📘 প্রবৃত্তির অনুসরণ 📄 প্রবৃত্তি গোমরাহীর দিকে টেনে নিয়ে যায়

📄 প্রবৃত্তি গোমরাহীর দিকে টেনে নিয়ে যায়


প্রত্যেক ভ্রান্তির মূলে রয়েছে আন্দায-অনুমান ও প্রবৃত্তির অনুসরণ। পথভ্রষ্টদের সম্বন্ধে আল্লাহ তা'আলা বলেছেন, إِنْ يَتَّبِعُوْنَ إِلَّا الظَّنَّ وَمَا تَهْوَى الْأَنْفُسُ 'তারা কেবল অনুমান এবং নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে' (নাজম ৫৩/২৩)।

এভাবে আন্দায-অনুমান ও প্রবৃত্তি পূজার কারণে তারা পথভ্রষ্টতায় নিপতিত হয়। খেয়াল-খুশী ও প্রবৃত্তি শুধু তার অনুসারীকেই পথচ্যুত করে ক্ষান্ত হয় না; বরং অন্যদেরও পথহারা করে এবং সরল পথ থেকে দূরে সরিয়ে দেয়। আল্লাহ তা'আলা এরশাদ করেন إِنَّ كَثِيرًا لَيُضِلُّوْنَ بِأَهْوَائِهِمْ بِغَيْرِ عِلْمٍ 'অধিকাংশ মানুষ অজ্ঞতাবশত নিজেদের খেয়াল-খুশী দ্বারা অন্যকে বিপথে চালিত করে' (আন'আম ৬/১১৯)। অর্থাৎ তারা অন্যদেরকে তাদের কুপ্রবৃত্তি দ্বারা পথভ্রষ্ট করে।

📘 প্রবৃত্তির অনুসরণ 📄 কুরআনী উপদেশ দ্বারা উপকৃত না হওয়া

📄 কুরআনী উপদেশ দ্বারা উপকৃত না হওয়া


প্রবৃত্তি মানুষকে কুরআন বুঝতে এবং কুরআনের উপদেশ ও হুকুম-আহকামের দ্বারা উপকৃত হ'তে বাধা দেয়। প্রবৃত্তির পূজারীরা তো নবী করীম (ছাঃ)-এর মুখ থেকে সরাসরি কুরআন মাজীদ শুনত, এতদসত্ত্বেও তারা তা দ্বারা উপকৃত হ'তে পারেনি। তাদের সম্বন্ধে আল্লাহ তা'আলা বলেন, وَمِنْهُمْ مَنْ يَسْتَمِعُ إِلَيْكَ حَتَّى إِذَا خَرَجُوا مِنْ عِنْدِكَ قَالُوا لِلَّذِينَ أُوتُوا الْعِلْمَ مَاذَا قَالَ آنِفًا أُوْلَئِكَ الَّذِيْنَ طَبَعَ اللهُ عَلَى قُلُوْبِهِمْ وَاتَّبَعُوْا أَهْوَاءَهُمْ 'তাদের মধ্যে এমন লোক আছে যারা তোমার কথা শোনে। কিন্তু যখন তোমার কাছ থেকে বের হয়ে যায় তখন যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদের নিকট গিয়ে বলে, 'এইমাত্র কী বলল লোকটি?' মূলতঃ এরাই হচ্ছে সেসব লোক যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন এবং এরাই নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে' (মুহাম্মাদ ৪৭/১৬)।

সুতরাং কুরআন ও সুন্নাহ্র আদেশ-নিষেধে সাড়া না দেওয়া প্রবৃত্তি ও খেয়াল-খুশীর অনুসরণের প্রমাণ বহন করে। আল্লাহ তা'আলা বলেন, فَإِنْ لَمْ يَسْتَجِيبُوا لَكَ فَاعْلَمْ أَنَّمَا يَتَّبِعُوْنَ أَهْوَاءَهُمْ 'যদি এরা তোমার আহবানে সাড়া না দেয় তাহ'লে জেনে রেখ এরা কেবল নিজেদের খেয়াল-খুশীর অনুসরণ করে' (ক্বাছাছ ২৮/৫০)।

