের ঐক্যমত রয়েছে। এছাড়া বিভিন্ন ব্যক্তির অভিজ্ঞতা ও সাক্ষ্য থেকে জিনে আছরের সত্যতা পাওয়া যায়। আক্রান্ত ব্যক্তির মূর্ছা যাবার মাধ্যমে জিন মানবদেহে প্রবেশ করে এবং দুর্বোধ্য ভাষায় কথা বলতে থাকে। কী বলছে তা ব্যক্তি নিজেও জানে না; যদি মূর্ছাগ্রস্ত ব্যক্তিকে এত জোরে আঘাত করা হয়, যে আঘাত একটি উটকে মেরে ফেলার জন্য যথেষ্ট, তবুও সে কিছু টের পায় না।'[১৩]
জিন আহরের লক্ষণসমূহ
মুসলিম রাকীদের গবেষণা অনুসারে জিনে আছরগ্রস্ত ব্যক্তিদের মধ্যে নিম্নের বৈশিষ্ট্যগুলো বেশি দেখা যায়,
১। ব্যক্তিত্বের পরিবর্তন
ক. দ্রুত মেজাজ পরিবর্তন
খ. অনিয়ন্ত্রিত হাসি-কান্না
গ. বিষণ্ণতা
ঘ. নির্জনতা পছন্দ করা
২। দৈহিক পরিবর্তন
ক. অস্বাভাবিক শক্তি
খ. মৃগীরোগের খিঁচুনি
গ. catatonic লক্ষণসমূহ (হাত-পা অনিয়ন্ত্রিত কম্পন)
ঘ. ব্যথা অনুভব না হওয়া
৩। কগনিটিভ পরিবর্তন
ক. Glossolalia (অজানা ভাষায় কথা বলা, অনেক বেশি কথা বলা কিন্তু আপাতদৃষ্টিতে সেগুলো অর্থহীন কথা)
খ. আচ্ছন্নতা
গ. অতিপ্রাকৃত খবর প্রদান
ঘ. ক্রমাগত দুঃস্বপ্ন
ঙ. অনিদ্রা
৪। আধ্যাত্মিক পরিবর্তন
ক. কুরআন তিলাওয়াত বা আজানের প্রতি তীব্র প্রতিক্রিয়া
ঙ. গলার স্বর পরিবর্তন
খ. যে তেল বা পানিতে কুরআন পাঠ করে ফুঁ দেয়া হয়েছে সেগুলোর প্রতি
5. Psychosomatic pains
তীব্র প্রতিক্রিয়া; যেমন- পান করলে,
(বিশেষত মাইগ্রেন জনিত মাথাব্যথা)
গোসল করলে বা স্পর্শ করলে。
গ. ধর্মীয় কার্যক্রম পরিত্যাগ করা
আক্রান্ত ব্যক্তিকে আলিমদের কাছে নিয়ে আসা হলে অনেক সময় দেখা যায় সমস্যাগুলো জিনে আছরের কারণে হয়নি; কেননা এ ধরনের উপসর্গ মানসিক, দৈহিক, জৈবিক বা সামাজিক প্রভাবকের কারণেও হতে পারে। [১৪]
ইবনু তাইমিয়া (রহ.) উল্লেখ করেছেন, মানুষকে জিনে আছরের ঘটনা তিন কারণে হতে পারে;
১। জিনের পক্ষ থেকে যৌনকামনা, এমনকি ভালোবাসা;
২। খেল-তামাশা, জিনের পক্ষ থেকে ঠাট্টা, মজা করার ছলে;
৩। জিন কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে রাগান্বিত হলে আছর করতে পারে। এক্ষেত্রে সাধারণত যে ব্যক্তি ক্ষতি করে তাকে শাস্তি প্রদানের চেষ্টা করে। যেমন যদি দুর্ঘটনাবশত কোনো ব্যক্তি মূত্রত্যাগের মাধ্যমে কোনো জিনকে ক্ষতিগ্রস্থ করে অথবা কারো উপর গরম পানি ঢেলে দেয়, সেক্ষেত্রে জিন এটা উদ্দেশ্যপ্রণোদিত ভাবতে পারে। এরপর সে ঐ ব্যক্তিকে শাস্তি প্রদানের মাধ্যমে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, নিজে যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে তার থেকে বেশি ক্ষতি করার মাধ্যমে বা যতোটুকু ব্যক্তির পাওনা তার থেকে বেশি প্রদানের মাধ্যমে। [১৫]
