📘 সাইকোলজি ইসলামি দৃষ্টিকোণ > 📄 মনোবিজ্ঞান ও আল্লাহর একত্ববাদে বিশ্বাস

📄 মনোবিজ্ঞান ও আল্লাহর একত্ববাদে বিশ্বাস


সেক্যুলার সংজ্ঞানুসারে ধারণা করা হয়, আমাদেরকে দুনিয়াতে নিজের খেয়াল-খুশীমত চলার স্বাধীনতা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, 'ঐশ্বরিক হস্তক্ষেপ' বা জবাবদিহিতার কোনো বালাই নেই। এই মতে ধরে নেয়া হয়, আমাদের জীবনে আল্লাহর কোনো প্রভাব নেই। এমনকি অনেকে এটাও অস্বীকার করেন যে, কোনো উচ্চতর সত্তা আমাদেরকে সৃষ্টি করেছেন। ফলে সেক্যুলার ধারণায় আমরা নিছক একটি দৈহিক সত্তার সাথে সংযুক্ত কিছু আবেগ, চিন্তা ও আচরণের সমষ্টি ছাড়া কিছুই নই। মৃত্যুর মাধ্যমে আমাদের অস্তিত্ব নিঃশেষ বলে ধরে নেয়া হয়।
অধিকাংশ আচরণবিদ (Behavioural scientists) বৈজ্ঞানিক প্রকৃতিবাদকে (সায়েন্টিফিক ন্যাচারালিজম) স্বতঃসিদ্ধ মনে করে তাদের তত্ত্ব ও গবেষণাসমূহ দাঁড় করিয়েছেন। এই দর্শন অনুসারে বলা হয়:
'মহাবিশ্ব স্বয়ংসম্পূর্ণ, এখানে কোনো অতিপ্রাকৃত প্রভাব বা নিয়ন্ত্রণ নেই। আর সকল সম্ভাব্যতা অনুসারে, বিজ্ঞান এই বিশ্বজগতের যে ব্যাখ্যা প্রদান করেছে সেটাই বাস্তবতার একমাত্র সন্তোষজনক ব্যাখ্যা।'[৪]
এই মতে ধরে নেয়া হয়, কোনো ঐশ্বরিক প্রভাব বা আল্লাহর (God) দিকে প্রত্যর্পণ ব্যতীতই মানব সত্তা ও মহাবিশ্বকে অনুধাবন ও ব্যাখা করা যায়।[৫]
বৈজ্ঞানিক প্রকৃতিবাদের শেকড় প্রোথিত 'দৃষ্টবাদ' ও 'অভিজ্ঞতাবাদ' নামক দুটি মতবাদের উপর।
দৃষ্টবাদ (positivism) অনুসারে, 'দৃশ্যমান ঘটনাসমূহ ও তাদের পারস্পরিক সম্পর্কের উপর জ্ঞান সীমাবদ্ধ। ফলে একমাত্র বিজ্ঞানের মাধ্যমেই নির্ভরযোগ্য জ্ঞান লাভ করা যায়।[৬] এভাবে দলীলের ভিত্তিতে বৈজ্ঞানিক দৃষ্টবাদ (positivism): অগাস্ট কোঁৎ তার 'Course de Positive Philosophy' গ্রন্থে মানবসমাজের ক্রমবিকাশের ধারাকে তিনটি স্তরে ভাগ করেছেন। এগুলোর মধ্যে 'দৃষ্টবাদ' অন্যতম। অগাস্ট কোঁৎ জ্ঞানের সমগ্র বিকাশের ধারাকে তত্ত্বসমূহকে প্রমাণ করা হয় এবং সেগুলো বাস্তবতার পরিপূর্ণ ব্যাখ্যা প্রদান করে।[৭] অভিজ্ঞতাবাদ (empiricism) একটি তুলনামূলক বা আপেক্ষিক ধারণা; এই মতবাদে ধরে নেওয়া হয় যে জ্ঞানের চূড়ান্ত এবং প্রকৃত উৎস হল অভিজ্ঞতা বা অভিজ্ঞতা লব্ধ যুক্তি।