📄 রফউল ইয়াদাইন করার হাদিস
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ রজিয়াল্লাহু আনহুমা, قَالَ: " رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ فِي الصَّلاةِ رَفَعَ يَدَيْهِ حَتَّى يَكُونَا حَذْوَ মَنْكِبَيْهِ، وَكَانَ يَفْعَلُ ذَلِكَ حِينَ يُكَبِّرُ لِلرُّكُوعِ، وَيَفْعَلُ ذَلِكَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، وَيَقُولُ : سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ، وَلَا يَفْعَلُ ذَلِكَ فِي السُّجُودِ
আব্দুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন-'আমি দেখেছি, রাসূল যখন নামাজে দাঁড়াতেন, তখন কাঁধ পর্যন্ত উভয় হাত ওঠাতেন। রুকুর জন্য তাকবির বলার সময়ও তিনি এ রকম করতেন। রুকু থেকে মাথা উঠানোর পরও তিনি এ রকম করতেন এবং সামিআল্লাহু লিমান হামিদা বলতেন। তবে সিজদার সময় এরূপ করতেন না।'২৯৬
সালিম থেকে তাঁর পিতার সূত্রেও অনুরূপ হাদিস বর্ণিত হয়েছে-২৯৭
عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّমَ أَنَّهُ كَانَ إِذَا قَامَ إِلَى الصּَلَاةِ المَكْتُوبَةِ رَفَعَ يَدَيْهِ حَذْوَ মَنْكِبَيْهِ، وَيَصْنَعُ ذَلِكَ إِذَا قَضَى قِرَاءَتَهُ وَاَرَادَ أَنْ يَرْكَعَ ، وَيَصْنَعُهُ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ
আলি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন-'রাসূলুল্লাহ যখন ফরজ সালাতে দাঁড়াতেন, তখন কাঁধ বরাবর দুই হাত ওঠাতেন। কিরাত শেষ করে রুকু করার সময়ও তিনি অনুরূপ করতেন। রুকু থেকে মাথা উঠানোর পরও তিনি অনুরূপ করতেন। ২৯৮
عَنْ أَبِي قِلَابَةَ، أَنَّهُ رَأَى مَالِكَ بْنَ الحُوَيْرِثِ «إِذَا صَلَّى كَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ. وَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَ يَدَيْهِ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ رَفَعَ يَدَيْهِ»، وَحَدَّثَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَنَعَ هَكَذَا
আবু কিলাবা থেকে বর্ণিত- 'তিনি দেখেছেন মালেক ইবনে হুওয়াইরিস (রা.) নামাজে দাঁড়িয়ে তাকবির বলতেন এবং দুই হাত ওঠাতেন। রুকু করার সময়ও তিনি দুই হাত ওঠাতেন। রুকু থেকে মাথা উঠানোর পরও দুই হাত ওঠাতেন। এরপর তিনি হাদিস বর্ণনা করে বলেন-রাসূলুল্লাহ -ও এরূপ করেছেন।'২৯৯
ইবনে উমর ও জাবির ইবনে আব্দুল্লাহ (রা.) নামাজ পড়ার সময় এই তিন স্থানে রফউল ইয়াদাইন করতেন। ৩০০
টিকাঃ
২৯৬. বুখারি: ৭৩৬, মুসলিম: ১/২৯২
২৯৭. মুসলিম : ১/২৯২
২৯৮. তিরমিজি: ৩৪২৩, হাদিসটি হাসান
২৯৯. বুখারি: ৭৩৭, মুসলিম, ১/২৯৩
৩০০. বুখারি: ৭৩৯, ইবনে মাজাহ: ৮৬৮
📄 রফউল ইয়াদাইন না করার হাদিস
