📄 মহান আল্লাহর ক্ষমা, প্রার্থনা ক্ববুল, দান, অবতরণ গুণ বিদ্যমান
মহান আল্লাহর ক্ষমা করে দেয়া, মানুষের আবেদন কবূল করা ও দান করা গুণ প্রমাণিত। আরো প্রমাণিত তিনি সপ্তম আসমানে 'আরশের উপর থেকে দুনিয়ার আসমানে অবতরণ করেন। নিম্নোক্ত হাদীসটি তার স্পষ্ট প্রমাণ,
কবিয়াল্লা- 'আনহু আবূ হুরায়রাহ্ থেকে বর্ণিত। তিনি বলেন, আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকতে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, যে আমার কাছে দু'আ করবে আমি তার দু'আ কবুল করবো, যে আমার কাছে চাইবে আমি তাকে দান করব এবং যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিবো। (বুখারী- হাঃ ১১৪৫, ৭৪৯৪; মুসলিম- হাঃ ১৬৯-[৭৫৮], তিরমিযী- হাঃ ৪৪৬)
📄 মহান আল্লাহর ইচ্ছা
আল্লাহর ইচ্ছা গুণ রয়েছে যা হাদীসে এভাবে বর্ণিত হয়েছে।
আবু হুরায়রাহ্ নাবী থেকে বর্ণনা করেছেন। নাবী বলেছেন, হে আল্লাহ! আমাকে মাফ করে দাও, তুমি যদি চাও। আমার ওপর রহমত বর্ষণ করো, তুমি যদি চাও। আমাকে রিযিক দান করো। এভাবে কেউ যেন দু'আ না করে। বরং তার উচিত দৃঢ়তা সহকারে প্রার্থনা করা। কেননা আল্লাহ যা ইচ্ছা করেন তাই করেন। তাকে বাধ্য করতে পারে এমন কেউ নেই। (বুখারী- হাঃ ৭৪৭৭, মুসনাদে আহমাদ- হাঃ ৮২৩৭)