📘 প্রিয় বোন! হতাশ হয়ো না > 📄 প্রকৃত শান্তি হৃদয়ে, দেহে নয়

📄 প্রকৃত শান্তি হৃদয়ে, দেহে নয়


এক খ্রিস্টান নারীর গল্প। তার জীবনে দারিদ্র্য, অভাব আর অসুখ ছাড়া আর কোন অভিজ্ঞতা ছিল না। বিয়ের কয়েক দিন পরই তার স্বামী মারা যায়। তিনি দ্বিতীয় বিয়ে করেন; কিন্তু দ্বিতীয় স্বামীও আরেক যুবতীকে নিয়ে পালায়ন করে। অবশ্য তার পরিণত খুব করুণ হয়েছিল। একটি পতিতালয়ে তাকে মৃত পাওয়া গিয়েছিল।
মহিলার একটি ছেলে ছিল। তার বয়স ছিল মাত্র চার বছর। অভাব আর অসুখের কারণে এই কলজেছেঁড়া ধনও তিনি সাথে রাখতে পারেননি। অন্যত্র দত্তক দিতে বাধ্য হন। এরপর আরও করুণ ঘটনা ঘটে। একদিন তিনি বরফ পড়া রাস্তা দিয়ে হাঁটছিলেন। হঠাৎ তার পা ফসকে যায় এবং দীর্ঘ সময় তিনি বেহুঁশ হয়ে পড়ে থাকেন। এভাবে পড়ে যাওয়ার কারণে তার মেরুদণ্ডের হাড্ডিতে মারাত্মক চোট পড়ে। ডাক্তাররা মনে করছিলেন, মহিলা তাড়াতাড়ি মারা যাবে, অথবা তিনি আজীবনের জন্য বিকলাঙ্গ হয়ে পড়বেন। হাসপাতালের বেডে শুয়ে শুয়ে মহিলা বাইবেলের পাতা ওল্টাতে থাকেন। একটি শ্লোক পড়ে তিনি মানসিকভাবে খুব বলিয়ান হয়ে ওঠেন। তিনি নিজেই বয়ান করেছেন যে, মথি বর্ণিত বাইবেলে তিনি এই শ্লোকটি পড়েন, 'যখন বিছানায় পড়ে থাকা কোন পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে তাঁর (যিশুর) সামনে আনা হত, তখন তিনি সেই রুগ্ন ব্যক্তিকে বলতেন, ওঠো, বিছানা গুছিয়ে নাও এবং বাড়ির পথ ধরো।' এতে সেই রোগী (ঈশ্বরের হুকুমে) উঠে দাঁড়াত এবং ঘরে চলে যেত।
এই শ্লোক মহিলার অন্তরে আধ্যাত্মিক ও রূহানী শক্তি বাড়িয়ে দেয়। তিনি বিছানা ছেড়ে উঠে দাঁড়ান এবং কামরার মধ্যে পায়চারি শুরু করেন। এই অভিজ্ঞতা পক্ষাঘাতগ্রস্ত এই মহিলাকে এতটুকু উপযুক্ত করে দেয় যে, তিনি নিজের চিকিৎসা নিজেই করতে থাকেন এবং অন্যদেরও সেবা আরম্ভ করেন।
এই মহিলার নাম ছিল মিসেস মেরি বেকার এডি। প্রখ্যাত মনোবিজ্ঞানী ডেলকার্নেগী এই ঘটনা বিশ্লেষণ করতে গিয়ে বলেন, এই ঘটনা মিসেস এডি'র জীবনের মোড় পরিবর্তন করে দেয়। তিনি নিজ ধর্মের প্রচারক হয়ে যান। যেই ধর্ম তিনি হাসপাতালের বেডে শুয়ে বাইবেল পড়তে পড়তে আবিষ্কার করেছিলেন।
হে মুসলিম নারী! তুমি নিজ ধর্মের জন্য কী করেছ?
একজন নেককার নারী হচ্ছে সবচেয়ে মজবুত দূর্গ।

