📘 সাইকোলজি ইসলামি দৃষ্টিকোণ 📄 আবেগের সারকথা

📄 আবেগের সারকথা


নিজেদের ঈমান ও দ্বীনদারিতা মজবুত করে আমরা আবেগ নিয়ন্ত্রণ করা শিখতে পারি। কুরআন জানাচ্ছে, যারা আল্লাহর নির্দেশনা মেনে চলবে, তাদেরকে পুরস্কৃত করা হবে নেতিবাচক আবেগ লাঘবের মাধ্যমে। আল্লাহর তরফ থেকে এটি মুমিন বান্দাদের উপর এক বিরাট অনুগ্রহ। আল্লাহ বলেছেন,
• 'আমি হুকুম করলাম, তোমরা সবাই নীচে নেমে যাও। অতঃপর যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে কোন হিদায়াত পৌঁছে, তবে যে ব্যক্তি আমার সে হিদায়াত অনুসারে চলবে, তার উপর না কোন ভয় আসবে, না (কোন কারণে) তারা চিন্তাগ্রস্ত ও দুঃখিত হবে।' (সূরাহ বাকারাহ, ২:৩৮)
এ বিষয়টি পৃথক অধ্যায়ে আমরা বিস্তারিত আলোচনা করব।

ফন্ট সাইজ
15px
17px