[৮] সহজ কথায় যদি কোনো কিছু ইন্দ্রিয়ের মাধ্যমে অভিজ্ঞতা লব্ধ না হয় তাহলে সেটাকে সত্য বলে গ্রহণ করা হবে না। ইসলামি জ্ঞানতত্ত্ব অনুসারে এটি সুস্পষ্ট যে আধুনিক বিজ্ঞানীরা যতটুকু স্বীকার করেন বাস্তবতা তার চেয়েও অনেক জটিল। গায়েব বা অদৃশ্য জগৎকে মানবিক বোধশক্তি ও ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করা যায় না; গায়েবের জগত দৃশ্যমান জগত অপেক্ষা ব্যাপক। উপরন্তু দৃশ্যমান জগতে অদৃশ্য জগতের নানা মিথস্ক্রিয়া ও প্রভাব বিদ্যমান।
তিনটি স্তরে ভাগ করেন। তাঁর মতে, জ্ঞানের বিকাশের তৃতীয় বা চূড়ান্ত যুগ হচ্ছে পজিটিভিজম বা দৃষ্টবাদ। এ যুগে বিজ্ঞানের মাধ্যমে দৃশ্যমান প্রকৃতিকে বিশ্লেষণ করা হয়েছে এবং প্রকৃতির বাইরে ঈশ্বর বা অন্য কোনো চরম সত্তাকে অস্বীকার করা হয়। বৈজ্ঞানিক অভিজ্ঞতা এবং দৃশ্যমান প্রকৃতিই এখানে চরম সত্য এবং একে অতিক্রম করে যাওয়ার ক্ষমতা মানুষের নেই। কোঁতের দৃষ্টবাদের মূলকথা হচ্ছে, এ স্তরে বিজ্ঞান শুধু বাস্তব জগতের দৃষ্ট দৃশ্যমান বিষয়ের বর্ণনা ও বিশ্লেষণ করবে এবং এর বাইরে অন্য কিছু অনুসন্ধান করবে না। অভিজ্ঞতাবাদ (empiricism): সাধারণত অভিজ্ঞতাবাদ বলতে এরূপ তত্ত্বকে বোঝায় যেখানে মানুষের ইন্দ্রিয় অভিজ্ঞতাকেই জ্ঞানের একমাত্র উৎস গণ্য করা হয়। (অনুবাদক)
আল্লাহ আমাদের প্রত্যেককে একটি আত্মা প্রদান করেছেন। তিনি আমাদের আত্মা ও দেহ, এবং সমগ্র বিশ্বজগতের প্রতিপালক ও নিয়ন্ত্রক। এই বিষয়টি কুরআনে বারবার উল্লেখ হয়েছে। এবং এটাই আল্লাহর একত্ববাদ ও প্রভৃত্বে (লর্ডশিপ) বিশ্বাসের ভিত্তি। আল্লাহ বলেছেন, 'আল্লাহ সর্বকিছুর স্রষ্টা এবং তিনি সবকিছুর দায়িত্ব গ্রহণ করেন। আসমান ও জমিনের চাবি তাঁরই নিকট। যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে, তারাই ক্ষতিগ্রস্ত।' (সূরাহ যুমার, ৩৯;৬২-৬৩) • অন্যত্র বলেছেন,
'পূণ্যময় তিনি, যাঁর হাতে রাজত্ব। তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান।' (সূরাহ মুলক, ৬৭:১)
• অন্যত্র বলেছেন, 'বলুনঃ তোমাদের জানা থাকলে বল, কার হাতে সব বস্তুর কর্তৃত্ব, যিনি রক্ষা করেন এবং যার কবল থেকে কেউ রক্ষা করতে পারে না?' (সূরাহ মুমিনুন, ২৩: ৮৮)
• অন্যত্র বলেছেন, 'অথচ আল্লাহ তোমাদেরকে এবং তোমরা যা নির্মাণ করছ সবাইকে সৃষ্টি করেছেন।' (সূরাহ সাফফাত, ৩৭:৯৬)