قَالَ عَبْدُ اللَّهِ بْنِ مَسْعُودٍ : أَلَا أُصَلِّي بِكُمْ صَلَاةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ? فَصَلَّى , فَلَمْ يَرْفَعُ يَدَيْهِ إِلَّا فِي أَوَّلِ مَرَّةٍ
আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন-'আমি কি তোমাদের নিয়ে রাসূল-এর মতো সালাত আদায় করব না? এরপর তিনি সালাত আদায় করলেন। সালাতের শুরুতে হাত ওঠালেন। এ ছাড়া আর কোনো সময় হাত ওঠাননি। '৩০১
عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَفَعَ يَدَيْهِ حِينَ افْتَتَحَ الصَّلَاةَ، ثُمَّ لَمْ يَرْفَعْهُمَا حَتَّى انْصَرَفَ»، قَالَ أَبُو دَاوُدَ: هَذَا الْحَدِيثُ لَيْسَ بِصَحِيحٍ-
বারা ইবনে আজিব (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন-'আমি দেখেছি, রাসূল ﷺ-নামাজের শুরুতে দুই হাত উঠিয়েছেন। নামাজ শেষ করা পর্যন্ত তিনি আর হাত ওঠাননি।' ইমাম আবু দাউদ বলেন- 'হাদিসটি সহিহ নয়।'৩০২
عَنِ الْمُغِيرَةِ قَالَ: قُلْتُ لِإِبْرَاهِيمَ : " حَدِيثُ وَائِلٍ أَنَّهُ رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّমَ يَرْفَعُ يَدَيْهِ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ، وَإِذَا رَكَعَ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، فَقَالَ: إِنْ كَانَ وَائِلٌ رَآهُ مَرَّةً، فَقَدْ رَآهُ عَبْدُ اللَّهِ خَمْسِينَ مَرَّةً لَا يَفْعَلُ ذَلِكَ-
মুগিরা থেকে বর্ণিত, তিনি বলেন-'আমি ইবরাহিম (রহ.)-কে ওয়াইল (রা.)-এর হাদিস সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি (ওয়াইল) নবি ﷺ-কে সালাতের শুরুতে, রুকুর সময় এবং রুকু থেকে মাথা উঠানোর সময় হাত তুলতে দেখেছেন।' ইবরাহিম (রা.) উত্তরে বললেন-'ওয়াইল (রা.) যদি তাঁকে একবার হাত তুলতে দেখে থাকেন, তাহলে আব্দুল্লাহ (রা.) তাঁকে ৫০ বার হাত না তুলতে দেখেছেন। '৩০৩
عَنْ مُجَاهِدٍ، قَالَ: «مَا رَأَيْتُ ابْنَ عُمَرَ , يَرْفَعُ يَدَيْهِ إِلَّا فِي أَوَّلِ مَا يَفْتَتِحُ .
মুজাহিদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন-'আমি ইবনে উমর (রা.)- কে তাকবিরে তাহরিমা ছাড়া আর কখনো হাত উঠাতে দেখিনি।'৩০৪
عَاصِمُ بْنِ كُلَيْبٍ, عَنْ أَبِيهِ : «اَنَّ عَلِيًّا رَضِيَ اللهُ عَنْهُ كَانَ يَرْفَعُ يَدَيْهِ في أَول تَكْبِيرَةٍ مِنَ الصَّلَاةِ ثُمَّ لَا يَرْفَعُ بَعْدُ
'আসিম বিন কুলাইব তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন, আলি (রা.) সালাতের প্রথম তাকবিরে শুধু হাত উঠাতেন। এরপর আর হাত উঠাতেন না। '৩০৫
টিকাঃ
৩০১. তিরমিজি: ২৫৭
৩০২. আবু দাউদ: ৭৫২। হাদিস বিশারদগণ হাদিসটিকে দুর্বল বলেছেন। মুসনাদে আহমদ : ৩০/৪৪২
৩০৩. শরহে মাআনিল আসার: ১৩৫১
৩০৪. মুসান্নাফে ইবনে আবি শায়বাহ : ২৪৫২; শরহে মাআনিল আসার : ১৩৫৭
৩০৫. শরহে মাআনিল আসার: ১৩৫৩: উমদাতুল কারি: ২/২৭৪