📘 প্রথমে বর্জন পরে গ্রহণ > 📄 তাওবাহ্

📄 তাওবাহ্


বড় 'ইবাদাত হল সর্বাবস্থায় শিক্ ও পাপাচার থেকে বেঁচে থাকা। আর উত্তম তাওবাহ্ হল কৃত পাপের কথা স্মরণ করে, লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া এবং সে অপরাধে আর কখনো জড়িত না হওয়া মহান আল্লাহর সাথে এই ওয়াদা করা।
মহান আল্লাহ তা'আলা বলেন : يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا تُوبُوا إِلَى اللهِ تَوْبَةً نَصُوحًا عَلَى رَبُّكُمْ أَنْ يُكَفِّرَ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَيُدْخِلَكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ
“হে মু'মিনগণ! তোমরা আল্লাহ তা'আলার কাছে আন্তরিক তাওবাহ করো। আশা করা যায় তোমাদের পালনকর্তা তোমাদের মন্দ কর্মসমূহ মোচন করে দিবেন এবং তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে, যার তলদেশে নদী প্রবাহিত।” (সূরাহ্ আত্ তাহরীম ৬৬ : ৮)
﴿قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَّحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ ﴾
“বলুন, হে আমার বান্দাগণ! যারা নিজেদের ওপর যুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মার্জনা করেন। তিনি ক্ষমাশীল পরম দয়ালু।” (সূরাহ্ আয যুমার ৩৯ : ৫৩)
وَعَنْ ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللهِ ﷺ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ مَا أَحَبُّ أَنْ لِي الدُّنْيَا وَمَا فِيْهَا بِهَذِهِ الْآيَةِ ﴿قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا .... فَقَالَ رَجُلٌ: فَمَنْ أَشْرَكَ فَسَكَتَ النَّبِيُّ ﷺ ثُمَّ قَالَ : أَلَا وَمَنْ أَشْرَكَ ثَلَاثَ مَرَّاتٍ.
রবিয়াল্লা-ক রসূলুল্লাহ ﷺ-এর আযাদকৃত গোলাম সাওবান রাদিয়াল্লা-হু হতে বর্ণিত। 'আনহু তিনি বলেন, আমি রসূলুল্লাহ ﷺ-কে বলতে শুনেছি আমার জন্য দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা আছে এ আয়াতের চাইতে অধিক প্রিয় আর কিছু নেই। বলুন, হে আমার বান্দাগণ! যারা নিজেদের ওপর যুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ... এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রসূল! যে ব্যক্তি শির্ক করে, সে ব্যক্তিও? নাবী ﷺ চুপ থাকলেন। অতঃপর বললেন, সাবধান! যে ব্যক্তি শির্ক করে সে ব্যক্তিও নিরাশ হবে না। এটা তিনবার বললেন। (মুসনাদে আহমাদ- হাঃ ২২৩৬২ : শেষাংশের সানাদ য'ঈফ, ইবনু কাসীর- ৪র্থ খণ্ড, ৭৫-৭৬ পৃষ্ঠা)
عَنْ أَنَسِ بْنِ مَالِكِ ﷺ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ أَخْطَأْتُمْ حَتَّى تَمْلَأَ خَطَايَاكُمُ مَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ، ثُمَّ اسْتَغْفَرْتُمُ اللهَ لَغَفَرَ لَكُمْ، وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَوْ لَمْ تَخْطَئُوا لَجَاءَ اللهُ بِقَوْمٍ يَخْطَئُونَ، ثُمَّ يَسْتَغْفِرُونَ اللَّهَ، فَيَغْفِرُ لَهُمْ.
আনাস বিন মালিক হতে বর্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ -কে বলতে শুনেছি, ঐ সত্তার শপথ যার হাতে আমার প্রাণ! যদি তোমরা অপরাধ করো, এমনকি তোমাদের গুনাহে আসমান-জমিনের মাঝে যা কিছু আছে তা পরিপূর্ণ হয়ে যায় অতঃপর তোমরা আল্লাহর নিকট ক্ষমা চাও তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। ঐ সত্তার শপথ যার হাতে মুহাম্মাদ-এর প্রাণ! যদি তোমরা গুনাহ বা অপরাধ না করো তাহলে মহান আল্লাহ এক সম্প্রদায়কে নিয়ে আসবেন যারা গুনাহ করবে, অতঃপর, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবে। অতঃপর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। (মুসনাদে আহমাদ- হাঃ ১৩৪৯৩ : সহীহ লিগয়রিহী; ইবনু কাসীর- ৪র্থ খণ্ড, ৭৭ পৃষ্ঠা)