এই আয়াতসমূহে বিশ্বজগতের সৃষ্টি, নিয়ন্ত্রণ ও রাজত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে নির্দেশিত হয়েছে যে, আল্লাহ তাআলাই মহাবিশ্বের একমাত্র স্বত্বাধিকারী এবং মনিব, কর্তা ও প্রভু (রব)। তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন, রিজিক প্রদান করেন, জীবন-মৃত্যু ঘটান, এবং কবর থেকে আমাদের পুনরুত্থিত করবেন। কারো উপর নির্ভরশীল না হয়ে তিনি প্রতিটি সৃষ্টবস্তুর কার্যকলাপ তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করেন। এখানে মনোবিজ্ঞানের আলোচনা প্রসঙ্গে উল্লেখ্য, তাঁর এই নিয়ন্ত্রণ জেনেটিক্স (জিনতত্ত্ববিদ্যা), অভিজ্ঞতা, চিন্তা, আবেগ ও আচার-আচরণের উপরেও বিস্তৃত।
মানুষ হিসেবে আমাদের কোনো কিছু বেছে নেয়ার সক্ষমতা রয়েছে। আমরাও কিছু কিছু বিষয় নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু এটা আল্লাহর রাজত্বের বিপরীতে মোটেও তুলনীয় নয়। বস্তুত বিভিন্ন ঘটনার উপর মানবিক প্রভাবশক্তি খুবই সীমিত। মূলত মানুষ কেবল তার সামনে থাকা 'অপশন' থেকেই কোনো একটিকে বেছে নিতে পারে। তবে মানুষের এই ইচ্ছাশক্তি বা বাছাই থেকেও চূড়ান্ত ফলাফল নির্ধারিত হয় না। উদাহরণস্বরূপ, একজন তরুণ সিদ্ধান্ত নিল যে সে ইঞ্জিনিয়ারিং পড়বে। এরপর সে একটি বিশ্ববিদ্যালয়ে গিয়ে আবেদনপত্র পূরণ করল এবং ভবিষ্যতের কথা ভেবে অনেক উৎসাহিত বোধ করল। এমতাবস্থায় যদি আল্লাহ তাআলা ছেলেটির তাকদীরে ইঞ্জিনিয়ারিং অধ্যয়ন নির্ধারণ করে থাকেন, কেবলমাত্র তখনই সে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ লাভ করবে। কিন্তু যদি সেটা তাকদীরে লিপিবদ্ধ না থাকে তাহলে সে কখনো সুযোগ পাবে না। এ কারণে মুসলিমরা ভবিষ্যতের ঘটনার ব্যাপারে বলেন, 'ইনশাআল্লাহ' (যদি আল্লাহ ইচ্ছা করেন)! সূরাহ কাহাফে আল্লাহ বলেছেন, 'আপনি কোনো কাজের বিষয়ে বলবেন না যে, সেটি আমি আগামীকাল করব। 'আল্লাহ ইচ্ছা করলে' বলা ব্যতিরেকে...' (সূরাহ কাহাফ, ১৮:২৩-২৪)
সুতরাং, তাকদির ও আল্লাহর সিদ্ধান্তের বিষয়টি জানার মাধ্যমে আপনি যেভাবে মানবসত্তার স্বরূপ আরও ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক তেমনিভাবে দৈনন্দিন নানাবিধ কার্যক্রমেও অনেক নির্ভার থাকবেন।
একমাত্র আল্লাহই আমাদের ক্ষতি কিংবা উপকার করতে সক্ষম, এই বিশ্বাসের মাধ্যমে আমরা দৈনন্দিন কার্যক্রমের অনেক মর্মপীড়া থেকে মুক্তি পাই। সেই 'কাঙ্খিত' চাকরি বা জীবনসঙ্গী অথবা দৈনন্দিন জীবনের ঝঞ্ঝা ও সংগ্রাম নিয়ে আমাদের পেরেশান থাকতে হয় না, বরং আমরা বলি 'লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ', (আল্লাহ ব্যতীত কোনো শক্তি বা সাহায্য নেই)। সূরাহ যুমারে আল্লাহ বলেছেন,
'যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, আসমান ও জমিন কে সৃষ্টি করেছে? তারা অবশ্যই বলবে-আল্লাহ। বলুন, তোমরা ভেবে দেখেছ কি, যদি আল্লাহ আমার অনিষ্ট করার ইচ্ছা করেন, তবে তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে ডাক, তারা কি সে অনিষ্ট দূর করতে পারবে? অথবা তিনি আমার প্রতি রহমত করার ইচ্ছা করলে তারা কি সে রহমত রোধ করতে পারবে? বলুন, আমার পক্ষে আল্লাহই যথেষ্ট। নির্ভরকারীরা তাঁরই উপর নির্ভর করে।' (সূরাহ যুমার, ৩৯:৩৮)
যারা আল্লাহর শক্তি, সক্ষমতা ও গুণবাচক বৈশিষ্ট্যসমূহ অস্বীকার করে, তারা নিজেদের খেয়াল-খুশিকে ইলাহ বানিয়ে নেয়। মনোবিজ্ঞানের অনেক তত্ত্ববিদ ঠিক এই কাজটিই করেছেন! আল্লাহ বলেছেন,
'আপনি কি তার প্রতি লক্ষ্য করেছেন, যে তার খেয়াল-খুশিকে স্বীয় উপাস্য স্থির করেছে? আল্লাহ জেনে শুনে তাকে পথভ্রষ্ট করেছেন, তার কান ও অন্তরে মহর এঁটে দিয়েছেন এবং তার চোখের উপর রেখেছেন পর্দা। অতএব, আল্লাহর পর কে তাকে পথ প্রদর্শন করবে? তোমরা কি চিন্তাভাবনা কর না?
তারা বলে, আমাদের পার্থিব জীবনই তো শেষ; আমরা মরি ও বাঁচি মহাকালই আমাদেরকে ধ্বংস করে। তাদের কাছে এ ব্যাপারে কোনো জ্ঞান নেই। তারা কেবল অনুমান করে কথা বলে।' (সূরাহ জাসিয়াহ, ৪৫:২৩-২৪)
তারা নিজেদের কামনা-বাসনা, প্রবৃত্তি এবং খেয়াল-খুশিকে ইলাহ বানিয়ে নিয়েছে। তাদের প্রবৃত্তি ভুল-শুদ্ধ নির্ধারণের চূড়ান্ত মানদণ্ড অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ মানদণ্ডকেই তারা প্রত্যাখ্যান করেছে, আর সেটি হলো আল্লাহর নাজিলকৃত ওহী। তারা যথার্থভাবে আল্লাহর কদর করতে পারেনি, ফলে তিনি তাদেরকে পথভ্রষ্টতায় ছেড়ে দিয়েছেন। তারা যত বেশি সত্যকে উপেক্ষা ও অপছন্দ করে, তত বেশি পথভ্রষ্ট হয়। দুর্ভাগ্যের ব্যাপার হলো তারা কেবল নিজেরা পথভ্রষ্ট হয়েই ক্ষান্ত হয় না বরং অন্যদেরকেও পথভ্রষ্ট করতে থাকে। আল্লাহ বলেছেন,
'তারা আল্লাহকে যথার্থরূপে বোঝেনি। কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তাঁর হাতের মুঠোতে এবং আসমান সমূহ ভাঁজ করা অবস্থায় থাকবে তাঁর ডান হাতে। তিনি পবিত্র। আর এরা যাকে শরীক করে, তা থেকে তিনি অনেক উর্ধ্বে।' (সূরাহ যুমার, ৩৯:৬৭)