শয়তান যে সকল পদ্ধতির মাধ্যমে মানুষকে মিথ্যা মাবুদের উপাসনার দিকে পরিচালিত করে, আছর করা তার মধ্যে অন্যতম। আছরগ্রস্ত ব্যক্তি বিভ্রান্ত লোকেদের সাহায্য তালাশ করে, যারা জিন তাড়ানোর জন্য নানারকম শিরক বা মূর্তিপূজার পদ্ধতি পর্যন্ত অনুসরণ করে থাকে। যেমন- বিভিন্ন বাতিল মাবুদের নাম ধরে ডাকা (ভন্ড ওঝারা ঝাড়ফুঁকের সময় যীশু, বুদ্ধ ইত্যাদির কাছে সাহায্য চায়)। অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে এসকল ভুয়া পদ্ধতি প্রয়োগ করে মাঝে মাঝে নিরাময় হবার কারণ কী? এর উত্তর হচ্ছে, মানুষকে শিরক করিয়ে জিন যখন নিজের উদ্দেশ্য পূরণ করে ফেলে, তখন স্বেচ্ছায় চলে যেতে পারে। শিরক করানোর পর উক্ত ব্যক্তির মধ্যে ভ্রান্ত বিশ্বাস দৃঢ় হয়ে বসে। এরপর জিন যখন খুশি তখন সহজেই সেই ব্যক্তির দেহে প্রবেশ করতে পারে। অতএব, এক্ষেত্রে পূর্ণাঙ্গ আরোগ্য হয় না। একমাত্র পরিপূর্ণ নিরাময় হয়ে থাকে কুরআন ও সুন্নাহর মাধ্যমে রুকইয়া করে এবং একমাত্র আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার মাধ্যমে। এই ক্ষেত্রে জিনকে বাধ্য করা হয় আক্রান্ত রোগীর দেহ ত্যাগ করতে।
সাধারণত যে সকল ব্যক্তির ঈমান ও দ্বীনদারিতা দুর্বলতা, তাদেরকে জিন আক্রান্ত করে। কেননা, তাদেরকে আক্রমণ করাও সহজ এবং সহজে পরাভূতও করা যায়। আর মুমিনরা দৈনন্দিন জীবনে সুন্নাত নির্দেশিত আমল, আজকার ও দুআ পাঠ করার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। ফলে তারা অবস্থান করে আল্লাহর পক্ষ থেকে এক সুরক্ষাবৃহ্যের ভিতর। আল্লাহ বলেন,
• 'তার আধিপত্য চলে না তাদের উপর যারা বিশ্বাস স্থাপন করে এবং আপন পালন কর্তার উপর ভরসা রাখে। তার আধিপত্য তো তাদের উপরই চলে, যারা তাকে বন্ধু মনে করে এবং যারা তাকে অংশীদার মানে।' (সূরাহ নাহল, ১৬: ৯৯-১০০)
বাস্তবে দেখা যায়, মজবুত ঈমানদার ব্যক্তিদেরকে জিন ভয় পায়। যেমন- উমর ইবনুল খাত্তাব। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, 'নিশ্চয়ই জিন ও মানুষের মধ্যে যারা শয়তান তারা উমরকে দেখে পলায়ন করে।' (তিরমিযি, উত্তম সনদে বর্ণিত)
আরেকটি বিষয় উল্লেখ করা জরুরি। অস্বাভাবিক আচরণকারী বা মূর্ছা যাওয়া রোগীদের মধ্যে সবাই জিনে আছরগ্রস্ত নাও হতে পারে। এমনকি পূর্ববর্তী যুগের আলিমরাও শনাক্ত করেছেন যে, এধরনের লক্ষণ দৈহিক সমস্যায়ও পাওয়া যায়। এসব দৈহিক অসুখ যে দীর্ঘমেয়াদী হয়ে থাকে সেটাও তারা বুঝতে পেরেছিলেন। আধুনিক যুগে এ সকল রোগের বায়োলজিক্যাল থিওরি বেশ উন্নত হয়েছে। এমনকি এতটাই উন্নত হয়েছে যে এসকল সমস্যার 'অতিপ্রাকৃত' বা আধ্যাত্মিক ব্যাখ্যাকে পুরোপুরি অবজ্ঞা করা হচ্ছে। তবে এসব তত্ত্বের মধ্যে কোনোটি সঠিক, সেটা মৌলিক প্রশ্ন নয়। বরং দেখতে হবে নির্দিষ্ট রোগীর উপর কোন পদ্ধতিটি কাজ করছে। এর জন্য প্রয়োজন রোগীর সমস্যাগুলোর পূর্ণাঙ্গ এবং নিখুঁত মূল্যায়ন করে সমন্বিত সমাধানের, যেখানে মেডিকেল ডাক্তারদের পাশাপাশি ধর্মীয় বিশেষজ্ঞরাও একত্রে কাজ করবেন।

টিকাঃ
[১২] Ibn Taymiyah, Majmoo' al-Fatawa, Vol. 24, p. 276; as quoted in al-Ashqar, 1998, p. 87.
