📄 মহান আল্লাহর হাতে পাঁচটি করে অঙ্গুলিও আছে
হাদীসে এসেছে,
'আনহু 'আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, এক ইয়াহুদী নাবী- ﷺ এর কাছে এসে বললো, হে মুহাম্মাদ! ক্বিয়ামাতের দিন আল্লাহ আসমান সমূহকে এক আঙ্গুলের উপর, জমিনগুলোকে এক আঙ্গুলের উপর পাহাড়সমূহকে এক আঙ্গুলের উপর, বৃক্ষলতাকে এক আঙ্গুলের উপর এবং সমস্ত সৃষ্টি জীবকে এক আঙ্গুলের উপর উঠিয়ে বলবেন, আমিই একমাত্র বাদশাহ! এ কথা শুনে রসূলুল্লাহ ﷺ হেসে ফেললেন, এমনকি তার মাড়ির দাত প্রকাশিত হয়ে পড়লো। অতঃপর তিনি পাঠ করলেন “তারা আল্লাহর যথোচিত সম্মান করে না”- (সূরাহ্ আয যুমার ৩৯: ৬৭)। (বুখারী- হাঃ ৭৪১৪, মুসলিম- হাঃ ২১-[২৭৮৬], আহমাদ হাঃ ৪০৮৭, তিরমিযী- হাঃ ৩২৩৮)
📄 মহান আল্লাহর হাতের অঞ্জলিও রয়েছে
আবূ উসামাহ্ বলেন, রসূলুল্লাহ ﷺ-কে বলতে শুনেছি আমার উম্মাতের মধ্য হতে সত্তর হাজার লোককে জান্নাতে পাঠাবেন, যাদের কোন 'আযাব হবে না এবং যাদের কোন حسابও হবে না। আবার উক্ত প্রত্যেক হাজারের সাথে সত্তর হাজার এবং আমার রব এর তিন অঞ্জলি ভর্তি লোকও জান্নাতে প্রবেশ করবেন। (আহমাদ হাঃ ২২৩০৩, তিরমিযী- হাঃ ৪২৮৬ : সহীহ)
📄 মহান আল্লাহর পা এবং পায়ের পিণ্ডলির বর্ণনা
এ মর্মে অনেক দলীল রয়েছে, নিম্নে একটি হাদীস প্রদত্ত হলো,
'আনহু আপাপ্পান আবূ হুরায়রাহ্ হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ বলেছেন : জান্নাত ও জাহান্নাম উভয়ে আল্লাহর নিকটে অভিযোগ করল। জাহান্নাম বলল, ব্যাপার কি? আমাকে শুধু অহংকারী ও স্বৈরাচারীদের জন্যে নির্ধারণ করা হয়েছে। আর জান্নাত বলল: ব্যাপার কি? আমার মধ্যে কেবলমাত্র দুর্বল, নিম্নস্তরের ও নির্বোধ লোকেরাই প্রবেশ করবে। তখন আল্লাহ জান্নাতকে বলবেন, তুমি আমার রহমাত। সুতরাং আমার বান্দাদের হতে যাকে চাইব, আমি তোমার দ্বারা তার প্রতি অনুগ্রহ করব। আর জাহান্নামকে বলবেন, তুমি আমার 'আযাব। অতএব আমার বান্দাদের যাকে চাইব আমি তোমার দ্বারা তাকে 'আযাব দিব। আর তোমাদের প্রত্যেককে পরিপূর্ণ করা হবে। অবশ্য জাহান্নাম তখন পর্যন্ত পূর্ণ হবে না। যতক্ষণ না আল্লাহ তার পবিত্র পা তার মধ্যে রাখবেন। তখন জাহান্নাম বলবে যথেষ্ট, যথেষ্ট, যথেষ্ট হয়েছে। (সহীহুল বুখারী- হাঃ ৪৮৫০, সহীহ মুসলিম- হাঃ ৩৬-[২৮৪৬], আহমাদ হাঃ ৮১৬৪, মিশকাত- হাঃ ৫৬৯৪)
يَوْمَ يُكْشَفُ عَنْ سَاقٍ وَيُدْعَوْنَ إِلَى السُّجُودِ فَلَا يَسْتَطِيعُونَ ﴾
“যেদিন পায়ের গোছা বা পিণ্ডলি প্রকাশ করা হবে, সেদিন তাদেরকে সাজদাহ্ করতে আহবান করা হবে। অতঃপর তারা সাজদাহ্ করতে সক্ষম হবে না।” (সূরাহ্ আল ক্বালাম ৬৮ : ৪২)
'আলায়হি আবু সা'ঈদ খুদরী হতে বর্ণিত। তিনি বলেন, আমি নাবী 'আনহু থেকে শুনেছি। আমাদের প্রভু তার পায়ের গোছা বা পিণ্ডলী প্রকাশ করবেন। অতঃপর তার জন্য সকল মু'মিন, মু'মিনাহ সাজদাহ্ করবে এবং বাকী থাকবে ঐ সমস্ত লোক যারা দুনিয়াতে লোক দেখানো সাজদাহ্ করত। তারা সাজদাহ্ করতে যাবে। অতঃপর তাদের পিঠ এক তাবকা বা বরাবর সোজা হয়ে যাবে। (বুখারী- হাঃ ৪৯১৯, মিশকাত- হাঃ ৫৫৪২; ইবনু কাসীর- ৪র্থ খণ্ড, ৫২৪ পৃঃ) উক্ত হাদীস প্রমাণ করে আল্লাহর পা এবং পায়ের পিণ্ডলিও রয়েছে।
📄 মহান আল্লাহর ক্ষমা, প্রার্থনা ক্ববুল, দান, অবতরণ গুণ বিদ্যমান
মহান আল্লাহর ক্ষমা করে দেয়া, মানুষের আবেদন কবূল করা ও দান করা গুণ প্রমাণিত। আরো প্রমাণিত তিনি সপ্তম আসমানে 'আরশের উপর থেকে দুনিয়ার আসমানে অবতরণ করেন। নিম্নোক্ত হাদীসটি তার স্পষ্ট প্রমাণ,
কবিয়াল্লা- 'আনহু আবূ হুরায়রাহ্ থেকে বর্ণিত। তিনি বলেন, আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকতে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, যে আমার কাছে দু'আ করবে আমি তার দু'আ কবুল করবো, যে আমার কাছে চাইবে আমি তাকে দান করব এবং যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিবো। (বুখারী- হাঃ ১১৪৫, ৭৪৯৪; মুসলিম- হাঃ ১৬৯-[৭৫৮], তিরমিযী- হাঃ ৪৪৬)