টিকাঃ
[e] Ibid, p 542.।(S.B.N.R = spiritual but not religious)
[৪] Honer, S.M., and Hunt, T.C., 1987, Invitation to Philosophy: Issues and Options (5th ed.) Belmont, CA: Wadsworth, p.225.
[e] Richards, P.S., 2005, Theistic psychotherapy, Psychology of Religion Newsletter 31(1), p.1.
[৬] Honer and Hunt, 1987, p.226.
[৭] Richards, P.S., and Bergin, A.E., 2005, A Spiritual Strategy for Counseling and Psychotherapy (2nd ed.), Washington, DC: American Psychological Association, pp. 33-34.
[৮] Honer and Hunt, 1987, p.220; Richards and Bergin, 2005, p.34.

📘 সাইকোলজি ইসলামি দৃষ্টিকোণ > 📄 মনোবিজ্ঞানের সেক্যুলার পদ্ধতির প্রধান দুর্বলতাসমূহ

📄 মনোবিজ্ঞানের সেক্যুলার পদ্ধতির প্রধান দুর্বলতাসমূহ


সাম্প্রতিক বছরগুলোতে দার্শনিক ও বিজ্ঞানীরা নিজেদের বাতলানো তত্ত্বসমূহের সীমাবদ্ধতা শনাক্ত করতে শুরু করেছেন। অনেকেই একমত হয়ে বলেছেন, “বৈজ্ঞানিক প্রকৃতিবাদ মানব প্রকৃতির একটি দুর্বল চিত্র উপস্থাপন করে। এবং জীবন ও মহাবিশ্বের জটিলতা ও রহস্যের পর্যাপ্ত বর্ণনা প্রদান করে না।"[৯] গ্রিফিন বলেছেন, 'বস্তুবাদ ও ইন্দ্রিয়বাদ (sensationalism) যখন নাস্তিকতার সাথে সমন্বিত হয় তখন একটি নিয়ন্ত্রণবাদী (জড়), আপেক্ষিক ও শূন্যবাদী (nihilistic) দৃষ্টিভঙ্গি গড়ে উঠে যেখানে জীবনের কোনো চূড়ান্ত অর্থ নেই। [১০]
• বৈজ্ঞানিক প্রকৃতিবাদে মানবপ্রকৃতি সম্পর্কে যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা হয় তা 'বিহেভিয়ারাল সায়েন্টিস্ট'রাও* অপর্যাপ্ত বলে প্রত্যাখ্যান করেছেন। এই মতবাদে মানবসত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো প্রত্যাখ্যান করা হয় বা খাটো করে দেখানো হয়। যেমন- মানব মন, সচেতনতা, নৈতিকতা, দায়িত্ববোধ, জীবনের লক্ষ্য-উদ্দেশ্য এবং আল্লাহর উপর ঈমান। বিশেষত 'হেল্পিং প্রফেশনে'* কর্মরত ব্যক্তিদের ওপর এই থিওরি প্রয়োগ করা হলে এর অপর্যাপ্ততা ব্যাপকভাবে ফুটে ওঠে কেননা তাদের লক্ষ্য হলো অপরের নিরাময় ও ব্যক্তিত্ব বিকাশে সহায়তা প্রদান করা। [১১]
* বিহেভিয়ারাল সায়েন্স: বিভিন্ন মানবিয় কার্যাবলী যেসব অনুষদে আলোচনা করা হয়, যেমন- সমাজ বিজ্ঞান, নৃতত্ত্ববিজ্ঞান, সাইকোলজি, সাইকিয়াট্রি ইত্যাদি।
* হেল্পিং প্রফেশন: যেসব পেশায় একজন ব্যক্তির দৈহিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক, আবেগিক কিংবা আধ্যাত্মিক সুস্থতার বিকাশ ও যত্ন নেয়া হয়; যেমন মেডিসিন, নার্সিং, সাইকোথেরাপি, কাউন্সিলিং, সামাজিক কাজ, শিক্ষা ইত্যাদি। (অনুবাদক)
ড. জামাল জারাবযো আত্মার পরিশুদ্ধি আলোচনা প্রসঙ্গে মনোবিজ্ঞানের সেক্যুলার পদ্ধতির কিছু প্রধান দুর্বলতা তুলে ধরেছেন: [১২]
• ১। মানুষকে তার স্রষ্টা ও রবের উপর অনির্ভরশীল হিসেবে দেখা হয় (পূর্বে আলোচিত)।
• ২। কেবল মানবিক বোধশক্তির ভিত্তিতে এর তত্ত্বসমূহ প্রতিষ্ঠিত অথচ আল্লাহর নাজিলকৃত ওহীকে প্রত্যাখ্যান এবং উপেক্ষা করা হয়েছে। (সপ্তম অধ্যায় দ্র.)।
• ৩। সেক্যুলার জ্ঞান ও গবেষণা কেবলমাত্র দৃশ্যমান মানবিক অনুষঙ্গের উপর আলোকপাত করেছে অথচ আধ্যাত্মিক এবং অদৃশ্য বিষয়গুলো অপেক্ষা করেছে।
• ৪। সাধারণত ধরে নেয়া হয়, মানবিক আচার-আচরণসমূহ কেবলমাত্র প্রবৃত্তির তাড়না, অভিব্যক্তি, প্রশিক্ষণ (অভিজ্ঞতা) ও সামাজিক প্রভাবের (পরিবেশ) মাধ্যমে নির্ধারিত হয়।
এরপর জারাবযো সেক্যুলার ও অন্যান্য ত্রুটিপূর্ণ তত্ত্বসমূহের বিপদ ব্যাখ্যা করে বলেছেন, 'মানবরচিত তত্ত্ব বা বিকৃত ধর্মগ্রন্থগুলো ব্যক্তির আধ্যাত্মিক সুস্থতার জন্য খুবই বিপদজনক। এসব তত্ত্ব কিংবা ধর্মগ্রন্থগুলো একজন ব্যক্তিকে আত্মশুদ্ধি অর্জনের সরল পথ থেকে বহু দূরে নিয়ে যায়। এই ক্ষতি আরো ব্যাপকতা লাভ করে যখন মিথ্যাচারিতা ও সুচতুর যুক্তিতর্কের মাধ্যমে সেগুলো সমর্থন করা হয় কিংবা ধর্মীয় ব্যক্তিত্বের মাধ্যমে সেই ধর্মগ্রন্থগুলো প্রস্তুত করা হয়। এক্ষেত্রে বাকি লোকেরা তাদেরকে সর্বান্তকরণে বিশ্বাস করে এবং সঠিক ও উপকারী মনে করে বিভ্রান্ত হয়। পরিশেষে লোকেরা এসব বিভ্রান্তির প্রতি অন্ধ হয়ে যায়।' [১৩]