[১৩] Ibn Taymiyah, Majmoo' al-Fatdwa, Vol. 24, p. 277; as quoted in Philips, The Exorcist Tradition in Islam, p. 78.
[১৪] Philips, 1997, pp. 144-145.
[১৫] Ibn Taymeeyah's Essay on the Jinn (from Philips, The Exorcist Tradition in Islam, p. 93-4).

📘 সাইকোলজি ইসলামি দৃষ্টিকোণ > 📄 শয়তানের কর্মপদ্ধতি

📄 শয়তানের কর্মপদ্ধতি


মানুষকে পথভ্রষ্ট করার জন্য শয়তান বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে। গুনাহের কাজকে মানুষের কাছে আকর্ষণীয় করে উপস্থাপন করে ও টার্গেটকৃত ব্যক্তির দুর্বলতা অনুযায়ী নিজের কৌশল পরিবর্তন করে। শয়তানের কয়েকটি পদ্ধতি আলোচনা করছি:
মন্দকে সুশোভিত করে উপস্থাপন করা
শয়তান পথভ্রষ্টতার কাজকে আকর্ষণীয় ও প্রলুব্ধকর হিসেবে উপস্থাপন করে। মিথ্যাকে সত্য হিসেবে উপস্থাপন করে এবং সত্যকে এমনভাবে লুকিয়ে রাখে যেন সেটা মিথ্যা। এভাবে মানুষ মন্দ কাজে অনুপ্রাণিত হয়, মুখ ফিরিয়ে নেয় সত্য থেকে。[১] এ বিষয়টি উল্লেখ করে আল্লাহ কুরআনে বলেছেন,
• 'সে বলল, হে আমার পলনকর্তা, আপনি যেমন আমাকে পথ ভ্রষ্ট করেছেন, আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথ ভ্রষ্ট করে দেব। আপনার মনোনীত বান্দাদের ব্যতীত।' (সূরা হিজর, ১৫:৩৯-৪০)
যদিও বাস্তবে মন্দ কাজের ফলাফল ক্ষতি ছাড়া কিছু নয়, কিন্তু শয়তান মানুষকে এমনভাবে প্রলুব্ধ করে যেন মিথ্যার পথ অনুসরণ করলে মানুষ উপকৃত হবে। নিষিদ্ধ বিষয়কে নানা প্রলুব্ধকর নাম দিয়ে উপস্থাপন করে। এর প্রথম দৃষ্টান্ত ফুটে উঠেছে আদম (আ.) ও তাঁর স্ত্রীর ঘটনায়। সেই নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করাকে শয়তান উপকারী ও কল্যাণকর বলে অভিহিত করেছিল। সে এর নাম দিয়েছিল 'অনন্ত-জীবন বৃক্ষ'; আরো বলেছিল, যদি তারা এই গাছের ফল ভক্ষণ করেন তাহলে চিরকাল জান্নাতে থাকতে পারবেন এবং ফেরেশতাদের মত হয়ে যাবেন![১৭] আল্লাহ বলেছেন,
• 'অতঃপর শয়তান উভয়কে প্ররোচিত করল, যাতে তাদের অঙ্গ, যা তাদের কাছে গোপন ছিল, তাদের সামনে প্রকাশ করে দেয়। সে বলল, তোমাদের পালনকর্তা তোমাদেরকে এ বৃক্ষ থেকে নিষেধ করেননি; তবে তা এ কারণে যে, তোমরা না আবার ফেরেশতা হয়ে যাও-কিংবা হয়ে যাও চিরকাল বসবাসকারী। সে তাদের কাছে কসম খেয়ে বলল, আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্খী।' (সূরা আরাফ, ৭:২০-২১)
'আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্খী' বলার মাধ্যমে শয়তান প্রলোভনের মাত্রা আরও বৃদ্ধি করেছিল।
