📘 প্রিয় বোন! হতাশ হয়ো না > 📄 বখীল নিজের বেলায়ও বখীল

📄 বখীল নিজের বেলায়ও বখীল


উমর ইবনে আবদুল আযীযের বোন উম্মে বানীনের ঘটনা খুব প্রসিদ্ধ। তিনি দানশীলতা ও উদারতায় এতটা ঊর্ধ্বে উঠেছিলেন যে, মহিলাদেরকে দাওয়াত করতেন; তাদেরকে খুব মূল্যবান পোশাক হাদিয়া দিতেন এবং সাথে সাথে কিছু দিনারও দিতেন। তাদেরকে বলে দিতেন, পোশাকগুলো আপনাদের জন্য। আর দিনারগুলো আপনারা গরীবদের মধ্যে বণ্টন করে দিবেন।
এভাবেই তিনি মহিলাদেরকে শিক্ষা দিতেন এবং তাদেরকে দানশীলতায় অভ্যস্ত করে তুলতেন। তাঁর ব্যাপারে এই তথ্যও পাওয়া যায় যে, তিনি বলতেন, বখীলদের জন্য আফসোস, আল্লাহর কসম! তাদের কাছে এক জোড়া কাপড় থাকলে সেটাও তারা পরিধান করে না এবং একটি রাস্তা থাকলে সেই রাস্তায়ও তারা চলে না।
দানশীলতা ও উদারতার ব্যাপারে তাঁর এই ভাষ্য পাওয়া যায় যে, তিনি বলতেন, প্রত্যেক কওমের কাছে কোন না কোন প্রিয় বস্তু থাকে, আমার প্রিয় বস্তু হচ্ছে বখশিশ ও দান। আল্লাহর কসম! কুটুম্বিতার হক আদায় এবং লোকজনের সাথে সদ্ব্যবহার আমার কাছে ক্ষুধার্ত অবস্থায় সুস্বাদু খাবার এবং তীব্র পিপাসার সময় ঠান্ডা পানির চেয়েও অধিক প্রিয়।
আল্লাহ -এর রাস্তায় সম্পদ ব্যয়, সঠিক জায়গায় মাল খরচ এবং নেক কাজে অংশগ্রহণের ক্ষেত্রে তাঁর জযবা এমন সীমায় পৌঁছেছিল যে, তিনি বলতেন, আমি কখনও কারও কোন বিষয়ে হিংসা ও ঈর্ষা করিনি; তবে ওই ব্যক্তির উপর ঈর্ষা করেছি, যে নেক কাজ করার ক্ষেত্রে আগে আগে থাকে। এক্ষেত্রে আমার খাহেশ থাকে যে, আমিও এই কাজে তার সাথে শরীক হয়ে যাই।
ইনি উম্মুল বানীন এবং এগুলো তাঁর কাজ ও বাণী। এখন মুসলিম সমাজে উম্মুল বানীনের মত মহিয়সী নারী কোথায়?
প্রকৃত সুখ রয়েছে আমিত্ব নিঃশেষ করার মধ্যে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00