📄 সকল ক্বব্রবাসী জীবিতদের ডাকে সাড়া দিতে অক্ষম এমনকি নাবী মুহাম্মাদ ﷺ-ও
মহান আল্লাহ তা'আলা বলেন :
إِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتَى وَلَا تُسْمِعُ الصُّمَّ الدُّعَاءَ إِذَا وَلَّوْا مُدْبِرِينَ وَمَا أَنْتَ بِهَادِي الْعُنى عَنْ ضَلَالَتِهِمْ ﴾
“আপনি মৃতদেরকে শোনাতে পারবেন না এবং বধিরকেও আহ্বান শোনাতে পারবেন না। যখন তারা পৃষ্ঠপ্রদর্শন করে চলে যায়। আপনি অন্ধদেরকে তাদের পথভ্রষ্টতা থেকে ফিরিয়ে সৎপথে আনতে পারবেন না।” (সূরাহ্ আন্ নাম্ল ২৭ : ৮০-৮১)
وَمَا أَنْتَ بِمُسْمِعٍ مَنْ فِي الْقُبُورِ ﴾
“আপনি ক্ববরে শায়িত ব্যক্তিদেরকে শোনাতে পারবেন না।” (সূরাহ্ আন্ নাম্ল ২৭ : ২২)
মহাহ আল্লাহ তা'আলা আরও বলেন :
وَمَنْ أَضَلُّ مِمَّنْ يَدْعُو مِنْ دُونِ اللَّهِ مَنْ لَا يَسْتَجِيبُ لَهُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَهُمْ عَنْ دُعَائِهِمْ غَافِلُونَ ﴾
“তার থেকে অধিক পথভ্রষ্ট আর কে হতে পারে যে আল্লাহ ব্যতীত অন্যকে ডাকে, যে ক্বিয়ামাত পর্যন্ত তার ডাকের সাড়া দিবে না। আর তারা তাদের দু'আ (আহ্বান) সম্পর্কে অবগতও নয়।” (সূরাহ্ আল আহাক্বাফ ৪৬ : ৫)
যারা কথা শুনে না তারা কিভাবে অপরকে সাহায্য করবে? অপরকে সান্তনা দিবে, অপরের মাকসুদ পূর্ণ করবে? বরং তারা নিজেরা নিজেদের নিয়েই ব্যস্ত।
এতেই বুঝায় কোন মৃত ক্বর বা মাজারে কিছু চাইলে এটা নির্বুদ্ধিতার পরিচয় ছাড়া অন্য কিছুই নয় বরং মস্তবড় শির্ক।
📄 গণকের নিকট যাওয়া, গণকের কথা বিশ্বাস করা শির্ক তার চল্লিশ দিনের সলাত ক্ববুল হয় না
عَنْ صَفِيَّةَ، عَنْ بَعْضِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ أَتَى عَرَّافًا فَسَأَلَهُ عَنْ شَيْءٍ، لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةً أَرْبَعِينَ لَيْلَةً.
সফিয়্যাহ্ রাদিয়াল্লাহু আনহা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রীদের কোন স্ত্রী থেকে বর্ণনা করেন, তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, নাবী বলেছেন: যে ব্যক্তি গণকের নিকট আসে এবং তাকে কিছু জিজ্ঞেস করে, তার চল্লিশ রাত্রের 'ইবাদাত কুকূল হয় না। (মুসলিম- ১২৫-[২২৩০])
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ ﷺ مَنْ أَتَى كَاهِنًا فَصَدَّقَهُ بِمَا يَقُولُ: فَقَدْ كَفَرَ بِمَا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ.
আবূ হুরায়রাহ্ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, নাবী বলেছেন: যে ব্যক্তি গণকের নিকট আসে এবং সে যা বলে তা বিশ্বাস করে সে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ওপর যা নাযিল হয়েছে তা অস্বীকার করেছে। (ইবনু মাজাহ- হাঃ ৬৩৯, দারিমী- হাঃ ১১৭৬ : সহীহ)
📄 যাদুকর ও গণকেরা যেভাবে গায়েব জানে বলে দাবী করে থাকে
عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ: مَفَاتِيحُ الغَيْبِ خَمْسٌ لَا يَعْلَمُهَا إِلَّا اللهُ: لَا يَعْلَمُ مَا فِي غَدٍ إِلَّا اللهُ، وَلَا يَعْلَمُ مَا تَغِيضُ الْأَرْحَامُ إِلَّا اللهُ، وَلاَ يَعْلَمُ مَتى يَأْتِي المَطَرُ أَحَدٌ إِلَّا اللهُ، وَلَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضِ تَمُوتُ، وَلَا يَعْلَمُ مَتَى تَقُوْمُ السَّاعَةُ إِلَّا اللهُ.
'আবদুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 'ইল্মে গায়িবের কুঞ্জি পাঁচটি, যা আল্লাহ ব্যতীত অন্য কেউ জানে না।
১. আগামীকালের কথা আল্লাহ ব্যতীত কেউ জানে না।
২. মায়ের পেটের সামান্য খবরও আল্লাহ ব্যতীত কেউ জানে না।
৩. কখন বৃষ্টি হবে আল্লাহ ব্যতীত কেউ জানে না।
৪. কোন স্থানে মৃত্যু হবে কেউ জানে না।
৫. ক্বিয়ামাত কখন হবে আল্লাহ ব্যতীত কেউ জানে না। (বুখারী- হাঃ ৪৬৯৭, ৭৩৭৯)
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيَّ ﷺ قَالَ : إِذَا قَضَى اللَّهُ الأَمْرَ فِي السَّمَاءِ، ضَرَبَتِ الْمَلَائِكَةُ بِأَجْنِحَتِهَا خُضْعَانًا لِقَوْلِهِ، كَالسّلْسِلَةِ عَلَى صَفْوَانٍ قَالَ عَلِيٌّ: وَقَالَ غَيْرُهُ: صَفْوَانٍ يَنْفُذُهُمْ ذُلِكَ فَإِذَا فُزِعَ عَنْ قُلُوبِهِمْ، قَالُوا: مَاذَا قَالَ رَبُّكُمْ، قَالُوا لِلَّذِي قَالَ: الْحَقَّ، وَهُوَ العَلِيُّ الْكَبِيرُ، فَيَسْمَعُهَا مُسْتَرِقُو السَّمْعِ، وَمُسْتَرِقُو السَّمْعِ هَكَذَا وَاحِدٌ فَوْقَ آخَرَ وَوَصَفَ سُفْيَانُ بِيَدِهِ، وَفَرَّجَ بَيْنَ أَصَابِعِ يَدِهِ اليُمْنَى، نَصَبَهَا بَعْضَهَا فَوْقَ بَعْضٍ فَرُبَّمَا أَدْرَكَ الشَّهَابُ المُسْتَمِعَ قَبْلَ أَنْ يَرْمِيَ بِهَا إِلَى صَاحِبِهِ فَيُحْرِقَهُ، وَرُبَّمَا لَمْ يُدْرِكْهُ حَتَّى يَرْمِيَ بِهَا إِلَى الَّذِي يَلِيْهِ، إِلَى الَّذِي هُوَ أَسْفَلَ مِنْهُ، حَتَّى يُلْقُوْهَا إِلَى الْأَرْضِ وَرُبَّمَا قَالَ سُفْيَانُ: حَتَّى تَنْتَهِيَ إِلَى الْأَرْضِ فَتُلْقَى عَلَى فَمِ السَّاحِرِ، فَيَكْذِبُ مَعَهَا مِائَةَ كَذَّبَةٍ، فَيُصَدِّقُ فَيَقُولُونَ: أَلَمْ يُخْبِرْنَا يَوْمَ كَذَا وَكَذَا، يَكُونُ كَذَا وَكَذَا، فَوَجَدْنَاهُ حَقًّا؟ لِلْكَلِمَةِ الَّتِي سُمِعَتْ مِنَ السَّمَاءِ.