চরমপন্থা
ইবনুল কাইয়িম (রহ.) লিখেছেন,
'আল্লাহ তাআলার এমন কোনো আদেশ নেই, যার বিরুদ্ধে শয়তান দুইটি সাংঘর্ষিক অবস্থানের একটি গ্রহণ করে না। সেগুলো হলো বাড়াবাড়ি অথবা ছাড়াছাড়ি তথা অতিউৎসাহ ও অতি উদাসীনতা। কোনো পদ্ধতি প্রয়োগ করে মানুষের উপর বিজয়ী হবে এটা শয়তানের বিবেচ্য বিষয় নয়, বরং সে পর্যবেক্ষণ করতে থাকে বান্দার অন্তরের অবস্থা। যদি সেখানে উদাসীনতার ছিদ্রপথ খুঁজে পায় তাহলে সেটারই সুবিধা নেয়। তাকে বাধা দেয়, বসিয়ে রাখে। অলসতা, উদাসীনতা ও নিষ্ক্রিয়তায় আক্রান্ত করে। সহজ বিষয়কে ঘুরিয়ে-পেঁচিয়ে ব্যাখ্যা করে, অলীক আশাগ্রস্ত করে রাখে। এভাবে একসময় আল্লাহর আদেশকৃত বিষয়ের কিছুই আর তার পালন করা হয়ে ওঠে না。
আর যদি শয়তান মানুষের অন্তরে সর্তকতা, গাম্ভীর্য, ঐকান্তিক কর্মপ্রচেষ্টা ও যোগ্যতা দেখতে পায়, তখন তাকে বাড়াবাড়িতে লিপ্ত করে হতাশাগ্রস্ত করে দেয়। শয়তান তাকে অধিকতর পরিশ্রমের আদেশ দেয়। সে বোঝায় তুমি যা করছ তা যথেষ্ট নয়, বরং তোমার লক্ষ্য-উদ্দেশ্য আরো বড় হওয়া উচিত, আরো কঠিন পরিশ্রম করা উচিত। এভাবে তাকে চরমপন্থায় পরিচালিত করে সীমালংঘন করিয়ে দেয়।
এভাবে প্রথম ব্যক্তির মতো দ্বিতীয় ব্যক্তিকেও সরলপথ থেকে বিচ্যুত করে। শয়তানের উদ্দেশ্য হলো তাদের উভয়কে সরল পথ থেকে দূরে সরিয়ে দেয়া। প্রথম ব্যক্তিকে উদাসীনতার মাধ্যমে সরল পথের নিকটবর্তী হতে দেয়নি, আর দ্বিতীয় ব্যক্তিকে সীমালংঘন ও বাড়াবাড়ি করানোর মাধ্যমে বিচ্যুত করেছে। অধিকাংশ মানুষ এই দুই পদ্ধতির যেকোনো একটির মাধ্যমে পথভ্রষ্ট হয়। ঈমান, গভীর ইলম, সরল পথ আঁকড়ে ধরা ও শয়তানের বিরুদ্ধে লাগাতার মুজাহাদা (লড়াই করে টিকে থাকা) ছাড়া এগুলো থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই。[১৮]
প্রথম ব্যক্তিকে শয়তান উপকারী কাজ থেকে বিরত রেখেছিল অলসতা, নিষ্ক্রিয়তা এবং ঢিলেমি করানোর মাধ্যমে। শয়তান মানুষকে বোঝায় যে, এই কাজগুলো করার জন্য তোমার সামনে তো দীর্ঘ সময় রয়েছে! ফলে তারা ততক্ষণ পর্যন্ত দেরি করতে থাকে, যখন আর বিলম্ব করার সুযোগ থাকে না। তখন তাড়াহুড়ো করে সবকিছু শেষ করতে চায়। ফলে কাজগুলো অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং আধাআধিভাবে সমাপ্ত হয়। এই বিষয়টি তাদের ক্ষেত্রে প্রযোজ্য, যারা আল্লাহর নিকটবর্তী হতে বিলম্ব করে এবং আত্মার পরিশুদ্ধি অর্জন, তাওবা করতে বিলম্ব করে। এমনকি এক পর্যায়ে মৃত্যুর ফেরেশতার সঙ্গে তাদের সাক্ষাৎ হয়ে যায়। তখন আর কোনো সুযোগ থাকে না।