﴿إِنَّمَا التَّوْبَةُ عَلَى اللَّهِ لِلَّذِينَ يَعْمَلُونَ السُّوءَ بِجَهَالَةٍ ثُمَّ يَتُوبُونَ مِنْ قَرِيبٍ فَأُولَئِكَ يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا ﴾
“আল্লাহর কাছে তাদের তাওবাহ্-ই সত্যিকারের তাওবাহ্, যারা অজ্ঞতাবশত খারাপ কাজ করার সাথে সাথেই তাওবাহ্ করে। আল্লাহ তাদের তাওবাহ্ ক্ববূল করেন। আল্লাহ তো মহাজ্ঞানী ও প্রজ্ঞাময়।” (সূরাহ্ আন্ নিসা ৪ : ১৭)
﴿إِلَّا الَّذِينَ تَابُوا وَأَصْلَحُوا وَبَيَّنُوا فَأُولَئِكَ أَتُوْبُ عَلَيْهِمْ وَأَنَا التَّوَّابُ الرَّحِيمُ )
“কিন্তু যারা তাওবাহ্ করে ও নিজেদের কর্মনীতির সংশোধন করে নিবে এবং যা গোপন করেছিল তা প্রকাশ করে, আমি তাদেরকে ক্ষমা করে দিব। প্রকৃতপক্ষে আমি তাওবাহ গ্রহণকারী ও দয়ালু।” (সূরাহ্ আল বাক্বারাহ্ ২ : ১৬০)
﴿إِلَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللهُ غَفُوْرًا رَّحِيمًا ( وَمَنْ تَابَ وَعَمِلَ صَالِحًا فَإِنَّهُ يَتُوبُ إِلَى اللَّهِ مَتَابًا )
“কিন্তু যারা তাওবাহ্ করবে, ঈমান আনবে এবং ভালো কাজ করবে আল্লাহ তাদের খারাপ কাজসমূহকে ভালো কাজ দ্বারা পরিবর্তন করে
দিবেন। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আর যারা তাওবাহ্ করে এবং সৎকাজ করে সে ফিরে আসার স্থান আল্লাহর দিকে ফিরে আসে।” (সূরাহ্ আল ফুরক্বান ২৫ : ৭০-৭১)
عَنْ أَنَسِ بْنِ مَالِكِ ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ : اللَّهُ أَفْرَحُ بِتَوْبَةِ عَبْدِهِ مِنْ أَحَدِكُمْ، سَقَطَ عَلَى بَعِيْرِهِ، وَقَدْ أَضَلُّهُ فِي أَرْضِ فَلَاةٍ.
আনাস বিন মালিক হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ বলেছেন : বান্দা গুনাহ করার পর ক্ষমা ভিক্ষার জন্য যখন আল্লাহর দিকে ফিরে যায়, তখন আল্লাহ সে ব্যক্তির তাওবার দরুন ঐ ব্যক্তির চেয়েও অধিক খুশি হন। যে ব্যক্তি নিজের জীবিকা নির্বাহের একমাত্র উট সেটা কোন ময়দানে হারিয়ে যাবার পর হঠাৎ তা পেয়ে যায়। (বুখারী- হাঃ ৬৩০৯, মুসলিম- হাঃ ৮-[২৭৪৭])
عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ ، قَالَ: إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَبْسُطُ يَدَهُ بِاللَّيْلِ لِيَتُوبَ مَسِيءُ النَّهَارِ، وَيَبْسُطُ يَدَهُ بِالنَّهَارِ لِيَتُوبَ مَسِيَءُ اللَّيْلِ، حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا.
আবূ মূসা 'আবদুল্লাহ বিন ক্বায়স আল আশ্-আরী হতে বর্ণিত। তিনি নাবী হতে বর্ণনা করেন, তিনি () বলেছেন: পশ্চিম দিক থেকে সূর্য উদিত না হওয়া পর্যন্ত মহান পরাক্রমশালী আল্লাহ দিনের অপরাধীদের ক্ষমা করার জন্য রাতে এবং রাতের অপরাধীদের ক্ষমা করার জন্য দিনে ক্ষমার হাত প্রসারিত করে রাখেন। (মুসলিম- হাঃ ৩১-[২৭৫৯])
عَنِ ابْنَ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ الَ: «يَأَيُّهَا النَّاسُ تُوبُوا إِلَى اللَّهِ وَاسْتَغْفِرُوهُ، فَإِنِّي أَتُوبُ فِي الْيَوْمِ إِلَيْهِ مِائَةَ مَرَّةٍ».
ইবনু 'উমার হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ বলেছেন : হে লোক সকল! তোমরা আল্লাহর নিকট তাওবাহ্, করো এবং তার কাছে
ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয় আমি প্রতিদিন একশতবার তাওবাহ্ করে থাকি। (মুসলিম- হাঃ ৪২-[২৭০২])
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لَّا إِلَهَ إِلَّا أَنْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ.
হে আল্লাহ! তোমার পবিত্রতা বর্ণনা করছি এবং প্রশংসা করছি। অতঃপর সাক্ষ্য দিচ্ছি, তুমি ছাড়া প্রকৃতপক্ষে আর কোন সত্য মা'বৃদ বা উপাস্য নেই। তোমার কাছে তাওবাহ্ করছি এবং ক্ষমা চাচ্ছি। (আবূ দাউদ- হাঃ ৪৮৫৯ : হাসান সহীহ)