আলী (রাঃ) হ'তে বর্ণিত, তিনি বলেছেন, إِنَّمَا أَخْشَى عَلَيْكُمُ اثْنَتَيْنِ : طُولَ الْأَمَلِ، وَاتَّبَاعَ الْهَوَى، فَإِنَّ طُوْلَ الْأَمَلِ يُنْسِي الْآخِرَةَ، وَإِنَّ اتَّبَاعَ الْهَوَى يَصُدُّ عَنِ الْحَقِّ، وَإِنَّ الدُّنْيَا قَدْ تَرَكَّلَتْ مُدْبِرَةً، وَإِنَّ الْآخِرَةَ مُقْبِلَةٌ وَلِكُلِّ وَاحِدَةٍ مِنْهُمَا بَنُوْنَ، فَكُوْنُوْا مِنْ أَبْنَاءِ الْآخِرَةِ، فَإِنَّ الْيَوْمَ عَمَلٌ وَلَا حِسَابَ، وَغَدًا حِسَابٌ وَلَا عَمَلَ -
'আমি তোমাদের জন্য কেবলই দু'টি জিনিসকে ভয় করি। ১. দীর্ঘ আশা ২. খেয়াল-খুশীর অনুসরণ। কেননা দীর্ঘ আশা পরকালের কথা ভুলিয়ে দেয়; আর খেয়াল-খুশীর অনুসরণ হক পথ অনুসরণে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। দুনিয়া ক্রমান্বয়ে পিছনে সরে যাচ্ছে, আর আখিরাত সামনে এগিয়ে আসছে। দুনিয়া-আখিরাত প্রত্যেকেরই সন্তান রয়েছে। সুতরাং তোমরা আখিরাতের সন্তান হও। কেননা আজ শুধুই আমল বা কাজের সুযোগ রয়েছে। কোন হিসাব দাখিল করতে হচ্ছে না। কিন্তু কাল (পরকালে) শুধুই হিসাব দিতে হবে। আমল করার কোন সুযোগ থাকবে না'।

টিকাঃ
২৩. মুছান্নাফ ইবনু আবী শায়বাহ হা/৩৪৪৯৫।

📘 প্রবৃত্তির অনুসরণ 📄 অন্তর নষ্ট করে দেয় এবং অন্তর ও নিরাপত্তার মাঝে অন্তরায় হয়ে দাঁড়ায়

📄 অন্তর নষ্ট করে দেয় এবং অন্তর ও নিরাপত্তার মাঝে অন্তরায় হয়ে দাঁড়ায়


আল্লামা ইবনুল ক্বাইয়িম (রহঃ) বলেছেন, পাঁচটি জিনিস থেকে দূরে না থাকা অবধি মানুষের অন্তর নিরাপদে থাকে না। (১) শিরক থেকে, যা কি-না তাওহীদের বিরোধী (২) বিদ'আত, যা সুন্নাহ্ পরিপন্থী (৩) লোভ-লালসা, যা আল্লাহ্র হুকুমের বিরুদ্ধাচরণকারী (৪) অলসতা, যা আল্লাহ্র স্মরণের বিপরীত (৫) প্রবৃত্তি, যা দ্বীনের মধ্যে মশগুল হওয়া এবং খাঁটি মনে ইবাদত করার পরিপন্থী। এই পাঁচটি বিষয় আল্লাহকে পাওয়ার পথে বাধা। এদের প্রত্যেকটার অধীনে আবার অসংখ্য ভাগ রয়েছে। সেজন্য বান্দাকে সর্বদা আল্লাহ্র নিকট 'ছিরাতুল মুস্তাকীম' বা সরল পথের দিশা লাভের জন্য অবশ্যই দো'আ করতে হবে। আল্লাহ্র নিকট বান্দা সরল পথ লাভের জন্য দো'আ থেকে অন্য কোন কিছুর বেশী মুখাপেক্ষী নয় এবং দো'আ থেকে অধিক উপকারীও অন্য কিছু নেই।

টিকাঃ
২৪. ইবনুল কাইয়িম, আল-জাওয়াবুল কাফী, পৃঃ ৫৮-৫৯।

📘 প্রবৃত্তির অনুসরণ 📄 বিবেক ও বিদ্যা লোপ

📄 বিবেক ও বিদ্যা লোপ


খলীফা মু'তাছিম একদিন আবু ইসহাক আল-মুছীলীকে বলেছিলেন, 'হে আবু ইসহাক! যখন প্রবৃত্তি জয়যুক্ত হয় তখন বিবেক-বুদ্ধি লোপ পায়'।

ইবনুল ক্বাইয়িম বলেছেন, আমি আমাদের মহান শিক্ষক ইবনু তায়মিয়াহ (রহঃ)-এর নিকট এক ব্যক্তিকে বলতে শুনলাম إذا خان الرجل في نقد الدراهم سلبه الله معرفة النقد أونسيه فقال الشيخ : هكذا من خان الله تعالى ورسوله في مسائل العلم 'যখন কোন ব্যক্তি দিরহাম যাচাই না নকল তা যাচাই করতে গিয়ে জোচ্চুরি করে, তখন আল্লাহ তা'আলা তার থেকে মুদ্রা যাচাইয়ের যোগ্যতা ছিনিয়ে নেন অথবা সে যাচাই পদ্ধতি ভুলে যায়। তিনি শুনে বললেন, এমনিভাবে যে বিদ্যার বিষয়ে আল্লাহ ও তাঁর রাসূল (ছাঃ)-এর সাথে গাদ্দারি করে তার পরিণতিও একই ঘটে'। সুতরাং জ্ঞানচর্চার ক্ষেত্রে যে প্রবৃত্তির অনুসরণ করে আল্লাহ তা'আলা তার বিবেক ও বিদ্যা ছিনিয়ে নেন।

টিকাঃ
২৫. খতীব বাগদাদী, তারীখু বাগদাদ ২/৩১১।
২৬. রাওযাতুল মুহিব্বীন, পৃঃ ৪৮০।

ফন্ট সাইজ
15px
17px