📘 প্রিয় বোন! হতাশ হয়ো না > 📄 মহিয়ষী বিপদের নরককে স্বর্গে পরিণত করেন

📄 মহিয়ষী বিপদের নরককে স্বর্গে পরিণত করেন


আবু তালহা’র স্ত্রী উম্মে সুলাইম কী চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছেন। শিশুর মৃত্যুর উপর সবরের নজিরবিহীন দৃষ্টান্ত। ফলে আল্লাহ তাঁকে কল্যাণ দান করেন।
আনাস বর্ণনা করেন যে, আবু তালহা’র ছেলে খুব অসুস্থ ছিল। এর মধ্যেই আবু তালহা বাইরে চলে যান। এরপর ছেলেটির মৃত্যু হয়ে যায়। আবু তালহা ফিরে এসে জিজ্ঞাস করেন, আমার ছেলের কী অবস্থা? ছেলের মা উম্মে সুলাইম বলেন, আগের চেয়ে এখন শান্ত আছে। এরপর তিনি স্বামীর সম্মুখে রাতের খাবার পেশ করেন। আবু তালহা খাবার খান এবং স্ত্রীর সাথে রাতযাপন করেন। আবু তালহা অবসর হলে উম্মে সুলাইম বললেন, এবার ছেলেকে দাফন করে দাও।
সকালে আবু তালহা রসুলুল্লাহ -এর খেদমতে হাযির হন এবং পুরো ঘটনা বর্ণনা করেন। নবীজী জিজ্ঞাস করলেন, তুমি কি স্ত্রীর সাথে রাতযাপন করেছ? আবু তালহা বললেন, হ্যাঁ। নবীজী দোয়া করলেন, হে আল্লাহ! তুমি এই দু’ জনকে বরকত দান করো।
আল্লাহ -র হুকুমে উম্মে সুলাইম একটি পুত্রসন্তান জন্ম দিলেন। আনাস বলেন, আবু তালহা আমাকে বললেন, তুমি শিশুটিকে রসুলুল্লাহর কাছে নিয়ে যাও।
আবু তালহা আনাসের সঙ্গে কিছু খেজুর দিয়ে দিলেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এর সঙ্গে কিছু এনেছ? আনাস বললেন, হাঁ; খেজুর এনেছি।
নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর মুখে দিয়ে চিবালেন। এরপর নিজের মুখ থেকে চিবানো খেজুর বের করে (একটু) শিশুর মুখে দিয়ে তার তালুতে লাগিয়ে দিলেন। এরপর শিশুটির নাম রাখলেন আবদুল্লাহ।
নারীর সতীত্বের চেয়ে অধিক মূল্যবান আর কিছু নেই।

📘 প্রিয় বোন! হতাশ হয়ো না > 📄 সবর করো, কামিয়াবী তোমার পা চুম্বন করবে

📄 সবর করো, কামিয়াবী তোমার পা চুম্বন করবে


এক মহিলা সাহাবীর ডাকনাম ছিল উম্মে রুবাইয়ি'। তাঁর এক ছেলের নাম ছিল হারেসা। হারেসা বদরের যুদ্ধে শহীদ হয়ে যান। তখন উম্মে রুবাইয়ি' নবীজী -এর খেদমতে এসে হাযির হন। ছেলের ব্যাপারে নবীজী -এর মুখ থেকে কিছু শোনার জন্য, যাতে তাঁর অন্তর ঠান্ডা হয়। তিনি বললেন, হে আল্লাহর রসুল! আপনি কি আমাকে হারেসার ব্যাপারে কিছু বলবেন না? সে যদি জান্নাতে গিয়ে থাকে, তা হলে সবর ও স্বস্তির সাথে এই ঘটনা আমি বরদাশত করে নিব। আর যদি ঘটনা উল্টো ঘটে থাকে, তা হলে তার জন্য অনেক কাঁদব।
একথা শুনে নবী বললেন, হারেসা'র মা! বেহেশতে অনেক জান্নাত আছে। তোমার ছেলে পেয়েছে শ্রেষ্ঠ জান্নাত ফেরদাউসের উন্নত মর্যাদা।
ছেলের মৃত্যু একটি অসহনীয় সদমা, যা মানুষের অন্তরকে চূর্ণবিচূর্ণ করে দেয়। কিন্তু এই মহিয়সী নারী রসুলুল্লাহ -এর কাছে জিজ্ঞাস করছেন যে, যদি তাঁর ছেলে জান্নাতে গিয়ে থাকে, তা হলে ইনশা আল্লাহ তিনি অতিসত্বর তাঁর সাথে গিয়ে মিলিত হবেন। ছেলের বিচ্ছেদের উপর তিনি সবর করবেন এবং জান্নাতে নিজের মর্তবা বুলন্দ করবেন। যদি এমনটা না হয়, তা হলে মনের স্বাদ মিটিয়ে অশ্রুপাত করবেন তিনি। যেমন, অনেকে প্রিয়জনের মৃত্যুতে ক্রন্দন করে থাকে, যারা তাদেরকে চিরদিনের জন্য ছেড়ে যায়। এটা এমন কথা, যা বাস্তবায়ন করার ক্ষমতা ও সামর্থ্য এই মহিয়সী নারীর ছিল। কিন্তু তিনি একজন মায়াবতী ও মেহেরবান মা, যিনি তার সন্তান হারিয়েছেন। তিনি সবর করবেন এবং আল্লাহ্‌-র কাছে প্রতিদানের প্রত্যাশা করবেন।
একজন খুবসুরত নারী যদি হয় জহরত, তা হলে একজন নেককার নারী হচ্ছে রত্নভান্ডার।