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, 'যখন তোমাদের কেউ নিদ্রা যায় শয়তান তার মাথায় তিনটা গিঁট লাগিয়ে দেয়। প্রত্যেক গিঁট লাগানোর সময় সে বলে, "এখনো অনেক রাত্র বাকী আছে” অর্থাৎ তুমি শুয়ে থাক। যদি সে জেগে উঠে আল্লাহর জিকর করে তাহলে একটি গিট খুলে যায়। তারপর যদি ওযু করে তাহলে আরো একটি গিঁট খুলে যায়, যদি সালাত আদায় করে তাহলে সমুদয় গিঁট খুলে যায় এবং তার সকাল হয় আনন্দ ও উদ্দীপনায়। অন্যথায় তার সকাল হয় অবসাদ ও বিষাদময়।' (বুখারি)
মানবিক দুর্বলতার উপর হামলা
শয়তান মানুষকে নফসের দুর্বলতার মাধ্যমে আক্রমণ করার চেষ্টা করে। এসব দুর্বলতার মধ্যে রয়েছে গর্ব, অহংকার, ক্রোধ, লোভ, কৃপণতা, সম্পদের প্রতি মোহ, সন্দেহ-সংশয় হতাশা, ভয় ইত্যাদি। এর আগে আমরা উল্লেখ করেছি, মানুষের জীবনের অন্যতম উদ্দেশ্য হলো, এসব দুর্বলতা থেকে আত্মিক পরিশুদ্ধি অর্জন করা। যারা এই লক্ষ্য অর্জন করতে চেষ্টা করে, শয়তান তাদের কাজে বাধা দেয়। নফসের কামনা-বাসনা অনুসরণ করা সহজ বিধায় অধিকাংশ ক্ষেত্রেই মানুষকে পথভ্রষ্ট করার জন্য শয়তানকে কঠোর পরিশ্রম করতে হয় না। মানুষ যে বিষয়গুলোর প্রতি দুর্বল সেগুলোর প্রতি মনোযোগ দিয়ে শয়তান লক্ষ্য অর্জন করে ফেলে সহজেই।
ইবনুল কাইয়িম (রহ.) লিখেছেন,
'শয়তান মানুষের দেহে এমনভাবে চলাচল করে যেভাবে রক্ত চলাচল করে। এক পর্যায়ে সে মানুষের আত্মার কাছে পৌঁছে মিশে যায়। তখন শয়তান প্রশ্ন করে জেনে নেয় নফস কি ভালোবাসে ও কিসে প্রভাবিত হয়। এরপর সেগুলো ঐ ব্যক্তির বিরুদ্ধে ব্যবহার করতে থাকে। এগুলোর মাধ্যমেই শয়তান তাকে বশে আনে। এরপর এই সংবাদ মানুষের মধ্যে যারা শয়তানের বন্ধু ও অনুসারী, তাদেরকে জানিয়ে দেয় শয়তান। তখন তারা পরস্পরের মন্দ বিষয়গুলো পছন্দ করে তাকেও কাছে টেনে নেয়। অন্তরে অনুপ্রবেশের জন্য যে নফসের দরজা বেছে নেয়, সে কখনো নিষ্ফল হয়না। যদি অন্য কোনো মাধ্যমে কেউ তার অন্তরে পৌঁছানোর চেষ্টা করে তাহলে দরজা বন্ধ পায়, কেননা এই দরজাটাই সবচেয়ে সহজ। [১৯]
ক্রমান্বয়ে পথভ্রষ্টতার নীতি
