📘 প্রচলিত মানহাজ 📄 কাঁধ বরাবর হাত উঠানোর হাদিস

📄 কাঁধ বরাবর হাত উঠানোর হাদিস


عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: " رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ فِي الصَّلاةِ رَفَعَ يَدَيْهِ حَتَّى يَكُونَا حَذْوَ مَنْكِبَيْهِ

আব্দুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন-'আমি রাসূলুল্লাহ-কে দেখেছি, তিনি সালাতের জন্য যখন দাঁড়াতেন, তখন দুই হাত কাঁধ বরাবর উঠাতেন।'২৪৫

عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِي، قَالَ: سَمِعْتُهُ، وَهُوَ فِي عَشَرَةٍ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، أَحَدُهُمْ أَبُو قَتَادَةَ بْنُ رِبْعِي، قَالَ: أَنَا أَعْلَمُكُمْ بِصَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ إِذَا قَامَ فِي الصَّلَاةِ اعْتَدَلَ قَائِمًا ، وَرَفَعَ يَدَيْهِ، حَتَّى يُحَاذِيَ بِهِمَا مَنْكِبَيْهِ

আবু হুমাইদ আস-সাইদি (রা.) থেকে বর্ণিত, তিনি আবু কাতাদা (রা.) সহ রাসূলুল্লাহ ﷺ-এর দশজন সাহাবির উপস্থিতিতে বলেন- 'আমি রাসূলুল্লাহ ﷺ-এর সালাত সম্পর্কে তোমাদের চেয়ে বেশি জানি। তিনি যখন সালাতের জন্য দাঁড়াতেন, তখন সোজা হয়ে দাঁড়াতেন এবং তাঁর দুই হাত কাঁধ বরাবর উঠাতেন।'২৪৬

অন্য বর্ণনায় রয়েছে, আবু হুমাইদ (রা.) এ কথা বলার পর উপস্থিত সাহাবিরা বললেন-'আপনি সত্য বলেছেন। রাসূল এভাবেই নামাজ পড়তেন।'২৪৭

টিকাঃ
২৪৫ বুখারি: ৭৩৬, মুসলিম: ৩৯০-২২
২৪৬ ইবনে মাজাহ: ৮৬২
২৪৭ ইবনে মাজাহ: ১০৬১

📘 প্রচলিত মানহাজ 📄 কান বরাবর হাত উঠানোর হাদিস

📄 কান বরাবর হাত উঠানোর হাদিস


عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ : أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا كَبَّرَ رَفَعَ يَدَيْهِ حَتَّى يُحَاذِي بِهِمَا أُذُنَيْهِ -

'মালেক ইবনে হুওয়াইরিস (রা.) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ তাকবির (তাকবিরে তাহরিমা) বলার সময় উভয় হাত কান বরাবর উঠাতেন।'২৪৮

অন্য বর্ণনায় রয়েছে- عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ ، قَالَ : رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ افْتَتَحَ الصَّلَاةَ رَفَعَ يَدَيْهِ حِيَالَ أُذُنَيْهِ -

ওয়াইল ইবনে হুজর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন-'আমি দেখেছি, নামাজ শুরুর সময় রাসূল ﷺ স্বীয় হস্তদ্বয় কান পর্যন্ত উঠাতেন।'২৪৯

অন্য হাদিসে এসেছে- عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ قَالَ : أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ, فَرَأَيْتُهُ يَرْفَعُ يَدَيْهِ حِذَاءَ أُذُنَيْهِ إِذَا كَبَّرَ, وَإِذَا رَفَعَ, وَإِذَا سَجَدَ فَذَكَرَ مِنْ هَذَا مَا شَاءَ اللهُ . قَالَ : ثُمَّ آتَيْتُهُ مِنَ الْعَامِ الْمُقْبِلِ, وَعَلَيْهِمُ الْأَكْسِيَةُ وَالْبَرَانِسُ فَكَانُوا يَرْفَعُونَ أَيْدِيَهُمْ فِيهَا , وَأَشَارَ شَرِيكَ إِلَى صَدْرِهِ

ওয়াইল ইবনে হুজর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন-'আমি একবার রাসূল ﷺ-এর কাছে এলাম। দেখলাম, তিনি যখন তাকবির বলতেন, রুকু করতেন, সিজদা করতেন, তখন দুই হাত কান পর্যন্ত উঠাতেন।' (নিম্নস্তর রাবি বলেন-'তিনি (ওয়াইল) আল্লাহর ইচ্ছায় আরও কিছু বর্ণনা করলেন।')

ওয়াইল (রা.) বলেন-'পরের বছর আমি তাঁর কাছে এলাম। দেখলাম, তাঁদের (সাহাবিদের) পরনে আছে চাদর ও টুপি। তাঁরা তার ভেতর থেকেই হাত ওঠাতেন। (এ কথা বলে) বর্ণনাকারী শরিক (রহ.) নিজের বুকের দিকে ইশারা করলেন।)২৫০

টিকাঃ
২৪৮ মুসলিম: ৩৫১-২৫
২৪৯ আবু দাউদ: ৭২৮
২৫০ শরহে মাআনিল আসার: ১/১৯৬

ফন্ট সাইজ
15px
17px