টিকাঃ
[১] Richards and Bergin, 2005, p.37.
[১০] Griffin, D.R., 2000, Religion and Scientific Naturalism: Overcoming the Conflicts, Albany: State University of New York Press, p.14.
[১১] Richards and Bergin, 2005, p.45.
[১২] Zarabozo, J, 2002, Purification of the Soul: Process, Concept, and Means, Denver, CO: Al-Basheer Company for Publications and Translations, p.49.

📘 সাইকোলজি ইসলামি দৃষ্টিকোণ > 📄 ইসলামি দৃষ্টিকোণ হতে মনোবিজ্ঞানের সংজ্ঞা

📄 ইসলামি দৃষ্টিকোণ হতে মনোবিজ্ঞানের সংজ্ঞা


মনোবিজ্ঞানের বিকল্প সংজ্ঞায়নে ইসলামি দৃষ্টিকোণ থেকে যা যা অন্তর্ভুক্ত করা হয় তার মধ্যে রয়েছে: আত্মার আলোচনা; সম্ভাব্য আচরণ, আবেগ ও মানসিক কার্যপ্রণালী, এগুলোর ফলাফল; এবং উল্লেখিত বিষয়গুলোর প্রভাবকসমূহ (দৃশ্যমান ও অদৃশ্যমান অনুষঙ্গ নির্বিশেষে)।
'আত্মা জীবনের মৌলিক উপাদান'-ইসলামি বর্ণনাগুলো উৎসারিত এই চিন্তাধারা থেকে। আত্মাই মানুষের আচরণ, আবেগ এবং মানসিক চিন্তাধারাকে উদ্দীপ্ত করে। মানুষের মনন সম্পূর্ণভাবে মনোবিজ্ঞানের ইন্দ্রিয়লব্ধ বস্তুগত আলোচনার উপর নির্ভরশীল নয়; এর সারনির্যাস আধ্যাত্মিক এবং মেটাফিজিকাল (পরবাস্তব, গায়েবের অন্তর্ভুক্ত বিষয়াদি)। এবং এই প্রত্যেক মানবাত্মায় ফিতরাত ও তাওহিদের সাক্ষ্য খোদাই করে দেয়া-মুসলিম অমুসলিম নির্বিশেষে। ফিতরাত হলো আল্লাহ প্রদত্ত মানুষের সহজাত ঝোঁক ও বৈশিষ্ট্যসমূহ; এ সম্পর্কে সামনে আলোচনা আসছে।
মানবাত্মা প্রকৃতিগতভাবে আধ্যাত্মিক (স্পিরিচুয়াল)। ফলে মূল উৎস অর্থাৎ সৃষ্টিকর্তার সাথে আত্মার একটি আধ্যাত্মিক সংযোগ বজায় রাখতে হয়, ঠিক যেভাবে দেহ বেঁচে থাকার জন্য খাদ্য ও পানীয়ের দরকার পড়ে। এই প্রধান 'পুষ্টি উপাদান' ব্যতীত মানবাত্মা আক্রান্ত হয় উদ্বিগ্নতায় (এংজাইটি), ডিপ্রেশনে এবং হতাশায়। যারা বিভিন্ন মানসিক স্বাস্থ্য সমস্যায় আজকাল আক্রান্ত হচ্ছেন, তাদের অনেকেরই মূলত রোগটা মনের নয়, বরং আত্মার। তার আত্মা রুহানী খোরাকের জন্য আকুতি জানাচ্ছে। আর প্রকৃত রুহানী খোরাক রয়েছে আল্লাহর আনুগত্য ও নৈকট্যের মাঝে। কিন্তু আসল খাবার না দিয়ে
তাকে দেয়া হচ্ছে সাইকোথেরাপি এবং মেডিকেশনের হরেক রকম 'জাঙ্ক ফুড'। এ কারণেই আত্মার আর্তচিৎকার অসুখ হিসেবে বেড়ে চলে।
ইসলামি মনোবিজ্ঞানের ধারণা মতে, দৃশ্যমান ও অদৃশ্য উভয় জগতের ঘটনা দ্বারা মানুষ প্রভাবিত হয়। সমসাময়িক সাইকোলজিক্যাল তত্ত্বগুলো সাধারণত কেবল দৃশ্যমান জগতকেই আলোচনায় আনে অর্থাৎ মনের উপর পিতামাতা, পরিবারের সদস্যবৃন্দ, সাথী-বন্ধু, শিক্ষক, সমাজ, মিডিয়া ইত্যাদির প্রভাব নিয়েই আলোচনা করে। অপরদিকে ইসলামি মনোবিজ্ঞানে মানব প্রকৃতির সঠিক ব্যাখ্যা দেবার জন্য অদৃশ্য জগতের বিষয়গুলোও আলোচনায় আনা হয়। সেগুলো হলো; আল্লাহ, তাঁর শক্তি ও ক্ষমতা, ফেরেশতা ও জিনের আলোচনা। এখানে মানুষের স্বাধীন ইচ্ছাশক্তি ও ভালো মন্দ বাছাইয়ের ক্ষমতাকে অস্বীকার করা হয় না বরং তা উপযুক্ত প্রসঙ্গে প্রযোজ্য।