আবূ হুরায়রাহ্ রাদিয়াল্লাহু 'আনহু হতে বর্ণিত। তিনি নাবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আল্লাহ তা'আলা যখন আকাশে কোন কাজের ফায়সালা করেন তখন ফেরেশতাগণ তাদের পাখা বিনয়াবনত হয়ে নাড়াতে থাকে। ডানা নাড়ানোর আওয়াজ যেন ঠিক পাথরের উপর শিকলের আওয়াজ। তাদের অবস্থা এভাবেই চলতে থাকে। যখন তাদের অন্তর থেকে এক সময় ভয়-ভীতি দূর হয়ে যায়, তখন তারা বলে, তোমাদের রব তোমাদেরকে কি বলেছেন? তারা বলে, আল্লাহ সঠিকই বলেছেন। বস্তুতঃ তিনিই হচ্ছেন মহান ও শ্রেষ্ঠ। এমতাবস্থায় চুরি করে কথা শ্রবণকারীরা উক্ত কথা শুনে ফেলে আর এসব কথা চোরেরা এভাবে পরপর অবস্থান করতে থাকে।
হাদীসে রাবী সুফ্য়ান অবস্থা বর্ণনা করতে গিয়ে হাতের তালু দ্বারা এর ধরণ বিশ্লেষণ করেছেন এবং হাতের আঙ্গুলগুলো ফাঁক করে তাদের অবস্থা বুঝিয়েছেন। অতঃপর চুপিসারে শ্রবণকারী কথাগুলো শুনে তার নিজের ব্যক্তির কাছে পৌঁছে দেয়। শেষ পর্যন্ত এ কথা একজন যাদুকর বা গণকের ভাষায় দুনিয়াতে প্রকাশ পায়। কোন কোন সময় যাদুকর বা গণকের কাছে উক্ত কথা পৌঁছানোর পূর্বে শ্রবণকারীর ওপর আগুনের তীর নিক্ষিপ্ত হয়। আবার কোন কোন সময় আগুনের তীর নিক্ষিপ্ত হওয়ার পূর্বেই সে কথা দুনিয়াতে পৌঁছে যায়। ঐ সত্য কথাটির সাথে শত মিথ্যা কথা যোগ করে মিথ্যার বেশাতি করা হয়। অতঃপর শত মিথ্যার সাথে মিশ্রিত সত্য কথাটি যখন বাস্তবে রূপ লাভ করে তখন বলা হয়, অমুক অমুক দিনে এমন এমন কথাকি তোমাদের বলা হয়নি? এমতাবস্থায় আসমানের শ্রুত কথাটিকেই সত্যায়িত করা হয়। (বুখারী- হাঃ ৪৭০১, ইবনু কাসীর- ৩য় খণ্ড, ৭০৯ পৃষ্ঠা)
📄 বিনা কারণে অন্যায়ভাবে কাউকে হত্যা করা শির্ক
জীবন মরণ কেবলমাত্র আল্লাহরই হাতে। তিনি ব্যতীত কেউ জীবন দিতেও পারে না নিতেও পারে না। তাই আল্লাহর নির্ধারিত হদ ব্যতীত কাউকে হত্যা করা আল্লাহর ক্ষমতায় শরীক বা অংশ নেয়া হয়। আর আল্লাহর কাজে শরীক করা স্পষ্ট শির্ক। মহান আল্লাহ তা'আলা বলেন,
وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا
“যে ব্যক্তি স্বেচ্ছায় কোন মু'মিনকে হত্যা করে তার বিনিময় হচ্ছে জাহান্নাম, তাতে সে সর্বদা অবস্থান করবে এবং আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়েছেন এবং লা'নাত করেছেন। আর তার জন্য প্রস্তুত রেখেছেন বিরাট শাস্তি।” (সূরাহ্ আন্ নিসা ৪: ৯৩)
মহানাবী বলেছেন, عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ﷺ قَالَ: قَالَ رَسُولُ اللهِ : مَنْ قَتَلَ مُعَاهِدًا لَمْ يَرَحْ رَائِحَةَ الْجَنَّةِ وَإِنَّ رِيحَهَا تُوْجَدُ مِنْ مَسِيرَةِ أَرْبَعِينَ خَرِيفًا.
'আবদুল্লাহ বিন 'আম্র হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ বলেছেন: যে ব্যক্তি কোন জিম্মি লোককে হত্যা করে সে জান্নাতের সুগন্ধও পাবে না। যদিও চল্লিশ বছরের পথ দূরত্ব হতে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। (বুখারী- হাঃ ৩১৬৬, ৬৯১৪, ইবনু মাজাহ- হাঃ ২৬৮৬, মিশকাত- হাঃ ৩৪৫২) عَنْ مُعَاوِيَةَ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ ل يَقُولُ: كُلُّ ذَنْبٍ عَسَى اللَّهُ أَنْ يَغْفِرَهُ، إِلَّا الرَّجُلُ يَمُوتُ كَافِرًا، أَوِ الرَّجُلُ يَقْتُلُ مُؤْمِنًا مُتَعَمِّدًا.
মু'আবিয়াহ্ হতে বর্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ-কে বলতে শুনেছি, আশা করা যায় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন কিন্তু ঐ ব্যক্তির গুনাহ ব্যতীত যে কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে অথবা ঐ ব্যক্তির গুনাহ যে ব্যক্তি কোন মু'মিন ব্যক্তিকে স্বেচ্ছায় হত্যা করবে। (আহমাদ- হাঃ ১৬৯০৭: হাসান লিগয়রিহী, আবূ দাউদ- হাঃ ৪২৭০, মিশকাত- হাঃ ৩৪৬৮ : সহীহ; ইবনু কাসীর- ১ম খণ্ড, ৬৭৭ পৃষ্ঠা)