📘 প্রথমে বর্জন পরে গ্রহণ > 📄 ক্ষমা প্রার্থনার দু‘আ

📄 ক্ষমা প্রার্থনার দু‘আ


أَسْتَغْفِرُ اللهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ.
উচ্চারণ : আস্তাগফিরুল্লা-হাল্লাযী লা- ইলা-হা ইল্লা- হুওয়াল হাইয়্যুল কুইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
অর্থ : আমি ঐ মহান আল্লাহর নিকট ক্ষমা চাচ্ছি, যিনি ছাড়া অন্য কোন মা'বুদ নেই। তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী, সর্বস্থানে এবং সর্বক্ষণের জন্য তিনিই রক্ষণাবেক্ষণকারী। আমি তাঁরই প্রতি প্রত্যাবর্তিত হলাম। (আবূ দাউদ- হাঃ ১৫১৭, তিরমিযী- হাঃ ৩৫৭৭ : সহীহ)
ফাযীলাত : যে ব্যক্তি উপরোক্ত দু'আ পাঠ করে সে জিহাদের ময়দান হতে পলায়ন করলেও তাকে ক্ষমা করা হবে। (সুনান আবু দাউদ- হাঃ ১৫১৭ : সহীহ)
رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِينَ ﴾
উচ্চারণ : রব্বিফির্ ওয়ারহাম ওয়া আন্তা খইরুর্ র-হিমীন।
অর্থ : হে আমার প্রতিপালক! ক্ষমা কর ও রহম কর, তুমি রহমকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। (সূরাহ্ আল মু'মিনূন ২৩ : ১১৮)

📘 প্রথমে বর্জন পরে গ্রহণ > 📄 সাইয়্যিদুল ইস্তিগফার বা তাওবার সরদার

📄 সাইয়্যিদুল ইস্তিগফার বা তাওবার সরদার


প্রত্যেহ সকালে তিনবার করে পড়লে বান্দার রাতের গুনাহ এবং সন্ধ্যায় পড়লে দিনের গুনাহসমূহ আল্লাহ মাফ করে দেন।
اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَى وَأَبُو بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ.
উচ্চারণ : আল্লা-হুম্মা আন্তা রাব্বী, লা- ইলা-হা ইল্লা- আন্তা খালাক্কানী ওয়া আনা- 'আবদুকা ওয়া আনা- 'আলা- 'আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতা'তু ওয়া আ'ঊযুবিকা মিন শার্রি মা- সানা'তু আবুউলাকা বি নি'মাতিকা 'আলাইয়া ওয়া আবূউ বিযাম্বী, ফাগফিরলী ফাইন্নাহু লা- ইয়াগফিরুয যুনুবা ইল্লা- আন্তা।
অর্থ : হে আল্লাহ! তুমিই আমার রব। তুমি ছাড়া আর কোন মা'বৃদ নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ। আমি তোমার দাস। আমি যথাসাধ্য তোমার প্রতি আমার কৃত প্রতিজ্ঞা পালনে ওয়া'দাবদ্ধ। আমি যা করেছি তার ক্ষতিকর পরিণাম থেকে তোমার কাছে আশ্রয় ভিক্ষা করছি। আমার প্রতি তোমার নি'আমাত স্বীকার করছি এবং নিজের অপরাধও স্বীকার করছি। অতএব আমাকে ক্ষমা কর। কেননা তুমি ছাড়া গুনাহ্ ক্ষমা করার আর কেউ নেই। (বুখারী- হাঃ ৬৩০৬, তিরমিযী- হাঃ ৩৩৯৩, ইব্‌ন মাজাহ- হাঃ ৩৮৭২, নাসায়ী- হাঃ ৫৫২২)
ফাযীলাত : যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে সন্ধ্যার সময় এ দু'আ পড়ে এবং (রাতেই) মারা যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে কিংবা বলেছেন, সে জান্নাতবাসী হবে। আর যদি কেউ এ দু'আ দৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালবেলা পড়ে এবং ঐ দিনই মারা যায়, তবে সেও অনুরূপ জান্নাতবাসী হবে। (সহীহুল বুখারী- হাঃ ৬৩০৬)

📘 প্রথমে বর্জন পরে গ্রহণ > 📄 শির্ক থেকে বাঁচার দু‘আ

📄 শির্ক থেকে বাঁচার দু‘আ


রসূলুল্লাহ ﷺ বলেছেন : যদি কোন ব্যক্তি সকাল-বিকাল এ দু'আ তিনবার করে পাঠ করে, তাহলে সে শির্ক থেকে বাঁচতে পারবে।
اللَّهُمَّ إِنِّي أَعُوذُبِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ وَاسْتَغْفِرُكَ لِمَا لَا أَعْلَمُ.
উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্নী আ'ঊযুবিকা আন উশরিকা বিকা ওয়া আনা- আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা- লা- আ'লাম।
অর্থ : হে আল্লাহ! আমার জানা অবস্থায় তোমার শির্ক করা হতে তোমার নিকট আশ্রয় চাচ্ছি। আর অজানা অবস্থায় শির্ক হয়ে গেলে ক্ষমা প্রার্থনা করছি। (সহীহুল জামি'- হাঃ ৩৭৩১, ৩য় খণ্ড, পৃঃ ২৩৩)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00