টিকাঃ
[১৩] Ibid, p 44-45.

📘 সাইকোলজি ইসলামি দৃষ্টিকোণ > 📄 জ্ঞানের উৎস

📄 জ্ঞানের উৎস


মনোবিজ্ঞান বিষয়ে সমকালীন জ্ঞানচর্চার অন্যতম দুর্বলতা হলো এখানে মানবসত্তা সম্পর্কে জানার সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসকে প্রত্যাখ্যান করা হয়; আর সেটা হলো আল্লাহর নাজিলকৃত বার্তা বা ওহী। এর দৃষ্টান্ত হলো ম্যানুয়াল ছাড়াই একটি দামি 'ব্র্যান্ড-নিউ' গাড়ি খরিদ করার মত—কীভাবে এর যন্ত্রপাতিগুলো কাজ করে, তা জানার জন্য সে ম্যানুয়ালটাই পড়ার প্রয়োজন মনে করছে না! প্রফেসর হক (১৯৯৮) 'ইউএস ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস' (১৯৮৪, পৃ ৬) এর একটি বক্তব্যের মাধ্যমে বিজ্ঞান ও ধর্মের মাঝে সম্পর্কের 'আধুনিক' ধারণাটা ফুটিয়ে তুলেছেন এভাবে, 'বিজ্ঞান ও ধর্ম মানবিক চিন্তাধারার পরস্পর সম্পূর্ণ পৃথক ও স্বতন্ত্র দুইটি জগৎ। একই প্রসঙ্গে দুটোকেই একত্রে উপস্থাপনের চেষ্টা করলে বৈজ্ঞানিক তত্ত্ব ও ধর্মীয় বিশ্বাস উভয় ক্ষেত্রেই ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। 'চূড়ান্ত সত্য' (আলটিমেট ট্রুথ) আবিষ্কারের জন্য জ্ঞানকে ধর্মনিরপেক্ষীকরণ করা হয়েছে এবং 'অভিজ্ঞতাবাদ' (empiricism) ও পরীক্ষণের (এক্সপেরিমেন্টেশন) উপর গুরুত্ব প্রদান করা হয়েছে। তাদের বিশ্বাসের ভিত্তি হলোঃ বিজ্ঞান এমন সব ঘটনা (fact) উপর প্রতিষ্ঠিত যা যাচাই করা সম্ভব। কিন্তু ধর্ম আপেক্ষিক (সাবজেক্টিভ) বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত বিধায় তথ্য-উপাত্তের মাধ্যমে (অবজেক্টিভ পদ্ধতিতে) প্রতিপাদন করা যায় না।'[১৪]

টিকাঃ
[১৪] Haque, A., 1998, Psychology and religion: Their relationship and integration from an Islamic Perspective, The American Journal of Islamic Social Sciences, 15, p.99.

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00