📘 প্রিয় বোন! হতাশ হয়ো না > 📄 আল্লাহ ছাড়া বিপদ উদ্ধারকারী আর কেউ নেই

📄 আল্লাহ ছাড়া বিপদ উদ্ধারকারী আর কেউ নেই


যখন দুঃখের পাহাড় ভেঙে পড়ে, পেরেশানীর বাদল চারদিক ছেয়ে যায়, বিপদাপদ সীমা অতিক্রম করে, রাস্তা বন্ধ হয়ে যায় এবং কোথাও আশার আলো দেখা যায় না, তখন মানুষ শুধু আল্লাহ ﷻ-কে স্মরণ করে এবং নির্দ্বিধায় তার যবান থেকে ‘ইয়া আল্লাহ’ ‘ইয়া আল্লাহ’ জারি হয়ে যায়।
لَا إِلَهَ إِلَّا اللَّهُ العَظِيمُ الحَلِيمُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ العَرْشِ العَظِيمِ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الْأَرْضِ رَبُّ العَرْشِ الكَرِيمُ
এগুলো সেই কথা, যেগুলোর মাধ্যমে আল্লাহ ﷻ বান্দাবান্দীর পেরেশানী দূর করেন; তাদের অস্থিরতা খতম করে দেন এবং তাদের সংকট ও দুর্দশা দূর করেন।
তখন আমি তার দোআ কবুল করলাম এবং তাকে পেরেশানী থেকে মুক্তি দিলাম। আর এভাবেই আমি মুমিনদেরকে বাঁচিয়ে থাকি। [২১:৮৮]
তোমাদের কাছে যেই নেয়ামতই আছে, তা আল্লাহর পক্ষ থেকে। এরপর যখন তোমাদেরকে সংকট পেয়ে বসে, তখন তোমরা তাঁর দিকেই দৌড়ে আস। [১৬:৫৩]
যখন রোগীর রোগ বেড়ে যায়, যখন তার দেহ দুর্বল হয়ে পড়ে, যখন তার রং হলুদ হয়ে যায় এবং যখন কোন উপায় দেখা যায় না, সমস্ত উপকরণ বেকার সাব্যস্ত হয়, চিকিৎসকরা অসহায় ও মজবুর হয়ে পড়ে, ওষুধপত্র কাজ ছেড়ে দেয়, শ্বাস-প্রশ্বাস থেমে যেতে থাকে; হাতপা ঠান্ডা হয়ে যায় এবং হৃদকম্প বন্ধ হতে থাকে, তখন রোগী আল্লাহ -এর দিকে ফেরে, রব্বল আলামীনের দিকে আকৃষ্ট হয়; তাঁকে ডাকে 'ইয়া আল্লাহ' 'ইয়া আল্লাহ'। এতে তার রোগ খতম হয়ে যায়; শেফা লাভ হয় এবং তার দোআ কবুল করা হয়।
(স্মরণ করো,) যখন আইয়ুব তার মালিককে ডেকে বলছিল, (হে আল্লাহ!) আমাকে একটি কঠিন অসুখ পেয়ে বসেছে, (আমাকে তুমি সুস্থ করো, কেননা,) তুমি দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু। আমি তার ডাকে সাড়া দিলাম, তার যে কষ্ট ছিল, তা আমি দূর করে দিলাম। তাকে (যে শুধু) তার পরিবার-পরিজন ফিরিয়ে দিলাম (তা নয়); বরং তাদের (সবাইকে) আমার কাছ থেকে বিশেষ দয়া এবং বান্দাদের জন্যে উপদেশ হিসেবে আরও সমপরিমাণ (অনুগ্রহ) দান করলাম। [২১:৮৩-৮৪]
একজন পুরুষ সর্বশ্রেষ্ঠ বস্তু যেটা লাভ করে, তা হল বিশ্বস্ত স্ত্রী।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00