সাধারণত শয়তান মানুষকে সরাসরি গুনাহের কাজে পরিচালিত করে না। কেননা, এ পদ্ধতি ব্যর্থ হওয়ার সম্ভাবনা অধিক, বরং সে অনুসরণ করে 'স্টেপ বাই স্টেপ' পদ্ধতি অর্থাৎ ক্রমান্বয়ে পথভ্রষ্টতার পদ্ধতি। এভাবে ধীরে ধীরে বড় থেকে বড় অবাধ্যতাও করিয়ে নেয়। যদি কেউ প্রথম পদক্ষেপে সন্তুষ্ট থাকে, শয়তান তাকে দিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ায়। এর একটি উদাহরণ হলো অ্যালকোহল তথা মাদকদ্রব্যের ব্যবহার। যেমন- একজন শিক্ষার্থী জানে অ্যালকোহল হারাম, ফলে সে নিয়ত করল কখনো মদ পান করবে না। একদিন কিছু বন্ধুর সাথে তার সাক্ষাত হলো (যারা শয়তানের সহচর)। ঐ বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে প্রায়ই ড্রিঙ্ক করে। একদিন সেই বন্ধুরা তাকে একটি পার্টিতে আমন্ত্রণ জানাল যেখানে অ্যালকোহল থাকবে। শুরুতে সে অস্বীকার করল। কিন্তু বন্ধুরা তাকে এই বলে রাজি করাল যে তাকে মদ পান করতে হবে না, সে শুধু আসবে এবং তাদের সাথে সেই সামাজিক অনুষ্ঠান উপভোগ করবে। এরপর সেই ছাত্রটি এ ধরনের কয়েকটি পার্টিতে উপস্থিত হলো যেখানে অন্য সবাই মদ পান করে কিন্তু সে করে না। একদিন একজন একটি মদের গ্লাস এনে তার সামনে এনে রাখল এবং বলল, 'শুধু এক চুমুক পান করো!' সে ভাবলো একটু পরখ করে দেখি, এটা তো কেবল এক চুমুকের ব্যাপার! পরের গেট টুগেদারে সে পূর্ণ এক গ্লাস পান করল। আর এভাবে চলতে থাকল। একপর্যায়ে সে নিয়মিত মদপান শুরু করল এবং আসক্ত হয়ে পড়ল। এভাবে ধীরে ধীরে, ক্রমান্বয়ে পথভ্রষ্টতার পদ্ধতি অনুসরণের মাধ্যমে শয়তান তাকে পথভ্রষ্ট করল।
ভুলিয়ে দেয়া
শয়তান মানুষকে বিভিন্ন বিষয় ভুলিয়ে দেয় যেন আমরা পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদাত করতে না পারি। আল্লাহ তাআলা বলেছেন,
• 'আমি ইতিপূর্বে আদমকে নির্দেশ দিয়েছিলাম। অতঃপর সে ভুলে গিয়েছিল এবং আমি তার মধ্যে দৃঢ়তা পাইনি।' (সূরাহ ত্বহা, ২০:১১৫)
আল্লাহর নিদর্শন নিয়ে যারা ঠাট্টা-বিদ্রুপ, কটাক্ষ করে তাদের সাথে একত্রে বসতে মুমিনদেরকে আল্লাহ নিষেধ করেছেন। কিন্তু শয়তান এই কথা ভুলিয়ে দেয়,
• 'যখন আপনি তাদেরকে দেখেন, যারা আমার আয়াত সমূহে ছিদ্রান্বেষণ করে, তখন তাদের কাছ থেকে সরে যান যে পর্যন্ত তারা অন্য কথায় প্রবৃত্ত না হয়, যদি শয়তান আপনাকে ভূলিয়ে দেয় তবে স্মরণ হওয়ার পর জালেমদের সাথে উপবেশন করবেন না।' (সূরাহ আনয়াম, ৬:৬৮)
যখন শয়তান মানুষের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় তখন আল্লাহর স্মরণ থেকে ভুলিয়ে রাখে,
• অন্যত্র বলেছেন, 'শয়তান তাদেরকে বশীভূত করে নিয়েছে, অতঃপর আল্লাহর স্মরণ ভূলিয়ে দিয়েছে। তারা শয়তানের দল। সাবধান, শয়তানের দলই ক্ষতিগ্রস্ত।' (সূরাহ মুজাদালাহ, ৫৮:১৯)
এটি মানুষের সবচেয়ে বড় ক্ষতি।

টিকাঃ
[*] al-Ashqar, 1998, pp. 96-97.
