📄 জোরে আমিন বলার হাদিস
عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ ، قَالَ : سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ : { غَيْرِ المَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ } فَقَالَ: «آمِينَ»، وَمَدَّ بِهَا صَوْتَهُ
ওয়াইল ইবনে হুজর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন-'আমি রাসূল-কে গাইরিল মাগদুবি আলাইহিম ওলাদ দ্বোয়াল্লিন বলার পর আমিন বলতে শুনেছি। আমিন বলতে গিয়ে তিনি নিজের কণ্ঠ দীর্ঘ ও উচ্চ করলেন।'২৫৪
عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ ، قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَرَا { وَلَا الضَّالِّينَ } قَالَ: «آمِينَ»، وَرَفَعَ بِهَا صَوْতَهُ
ওয়াইল ইবনে হুজর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন-'রাসূল ওলাদ দ্বোয়াল্লিন বলার পর সশব্দে আমিন বলতেন।'২৫৫
عَنْ عَبْدِ الْجَبَّارِ بْنِ وَائِلٍ، عَنْ أَبِيهِ قَالَ: صَلَّيْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّমَ ، فَلَمَّا افْتَتَحَ الصَّلَاةَ كَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَنَا أُذُنَيْهِ، ثُمَّ يَقْرَأُ بِفَاتِحَةِ الْكِتَابِ فَلَمَّا فَرَغَ مِنْهَا قَالَ: «آمِينَ» يَرْفَعُ بِهَا صَوْতَهُ
আব্দুল জাব্বার বিন ওয়াইল থেকে তাঁর বাবার সূত্রে বর্ণিত, তিনি বলেন-'আমি রাসূল -এর পেছনে সালাত আদায় করেছি। তিনি সালাত শুরু করার সময় তাকবির বলতেন। দুই হাত কান পর্যন্ত ওঠাতেন। এরপর সূরা ফাতিহা পড়তেন। তা শেষ হলে জোরে আমিন বলতেন।'২৫৬
টিকাঃ
২৫৪ তিরমিজি: ২৪৮; মুসান্নাফে ইবনে আবি শায়বা: ৭৯৬০; বুখারি, আল কিরাআতু খালখুল ইমাম: ১৪৪
২৫৫ আবু দাউদ: ৯৩২, দারেমি: ১২৮৩
📄 আস্তে আমিন বলার হাদিস
عَلْقَمَةَ بْنِ وَايْلٍ، عَنْ أَبِيهِ، অَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ : { غَيْرِ المَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ } فَقَالَ: «آمِينَ» وَخَفَضَ بِهَا صَوْতَهُ -
আলকামা বিন ওয়াইল থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন-'রাসূল গাইরিল মাগদুবি আলাইহিম ওলাদ দ্বোয়াল্লিন বলার পর আমিন বললেন এবং তা নিচু স্বরে বললেন।'২৫৭
رُوِيَ عَنْ ابْنِ মَسْعُودٍ أَنَّهُ قَالَ: أَرْبَعٌ يُخْفِيهِنَّ الْإِمَامُ : فَذَكَرَ مِنْهَا : التَّعَوذَ وَالتَّسْمِيَةَ. وَآمِينَ. وَرَبَّنَا لَكَ الْحَمْدُ
ইবনে মাসউদ (রা.) সম্পর্কে বর্ণিত, তিনি বলতেন- 'ইমাম চারটি জিনিস আস্তে বলবে। তা হচ্ছে-আউজুবিল্লাহ, বিসমিল্লাহ, আমিন ও রব্বানা লাকাল হামদ।'২৫৮
টিকাঃ
২৫৭ তিরমিজি: ২৪৮
২৫৮ ইবনু আবদুল বার, আল ইনসাফ, জাইলাই, নাসবুর রায়াই : ১/৩২৫; ইবনে হুমাম, ফাতহুল কাদির: ১/২৯১