[১৭] Ibid., pp. 98, 100.
[১৮] Ibn al-Qayyim, 2000, p. 19; as quoted in al-Ashqar, 1998, pp. 100-101.
[১৯] Ibn al-Qayyim, Ighaatha al-Luhfaan, p. 132; as quoted in al-Ashqar, 1998, pp. 113-114.

📘 সাইকোলজি ইসলামি দৃষ্টিকোণ > 📄 শয়তান ও বদ জিন থেকে সুরক্ষা

📄 শয়তান ও বদ জিন থেকে সুরক্ষা


শয়তান ও দুষ্ট জিনের প্রভাব থেকে নিজেদেরকে রক্ষা করার অনেক পদ্ধতি রয়েছে। যদি শয়তান কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করে তখন অবিলম্বে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ বলেছেন,
• 'যদি শয়তানের পক্ষ থেকে আপনি কিছু কুমন্ত্রণা অনুভব করেন, তবে আল্লাহর শরণাপন্ন হোন। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।' (সূরাহ ফুসসিলাত, ৪১:৩৬)
• অন্যত্র বলেছেন, 'আর যদি শয়তানের প্ররোচনা তোমাকে প্ররোচিত করে, তাহলে আল্লাহর শরণাপন্ন হও তিনিই শ্রবণকারী, মহাজ্ঞানী।' (সূরাহ আরাফ, ৭:২০০)
এছাড়াও আমরা কুরআনের বিভিন্ন সূরাহ ও আয়াত পাঠ করতে পারি, যেমন- শেষের দুটি সূরা (ফালাক ও নাস), আয়াতুল কুরসি, সূরাহ বাকারার শেষ দুই আয়াত ইত্যাদি। নিয়মিত জিকির-আজকার, দুআ পাঠ ও কুরআন তিলাওয়াতের মধ্যে অনেক উপকারিতা রয়েছে। একটি উদাহরণ সামনের হাদিসে উল্লেখ করছি,
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, 'যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা- শারীকালাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর- (আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি একক, শরীকবিহীন, তাঁর জন্যেই সার্বভৌমত্ব ও সকল প্রশংসা, তিনি সমস্ত বস্তুর ওপর শক্তিশালী) বলবে সে দশটি গোলাম আজাদ করার সমান সাওয়াব লাভ করবে। আর তার নামে লেখা হবে ১০০টি নেকী এবং তার নাম থেকে ১০০টি গুনাহ মুছে ফেলা হবে। আর সেদিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তানের প্ররোচনা থেকে সংরক্ষিত থাকবে এবং কিয়ামতের দিন কেউ তার অপেক্ষা ভালো আমল আনতে পারবে না, একমাত্র সেই ব্যক্তি ব্যতীত যে তার অপেক্ষা বেশি আমল করেছে।' (বুখারি)。
আল্লাহ তাআলা কুরআনে অনেক বার উল্লেখ করেছেন যে তিনি মুমিনদেরকে শয়তানের চক্রান্ত থেকে রক্ষা করবেন,
• 'অতএব, যখন আপনি কোরআন পাঠ করেন তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করুন। তার আধিপত্য চলে না তাদের উপর যারা বিশ্বাস স্থাপন করে এবং আপন পালন কর্তার উপর ভরসা রাখে। তার আধিপত্য তো তাদের উপরই চলে, যারা তাকে বন্ধু মনে করে এবং যারা তাকে অংশীদার মানে।' (সূরাহ নাহল, ১৬: ৯৮-১০০)
• অন্যত্র বলেছেন, 'আমার বান্দাদের উপর তোর কোন ক্ষমতা নেই আপনার পালনকর্তা যথেষ্ট কার্যনির্বাহী।' (সূরাহ ইসরা, ১৭:৬৫)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00